NTRCA 16 School 2

Shariful Islam Zinna
Shariful Islam Zinna

১) বাংলা সাধু ভাষার জনক কে?

হরলাল রায়

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়

রবীন্দ্রনাথ ঠাকুর

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

ব্যাখ্যা:
• সাধু ভাষা  বাংলা লেখ্য গদ্যের অপেক্ষাকৃত প্রাচীন রূপ; এর নবীন ও বর্তমানে বহুল প্রচলিত রূপটি হলো চলিত।
- বাংলা গদ্যকে গতিশীল করে প্রাণদান করেছেন বিদ্যাসাগর। 
- এর আগে তা ছিলো প্রস্তরবৎ। 
- বিদ্যাসাগর বাংলা গদ্যে সুললিত শব্দবিন্যাস, পদবিন্যাস ও যতিসন্নিবেশে সুবোধ্য ও শিল্প গুণান্বিত করে তোলেন। 
- বাংলা গদ্যের অন্তর্নিহিত ধ্বনিঝংকার ও সুরবিন্যাস তিনিই প্রথম উপলব্ধি করেন এবং বাংলা গদ্যকে শ্বাসপর্ব ও অর্থপর্ব অনুসারে ভাগ করে সেখানে যতিচিহ্ন স্থাপন করেন। 
- বিদ্যাসাগরের পরিকল্পিত সাধুভাষা তাই পরবর্তীকালে আদর্শ সাধুভাষা রূপে গৃহীত হয়। 
- তাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সাধু ভাষার জনক বলা হয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২) কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট?

কথ্য ভাষা

লেখ্য ভাষা

সাধু ভাষা

চলিত ভাষা

সাধু ভাষা

ব্যাখ্যা:
• সাধু ভাষা  বাংলা লেখ্য গদ্যের অপেক্ষাকৃত প্রাচীন রূপ; এর নবীন ও বর্তমানে বহুল প্রচলিত রূপটি হলো চলিত।
- সাধু ভাষা অনেকটা ধ্রুপদী বৈশিষ্ট্যের এবং  চলিত ভাষা সর্বসাধারণের জীবন-ঘনিষ্ঠ। ভাষার এই দ্বিধারিক প্রপঞ্চকে বলা হয় দ্বি-ভাষারীতি।
- সাধু ভাষার বাক্যরীতি অনেকটা সুনির্ধারিত। এ ভাষায়  তৎসম শব্দের প্রয়োগ বেশি। এতে সর্বনাম, ক্রিয়াপদ প্রভৃতির রূপ মৌখিক ভাষার রূপ অপেক্ষা পূর্ণতর।
- সাধুরীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট।
- এ রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল।

অপরদিকে, 
বাংলা ভাষার সর্বজনস্বীকৃত ভাষারূপ হচ্ছে -চলিতরীতি/চলনরীতি। 
- চলিত রীতি পরিবর্তনশীল অর্থাৎ সময়ের প্রবাহের কারনের চলিত রীতি পরিবর্তিত রুপ লাভ করে।
- চলিত ভাষায় তদ্ভব, দেশি ও বিদেশি শব্দের প্রাধান্য রয়েছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ) এবং বাংলাপিডিয়া।

৩) 'মেঘ' শব্দের সমার্থক শব্দ কোনটি?

অম্বুদ

ভূ-ধর

শূন্য

নীর

অম্বুদ

ব্যাখ্যা:
'মেঘ' শব্দের সমার্থক শব্দ 'অম্বুদ'। 
'ভূধর', 'পর্বত' শব্দের সমার্থক শব্দ। 
'শূন্য', 'আকাশ' শব্দের সমার্থক শব্দ। 
'নীর', 'জল/পানি' শব্দের সমার্থক শব্দ। 

'মেঘ' শব্দের সমার্থক শব্দ - জলধর, জীমূত, বারিদ, নীরদ, পয়োদ, ঘন, তোয়দ, পয়োধর, বলাহক, তোয়ধর ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৪) বিরাম চিহ্নের প্রর্বতক কে?

প্রমথ চৌধুরী

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

রবীন্দ্রনাথ ঠাকুর

আব্দুল হাকিম

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

ব্যাখ্যা:
হাজার বছরের ঐতিহ্যে ভরপুর বাংলা ভাষা ও সাহিত্য কিন্তু বাংলা ভাষায় সুষ্ঠভাবে বিরাম চিহ্ন ব্যবহার শুরু হয়েছে দেড়শ দুইশ বছর আগে।
- মহামতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০-১৮৯১) বাংলা গদ্যে বিরাম চিহ্ন ব্যবহারের প্রথম নৈপুর্ণ দেখান।
- এ কারণেই রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলেছেন।
- যতি চিহ্নের প্রয়ােগ যথাযথ না হলে বাক্য অস্পষ্ট বা দুর্বোধ্য হতে পারে।
- এমনকি কখনাে কখনাে প্রত্যাশিত অর্থ প্রকাশ না করে সম্পূর্ণ ভিন্ন অর্থ প্রকাশ করতে পারে।

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫) সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্য কোন চিহ্ন ব্যবহৃত হয়?

কোলন

সেমিকোলন

কমা

হাইফেন

হাইফেন

ব্যাখ্যা:
সমাস মানে সংক্ষেপ, মিলন, একাধিক পদের একপদীকরণ।
অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের এক সঙ্গে যুক্ত হয়ে একটি বড় শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে।
যেমন- দেশের সেবা = দেশসেবা, 
বই ও পুস্তক = বইপুস্তক। 

দ্বন্দ্ব সমাস:
যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে।
- দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদ উভয় পদের অর্থের সমান প্রাধান্য থাকে।
যেমন: ক্ষুধা ও পিপাসা = ক্ষুৎপিপাসা,।
ছেলে ও মেয়ে = ছেলেমেয়ে,
স্বর্গ ও নরক = স্বর্গ-নরক ইত্যাদি
এ সমাসে পূর্বপদ ও পরপদের সম্বন্ধ বােঝানাের জন্য ব্যাসবাক্যে ও, এবং, আর- এ তিনটি অব্যয়পদ সংযােজক হিসেবে ব্যবহৃত হয়।
সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্য হাইফেন চিহ্ন ব্যবহৃত হয়। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।

৬) 'খয়ের খাঁ' বাগধারাটির অর্থ কী?

মন্দভাগ্য

তুচ্ছ পদার্থ

চাটুকার

নির্বোধ

চাটুকার

ব্যাখ্যা:
'খয়ের খাঁ' বাগধারাটির অর্থ = চাটুকার। 
উদাহরণ: খয়ের খাঁ হয়ে ভাগ্য ফেরানো যায় না। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৭) 'গঙ্গা' শব্দের সমার্থক শব্দ কোনটি? 

গোমতি

কৃষ্ণবেণী

কাবেরী

সবগুলো

সবগুলো

ব্যাখ্যা:
'গোমতি' এর শুদ্ধ বানান 'গোমতী'
'গঙ্গা' শব্দের সমর্থক শব্দ = ভাগীরথী, শিবপত্নী, গোমতী, কৃষ্ণবেণী, পিনাকিনী, কাবেরী। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৮) 'চন্দ্র' শব্দের সমার্থক শব্দ কোনটি?

সোম

ভূষণ

নকশা

ভবঃ

সোম

ব্যাখ্যা:
'সোম' 'চন্দ্র' শব্দের সমার্থক। 
'চন্দ্র' শব্দের সমার্থক শব্দ হলো - চাঁদ, সুধাংশু, সুধাকর, শশাঙ্ক, শশধর, শশী, হিমাংশু, বিধু, নিশাকর, সোম, শীতাংশ, সুধানিধি, ইন্দু, নিশাপতি, কুমুদনাথ ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৯) 'নৈসর্গিক' শব্দের বিপরীত শব্দ কোনটি?

নকল

ঐহিক

কৃত্রিম

তামাসিক

কৃত্রিম

ব্যাখ্যা:
'নৈসর্গিক' শব্দের বিপরীত শব্দ 'কৃত্রিম/অনৈসর্গিক'।

অন্যদিকে, 
'আসল' শব্দের বিপরীত শব্দ 'নকল' 
'ঐহিক' শব্দের বিপরীত শব্দ 'পারত্রিক'
'তামসিক' শব্দের বিপরীত শব্দ 'রাজসিক' 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

১০) নিচের কোন বানানটি শুদ্ধ?

পিপীলিকা

পিপিলিকা

পীপিলীকা

পিপীলীকা

পিপীলিকা

ব্যাখ্যা:
শুদ্ধ বানান - 
পিপীলিকা (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = পিপীলক+আ
অর্থ: পিঁপড়া, পিঁপড়ে 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।

১১) কোন বানানটি শুদ্ধ?

শমীচিন

সমীচীন

সমিচীন

শমীচীন

সমীচীন

ব্যাখ্যা:
শুদ্ধ বানান - সমীচীন

সমীচীন (বিশেষণ) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = সম্যচ্‌+ঈন
অর্থ:
- সংগত;
- উপযুক্ত;
- উত্তম;
- যথার্থ; সত্য;
- উচিত

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।

১২) কোন বাক্যটি শুদ্ধ?

দারিদ্রতাই প্রধান সমস্যা

দারিদ্রতাই আমাদের মূল সমস্যা

দারিদ্র্য আমাদের প্রধান সমস্যা

দারিদ্রতাই আমাদের প্রধান সমস্যা

দারিদ্র্য আমাদের প্রধান সমস্যা

ব্যাখ্যা:
বাংলা একাডেমি অভিধান অনুসারে দারিদ্রতা বানানটি অশুদ্ধ।
সঠিক বানান সম্বলিত এরূপ শব্দ হলো দরিদ্র, দারিদ্র্য, দরিদ্রতা।

'দারিদ্র্য' শব্দটার সাথে তা প্রত্যয় যোগ করা সঠিক নয়।
কারণ পূর্বেই দারিদ্র্য (দারিদ্র্য = দরিদ্র + য) শব্দটির সাথে একটি প্রত্যয় যোগ করা হয়েছে।
এ সংক্রান্ত অন্যান্য শব্দ:
দরিদ্র = বিশেষণ
দরিদ্রতা/দারিদ্র্য = বিশেষ্য

তাই, 
শুদ্ধ বানান = দারিদ্র্য আমাদের প্রধান সমস্যা। 

তথ্যসূত্র: প্রমিত বাংলা বানান-ড. মোহাম্মদ আমীন।

১৩) ‘তপোবন' কোন সমাস?

দ্বন্দ্ব সমাস

চতুর্থী তৎপুরুষ সমাস

প্রাদি সমাস

বহুব্রীহি সমাস

চতুর্থী তৎপুরুষ সমাস

ব্যাখ্যা:
তপোবন = তপস্যার নিমিত্তে যে বন। 
- এটি চতুর্থী তৎপুরুষ সমাসের উদাহরণ। 

তপোবন (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
অর্থ: 
- যে বনে মুনি ঋষিগণ তপস্যা করেন। 
- মুনি ঋষিদের আশ্রম। 

চতুর্থী তৎপুরুষ সমাস: পূর্বপদে চতুর্থ বিভক্তি (কে, রে, জন্য, তরে, নিমিত্ত) লােপের মাধ্যমে যে সমাস হয়, তাকে বলা হয় চতুর্থী তৎপুরুষ সমাস।
যেমন-
- গুরুকে ভক্তি = গুরুভক্তি,
- আরামের জন্য কেদারা = আরামকেদারা,
- বসতের জন্য বাড়ি = বসতবাড়ি,
- বিয়ের জন্য পাগলা = বিয়েপাগলা,
- হজের জন্য যাত্রা = হজ্বযাত্রা,
- পাগলের নিমিত্তে গারদ = পাগলাগারদ,
- মরণের নিমিত্তে কাঠি = মরণকাঠি,
- শিশুর জন্য সাহিত্য = শিশুসাহিত্য,
- শয়নের নিমিত্তে কক্ষ = শয়নকক্ষ প্রভৃতি।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি এবং মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৪) সন্ধির প্রধান কাজ কী?

ধ্বনি পরিবর্তন

অর্থের পরিবর্তন

পদের পরিবর্তন

বাক্য সংকোচন

ধ্বনি পরিবর্তন

ব্যাখ্যা:
সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে।
- সন্ধির প্রধান উদ্দেশ্য স্বাভাবিক উচ্চারণের সহজপ্রবণতা এবং ধ্বনিগত মাধুর্য সম্পাদন৷
- সন্ধি শব্দ গঠনেরও একটি উপায়।
- তবে সন্ধির প্রধান সুবিধা হলো উচ্চারণের সুবিধা।

• সন্ধির কতিপয় উদ্দেশ্য:
- সন্ধি মাধ্যমে ধ্বনির মিলন হয়।
- নতুন শব্দ তৈরি করা হয়।
- উচ্চারণে সহজতা আসে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৫) সমাস গঠন প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটির নাম কী?

সমস্যমান পদ

সমস্তপদ

ব্যাসবাক্য

উত্তর পদ

সমস্তপদ

ব্যাখ্যা:
সমাসের কয়েকটি পরিভাষা।
ক. সমস্যমান পদ: যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেককে সমস্যমান পদ বলে।
যেমন- সিংহ চিহ্নিত আসন = সিংহাসন।
এ বাক্যে সিংহ, চিহ্নিত, আসন- এ তিনটি হচ্ছে সমস্যমান পদ।

খ. সমস্ত পদ : সমস্যমান পদগুলাে মিলিত হয়ে যে একপদে পরিণত হয়, তাকে সমস্ত পদ বলে।
একে আবার সমাসবদ্ধপদও বলা হয়।
যেমন- সিংহ চিহ্নিত আসন = সিংহাসন।
এখানে সিংহাসন হচ্ছে সমস্ত পদ।

গ. ব্যাসবাক্য : সমাসবদ্ধ পদটিকে ব্যাখ্যা করার জন্য যে বাক্য তৈরি করা হয় তাকে ব্যাসবাক্য বলে। ব্যাস' শব্দের অর্থ ব্যাখ্যা বা বিশ্লেষণ।
একে ব্যাসবাক্য বা বিগ্রহবাক্যও বলা হয়। উপরের বাক্যে ‘সিংহ চিহ্নিত আসন হলাে সিংহাসন শব্দের ব্যাসবাক্য।

ঘ. পূর্বপদ ও পরপদ : সমাস যুক্ত পদের প্রথম অংশকে বলা হয় পূর্বপদ এবং শেষ অংশকে বলা হয় পরপদ বা উত্তরপদ।
'সিংহাসন' শব্দের 'সিংহ' হলাে পূর্বপদ, আর 'আসন' হলাে পরপদ বা উত্তরপদ।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৬) 'তিলে তৈল হয়' বাক্যে 'তিলে' কোন কারক?

কর্মকারক

করণ কারক

অপাদান কারক

অধিকরণ কারক

অপাদান কারক

ব্যাখ্যা:
'তিলে তৈল হয়' - অপাদানে সপ্তমী
কিন্তু 'তিলে তৈল আছে'-- অধিকরণে সপ্তমী।

অপাদান কারক:
যা থেকে কোনাে কিছু উৎপত্তি, বিচ্যুত, জাত, গৃহীত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয়, তাকে বলা হয় অপাদান কারক।
- বাক্যের ক্রিয়াপদকে কোথা হতে, কি থেকে, কিসের থেকে ইত্যাদি প্রশ্ন করলে উত্তরে যে কারক পাওয়া যায়, তা-ই হলাে অপাদান কারক।

- অপাদান কারকে বিভিন্ন বিভক্তির প্রয়ােগ

অপাদান কারক
- এ বনে বাঘের ভয় = অপাদান কারকে ৭মী বিভক্তি
- মেঘ থেকে বৃষ্টি হয় = অপাদান কারকে ৫মী বিভক্তি
- তিলে তৈল হয় = অপাদান কারকে ৭মী বিভক্তি
- তিথির চেয়ে বিথী বড় = অপাদান কারকে ষষ্ঠী বিভক্তি
- পরাজয়ে ডরে না বীর = অপাদান কারকে ৭মী বিভক্তি 
- বিপদে মাের রক্ষা কর = অপাদান কারকে ৭মী বিভক্তি 
- লােভে পাপ পাপে মৃত্যু = অপাদান কারকে ৭মী বিভক্তি 
- ছাদ থেকে পানি পড়ে = অপাদান কারকে৫মী বিভক্তি

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৭) 'সিংহাসন' কোন সমাস?

দ্বন্দ্ব সমাস

মধ্যপদলোপী কর্মধারয়

মধ্যপদলোপী বহুব্রীহি

অব্যয়ীভাব সমাস

মধ্যপদলোপী কর্মধারয়

ব্যাখ্যা:
সিংহাসন = সিংহ চিহ্নিত আসন; মধ্যপদলােপী কর্মধারয় এর একটি উদাহরণ। 

মধ্যপদলােপী কর্মধারয় সমাস :
যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের লােপ পায় তাকে বলা হয় মধ্যপদলােপী কর্মধারয় সমাস।
যেমন-
- পল (মাংস) মিশ্রিত অন্ন = পলান্ন,
- সিংহ চিহ্নিত আসন = সিংহাসন,
- প্রীতিসূচক উপহার = প্রীতিউপহার,
- মৌ আশ্রিত মাছি = মৌমাছি,
- সাহিত্য বিষয়ক সভা = সাহিত্যসভা,
- ঘরে আশ্রিত জামাই =ঘরজামাই,
- সাম্য বিষয়ক বাদ = সাম্যবাদ,
- স্মৃতি রক্ষার্থে সৌধ = স্মৃতিসৌধ ইত্যাদি। 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৮) 'রেলগাড়িটি স্টেশন ছেড়েছে' বাক্যে 'স্টেশন' কোন কারকে কোন বিভক্তি?

অপাদানে শূন্য

করণে শূন্য

কর্তায় শূন্য

অধিকরণে শূন্য

অপাদানে শূন্য

ব্যাখ্যা:
অপাদান কারক:
যা থেকে কোনাে কিছু উৎপত্তি, বিচ্যুত, জাত, গৃহীত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয়, তাকে বলা হয় অপাদান কারক।
- বাক্যের ক্রিয়াপদকে কোথা হতে, কি থেকে, কিসের থেকে ইত্যাদি প্রশ্ন করলে উত্তরে যে কারক পাওয়া যায়, তা-ই হলাে অপাদান কারক।

'রেলগাড়িটি স্টেশন ছেড়েছে' বাক্যে 'স্টেশন' থেকে রেলগাড়িটি বিচ্যুত হয়েছে। এবং এতে কোনো বিভক্তি যুক্ত হয়নি। 
- তাই 'স্টেশন' শব্দটি অপাদান কারকে শূন্য বিভক্তি। 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৯) 'মেঘের ধ্বনি'-এর বাক্য সংকোচন কোনটি?

মৃন্ময়

জীমূতমন্দ্ৰ

জীমূতেন্দ্ৰ

শানকি

জীমূতমন্দ্ৰ

ব্যাখ্যা:
মেঘের ধ্বনি - জীমূতমন্দ্র
জীমূত : জীমূতনাদ, জীমূতমন্দ্র (বিশেষ্য) মেঘ; গর্জন; মেঘের গুরুগম্ভীর ডাক

মৃত্তিকাদ্বারা নির্মিত - মৃন্ময়, মৃণ্ময়
মাটির থালা - শানকি 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।

২০) 'সপ্তকাণ্ড রামায়ণ' বাগধারাটির অর্থ কী?

বৃহৎ বিষয়

গ্রন্থ

ছোটোগল্প

কোনোটিই নয়

বৃহৎ বিষয়

ব্যাখ্যা:
'সপ্তকাণ্ড রামায়ণ' বাগধারাটির অর্থ = বৃহৎ বিষয়

কয়েকটি গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- উড়নচণ্ডী - বেহিসেবি
- হাড়হদ্দ - সবকিছু
- ঢাকঢাক গুড় গুড় - লুকোচুরি
- দিবাস্বপ্ন - অলীক কল্পনা।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।

২১) 'সিঁদুরে মেঘ' বাগধারাটির অর্থ কী?

বড়ো বিপদ

অল্পে ভয়

বিপদের আশঙ্কা

আকাশ লাল

বিপদের আশঙ্কা

ব্যাখ্যা:
'সিঁদুরে মেঘ' বাগধারাটির অর্থ = বিপদের আশঙ্কা
'ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলে ডরায়' প্রবাদটির অর্থ = একবার বিপদে পড়লে তার সাদৃশ্য চোখে পড়লে ভীত হয়।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২২) 'লবণ' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

লে + অন

লব + অন

লো + অন

ল + বন

লো + অন

ব্যাখ্যা:
• 'লবণ'-এর সন্ধি বিচ্ছেদ- লো + অন। 

• এ, ঐ, ও, ঔ এর পর এ, ঐ এর স্থানে যথাক্রমে অয়, আয় এবং ও, ঔ এর স্থানে যথাক্রমে অব্‌ ও আব্‌ হয়। 
অনুরূপভাবে- 
নে + অন = নয়ন
নৈ + অক = নায়ক
পো + অন = পবন
পৌ + অক = পাবক ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।

২৩) নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?

কুলটা

যোগিনী

রজকী

চাতকী

কুলটা

ব্যাখ্যা:
কিছু শব্দ আছে যা কেবল স্ত্রীবাচক এদেরকে নিত্য স্ত্রীবাচাক শব্দ বলে
যেমন - সতীন, অর্ধাঙ্গিনী, কুলটা, অরক্ষণীয়া, সৎমা, সধবা ইত্যাদি।  

আবার কিছু শব্দ আছে তা কেবল পুরুষকে নির্দেশ করে এদেরকে নিত্য পুরুষবাচক শব্দ বলে
যেমন - কবিরাজ, কৃতদার, অকৃতদার, ঢাকী ইত্যাদি।

অন্যদিকে,
যোগী-যোগিনী
রজক-রজকী/ রজকিনী
চাতক-চাতকী

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।

২৪) 'কালসাপ' কোন সমাস?

নিত্য সমাস

দ্বন্দ্ব সমাস

বহুব্রীহি সমাস

কর্মধারয় সমাস

নিত্য সমাস

ব্যাখ্যা:
• (বিষাক্ত) কাল (যম) তুল্য (কাল বর্ণের নয়) সাপ = কালসাপ; নিত্য সমাসের উদাহরণ

নিত্যসমাস:
যে সমাসে সমস্যমান পদগুলাে নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না, তাকে নিত্যসমাস বলে। তদর্থবাচক ব্যাখ্যামূলক শব্দ বা বাক্যাংশ যােগে এগুলাের অর্থ বিশদ করতে হয়।
যেমন:
- অন্য গ্রাম = গ্রামান্তর,
- কেবল দর্শন = দর্শনমাত্র,
- অন্য গৃহ = গৃহান্তর,
- তুমি আমি ও সে = আমরা,
- দুই এবং নব্বই = বিরানব্বই।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।

২৫) 'Watery grave'-এর অর্থ কী?

পানির নালা

সলিল সমাধি

পানিযুক্ত কবর

কোনোটিই নয়

সলিল সমাধি

ব্যাখ্যা:
'Watery grave'-এর অর্থ = সলিল সমাধি।

সলিল (noun) water.
সলিল সমাধি (noun) watery grave; drowning; (figurative) utter/ irrevocable loss.

'সলিল' 'পানি' এর প্রতিশব্দ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।

২৬) মানবজাতি এখন সংকটাপন্ন।

Mankind are at a stake now.

Mankind are at stake now.

Mankind is at stake now.

Men are at stake now.

Mankind is at stake now.

ব্যাখ্যা:
• মানব জাতি এর ইংরেজি হচ্ছে - Mankind.
- এটি একটি Abstract noun এবং abstract noun এর পর সবসময় verb এর singular form হয়।
- At stake means - it is in a situation where it might be lost.

সুতরাং, মানবজাতি এখন সংকটাপন্ন - এর সঠিক অনুবাদ হবে -
- Mankind is at stake now.

২৭) তার কোনো বন্ধু নাই বললেই চলে।

He has no friends

He has a few friends.

He has few friends.

He does not have any friends. 

He has few friends.

ব্যাখ্যা:
• A few, Little , Few ইত্যাদি বাক্যে Determiner হিসাবে বসে।
- Few - নেই বললেই চলে।
- A few - সামন্য পরিমাণে বেঝায়।
- A little - অল্প পরিমাণে বোঝায়। 

• প্রশ্নের অপশনে উল্লেখিত বাক্যগুলোর বাংলা অনুবাদ করলে - 

ক) He has no friends দ্বারা তার কোনো বন্ধু নেই- বোঝায়।
খ) He has few friends দ্বারা তার বন্ধু নেই বললেই চলে - বোঝায়। (Few - না বোধক অর্থে - এত অল্প সংখ্যক যে নেই বললেই চলে বোঝায় - Countable Noun এর পুর্বে বসে)
গ) He has a few friends দ্বারা তার অল্প সংখ্যক বন্ধু আছে - বোঝায়। (A few - হ্যাঁ বোধক অর্থে সামান্য পরিমানে বোঝায় - Countable Noun এর পুর্বে বসে
ঘ) He does not have any friends - তার কোন বন্ধু নেই - বোঝায়।

• সুতরাং সঠিক উত্তর হবে, He has few friends.

২৮) বিনয় মহত্ত্বের ভূষণ।

Modesty is the embellishment of greatness.

Modesty is greatness.

Modesty is great embellishment.

Modesty is embellishment to greatness.

Modesty is the embellishment of greatness.

ব্যাখ্যা:

Modesty - অর্থ বিনয়;
- embellishment - ভূষণ / অলংকরণ এবং greatness - মহত্ব।
- Subject (modesty) third person singular number হওয়ায় verb হবে 'is'.
- way, cause or example বোঝালে preposition of বসে।

• সুতরাং সঠিক উত্তর হবে - Modesty is the embellishment of greatness.

২৯) What is the antonym of 'agile'?

active

nimble

lively

lazy

lazy

ব্যাখ্যা:
• Agile(adjective) (জীবন্ত বস্তু) ক্ষিপ্র; ক্ষিপ্রগতি; চটপটে; গতিশীল।

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) active -  সক্রিয়; কর্মিষ্ঠ; ক্রিয়াশীল; কর্মপরায়ণ।
খ) nimble -  ক্ষিপ্রগামী; চপল চরণ।
গ) lively - আনন্দোচ্ছল; হাসিখুশি, দ্রুতগতিসম্পন্ন বা দ্রুতিকারক।
ঘ) lazy -  অলস, শ্রমবিমুখ; আলস্য উৎপন্ন করে এমন।

• সুতরাং বোঝা যাচ্ছে, অপশনগুলোর মধ্যে একমাত্র lazy শব্দটি ই Agile এর বিপরীত অর্থ প্রকাশ করে।
- তাই সঠিক উত্তর - lazy.

Source: Accessible Dictionary by Bangla Academy.

৩০) The antonym of 'optimism' is-

Pessimism

Opportunities

Pestilence

Opulence

Pessimism

ব্যাখ্যা:
Optimism (noun) (uncountable noun) যার অর্থ সবকিছুর শেষে অশুভকে পরাজিত করে শুভ জয়ী হবে- এই বিশ্বাস, শুভবাদ, আশাবাদ, ভালো দিক দেখার প্রবণতা; সাফল্যে আস্থা।

• প্রশ্নে উল্লেখিত অপশনগুলোর মধ্যে - 
ক) Pessimism - ব্যর্থতা বা আশাহত অবস্থাই অবশ্যম্ভাবী এমন নৈরাশ্যব্যঞ্জক বোধ; দুঃখবাদ।
খ) Opportunities - সুযোগ।
গ) Pestilence - প্লেগের মতো মারাত্মক মহামারী ব্যাধি।
ঘ) Opulence - বিত্ত, প্রাচুর্য।

• সুতরাং বোঝা যাচ্ছে প্রশ্নে উল্লেখিত অপশনগুলোর মধ্যে কেবলমাত্র Pessimism শব্দটি Optimism এর বিপরীত অর্থ প্রকাশ করে।
- তাই সঠিক উত্তর হবে Pessimism.

Source: Accessible Dictionary by Bangla Academy.

৩১) What is the synonym of 'alliance'?

Enmity

Alien

Association

Separation

Association

ব্যাখ্যা:
• Alliance (noun)
(১) [Uncountable noun] মৈত্রী। in alliance (with) মৈত্রীবন্ধনে আবদ্ধ; জোটভুক্ত।
(২) [Countable noun] বৈবাহিক সূত্রে ব্যক্তির সঙ্গে ব্যক্তির বা পরিবারের সঙ্গে পরিবারের কিংবা চুক্তির মাধ্যমে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের মৈত্রীবন্ধন।

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) Enmity - শত্রুতা।
খ) Alien - বিদেশী ব্যক্তি, অর্থাৎ যে দেশে বাস করেন সে দেশের নাগরিক নন; বহিরাগত; পরদেশী; ভিনদেশী
গ) Association - সংযোগ; সম্পৃক্ততা; সাহচর্য; সংসর্গ
ঘ) Separation - বিচ্ছেদ; বিচ্ছিন্নতা; বিচ্ছিন্নকরণ; বিচ্ছিন্নাবস্থা; পৃথককরণ।

• সুতরাং বোঝা যাচ্ছে যে, প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে Association শব্দটি Alliance সমার্থক অর্থ প্রকাশ করে।

Source: Accessible Dictionary by Bangla Academy.

৩২) The synonym of 'annihilate' is -

restore

preserve

safe

destroy

destroy

ব্যাখ্যা:
Annihilate (verb transitive) সম্পূর্ণরূপে ধ্বংস করা; নিশ্চিহ্ন করা।

• প্রশ্নে উল্লেখিত অপশনগুলোর মধ্যে - 
ক) restore - ফিরিয়ে দেওয়া।
খ) preserve -  রক্ষা/ত্রাণ করা।
গ) safe - নিরাপদ; বিপদ মুক্ত।
ঘ) destroy -  ধ্বংস/নষ্ট/বিধ্বস্ত/বরবাদ/পয়মাল করা।

• সুতরাং বোঝা যাচ্ছে প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - destroy শব্দটি কেবলমাত্র Annihilate এর সমার্থক অর্থ প্রকাশ করে।

Source: Accessible Dictionary by Bangla Academy.

৩৩) Verb form of 'false' is-

falsify

falsely

falsification

falcify

falsify

ব্যাখ্যা:
• False - মিথ্যা।
- এটি একটি adjective যার verb form হল Falsify - মিথ্যা প্রমাণ করা।

• বাকি অপশন গুলোর মধ্যে - 
• falsely (adverb) - মিথ্যাভাবে। 
• falsification (noun) জালকরণ; মিথ্যা বর্ণনা দেওয়া।

Source: Accessible Dictionary by Bangla Academy.

৩৪) Adverb form of 'heart' is

heartened

heartily

hearty

heartening

heartily

ব্যাখ্যা:
• Heart শব্দের অর্থ  হৃৎপিণ্ড ; হৃদ্‌যন্ত্র; রক্তাশয় এবং এটি একটি Noun.
- যার adverb form হচ্ছে heartily 

• Heartily (Adverb)
(১) সানন্দে; পূর্ণোদ্যমে; হৃষ্টচিত্তে:
(২) অত্যন্ত: 

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
- Heartened (adjective)  দিলখুশ, দিলখোশ
- Hearten (verb transitive) উৎসাহ দেওয়া; উল্লসিত করা।
- Heartly - বলে কোনো শব্দ হয় না।

Source: Accessible Dictionary vy Bangla Academy.

৩৫) Adjective form of 'courage' is-

ক) encourage

খ) courageous

গ) curiosity

ঘ) courageable

খ) courageous

ব্যাখ্যা:
এই প্রশ্নের কোন ব্যাখ্যা যোগ করা হয়নি। Live MCQ তে ব্যাখ্যা যোগ করার প্রক্রিয়া ১ আগস্ট, ২০১৯ থেকে শুরু হয়েছে।
ধন্যবাদ।

৩৬) What is the verb form of 'ability'?

ableness

enable

ably

able

enable

ব্যাখ্যা:
• Ability (Noun) এর অর্থ সামর্থ্য
- যার verb form হচ্ছে enable

• Enable - Verb.
English Meaning:
1. Give (someone) the authority or means to do something, make it possible for.
2. Make (a device or system) operational, activate.
Bangla Meaning: (সমর্থ করা)

অন্যদিকে, প্রশ্নে উল্লেখিত অন্য অপশনগুলোর মধ্যে - 
• ably (adverb) সক্ষমতার সঙ্গে।
• able (adjective) কোনো কিছু করতে সমর্থ/সক্ষম।

Source: Accessible Dictionary by Bangla Academy.

৩৭) It's time you _____ your mistakes.

realised

realise

had realised

have realised

realised

ব্যাখ্যা:
- শূন্যস্থানে সঠিক উত্তর হচ্ছে  realised
- Complete sentence: It is high time you realised your mistakes.

• It is time/ It is high time এরপর যদি subject থাকে তাহলে verb টি past tense এ হয়।
- It is high time we left the place.
 - It is high time we stopped corruption.
- It is high time he changed his bad habits.

• It is time/It is high time এরপর যদি subject না থাকে তবে to + verb হয়।
Example: It is high time to stop corruption.

• যেহেতু প্রশ্নে উল্লেখিত বাক্যটিতে  It is high time এরপরে subject হিসেবে you এসেছে, তাই verb টি past tense (realised) এ হয়েছে।

৩৮) Jamal walks as if he ____ lame.

is

has been

were

was

were

ব্যাখ্যা:
• সঠিক উত্তর হবে - were.
- Complete sentence: Jamal walks as if he were lame.
- কারণ, কোনো sentence এ as though, as if, wish, fancy ইত্যাদি থাকলে এবং এরপর to be verb আসলে তা সব সময় were হয়।

• Present + as if + Past Indefinite
- অর্থাৎ, as if এর পূর্বে present indefinite tense থাকলে as if এর পরে past indefinite হয় এবং be verb থাকলে সবসময় were হয়।
 Example: Roman acts as if he were mad.

• আবার,
 • Past + as if + Past Perfect
- অর্থাৎ,As if / as though এর পূর্বে Past indefinite tense থাকলে As if / as though এর পরে past perfect হয়।
Example: Roman acted as if he had been mad.

৩৯) Uneasy lies the head that ____ a crown.

wear

wears

puts

keep

wears

ব্যাখ্যা:
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - wears.
- Uneasy lies the head that wears a crown - এটি একটি প্রবাদ।
- যার অর্থ যে শিরে মুকুট থাকে, সে শির স্বস্তিতে থাকে না।

• আবার that এর পূর্ববর্তী শব্দ the head singular তাই এর পরবর্তী verb ও singular হবে।

৪০) Read diligently lest you ____ fail in the examination.

should

will

shall

must

should

ব্যাখ্যা:
• Use of Lest:
- সাধারণত Lest দ্বারা দুটি বাক্যাংশ যুক্ত হলে Lest যুক্ত অংশের Subject এর পর should হয় এবং মূল Verb এর Present form বসে।
- Lest শব্দের অর্থ ‘পাছে ভয় হয় যে’ [for fear that].
- Lest নিজেই নেগেটিভ অর্থ প্রদান করে।
- তবে lest দ্বারা কোনো clause শুরু হলে তাতে not/no বসে না।
- অর্থাৎ Lest দ্বারা যুক্ত দু'টি clause এর মধ্যে পরবর্তী verb এর আগে should/might বসে। 

• Structure: Lest + 1st subject + should/might + base form + complement.

Complete sentence: Read attentively lest you should fail in the examination.

৪১) He ___ me while I was reading.

interrupts 

interrupted

is interrupting

interrupting

interrupted

ব্যাখ্যা:
• While দ্বারা দুইটি বাক্যাংশ যুক্ত হলে - 
- While এর পূর্বে অংশ টি past indefinite এ হলে, এরপরের অংশে past continuous tense হয়। 
- while যুক্ত অংশটি Past continuous tense হলে অপরটি Past indefinite tense হয়।
- সুতরাং নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - interrupted
- Complete Sentence: He interrupted me while I was reading.

৪২) Corruption is one of the worst evils. (Positive)

Very few evils is as bad as corruption.

No other evil are as bad as corruption.

No other evil is as bad as corruption.

Very few evils are as bad as corruption.

Very few evils are as bad as corruption.

ব্যাখ্যা:
• One of the থাকলে যুক্ত superlative sentence কে Positive করার Structure হচ্ছে -
- প্রথমে very few বসে
- Superlative degree-এর পরের অংশ
- verb-এর plural form
- as +superlative degree-এর positive form + as
- প্রদত্ত sentence-এর Subject

- সুতরাং, নিয়মানুযায়ী -
Superlative: Corruption is one of the worst evils.
Positive: Very few evils are as bad as corruption.

৪৩) We should read books to gain knowledge. (Make it complex)

We should read books for gaining knowledge.

We should read books and gain knowledge.

We should read books so that we can gain knowledge.

We want to gain knowledge and so we should read books.

We should read books so that we can gain knowledge.

ব্যাখ্যা:
• Subject + verb + to / in order to + verb যুক্ত  Simple Sentence কে  Complex Sentence এ পরিবর্তনের নিয়ম: 
(1) to / in order to এর স্থলে so that বা in order that বসে।
(2) এরপর একই subject পুনরায় হয়।
(3) verb এর পূর্বে may, might, can, could বসে।

সুতরাং নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে, we should read books so that we can gain knowledge.

৪৪) 'Please, keep quiet' (Make it passive)

You are told for keeping quiet.

You are requested to keep quiet.

You are requested for keep quiet.

You are told to keep quiet.

You are requested to keep quiet.

ব্যাখ্যা:
• Please যুক্ত imperative sentence কে  passive করার নিয়ম হচ্ছে - 
- Please এর স্থলে you are requested to
- Verb এর base form
- বাকি অংশ।
সুতরাং নিয়মানুযায়ী সঠিক উত্তর - You are requested to keep quiet.

৪৫) Trees are considered one of our best friends. (Make it active)

It is tree which is our best friend.

Trees are our best friends.

We considered trees one of our best friends.

We consider trees one of our best friend.

Trees are our best friends.

ব্যাখ্যা:
• সঠিক উত্তর হচ্ছে - Trees are our best friends.

•  প্রদত্ত বাক্য 'Trees' passive participant হিসেবে কাজ করছে।
- তবে এই বাক্যটির অধিকতর গ্রহনযোগ্য active voice হল We consider trees one of our best friends.

• কিন্তু প্রদত্ত অপশন গুলোর মধ্যে - 
- We considered trees one of our best friends বাক্যটি ভুল কারন এতে tense এর ভুল প্রয়োগ হয়েছে।
- এবং We consider trees one of our best friend এই বাক্যে Number এর ভুল প্রয়োগ হয়েছে।
- অতএব সবদিক বিবেচনায়, Trees are our best friends সঠিক উত্তর।

৪৬) Cricket is a very exciting game. (Make it Exclamatory)

Hurrah! cricket is an exciting game.

How exciting game is cricket!

How exciting is cricket when it plays!

What an exciting game cricket is!

What an exciting game cricket is!

ব্যাখ্যা:
• Assertive to Exclamatory করার structure:
- প্রথমে What/How বসে + Adjective বসে
- এরপর Subject + Verb + বাকি অংশ + Exclamation mark.

• বিঃ দ্রঃ Adjective এর পূর্বে  a/an থাকলে Exclamatory করার সময় What বসবে এবং এরপর a/an হবে।আর যদি Adjective এর পূর্বে a/an না থাকে তবে How দিয়ে
 Exclamatory করতে হবে।
যেমন: 
1.The Padma is a big river.
Exclamatory: What a big river the Padma is!

2. The garden is very beautiful.
Exclamatory: How beautiful the garden is!

• প্রশ্নে উল্লিখিত বাক্যে adjective word exciting এর পূর্বে a আছে- 
- তাই নিয়মানুযায়ী সোথিক উত্তর - What an exciting game cricket is!

৪৭) The word 'Banish' means-

exile

emerge

drive away

expel

exile

ব্যাখ্যা:
• Banish (verb transitive) (banish (from) (দণ্ডরূপে) উদ্বাসিত/নির্বাসিত/বিবাসিত করা।

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) exile (noun) নির্বাসন, নির্বাসিত ব্যক্তি।
খ) emerge - প্রকাশিত হওয়া। 
গ) drive away - তাড়ানো।
ঘ) expel - বহিষ্কার বা বিতাড়িত করা।

• সুতরাং বোঝা যাচ্ছে অর্থগত দিক থেকে Exile শব্দটি Banish শব্দের সমার্থক অর্থ বহন করে।
- তাই 'Banish' means - exile এই উত্তরটি গ্রহণযোগ্য।

Source: Accessible Dictionary by Bangla Academy.

৪৮) 'a cock and bull story' means

an animal story

a story about a cock and a bull

a tragedy

a false story

a false story

ব্যাখ্যা:
• Cock and bull story
English Meaning: an implausible story used as an explanation or excuse. অর্থাৎ, a false story.
Bangla Meaning: আষাঢ়ে গল্প / আজগুবি গল্প।

Ex. Sentence: Nobody believes this cock and bull story about the sacking incident.
Bangla Meaning: কেউই বরখাস্তের ঘটনা নিয়ে আষাঢ়ে গল্প বিশ্বাস করে না

Source: Live MCQ Lecture

৪৯) 'Big bug' means-

terrorist

a large bug

important person

a large insect

important person

ব্যাখ্যা:
• Big bug: a person of consequence.
consequence (noun)
Measning:
(১) ফলাফল; পরিণতি।
(২) গুরুত্ব; সামাজিক প্রতিষ্ঠা বা প্রতিপত্তি, গণ্যমান্য; প্রতিষ্ঠাশালী ব্যক্তি।

সুতরাং সঠিক উত্তর হবে - important person.

৫০) 'At a stretch' means-

without break

stretch mark

long way

decay

without break

ব্যাখ্যা:
• At a stretch
English Meaning: without break / continuously.
Bangla Meaning: একটানা / বিরতিহীনভাবে।

Ex. Sentence: He can run ten miles at a stretch.
Bangla Meaning: সে একটানা দশ মাইল দৌড়াতে পারে।

Reference: Live MCQ Lecture.

৫১) x/y এর সাথে কত যোগ করলে যোগফল y/x হবে? 

(x2 - y2)/xy

(2x2 - y2)/xy

(y2 - x2)/xy

(x2 - 2y2)/xy

(y2 - x2)/xy

ব্যাখ্যা:
প্রশ্ন: x/y এর সাথে কত যোগ করলে যোগফল y/x হবে? 

সমাধান: 
(y/x) - (x/y)
=(y2 - x2)/xy

৫২) প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল ৩৫ এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল ৬৩। দ্বিতীয় সংখ্যাটি কত?

ব্যাখ্যা:
প্রশ্ন: প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল ৩৫ এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল ৬৩। দ্বিতীয় সংখ্যাটি কত?

সমাধান:
৩৫ ও ৬৩ এর গ. সা. গু ই হবে দ্বিতীয় সংখ্যা।
৩৫ = ৫ × ৭
৬৩ = ৩ × ৩ × ৭

নির্ণেয় সংখ্যা = ৭

৫৩) x2 - 11x + 30 এবং x3 - 4x2 - 2x - 15 এর গ.সা.গু কত?

x - 5

x - 6

x2 + x - 3

x2 - x - 3

x - 5

ব্যাখ্যা:
প্রশ্ন: x2 - 11x + 30 এবং x3 - 4x2 - 2x - 15 এর গ.সা.গু কত?

সমাধান:
 ১ম রাশি = x2 - 11x + 30
= x2 - 5x - 6x + 30
=x(x - 5) - 6(x - 5)
= (x - 5)(x - 6)

২য় রাশি =x3 - 4x2 - 2x - 15

ধরি 
f(x) = x3 - 4x2 - 2x - 15
f(5) = 53  - 4. 52 - 2 × 5 - 15 
= 125 - 100 - 10 - 15
= 125  - 125
= 0
(x - 5),  f(x) এর একটি উৎপাদক 

f(x) = x3 - 4x2 - 2x - 15
 =x3 - 5x2 + x2 - 5x + 3x - 15 
= x2(x - 5) + x (x - 5) + (x - 5)
= (x - 5) (x2 + x + 3)

নির্ণেয় গ.সা.গু = x - 5

৫৪) একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 9 সে.মি. হলে এর উচ্চতা কত সে.মি.?

3√3/2

2√3

4√3

3√3/4

3√3/2

ব্যাখ্যা:
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 9 সে.মি. হলে এর উচ্চতা কত সে.মি.?

সমাধান: 
সমবাহু ত্রিভুজের পরিসীমা 9 সে.মি
সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য a = 9/3 = 3 সে.মি
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4)a2
= (√3/4) × 32
 = 9√3/4

আবার,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2) × ভূমি × উচ্চতা 
 9√3/4 = (1/2) × 3 × উচ্চতা 
উচ্চতা  =  (9√3/4) × (2/3)
= 3√3/2 সে.মি

৫৫) a : b = 2 : 3 এবং b : c = 6 : 7 হলে a : c = কত?

2 : 6

3 : 7

2 : 7

4 : 7

4 : 7

ব্যাখ্যা:
প্রশ্ন: a : b = 2 : 3 এবং b : c = 6 : 7 হলে a : c = কত?

সমাধান: 
a : b = 2 : 3 = 4 : 6
b : c = 6 : 7 = 6 : 7
a : b : c = 4 : 6 : 7 
a : c = 4 : 7

৫৬) log√216 = কত ?

9

8

6

4

8

ব্যাখ্যা:
প্রশ্ন: log√216 = কত? 

সমাধান:
log√216 
= log√224
= log√2(√2)8
= 8 log√2(√2)
= 8 .1 
= 8

৫৭) টাকায় ৬টি লেবু ক্রয় করে টাকায় ৫টি লেবু বিক্রয় করলে লাভের হার কত?

১৫%

২০%

২৫%

৩০%

২০%

ব্যাখ্যা:
প্রশ্ন: টাকায় ৬টি লেবু ক্রয় করে টাকায় ৫টি লেবু বিক্রয় করলে লাভের হার কত?

সমাধান: 
১ টি লেবুর ক্রয় মূল্য = ১/৬ টাকা।
১ টি লেবুর বিক্রয় মূল্য = ১/৫ টাকা।

∴ লাভ  = (১/৫) - (১/৬)
= (৬ - ৫)/৩০
 = ১/৩০

এখন,
১/৬ টাকায় লাভ হয় ১/৩০ টাকা।
১ টাকায় লাভ হয় (১/৩০)(৬/১) টাকা।
১০০ টাকায় লাভ হয় (৬ × ১০০)/৩০ টাকা।
= ২০ টাকা।

৫৮) x2 - y(y - 2) - 1 এর উৎপাদক নিচের কোনটি?

(x - y - 1)(x - y + 1)

(x - y + 1)(x + y - 1)

(x + y + 1)(x - y - 1)

(x - y)(x - y + 1)

(x - y + 1)(x + y - 1)

ব্যাখ্যা:
প্রশ্ন: x2 - y(y - 2) - 1 এর উৎপাদক নিচের কোনটি?

সমাধান: 
x2 - y(y - 2) - 1 
= x2 - y2  + 2y - 1
= x2 - (y2 - 2y + 1)
= x2 - (y - 1)2
= {x + (y - 1)}{x - (y - 1)}
= (x + y - 1)(x - y + 1)

৫৯) একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ৬°। ক্ষুদ্রতম কোণের মান কত?

৩২°

৩৮°

৪২°

৪৮°

৪২°

ব্যাখ্যা:
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ৬°। ক্ষুদ্রতম কোণের মান কত?

সমাধান: 
ক্ষুদ্রতম কোণ = x
বৃহত্তম কোন = x + ৬°

প্রশ্নমতে,
x + x + ৬°  + ৯০° = ১৮০°
২x + ৬° = ১৮০° - ৯০°
২x = ৯০° - ৬°
২x = ৮৪°
x  = ৮৪°/২
x  = ৪২°

৬০) x4 - x2 - 1 = 0 হলে x2 - 1/x2 = কত?

0

1

2

4

1

ব্যাখ্যা:
প্রশ্ন: x4 - x2 - 1 = 0 হলে x2 - 1/x2 = কত? 

সমাধান: 
x4 - x2 - 1 = 0 
x4  - 1 = x2
x4/x2 - 1/x2 = x2/x2
x2 - 1/x2 = 1

৬১) 4(x + y), 10(x - y) এবং 12(x2 - y2) এর গ.সা.গু কত?

x - y

x + y

12(x2 - y2)

2

2

ব্যাখ্যা:
প্রশ্ন: 4(x + y), 10(x - y) এবং 12(x2 - y2) এর গ.সা.গু কত?

সমাধান: 
১ম রাশি = 4(x + y)
২য় রাশি =10(x - y)  
৩য় রাশি =12(x2 - y2)
= 12(x - y)(x + y)

4, 10 ও 12 এর গ.সা.গু = 2
নির্ণেয় গ.সা.গু = 2

৬২) O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে OD, AB জ্যা এর উপর লম্ব। AD = 3 সে.মি. হলে AB = কত সে.মি.? 

3 সে.মি.

4 সে.মি.

5 সে.মি.

6 সে.মি.

6 সে.মি.

ব্যাখ্যা:
প্রশ্ন: O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে OD, AB জ্যা এর উপর লম্ব। AD = 3 সে.মি. হলে AB = কত সে.মি.? 

সমাধান: 
বৃত্তের কেন্দ্র হতে কোনো জ্যা এর উপর অঙ্কিত লম্ব ঐ জ্যাকে সমদ্বিখণ্ডিত করে।
AD = 3 সে.মি. হলে AB = 2 × 3 = 6 সে.মি.

৬৩) ২৮° কোণের সম্পূরক কোণের অর্ধেক কত?

৬০°

৪০°

৭৬°

৩১°

৭৬°

ব্যাখ্যা:
প্রশ্ন: ২৮° কোণের সম্পূরক কোণের অর্ধেক কত?

সমাধান:
২৮° কোণের সম্পূরক কোণ = ১৮০° -  ২৮° = ১৫২°
১৫২° কোণের অর্ধেক = ১৫২°/২ = ৭৬°

৬৪) দুটি সংখ্যার বর্গের সমষ্টি 13 এবং গুণফল 6 হলে, সংখ্যা দুটির বর্গের অন্তর কত?

4

5

6

7

5

ব্যাখ্যা:
প্রশ্ন: দুটি সংখ্যার বর্গের সমষ্টি 13 এবং গুণফল 6 হলে, সংখ্যা দুটির বর্গের অন্তর কত?

সমাধান: 
মনে করি,
সংখ্যা দুইটি x ও y
১ম শর্তমতে, x2 + y2 = 13......................(i)
২য় শর্তমতে, xy = 6.................................(ii)
আমরা জানি,
(x2 + y2)2 = (x2 - y2)2 + 4x2y2
⇒ (13)2 = (x2 - y2)2 + 4(6)2
⇒ (x2 - y2)2 = 169 - 144
⇒ (x2 - y2)2= 25
∴ x2 - y2 = 5
সুতরাং, সংখ্যা দুইটির বর্গের অন্তর 5.

৬৫)  

x1/2

x1/3

x2/3

x3/2

x1/3

ব্যাখ্যা:
 

সমাধান: 
= [{(x3)1/3}1/3]
= x1/3

৬৬) একটি ঘনকের প্রতিটি ধার 5 সে.মি. হলে কর্ণের দৈর্ঘ্য কত?

5√3 সে.মি

3√5 সে.মি

5√5 সে.মি

5√2 সে.মি

5√3 সে.মি

ব্যাখ্যা:
প্রশ্ন: একটি ঘনকের প্রতিটি ধার 5 সে.মি. হলে কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান: 
ঘনকটির প্রত্যেক ধার a = 5 সে.মি এবং
ঘনকটির কর্ণের দৈর্ঘ্য = a √3 একক
= 5√3 সে.মি.

৬৭) শতকরা বার্ষিক 12 টাকা হার মুনাফায় 500 টাকার কত বছরের সরল মুনাফা 360 টাকা হবে?

5 বছর

6 বছর

3 বছর

2 বছর

6 বছর

ব্যাখ্যা:
প্রশ্ন: শতকরা বার্ষিক 12 টাকা হার মুনাফায় 500 টাকার কত বছরের সরল মুনাফা 360 টাকা হবে?

সমাধান:
100 টাকার 1 বছরের মুনাফা  12 টাকা 
1 টাকার 1 বছরের মুনাফা  12/100 টাকা 
500 টাকার 1 বছরের মুনাফা  (12 × 500)/100 টাকা 
= 60 টাকা 

60 টাকা মুনাফা  হয় 1 বছরে 
1 টাকা মুনাফা  হয় 1/60 বছরে 
360 টাকা মুনাফা  হয় (1 × 360)/60 বছরে 
= 6 বছর

৬৮) 3 + 6 + 9 + ............. ধারাটির কততম পদ 33?

10

12

11

13

11

ব্যাখ্যা:
প্রশ্ন: 3 + 6 + 9 + ............. ধারাটির কততম পদ 33?

সমাধান: 
এখানে
১ম পদ a = 3,
সাধারণ অন্তর d =6 - 3 = 3

আমরা জানি,
 n তম পদ = a + (n - 1)3
বা, 33 = 3 +(n - 1) × (3)
বা, 33 =3 + 3n - 3
বা, 33 = 3n 
বা 3n = 33 
বা  3n = 33
বা n = 33/3
   n  = 11

৬৯) একটি কলম 10% লাভে বিক্রয় করা হলো। কলমটির বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের অনুপাত কত?

11 : 10

9 : 10

10 : 11

10 : 9

11 : 10

ব্যাখ্যা:
প্রশ্ন: একটি কলম 10% লাভে বিক্রয় করা হলো। কলমটির বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের অনুপাত কত?

সমাধান: 
ধরি,
ক্রয়মূল্য = 100 টাকা
বিক্রয়মূল্য = (100 + 10) টাকা= 110 টাকা 

বিক্রয়মূল্য ক্রয়মূল্য = 110 : 100 = 11 : 10

৭০) ৩০০০ এর শতকরা ৫ ভাগ অপেক্ষা ৩০০০ এর শতকরা ১০ ভাগ কত বেশি?

১৭৫

১৬০

১৫০

১০০

১৫০

ব্যাখ্যা:
প্রশ্ন: ৩০০০ এর শতকরা ৫ ভাগ অপেক্ষা ৩০০০ এর শতকরা ১০ ভাগ কত বেশি?

সমাধান:
৩০০০ এর ৫% = ৩০০০ এর ৫%
= ৩০০০ এর ৫/১০০
= ১৫০

 ৩০০০ এর ১০% = ৩০০০ এর ১০/১০০
= ৩০০

বেশি = (৩০০ - ১৫০) = ১৫০

৭১) f(x) = 2x2 + 3x - 1 হলে f(0) = কত?

6

4

1

- 1

- 1

ব্যাখ্যা:
প্রশ্ন: f(x) = 2x2 + 3x - 1 হলে f(0) = কত? 

সমাধান: 
f(x) = 2x2 + 3x - 1 
f(0) = 2.02 + 3.0 - 1
= 0 + 0 - 1
= - 1

৭২) 2x + 1 = 32 হলে x এর মান কত?

4

3

2

1

4

ব্যাখ্যা:
প্রশ্ন : 2x + 1 = 32 হলে x এর মান কত?

সমাধান: 
2x + 1 = 32
2x + 1 = 25
x + 1 = 5 
x = 5 - 1
x = 4

৭৩) ABCD সামান্তরিকের DC বাহুকে E পর্যন্ত বর্ধিত করা হলো। ∠BAD = ১০০° হলে, ∠BCE = কত?

১০০° 

৯০° 

৮০° 

৬৫° 

৮০° 

ব্যাখ্যা:
প্রশ্ন: ABCD সামান্তরিকের DC বাহুকে E পর্যন্ত বর্ধিত করা হলো। ∠BAD = ১০০° হলে, ∠BCE = কত?

সমাধান: 
আমরা জানি,
সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান 
 ∠BAD = ∠ BCD = 100° 
∠BCD + ∠BCE = 180°
100° + ∠BCE = 180°
∠BCE = 180° - 100°
∠BCE = 80°

৭৪) ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ১০০ মিটার দীর্ঘ একটি ট্রেনের ৩০০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে?

২০ সেকেন্ড

২৪ সেকেন্ড

২০ মিনিট

২৪ মিনিট

২৪ সেকেন্ড

ব্যাখ্যা:
প্রশ্ন: ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ১০০ মিটার দীর্ঘ একটি ট্রেনের ৩০০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে?

সমাধান: 
ট্রেনটি মোট অতিক্রম করে (৩০০ + ১০০) = ৪০০ মিটার
৬০০০০ মিটার অতিক্রম করে ৩৬০০ সেকেন্ডে
১ মিটার অতিক্রম করে ৩৬০০/৬০০০০ সেকেন্ডে
∴৪০০ মিটার অতিক্রম করে  (৩৬০০ × ৪০০)/৬০০০০ = ২৪ সেকেন্ডে

৭৫) একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোণটির মান কত? 

60°

45°

30°

25°

30°

ব্যাখ্যা:
প্রশ্ন: একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোণটির মান কত? 

সমাধান: 
একটি কোণ x হলে,
কোনটির পূরক কোণ (90°-x)
x = (90° - x)/2
3x = 90°
x = 30°

৭৬) সর্বপ্রথম 'বঙ্গ' দেশের নাম পাওয়া যায় যে গ্রন্থে-

আইন-ই-আকবরী

বাঙালির ইতিহাস

ঐতরেয় আরণ্যক

রঘুবংশ

আইন-ই-আকবরী

ব্যাখ্যা:
জনপদ:
- 'বঙ্গ' বাংলার একটি সুপ্রাচীন মানব-বসতির স্থান বা জনপদ, যা  চৌদ্দ শতকে মুসলমান শাসনামলে পরিবর্তিত রূপে বাঙ্গালাহ হিসেবে পরিচিত হয়ে ওঠে।
- বাংলার অন্যান্য ভৌগোলিক ইউনিটের মতো বঙ্গের ভৌগোলিক গূঢ়ার্থও ইতিহাসের বিভিন্ন পর্যায়ে পরিবর্তিত হয়েছে।
- দেশবাচক শব্দ হিসাবে 'বঙ্গ' বা 'বাঙ্গাল' শব্দটি প্রথম পাওয়া যায় - আবুল ফজল রচিত 'আইন-ই-আকবরী' গ্রন্থে।

অন্যদিকে,
- ঐতরেয় আরণ্যক -এ সর্বপ্রথম মগধের সাথে বঙ্গ নামক একটি জনগোষ্ঠীর কথা উল্লিখিত হয়েছে।
- বৌধায়ন ধর্মসূত্রে একটি জনগোষ্ঠী হিসেবে বঙ্গ নামের উল্লেখ রয়েছে, যারা আর্যসভ্যতার সীমার বাইরে কলিঙ্গের পাশেই বসবাস করত।
- পুরাণে এদের উল্লেখ রয়েছে পূর্বাঞ্চলীয় অন্যান্য জনগোষ্ঠী যেমন অঙ্গ, মগধ, মুদগরক, পুন্ড্র, বিদেহ, তাম্রলিপ্তি ও প্রাগজ্যোতিষ-এর সাথে।
- রামায়ণ এ অযোধ্যার সাথে বঙ্গের মৈত্রীবন্ধনের কথার উল্লেখ রয়েছে। 

[যদি প্রশ্নে বঙ্গ দেশ বলা হয় তাহলে উত্তর হবে আইন-ই-আকবরী, কিন্তু বঙ্গ জনগোষ্ঠী বললে উত্তর হবে ঐতরেয় আরণ্যক।]

উৎস: বাংলাপিডিয়া ও বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম,বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭৭) চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে বলা হয়-

সাংগ্রেন

বিজু

তনচংগা

নও উৎসব

বিজু

ব্যাখ্যা:
-চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে বলা হয়  বিজু উৎসব। এ উৎসব বাংলা সনের শেষ মাস চৈত্রে অনুষ্ঠিত হয়ে থাকে।
- বাংলা বছরের শেষ দুই দিন ও নববর্ষের প্রথম দিন বিজু পালন করা হয়। 
- চাকমা  বাংলাদেশের বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী। তারা নিজেদেরকে চাঙমা বলে।
- পার্বত্য চট্টগ্রামের মধ্য ও উত্তরাঞ্চলেই তাদের প্রধান বসতি।
- চাকমারই বাংলাদেশের বৃহত্তম বৌদ্ধ জনগোষ্ঠী। 

সূত্র: বাংলাপিডিয়া ও প্রথম আলো

৭৮) মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীন ছিল?

১ নং

৩ নং

২ নং

১০ নং

২ নং

ব্যাখ্যা:
মুক্তিযুদ্ধের সেক্টর
- মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে-১১টি সেক্টরে ভাগ করা হয়েছিলো।
- নৌ-বাহিনীর অধীনে ছিল-১০ নং সেক্টর (সকল নদী ও বঙ্গোপসাগর)
-১০ নং সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিল না

- চট্টগ্রাম-১নং সেক্টর
- ঢাকা-২ নং সেক্টর
- রাজশাহী-৭ নং সেক্টর
- মুজিব নগর-৮ নং সেক্টর
- সুন্দরবন-৯ নং সেক্টর

সূত্র: ঢাকা বিভাগের ওয়েবসাইট

৭৯) জাপানের বৈদেশিক সাহায্য সংস্থার নাম কী?

জাইকা

ডিএফআইডি

ডানিডা

ওসিডি

জাইকা

ব্যাখ্যা:
- বাংলাদেশের অন্যতম উন্নয়ন-সহযোগী হলো জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।
- আর উন্নয়ন-সহযোগীদের মধ্যে অন্যতম বিশ্বস্ত বন্ধু হলো জাইকা।
- বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ১০ ফেব্রুয়ারি জাপান বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
- ২০২২ সালে বাংলাদেশ-জাপান সম্পর্কের ৫০ বছর হয়।

সূত্র:  JICA & Japan Embassy in Bangladesh

৮০) বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

মানিকগঞ্জ

রংপুর

ঢাকা

পাবনা

ঢাকা

ব্যাখ্যা:
- বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ঢাকা অবস্থিত।
- বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) দেশের অন্যতম প্রাচীন গবেষণা প্রতিষ্ঠান।
- ১৯০৪ সালে স্যার আর.এস. ফিনলো’র নেতৃত্বে ঢাকায় প্রথম পাটের গবেষণা শুরু হয়।
- বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৪ সালে এ্যাক্টের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই)।

- পাটের অঞ্চল ভিত্তিক কৃষি গবেষণার জন্য মানিকগঞ্জে পাটের কেন্দ্রীয় কৃষি পরীক্ষণ স্টেশন।
- রংপুর, ফরিদপুর, কিশোরগঞ্জ ও চান্দিনায় (কুমিল্লা) চারটি আঞ্চলিক পাট গবেষণা কেন্দ্র।
- তারাবো (নারায়নগঞ্জ), মনিরামপুর (যশোর) ও কলাপাড়ায় (পটুয়াখালী) তিনটি পাট গবেষণা উপকেন্দ্র।
-  নশিপুরে (দিনাজপুর) একটি পাট বীজ উৎপাদন ও গবেষণা কেন্দ্র রয়েছে।

সূত্র: বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট।

৮১) SPARRSO কোন মন্ত্রণালয়ের অধীন?

শিল্প মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয়

পরিবেশ মন্ত্রণালয়

প্রতিরক্ষা মন্ত্রণালয়

প্রতিরক্ষা মন্ত্রণালয়

ব্যাখ্যা:
- বাংলাদেশ  মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) প্রযুক্তি ভিত্তিক বহুমাত্রিক গবেষণা ও প্রয়োগ বিষয়ে একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান।
- ১৯৮০ সালে বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধীন স্পারসো প্রতিষ্ঠিত হয়।
- ১৯৮৫ সালে প্রতিষ্ঠানটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন স্থানান্তর করা হয়।
- ১৯৯১ সালে বাংলাদেশ জাতীয় সংসদের ২৯ নম্বর আইন দ্বারা স্পারসোকে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে রূপান্তর করা হয়।
- ১৯৯৫ সালে গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে দেশে ও বিদেশে মহাকাশ সংক্রান্ত কার্যক্রমের জন্য স্পারসোকে “ন্যাশনাল ফোকাল পয়েন্ট” নির্ধারণ করা হয়।
 - সাভারে অবস্থিত ১ টি আঞ্চলিক দূর অনুধাবন কেন্দ্রের (RRSC) সমন্বয়ে স্পারসোর কার্যক্রম পরিচালিত হয়।

সূত্র: বাংলাদেশ  মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)।

৮২) NATO কোন ধরনের জোট?

অর্থনৈতিক

পরিবেশগত

রাজনৈতিক

সামরিক

সামরিক

ব্যাখ্যা:
- ন্যাটো হলো বিশ্বের অন্যতম  শক্তিশালী ও বড় সামরিক জোট।
- পুরো নাম নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন।
- সদস্য হলো ৩০টি দেশ।
- ২০২০ সালে সর্বশেষ দেশ হিসেবে ন্যাটোতে যোগ দেয় নর্থ ম্যাসোডোনিয়া । 
- ১৯৪৯ সালে মাত্র ১২টি দেশ নিয়ে ন্যাটো প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠাতা সদস্য ছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, আইসল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে ও পর্তুগাল।
- প্রাথমিক উদ্দেশ্য হলো সকল সদস্যকে রাজনৈতিক ও সামরিক দিক দিয়ে সহায়তা করা এবং নিরাপত্তার বিষয়টি দেখা। 
- ন্যাটো  প্রতিষ্ঠিত হওয়ার মূল লক্ষ্য বর্তমান রাশিয়া ও সাবেক সোভিয়েত ইউনিয়নকে প্রতিহত করতে। 

-  ১৯৯২ সালের বসনিয়া যুদ্ধের মাধ্যমে ন্যাটো প্রথম কোনো সামরিক অভিযানে অংশ নেয়।
- ১৯৯৯ সালে কসোভো যুদ্ধে বিমান বাহিনীর মাধ্যমে দ্বিতীয় অভিযানে নামে তারা।
- আর তৃতীয় অভিযান শুরু করে ২০০১ সালে আফগানিস্তানে। 

সূত্র: North Atlantic Treaty Organization

৮৩) ভারত ও আফগানিস্তানের মধ্যকার সীমানা চিহ্নিত লাইন -

ডুরান্ড লাইন

র‍্যাডক্লিফ লাইন

এলওসি

ম্যাজিনো লাইন

ডুরান্ড লাইন

ব্যাখ্যা:
'ডুরান্ড লাইন' স্যার হেনরি মার্টিমার ডুরান্ড কর্তৃক ১৮৯৬ সালে তৎকালীন ভারত ও আফগানিস্তানের মধ্যে চিহ্নিত সীমারেখা। ১৯৪৭ সালে পাকিস্তান স্বাধীন হওয়ার পর থেকে এটি পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে সীমানা চিহ্নিতকরণ রেখা।


অন্যদিকে,
- লাইন অব কন্ট্রোল (এলওসি) বা নিয়ন্ত্রণ রেখা  ভারত ও পাকিস্তানের সীমান্ত বিভক্তকারী রেখা।
- ম্যাজিনো লাইন ফ্রান্সের সাথে জার্মানিকে বিভক্তকারী  সীমারেখা।
- ভারত-চীনের সীমানা চিহ্নিতকরণ রেখার নাম ম্যাকমোহন লাইন।

উৎস : ব্রিটানিকা 

৮৪) 'বাংলাদেশ স্কয়ার' কোথায় অবস্থিত?

লাইবেরিয়া

কঙ্গো

সোমালিয়া

সুদান

লাইবেরিয়া

ব্যাখ্যা:
- 'বাংলাদেশ স্কয়ার' লাইবেরিয়ায় অবস্থিত।- এটি একটি শিক্ষা এবং বিনোদন কেন্দ্র। এখানে বৃত্তিমূলক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে, বাচ্চাদের জন্য আছে খেলার মাঠ।

উৎস : United Nations Office for the Coordination of Humanitarian Affairs

৮৫) বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়-

১০ জুলাই

৫ জুন

২৪ সেপ্টেম্বর

১২ এপ্রিল

৫ জুন

ব্যাখ্যা:
- ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস।
- ২০২২ সালের প্রতিপাদ্য হচ্ছে, একটাই পৃথিবী #OnlyOneEarth।

Source: United Nations ও worldenvironmentday.global

৮৬) সংবিধানের ১৫ অনুচ্ছেদের বিষয়বস্তু কী?

জনস্বাস্থ্য ও নৈতিকতা

সুযোগের সমতা

জাতীয় সংস্কৃতি

মৌলিক প্রয়োজনের ব্যবস্থা

মৌলিক প্রয়োজনের ব্যবস্থা

ব্যাখ্যা:
অনুচ্ছেদ ১৫: মৌলিক প্রয়োজনের ব্যবস্থা
রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হইবে পরিকল্পিত অর্থনৈতিক বিকাশের মাধ্যমে উৎপাদনশক্তির ক্রমবৃদ্ধিসাধন এবং জনগণের জীবনযাত্রার বস্তুগত ও সংস্কৃতিগত মানের দৃঢ় উন্নতিসাধন, যাহাতে নাগরিকদের জন্য নিম্নলিখিত বিষয়সমূহ অর্জন নিশ্চিত করা যায়: 
(ক) অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা ও চিকিৎসহ জীবনধারণের মৌলিক উপকরণের ব্যবস্থা; 
(খ) কর্মের অধিকার, অর্থাৎ কর্মের গুণ ও পরিমাণ বিবেচনা করিয়া যুক্তিসঙ্গত মজুরীর বিনিময়ে কর্মসংস্থানের নিশ্চয়তার অধিকার; 
(গ) যুক্তিসঙ্গত বিশ্রাম, বিনোদন ও অবকাশের অধিকার; এবং 
(ঘ) সামাজিক নিরাপত্তার অধিকার, অর্থাৎ বেকারত্ব, ব্যাধি বা পঙ্গুত্বজনিত কিংবা বৈধব্য, মাতাপিতৃহীনতা বা বার্ধক্যজনিত কিংবা অনুরূপ অন্যান্য পরিস্থিতিজনিত আয়ত্তাতীত কারণে অভাবগ্রস্ততার ক্ষেত্রে সরকারী সাহায্যলাভের অধিকার৷

উৎস : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান

৮৭) বাংলাদেশে বয়স্ক ভাতা কার্যক্রম কবে প্রথম শুরু হয়?

১৯৯৮ সালে

১৯৯৯ সালে

২০০০ সালে

২০০১ সালে

১৯৯৮ সালে

ব্যাখ্যা:
- দেশের বয়োজ্যেষ্ঠ দুস্থ ও স্বল্প উপার্জনক্ষম অথবা উপার্জনে অক্ষম বয়স্ক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা বিধানে ও পরিবার ও সমাজে মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে ১৯৯৭-৯৮ অর্থ বছরে  ‘বয়স্কভাতা’ কর্মসূচি প্রবর্তন  করা হয়। 
-  ২০২২-২৩ অর্থ বছরে ৫৭ লক্ষ ০১ হাজার বয়স্ক ব্যক্তিকে জনপ্রতি মাসিক ৫০০ টাকা হারে ভাতা প্রদান করা হবে।
- চলতি ২০২২-২৩ অর্থ বছরে এ খাতে বরাদ্দ রয়েছে ৩৪৪৪.৫৪ কোটি টাকা। 

সূত্র: সমাজসেবা অধিদফতর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

৮৮) বাংলাদেশের জাতীয় স্বাস্থ্য নীতিমালা কবে প্রণীত হয়েছে?

২০১০ সালে

২০১১ সালে

২০১২ সালে

২০১৩ সালে

২০১১ সালে

ব্যাখ্যা:
- ২০১১ সালের ৩১ মে তারিখে যে জাতীয় স্বাস্থ্যনীতিটি জাতীয় সংসদে অনুমোদিত হয়।
- ১৯৮২ সালের জাতীয় ওষুধনীতি প্রনয়ণ হয়েছিল।
- ওষুধনীতির মতো ১৯৯০ সালের প্রস্তাবিত প্রথম জাতীয় স্বাস্থ্যনীতির প্রাণপুরুষও ছিলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। 

সূত্র: স্বাস্থ্য অধিদপ্তর ও প্রথম আলো

৮৯) 'Seven Sisters' কোন দেশে অবস্থিত?

ভারত

পাকিস্তান

মিয়ানমার

ভুটান

ভারত

ব্যাখ্যা:
- ভারতের উত্তর-পূর্বাঞ্চলে সাতটি রাজ্য আসাম, মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল, মণিপুর, নাগাল্যান্ড ও মিজোরাম।
- এই সাত রাজ্যকে বলা হয় সাত বোন।
- ১৯৭২ সালে ত্রিপুরার সাংবাদিক জ্যোতিপ্রকাশ সাইকিয়া প্রথম রেডিওতে ‘সেভেন সিস্টার’ বা সাত বোন কথাটি বলেন।
- এরপর তিনি একটি বইও লেখেন ল্যান্ড অব সেভেন সিস্টারস নামে। সেই থেকে উত্তর-পূর্বাঞ্চল হয়ে গেল সাত বোন।
- ভারতের সেভেন সিস্টারস খ্যাত রাজ্যগুলাের মধ্যে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন নয় মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল রাজ্য।

সূত্র:  ওয়ার্ল্ড এটলাস ও প্রথম আলো

৯০) আগরতলা মামলা প্রত্যাহার করা হয়-

২২ ফেব্রুয়ারি, ১৯৬৯

২০ মার্চ, ১৯৬৯

১৮ ফেব্রুয়ারি, ১৯৭০

৫ ডিসেম্বর, ১৯৬৮

২২ ফেব্রুয়ারি, ১৯৬৯

ব্যাখ্যা:
- গণআন্দোলনের মুখে শেষ পর্যন্ত আইয়ুব সরকার ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে নিতে বাধ্য হয় এবং শেখ মুজিবসহ সকল বন্দিকে নিঃশর্ত মুক্তি দেয়া হয়।
- পরদিন ২৩ ফেব্রুয়ারি ঢাকার রেসকোর্স ময়দানে এক বিশাল জনসভায় শেখ মুজিবর রহমানসহ মামলায় অভিযুক্তদের এক গণসম্বর্ধনা দেয়া হয় এবং শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়।

- উল্লেখ্য, আগরতলা ষড়যন্ত্র মামলা  পাকিস্তান সরকার ১৯৬৮ সালের জানুয়ারি মাসে আওয়ামী লীগ প্রধান  শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে সেনাবাহিনীর কয়েকজন কর্মরত ও প্রাক্তন সদস্য এবং ঊর্ধ্বতন সরকারি অফিসারদের বিরুদ্ধে যে মামলা দায়ের করে তা আগরতলা ষড়যন্ত্র মামলা নামে পরিচিত।

সূত্র: Banglapedia

৯১) বাংলাদেশে সরকারি EPZ মোট কতটি?

৭টি

৮টি

৯টি

১০টি

৮টি

ব্যাখ্যা:
- বাংলাদেশে সরকারি EPZ মোট ৮টি।
- বাংলাদেশে ১৯৮০ সালে সংসদ প্রণীত একটি আইনের ভিত্তিতে ১৯৮৩ সালে প্রথম ইপিজেড প্রতিষ্ঠিত হয় চট্টগ্রামের পতেঙ্গায়।
- দ্বিতীয়টি প্রতিষ্ঠিত হয় এর দশ বছর পর, ১৯৯৩ সালে ঢাকার সাভারে। এছাড়া মংলা, উত্তরা, ঈশ্বরদী, কুমিল্লা, কর্ণফুলী ও আদমজী আরও ছয়টি ইপিজেড প্রতিষ্ঠিত হয়েছে।
- রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড)  রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানাদি স্থাপনের জন্য নির্ধারিত বিশেষ এলাকা।

সূত্র: Banglapedia

৯২) মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?

ক্যাপ্টেন এম. মনসুর আলী

তাজউদ্দিন আহম্মদ

সৈয়দ নজরুল ইসলাম

খন্দকার মোস্তাক আহমেদ

ক্যাপ্টেন এম. মনসুর আলী

ব্যাখ্যা:
মুজিবনগর মন্ত্রিসভার মোট সদস্য ছিলো ছয়জন।
মুজিবনগর সরকারের মন্ত্রিসভা:
- রাষ্ট্রপতি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি : সৈয়দ নজরুল ইসলাম
- প্রধানমন্ত্রী : তাজউদ্দিন আহমেদ
- অর্থ ও বাণিজ্যমন্ত্রী : এম মনসুর আলী
- স্বরাষ্ট্র, ত্রাণ, পুনর্বাসন ও কৃষিমন্ত্রী : এএইচএম কামরুজ্জামান
- পররাষ্ট্র ও সংসদ বিষয়ক মন্ত্রী : খন্দকার মোশতাক আহমেদ।

সূত্র: Banglapedia

৯৩) বাংলাদেশের প্রথম আদমশুমারি হয়-

১৯৭৯ সালে

১৯৭২ সালে

১৯৭৩ সালে

১৯৭৪ সালে

১৯৭৪ সালে

ব্যাখ্যা:
- ১৮৭২ সালে বাংলার প্রথম আদমশুমারি পরিচালিত হয়।
- ১৯৭৪ সালে বাংলাদেশের প্রথম আদমশুমারি পরিচালিত হয়।
- সর্বশেষ ২০২২ সালে দেশের ষষ্ঠ জাতীয় আদমশুমারি পরিচালিত হয়।
- এটিই বাংলাদেশের প্রথম ডিজিটাল আদমশুমারি।

সূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

৯৪) সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে-

১৩০

১৩১

১৩৭

১৪০

১৩৭

ব্যাখ্যা:
অনুচ্ছেদ- ১৩০: অস্থায়ী মহা হিসাব-নিরীক্ষক।
অনুচ্ছেদ- ১৩১: প্রজাতন্ত্রের হিসাব-রক্ষার আকার ও পদ্ধতি।
অনুচ্ছেদ- ১৩৭: সরকারি কর্ম কমিশন গঠন।
অনুচ্ছেদ- ১৪০: সরকারি কর্ম কমিশনের দ্বায়িত্ব।

সূত্র: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান

৯৫) নবায়নযোগ্য শক্তি কোনটি?

তেল

গ্যাস

কয়লা

সমুদ্রের ঢেউ

সমুদ্রের ঢেউ

ব্যাখ্যা:
- নবায়নযোগ্য শক্তি (Renewable Energy) যে কোন উৎস থেকে প্রাপ্ত শক্তি নিজেই পুনরায় শক্তির উৎস।
- নবায়নযোগ্য শক্তির উৎস- সৌরশক্তি, সমুদ্রের ঢেউ, জলবিদ্যুৎশক্তি বা বাতাসের শক্তি।

- জীবাশ্ম জ্বালানি (তেল, গ্যাস, এবং কয়লা) নবায়নযোগ্য শক্তির সম্পূর্ণ বিপরীতধর্মী।

সূত্র: Banglapedia

৯৬) ইতিহাসের জনক কে?

হেরোডোটাস

এরিস্টটল

ওয়াশিংটন

নিউইয়র্ক

হেরোডোটাস

ব্যাখ্যা:
- গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয়। - তিনি সর্বপ্রথম গ্রিক হিস্টরিয়া (Historia) শব্দটি ব্যবহার করেন। 
- তার মতে ইতিহাস হলো যা সত্যিকার অর্থে ছিলো বা সংঘটিত হয়েছিলো তা অনুসন্ধান করা ও লেখা।

উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী

৯৭) টেকসই উন্নয়ন অভীষ্ট কবে গৃহীত হয়?

২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর

২০১৬ সালের ২৩ সেপ্টেম্বর

২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর

২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর

২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর

ব্যাখ্যা:
- ২০১৫ সনের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে টেকসই উন্নয়ন অভীষ্ট ‘২০৩০ এজেন্ডা’ গৃহীত হয়।
-টেকসই উন্নয়ন অভীষ্ট (SDGs) এ ১৭টি অভীষ্ট এবং এর ১৬৯টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সূত্র: জাতিসংঘ

৯৮) 'ওয়াটার লু' যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত?

বেলজিয়াম

জাপান

জার্মানি

ইংল্যান্ড

বেলজিয়াম

ব্যাখ্যা:
-  ১৮১৫ সালের ১৮ জুন বেলজিয়ামের ওয়াটারলু নামক স্থানে ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের বাহিনী ও সম্মিলিত ব্রিটিশ-প্রুশিয়ান বাহিনীর মধ্যে সংগঠিত হয়  ওয়াটারলুর যুদ্ধ।
- এ যুদ্ধের মধ্য দিয়ে ফরাসি সম্রাট নেপোলিয়নের চূড়ান্ত পরাজয় হয় এবং নেপোলিয়ন শাসনের অবসান ঘটে।

সূত্র: Britannica

৯৯) হাসপাতাল সমাজসেবা কার্যক্রম কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়?

সমাজকল্যাণ মন্ত্রণালয়

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয়

সমাজকল্যাণ মন্ত্রণালয়

ব্যাখ্যা:
- ১৯৫৯ সালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এই সেবা প্রথম চালু হয়।
- বর্তমানে দেশব্যাপী সিটি কর্পোরেশন ও জেলা পর্যায়ের ৯০টি সরকারি বেসরকারি হাসপাতালে সমাজসেবা অধিদফতরের মাধ্যমে সেবা কার্যক্রম চালু আছে। এছাড়াও উপজেলা পর্যায়ে ৩৪২টি উপজেলায় উপজেলা রোগী কল্যাণ সমিতির মাধ্যমে এ কার্যক্রমটি সম্প্রসারণ করা হয়েছে।

সূত্র: সমাজকল্যাণ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

১০০) স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য 'বীরপ্রতীক' উপাধি লাভ করেন কত জন?

৭ জন

৬৮ জন

১৭৫ জন

৪২৬ জন

৪২৬ জন

ব্যাখ্যা:
মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু সরকার মোট ৬৭৬ জনকে চারটি বীরত্বসূচক খেতাব বা উপাধি প্রদান করে।
এগুলো হলো:
- সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠ : ৭জন
- দ্বিতীয় সর্বোচ্চ খেতাব বীরউত্তম : ৬৮ জন
- তৃতীয় সর্বোচ্চ খেতাব বীরবিক্রম : ১৭৫ জন
- চতুর্থ সর্বোচ্চ খেতাব বীরপ্রতীক : ৪২৬জন।

==================
উল্লেখ্য,
- গত ৬ জুন ২০২১ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধু হত্যার চার আসামীর মুক্তিযুদ্ধে অবদানের জন্যে প্রদত্ত খেতাব বাতিল করে।
এরা হলেন:
- লে. কর্নেল শরিফুল হক ডালিম (বীর উত্তম)
- লে. কর্নেল নূর চৌধুরী (বীর বিক্রম)
- লে. এ এম রাশেদ চৌধুরী (বীর প্রতীক)
- নায়েক সুবেদার মোসলেম উদ্দিন খান (বীর প্রতীক)।

অর্থ্যাৎ, স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বর্তমানে ৬৭২ জনের খেতাব বহাল রয়েছে।
এর মধ্য,
- বীরশ্রেষ্ঠ : ৭জন
- বীর উত্তম: ৬৭ জন
- বীরবিক্রম : ১৭৪ জন
- বীরপ্রতীক : ৪২৪ জন

(তথ্যসূত্র: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, বাংলাপিডিয়া এবং প্রথম আলো)

You may like these posts

Post a Comment