১) ড. আনিসুজ্জামান এর লেখা গ্রন্থ কোনটি?
গণদেবতা
বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস
শিখা
মুসলিম মানস ও বাংলা সাহিত্য
মুসলিম মানস ও বাংলা সাহিত্য
ব্যাখ্যা:
• আনিসুজ্জামান:
- লেখক আনিসুজ্জামান এর প্রকৃত নাম এ.টি.এম. আনিসুজ্জামান।
- ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 'ইংরেজি আমলের বাংলা সাহিত্যে বাঙালি মুসলমানের চিন্তাধারা' শিরোনামে ডক্টরেট লাভ করেন।
- এই গবেষণাপত্রকে তিনি ‘মুসলিম মানস ও বাংলা সাহিত্য (১৯৬৪) নামে গ্রন্থরূপ দেন।
- তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ২০০৫ সালে সম্মানিক ডি.লিট. পদক লাভ করেন।
- এছাড়াও ভারত সরকারের পদ্মভূষণ লাভ করে ২০১৪ সালে।
• তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থের নাম:
-স্বরূপের সন্ধানে,
- আঠারো শতকের বাংলা চিঠি,
- বাঙালি নারী: সাহিত্য ও সমাজে,
- কাল নিরবধি।
অন্যদিকে,
• 'বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস'- প্রবন্ধটির রচয়িতা: আহমদ ছফা।
• 'গণদেবতা' উপন্যাসটির রচয়িতা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
• ১৯২৬ সালে ঢাকায় প্রতিষ্ঠিত মুসলিম সাহিত্য-সমাজের মুখপত্র ছিল 'শিখা' পত্রিকাটি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
২) নিম্নের শব্দগুলোর মধ্যে কোন শব্দটির অর্থ অপরগুলো থেকে ভিন্ন?
পারাবার
অর্ণব
বারিধি
তটিনী
তটিনী
ব্যাখ্যা:
• অপশনগুলোর শব্দার্থ:
ক) পারাবার - সমুদ্র,
খ) অর্ণব - সমুদ্র,
গ) বারিধি - সমুদ্র,
ঘ) তটিনী - নদী।
• সুতরাং দেখা যাচ্ছে,
"তটিনী" শব্দটির অর্থ বাকিগুলোর থেকে ভিন্ন, কারণ 'তটিনী' অর্থ নদী, বাকি শব্দগুলোর অর্থ- 'সমুদ্র'।
• তাহলে সঠিক উত্তর হলো:
ঘ) তটিনী।
• 'তটিনী' শব্দের সমার্থক শব্দ:
- নদী,
- গাঙ,
- প্রবাহিনী,
- নির্ঝরিনী,
- স্রোতস্বিনী,
- স্রোতস্বতী,
- শৈবলিনী,
- সরিৎ,
- প্রবাহিণী,
- তরঙ্গিণী,
- মন্দাকিনী,
- কল্লোলিনী ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
৩) 'উপাচার্য' মহোদয় তার দরখাস্ত গ্রহন করেননি। এ বাক্যের 'দরখাস্ত' শব্দটি-
প্রত্যয়যুক্ত
উপসর্গযুক্ত
বিভক্তিযুক্ত
অনুসর্গযুক্ত
উপসর্গযুক্ত
ব্যাখ্যা:
• 'উপাচার্য' মহোদয় তার দরখাস্ত গ্রহন করেননি। এ বাক্যের 'দরখাস্ত' শব্দটি- উপসর্গযুক্ত।
এখানে, ফারসি উপসর্গ 'দর' এর সাথে 'খাস্ত' শব্দটি যুক্ত হয়ে নতুন শব্দ 'দরখাস্ত' গঠিত হয়েছে।
----------------------
উপসর্গ:
- যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলােকে উপসর্গ বলে।
- অজানা (অ+জানা), অভিযােগ (অভিযােগ), বেতার (বে+তার) প্রভৃতি শব্দের ‘অ’, ‘অভি’, ‘বে’ হলাে উপসর্গ।
- উপসর্গের কাজ নতুন শব্দ তৈরি করা।
• বিদেশি উপসর্গ:
আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে।
এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।
• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমন:
- আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু উপসর্গ: হর।
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
৪) 'বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে'। বাক্যটি -
সরল
জটিল
যৌগিক
মিশ্র
যৌগিক
ব্যাখ্যা:
• যৌগিক বাক্য:
দুই বা ততোধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয়, তখন তাকে যৌগিক বাক্য বলে।
• এবং, ও, আর, অথবা, বা, কিংবা, কিন্তু,অথচ, সেজন্য, ফলে ইত্যাদি যোজক যৌগিক বাক্যে ব্যবহৃত হয়ে থাকে। কমা(, ), সেমিকোলন(ঃ), কোলন( ; ), ড্যাশ( -) ইত্যাদি যতিচিহ্নও যোজকের কাজ করে।
যেমন:
- তিনি ধনী, কিন্তু দাতা নন।
- তার ভাই ঋণ করেছিলো, আর সে তা পরিশোধ করেছে।
- বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে।
---------------
অন্যান্য অপশন:
• সরল বাক্য:
- একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকলে তাকে সরল বাক্য বলে।
যেমন-
জেসমিন সবার জন্য চা বানিয়েছে।
পাখিগুলো নীল আকাশে উড়ছে।
• জটিল বাক্য:
- একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য বা বাক্যাংশ থাকলে জটিল বাক্য তৈরি হয়।
যেমন-
যদি তোমার কিছু বলার থাকে, তবে এখনই বলে ফেলো।
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ- নবম ও দশম শ্রেণি (সংস্করণ ২০২১)।
৫) 'মনোরম' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
মনঃ + রম
মন + রম
মনো + রম
মনো + অম্
মনঃ + রম
ব্যাখ্যা:
• ‘মনোরম' শব্দের সন্ধি বিচ্ছেদ- মনঃ + রম।
- ‘মনোরম’ হলো বিসর্গ সন্ধির উদাহরণ।
------------------
• সন্ধির নিয়ম:
অ-কারের পরস্থিত স-জাত বিসর্গের পর ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি, নাসিক্য ধ্বনি কিংবা অন্তঃস্থ য, অন্তঃস্থ ব, র, ল, হ থাকলে,
অ-কার ও স-জাত বিসর্গ স্থলে ও-কার হয়।
যেমন:
ততঃ + অধিক= ততোধিক।
তিরঃ + ধান = তিরোধান,
মনঃ + রম = মনোরম,
মনঃ + যোগ = মনোযোগ,
মনঃ + তাপ = মনস্তাপ
তপঃ + বন = তপোবন ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৬) 'কুশীলব' শব্দের অর্থ-
অভিনীত
অভিনেতা
অভিনয়
নেপথ্যচারী
অভিনেতা
ব্যাখ্যা:
• কুশীলব (বিশেষ্য) শব্দের অর্থ:
- নাটকের পাত্রপাত্রীগণ; নট; অভিনেতা।
- গান করে যে বা যারা; গায়ক; চারণ।
• আরো কিছু শব্দার্থ:
- ‘অঙ্গনা’ শব্দের অর্থ - অঙ্গসৌষ্ঠববিশিষ্ট নারী, সুন্দর নারী।
- ‘বনিতা’ শব্দের অর্থ - স্ত্রী, পত্নী, নারী, প্রেয়সী।
- ‘ললনা’ শব্দের অর্থ - নারী, কান্তা, পত্নী।
- 'আফতাব' শব্দের অর্থ - সূর্য।
- 'বিবর' শব্দের অর্থ - গহ্বর।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৭) 'স্থিতধী' শব্দের অর্থ-
ধীরগতিসম্পন্ন
স্থির
স্থিরবুদ্ধিসম্পন্ন
স্থিতি
স্থিরবুদ্ধিসম্পন্ন
ব্যাখ্যা:
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'স্থিতধী' শব্দের অর্থ: স্থিরবুদ্ধিসম্পন্ন।
• আরো কিছু শব্দার্থ:
- চূড়া' শব্দের অর্থ - শীর্ষদেশ, শিখর।
- পর্ণমোচী শব্দের অর্থ - পত্রঝরা; পত্রমোচী।
- 'সলিল' শব্দের অর্থ - 'জল'।
- 'খগ' শব্দের অর্থ - পাখি।
- ‘সওগাত’ শব্দের অর্থ - উপঢৌকন; উপহার।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৮) 'মৃত্তিকা দিয়ে তৈরী' এর বাক্য সংকোচন-
মেঠো
মন্ময়
মৃন্ময়
চিন্ময়
মৃন্ময়
ব্যাখ্যা:
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- মৃন্ময় (বিশেষণ):
অর্থ - মাটির তৈরি।
• সুতরাং ‘মৃত্তিকার দ্বারা নির্মিত’ এর বাক্য সংকোচন - মৃন্ময়।
• কয়েকটি গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন:
- 'তৃণাচ্ছাদিত ভূমি'- শ্বাদল।
- 'নীল বর্ণ পদ্ম'- ইন্দিবর।
- 'বুকে হেঁটে গমন করে যে'- উরগ।
- 'বমন করার ইচ্ছা' - বিবমিষা।
- 'বাস করার ইচ্ছা' - বিবৎসা।
- 'জয় করার ইচ্ছা'- জিগীষা।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, ভাষা-শিক্ষা- ড.হায়াৎ মামুদ।
৯) যা নিন্দার যোগ্য নয়-
নিন্দনীয়
প্রশংসনীয়
অনিন্দ্য
নিস্পৃহ
অনিন্দ্য
ব্যাখ্যা:
• নিন্দার যোগ্য নয় যা - অনিন্দনীয়, অনিন্দ্য।
- 'অনিন্দ্য' শব্দের অর্থ নিন্দার অযোগ্য।
অপরদিকে,
‘নিন্দনীয়’ শব্দের অর্থ নিন্দার যোগ্য।
• আরো কয়েকটি বাক্য সংকোচন:
- 'যা বলার যোগ্য নয়'- অকথ্য,
- যা উচ্চারণ করা যায় না - অনুচ্চার্য,
- যা বলার যোগ্য নয় - অকথ্য,
- যা প্রকাশ করা হয় নি - অব্যক্ত,
- যা বলা হয় নি - অনুক্ত।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০) কোনটি বাগধারা হিসেবে ব্যবহৃত হয় না?
চোখের জল
চোখের পর্দা
চোখের মনি
চোখের বালি
চোখের জল
ব্যাখ্যা:
• 'চোখের জল'- বাগধারা হিসেবে ব্যবহৃত হয় না।
অপরদিকে,
• ‘চোখের বালি’ বাগধারাটির অর্থ - চক্ষুশূল/বিরক্তিকর বস্তু।
বাক্য গঠন: আমি তো তার চোখের বালি, আমি তার কাছে যাব না৷
• 'চোখের পর্দা' বাগ্ধারাটির অর্থ - লজ্জা।
বাক্য গঠন: তোমার দেখছি চোখের পর্দা নেই; কেমন করে এ কাজ করলে।
• 'চোখের মণি' বাগ্ধারাটির অর্থ - অতিপ্রিয় ব্যক্তি বা বস্তু।
বাক্য গঠন: ছেলেটা তাঁর চোখের মণি।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১) 'ভিটায় ঘুঘু চরানো' এর অর্থ-
সর্বনাশ করা
বৃথা খেটে মরা
অহঙ্কারী
নিশ্চিন্তে থাকা
সর্বনাশ করা
ব্যাখ্যা:
• 'ভিটায় ঘুঘু চড়ানো' বাগধারাটির অর্থ- সর্বনাশ করা, নিঃস করা।
বাক্য গঠন: ও হুমকি দিয়ে বলেছে, আমার ভিটায় নাকি ঘুঘু চড়াবে।
• কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা:
- চাঁদের হাট বাগধারাটির অর্থ - সুখের সংসার,
- যক্ষের ধন বাগধারাটির অর্থ- কৃপণের ধন,
- ঘুঘু চরানো বাগধারাটির অর্থ- সর্বনাশ করা,
- 'লেফাফা দুরস্ত' বাগধারাটির অর্থ- 'বাইরে পরিপাটি',
- 'হাতেখড়ি' বাগধারাটির অর্থ- 'শিক্ষার শুরু',
- 'ছা- পোষা' বাগধারাটির অর্থ- 'অত্যন্ত গরিব'।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০২০ সংস্করণ)।
১২) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী শিক্ষক কে ছিলেন?
লীলা নাগ
লাবণ্য দাশ
করুণাকণা গুপ্তা
নুরজাহান বেগম
করুণাকণা গুপ্তা
ব্যাখ্যা:
• ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী শিক্ষক ছিলেন- করুণাকণা গুপ্তা।
---------------------------
• ঢাকা বিশ্ববিদ্যালয়:
- ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রাচীনতম, সর্ববৃহৎ এবং উপমহাদেশের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান।
- ১৯২১ সালের ১ জুলাই আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়।
- ঢাকার রমনা এলাকার প্রায় ৬০০ একর জমি নিয়ে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়।
- ১৯৩৫ সালে করুণাকণা গুপ্তের মহিলা শিক্ষক হিসেবে নিয়োগকে সেই সময়ে সাহসী পদক্ষেপ বলে আখ্যায়িত করা হলেও বর্তমানে ১৫,৩০৫ ছাত্রী ও ৬৬৩ জন নারী শিক্ষকের নিয়োগ আজ আর কোনো বিস্ময়ের ব্যাপার নয়।
- এর প্রাথমিক অবকাঠামোর বড় একটি অংশ গড়ে উঠে ঢাকা কলেজের শিক্ষকমণ্ডলী এবং কলেজ ভবনের (বর্তমান কার্জন হল) উপর ভিত্তি করে।
- ৩টি অনুষদ (কলা, বিজ্ঞান ও আইন), ১২টি বিভাগ, ৬০ জন শিক্ষক, ৮৪৭ জন ছাত্রছাত্রী এবং ৩টি আবাসিক হল নিয়ে এ প্রতিষ্ঠানটি শিক্ষা কার্যক্রম শুরু করে।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন স্যার ফিলিপ জোসেফ হার্টগ।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙ্গালী উপাচার্য ছিলেন স্যার এ.এফ রহমান।
- ২০২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শতবর্ষ পূরণ করেছে।
- লীলা নাগ (১৯০০-১৯৭০) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী।
তথ্যসূত্র: ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট ও বাংলাপিডিয়া।
১৩) বাংলা ব্যাকরণের প্রাথমিক রূপ প্রকাশিত হয়-
পুর্তুগীজ ভাষায়
ফরাসী ভাষায়
ইংরেজী ভাষায়
সংস্কৃত ভাষায়
পুর্তুগীজ ভাষায়
ব্যাখ্যা:
• ব্যাকরণ ও বাংলা ব্যাকরণ:
- ব্যাকরণে ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়।
- ব্যাকরণের কাজ ধ্বনি, শব্দ, বাক্য ইত্যাদি বিশ্লেষণের মাধ্যমে ভাষার মধ্যকার সাধারণ কিছু বৈশিষ্ট্য খুঁজে বের করা।
- যে বিদ্যাশাখায় বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি বর্ণনা করা হয় তাকে বাংলা ব্যাকরণ বলে।
• প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় ১৭৪৩ সালে পর্তুগিজ ভাষায়।
- এর লেখক ছিলেন মানোএল দা আসসুম্পসাঁউ।
- তাঁর বাংলা-পর্তুগিজ অভিধানের ভূমিকা অংশ হিসেবে তিনি এটি রচনা করেন।
• ১৭৭৮ সালে প্রকাশিত হয় নাথানিয়েল ব্রাসি হ্যালহেড প্রণীত ইংরেজি ভাষায় রচিত পূর্ণাঙ্গ একটি বাংলা ব্যাকরণ।
- বইটির নাম 'এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ'।
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১৪) 'জিজ্ঞাসা' গ্রন্থটি কার লেখা?
প্রমথ চৌধুরী
অতুলচন্দ্র গুপ্ত
রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
মনোজ গুপ্ত
রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
ব্যাখ্যা:
রামেন্দ্রসুন্দর ত্রিবেদী:
- বাংলা ভাষায় বিজ্ঞান ও দর্শনবিষয়ক প্রবন্ধ রচনার পথিকৃৎ, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক।
- ১৮৬৪ সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জেমোকান্দিতে তাঁর জন্ম।
- সাধনা, নবজীবন ও ভারতী পত্রিকায় প্রবন্ধ প্রকাশের মধ্য দিয়ে রামেন্দ্রসুন্দরের সাহিত্যিক জীবনের সূচনা হয়।
- ১৯১৯ সালের ৬ জুন তাঁর মৃত্যু হয়।
তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে:
- প্রকৃতি,
- জিজ্ঞাসা,
- কর্মকথা,
- চরিতকথা,
- শব্দকথা,
- বিচিত্র জগৎ,
- নানাকথা প্রভৃতি।
• 'শব্দকথা'য় বাংলা ধ্বনিতত্ত্ব, ব্যাকরণ ও পরিভাষা সংক্রান্ত আলোচনা রয়েছে।
• আর 'নানাকথা'য় স্থান পেয়েছে যুগ ও জীবন, ব্যক্তি ও সমাজ, শিক্ষানীতি ও সমাজধর্মের কতিপয় প্রচলিত সমস্যা সম্পর্কে তাঁর নিজস্ব মতামত।
উৎস: বাংলাপিডিয়া।
১৫) কোন বাক্যটি শুদ্ধ?
সকল লোকেরাই ক্ষমা প্রার্থনা করেছিল।
সে কোর্টে সাক্ষ্য দিয়েছে।
আমি কোর্টে সাক্ষী দিতে যাচ্ছি।
আমি আসিতে থাকবো।
সে কোর্টে সাক্ষ্য দিয়েছে।
ব্যাখ্যা:
• 'সে কোর্টে সাক্ষ্য দিয়েছে।' - বাক্যটি শুদ্ধ।
অপশনের অন্যান্য বাক্যগুলির ভুলগুলো হলো:
ক) 'সকল লোকেরাই' না হয়ে "সকল লোকই" হবে।
গ) আমি কোর্টে সাক্ষী দিতে যাচ্ছি -> "সাক্ষী" নয়, "সাক্ষ্য" হবে।
ঘ) আমি আসিতে থাকবো -> "আসিতে থাকবো" নয়, "আসবো" হবে।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১৬) রবীন্দ্রনাথ ঠাকুর 'বিশ্ব পরিচয়' বইটি কাকে উৎসর্গ করেন?
জগদীশচন্দ্র বসু
মেঘনাদ সাহা
সি ভি রমন
সত্যেন্দ্রনাথ বসু
সত্যেন্দ্রনাথ বসু
ব্যাখ্যা:
• রবীন্দ্রনাথ ঠাকুর 'বিশ্ব পরিচয়' বইটি — সত্যেন্দ্রনাথ বসু উৎসর্গ করেন।
- ‘বিশ্ব পরিচয়’ গ্রন্থ ১৯৩৭ সালে প্রকাশিত হয়।
তাঁর অন্যান্য উৎসর্গকৃত কাব্য:
- ভানুসিংহ ঠাকুরের পদাবলী - কাদম্বরী দেবী।
- মানসী - মৃণালিনী দেবী ( 'উপহার' কবিতায় ইঙ্গিত আছে)।
- সোনার তরী - কবি-ভ্রাতা দেবেন্দ্রনাথ সেন।
- কথা ও কাহিনী - জগদীশচন্দ্র বসু।
- স্মরণ - মৃণালিনী দেবী।
- পরিশেষ - অতুলপ্রসাদ সেন।
- খাপছাড়া - রাজশেখর বসু।
- আকাশ প্রদীপ - সুধীন্দ্রনাথ দত্ত প্রভৃতি।
- পূরবী - আর্জেন্টাইন মহিলা ভিক্টোরিইয়া ওকাম্পো।
- 'বউ ঠাকুরানীর হাট' উপন্যাসটি উৎসর্গ করেন সৌদামিনী দেবী।
উল্লেখ্য,
- কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছেন তাঁর 'বসন্ত' নাটকটি।
- রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর 'কালের যাত্রা' নাটকটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করেন।
- এছাড়াও তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন 'তাসের দেশ' নাটক।
- ভিক্টোরিয়া ওকাম্পোকে তাঁর রচিত ‘পূরবী’ কাব্যগ্রন্থাটি উৎসর্গ করেন।
- রবীন্দ্রনাথ ঠাকুর ‘আকাশ-প্রদীপ’ কাব্যগ্রন্থটি সুধীন্দ্রনাথ দত্তকে উৎসর্গ করেন।
- কাজী নজরুল ইসলাম তার সঞ্চিতা কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৭) জীবনানন্দ দাশকে 'নির্জনতম কবি' আখ্যা দেন কে?
সুধীন্দ্রনাথ দত্ত
অমিয় চক্রবর্তী
বুদ্ধদেব বসু
কাজী নজরুল ইসলাম
বুদ্ধদেব বসু
ব্যাখ্যা:
• 'বুদ্ধদেব বসু'- কবি জীবনানন্দ দাশকে 'নির্জনতম' কবি বলে আখ্যায়িত করেছেন।
• জীবনানন্দ দাশ:
- জীবনানন্দ দাশ ১৮৯৯ সালে বরিশালে জন্মগ্রহণ করেন।
- রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কবিতাকে “চিত্ররূপময়” কবিতা বলে আখ্যায়িত করেছেন।
- তাঁকে বলা হয়ে থাকে- ধূসরতার কবি, তিমির হননের কবি, নির্জনতার কবি, রূপসী বাংলার কবি।
- তাঁর রচিত প্রবন্ধ গ্রন্থ- “কবিতার কথা”।
- ‘কবিতার কথা’ প্রবন্ধের একটি বিখ্যাত উক্তি: “সকলেই কবি নন, কেউ কেউ কবি”।
- “বনলতা সেন” তাঁর একটি বিখ্যাত কাব্যগ্রন্থ।
- “বনলতা সেন” কবিতার উপর আডগার এলেন পো এর প্রভাব রয়েছে।
- জীবনানন্দের মৃত্যুর পর প্রকাশিত হয় “রূপসী বাংলা” এবং “বেলা অবেলা কালবেলা” নামক কাব্য।
জীবনানন্দ দাশের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- ধূসর পাণ্ডুলিপি,
- বনলতা সেন,
- ঝরা পালক,
- মহাপৃথিবী,
- সাতটি তারার তিমির,
- বেলা অবেলা কালবেলা ইত্যাদি।
------------------------
অন্যদিকে,
- রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কবিতাকে চিত্ররূপময় বলেছেন।
- জীবনানন্দ দাশকে তিমির হননের কবি, রূপসী বাংলার কবি, শুদ্ধতম কবি হিসেবে অভিহিত করা হয়।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৮) 'হররোজ, হরকিসিম, হরহামেশা' এ 'হর' কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
পূর্ণ অর্থে
আধা অর্থে
প্রত্যেক অর্থে
মধ্যস্থ অর্থে
প্রত্যেক অর্থে
ব্যাখ্যা:
• উর্দু-হিন্দি উপসর্গ - 'হর'।
- 'প্রত্যেক' অর্থে ব্যবহৃত হয়।
উদাহরণ:
- হররোজ, হরমাহিনা, হরকিসিম, হরহামেশা।
---------------
• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমন:
আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।
উর্দু-হিন্দি উপসর্গ - 'হর'।
উৎস : বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), বাংলা দ্বিতীয় পত্র (এসএসসি প্রোগ্রাম) : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৯) বর্ণ হচ্ছে-
শব্দের ক্ষুদ্রতম অংশ
ধ্বনি নির্দেশক প্রতীক
একসঙ্গে উচ্চারিত ধ্বনিগুচ্ছ
ধ্বনির শ্রুতিগ্রাহ্য রূপ
ধ্বনি নির্দেশক প্রতীক
ব্যাখ্যা:
• ধ্বনি নির্দেশক প্রতীক বা চিহ্নকে — বর্ণ বলে।
- ভাষা লিখে প্রকাশ করার সাংকেতিক চিহ্ন সমূহকে বর্ণ বলে।
- বর্ণ হলো দৃশ্যগ্রাহ্য রূপ।
অন্যদিকে,
• শব্দের ক্ষুদ্রতম অংশকে - ধ্বনি বলে।
- ধ্বনি হলো — শ্রুতিগ্রাহ্য রূপ।
• বাগযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে অক্ষর বলে।
যেমন -
সমাবর্তন শব্দে চারটি অক্ষর আছে।
- সম+আ+√বৃৎ +অন = সমাবর্তন।
----------------------
• বর্ণ:
- ভাষার ক্ষুদ্রতম একককে ধ্বনি বলে।
- বাংলা ভাষায় ৩৭টি মৌলিক ধ্বনি রয়েছে।
- ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ।
- এই বর্ণ কানে শােনার বিষয়কে চোখে দেখার বিষয়ে পরিণত করে।
- ভাষার সবগুলাে বর্ণকে একত্রে বলা হয় বর্ণমালা।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ২০২২ সংস্করণ,বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
২০) কোনটি শুদ্ধ বানান?
সর্বাঙ্গীণ
সর্বাঙ্গীন
সর্বাঙ্গিন
সর্ব্বাঙ্গিন
সর্বাঙ্গীণ
ব্যাখ্যা:
• শুদ্ধ বানান - 'সর্বাঙ্গীণ'।
- সংস্কৃত শব্দ।
- বিশেষণ পদ।
- প্রকৃতি প্রত্যয়: সর্বাঙ্গ + ঈন।
অর্থ:
- সর্বাঙ্গব্যাপী,
- পূর্ণাঙ্গ,
- সম্পূর্ণ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২১) "এ যে আমাদের চেনা লোক" বাক্যে 'চেনা' কোন পদ?
বিশেষ্য
অব্যয়
ক্রিয়া
বিশেষণ
বিশেষণ
ব্যাখ্যা:
• ‘এ যে আমাদের চেনা লোক’ বাক্যে ‘চেনা’ - বিশেষণ পদ।
----------------
• বিশেষণ পদ:
যে শব্দ দিয়ে সাধারণত বিশেষ্য ও সর্বনামের গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি বোঝায় তাকে বিশেষণ বলে।
যেমন:
- দুষ্টু ছেলেটি দৌড়ে পালালো।
- অভিজ্ঞ উনিই ব্যাপারটা বুঝবেন।
[বাক্যে দুষ্টু ও অভিজ্ঞ বিশেষণ পদ]
• ‘এ যে আমাদের চেনা লোক’ বাক্যে বিশেষ্য - 'লােক' শব্দটির অবস্থা বর্ণনা করেছে 'চেনা' শব্দটি। তাই 'চেনা' শব্দটি বিশেষণ।
- এছাড়াও,
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে, ‘চেনা’ বিশেষণ পদ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ); বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২২) অপরিবর্তনীয় শব্দকে কি বলে?
অনুক্ত ক্রিয়াপদ
বিশেষ্য পদ
অব্যয় পদ
ক্রিয়া পদ
অব্যয় পদ
ব্যাখ্যা:
• অব্যয় পদ:
- ন ব্যয় = অব্যয়।
- যার ব্যয় বা পরিবর্তন হয় না, অর্থাৎ যা অপরিবর্তনীয় শব্দ তাই অব্যয়।
- অব্যয় শব্দের সাথে কোনাে বিভক্তিচিহ্ন যুক্ত হয় না, সেগুলাের একবচন বা বহুবচন হয় না এবং সেগুলাের স্ত্রী ও পুরুষবাচকতা নির্ণয় করা যায় না।
- যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনাে বাক্যের শােভা বর্ধন করে, কখনাে একাধিক পদের, বাক্যাংশের বা বাক্যের সংযােগ বা বিয়ােগ সম্বন্ধ ঘটায়, তাকে অব্যয় পদ বলে।
বাংলা ভাষায় তিন প্রকার অব্যয় শব্দ রয়েছে-
- বাংলা অব্যয় শব্দ,
- তৎসম অব্যয় শব্দ এবং
- বিদেশি অব্যয় শব্দ।
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
২৩) 'মানুষ হও'। বাক্যটিতে রয়েছে-
উপদেশ
আদেশ
অনুরোধ
অনুনয়
উপদেশ
ব্যাখ্যা:
• উপদেশ অর্থে অনুজ্ঞার উদাহরণ - মানুষ হও।
• অনুজ্ঞা:
- আদেশ, অনুমতি, অনুরােধ, উপদেশ, প্রার্থনা ইত্যাদির ভাব বােঝাতে ক্রিয়াপদের যে রূপ হয় তাকে বলে অনুজ্ঞা।
- আর যে ক্রিয়াপদে বর্তমান কালের অনুজ্ঞা প্রকাশ পায় তাকে বর্তমান অনুজ্ঞা বলে।
- এক্ষেত্রে ক্রিয়ার শেষে অ, ও, উন, এন যুক্ত হয়।
যেমন:
- সম্ভাবনায় - ভাল করে পড়লে পাস করবে।
- উপদেশ - মানুষ হও।
- প্রার্থনায় - সুখী হও।
- অনুরোধে - কাল দেখা করো।
উৎস: উচ্চ মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
২৪) 'সে পুরস্কার পেয়েছে'। বাক্যটিতে কোন ধরনের বর্তমান কাল প্রকাশিত হয়েছে?
সাধারণ বর্তমান
ঘটমান বর্তমান
পুরাঘটিত বর্তমান
অনুজ্ঞা বর্তমান
পুরাঘটিত বর্তমান
ব্যাখ্যা:
• 'সে পুরস্কার পেয়েছে'। বাক্যটিতে পুরাঘটিত বর্তমান কাল প্রকাশিত হয়েছে।
-----------------
• ক্রিয়ার কাল:
ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে ক্রিয়ার কাল বলে। ক্রিয়ার কাল তিন প্রকার:
- বর্তমান কাল,
- অতীত কাল,
- ভবিষ্যৎ কাল।
• বর্তমান কাল:
বর্তমানে যে ক্রিয়া সম্পন্ন হয় তাকে বর্তমান কাল বলে।
• বর্তমান কাল চার প্রকার:
- সাধারণ বর্তমান,
- ঘটমান বর্তমান,
- পুরাঘটিত বর্তমান এবং
- অনুজ্ঞা বর্তমান।
• সাধারণ বর্তমান:
যে ক্রিয়া বর্তমান কালে নিয়মিতভাবে ঘটে, তাকে সাধারণ বর্তমান কাল বলে। যেমন -
- আমি স্কুলে যাই।
- সূর্য পূর্ব দিকে ওঠে।
• ঘটমান বর্তমান:
যে ক্রিয়া বর্তমানে চলছে বোঝায়, তাকে ঘটমান বর্তমান কাল বলে। যেমন -
- আমি স্কুলে যাচ্ছি।
- আমাদের পরীক্ষা চলছে।
• পুরাঘটিত বর্তমান:
এইমাত্র সম্পন্ন ক্রিয়ার কালকে পুরাঘটিত বর্তমান কাল বলে। যেমন -
- আমি অঙ্কটি করেছি।
- তারা বাড়িতে ফিরেছে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, ২০২২ সংস্করণ।
২৫) কোনটি দেশী শব্দ?
কাগজ
ঢেঁকি
আনারস
উকিল
ঢেঁকি
ব্যাখ্যা:
• মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ) অনুসারে — 'ঢেঁকি' দেশি শব্দ হলেও বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
ঢেঁকি - হিন্দি ঢেংকি শব্দ থেকে উদ্ভূত শব্দ।
তাই,
অধিক গ্রহণযোগ্য উত্তর 'ঢেঁকি' দেশি শব্দ হিসেবে নেওয়া হলো।
----------------------
• দেশি শব্দ:
- বাংলাদেশের আদিম অধিবাসীদের সংস্কৃতির কিছু কিছু শব্দ আর্যদের প্রভাবে পরিবর্তিত না হয়ে অবিকৃতভাবে বাংলা ভাষায় রক্ষিত আছে, এসব শব্দকে বলা হয় দেশি শব্দ।
- প্রাচীনকালে এদেশের অধিবাসী ছিলেন অনার্য, দ্রাবিড়, কোল প্রভৃতি জাতি।
- তাদের ভাষা ও সংস্কৃতির কিছু শব্দ বাংলা ভাষায় রক্ষিত হয়েছে। এগুলোকে দেশী শব্দ বলা হয়।
- অনেক সময় এসব শব্দের মূল নির্ণয় করা যায় না।
- দেশী শব্দের উদাহরণ-
পেট, ডাব, গজ, টোপ, ডিঙ্গা, চাউল ইত্যাদি।
অন্যদিকে,
• কাগজ- ফারসি শব্দ।
• আনারস- পর্তুগিজ শব্দ।
• উকিল - আরবি শব্দ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান, ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, সংস্করণ-২০১৯।
২৬) I. In each of the following questions, find out which of the underlined parts of the sentenee has an error. If the sentence is correct, the answer is 'No Error' (Qs. 26-30).
২৬) One of the world's smaller coins is found in the museum which is quite near from the old fort. No Error
world's smaller
is
near from
No Error
প্রশ্নটি বাতিল করা হয়েছে
ব্যাখ্যা:
এখানে ক) world's smaller ও গ) near from দুটোই ভুল। দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।
• "one of the" এর সাথে superlative degree ব্যবহার হয়, তাই "world's smallest" হবে।
• এখানে, near from এর স্থলে near/ near to হলে বাক্যটি সঠিক হবে।
- Correct sentence: One of the world's smaller coins is found in the museum which is quite near/ near to the old fort.
• Near or Near to something:
English Meaning: not far away in distance.
Bangla Meaning: কাছে; নিকটে; অদূরে।
• Near and near to are prepositions.
- Near and near to mean the same, but near is more common
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
২৭) My book has been missing from my room till yesterday. No Error
has been
from
till
No Error
till
ব্যাখ্যা:
• উল্লিখিত বাক্যের ভুল অংশটুকু হচ্ছে - till.
- till এর স্থলে since বসলে বাক্যটি সঠিক হবে।
• পূর্বে শুরু হয়ে এখনো পর্যন্ত চলছে এরকম বোঝাতে Point of time বোঝাতে since ব্যবহৃত হয়
- Since এর প্রথম অংশ Present Indefinite/Present Perfect Tense হলে পরের অংশ Past Indefinite Tense হয়।
- আবার Since এর প্রথম অংশ Past Indefinite Tense হলে পরের অংশ Past Perfect Tense হয়।
• Present Indefinite + since + Past Indefinite Tense.
- যেহেতু প্রশ্ন প্রদত্ত বাক্যে প্রথম clause টি Present Perfect Tense, তাই পরের অংশে Past Indefinite Tense হবে।
২৮) The Management Committee has requested me not to take any action unless and until I don't see all the documents. No Error
has
any action
I don't see
No Error
I don't see
ব্যাখ্যা:
• উল্লিখিত বাক্যের ভুল অংশটুকু হচ্ছে - I don't see.
- এখানে, I don't see এর পরিবর্তে শুধু I see ব্যবহৃত হলে বাক্যটি সঠিক হবে।
- Correct sentence: The Management Committee has requested me not to take any action unless and until I see all the documents.
• Unless - যদি না।
• Until - যে পর্যন্ত না; যতক্ষণে না; না… পর্যন্ত।
- এই শব্দগুলো সাধারণত negative অর্থ প্রদান করে।
- এজন্যে unless/untill দ্বারা যে clause শুরু হয় তাতে no বা not বসে না।
২৯) My uncle frequently goes to abroad on business by air. No Error.
to abroad
on business
by air
No Error
to abroad
ব্যাখ্যা:
• উল্লিখিত বাক্যের ভুল অংশটুকু হচ্ছে -to abroad.
- এখানে, to abroad না বসে শুধুমাত্র goes abroad বসলে বাক্যেটি সঠিক হবে।
- Correct sentence: My uncle frequently goes abroad on business by air.
• সাধারণত abroad এর পূর্বে preposition এর প্রয়োজন নেই।
- Abroad" itself implies the action of going to a foreign country।
৩০) People who are averse with hard work generally do not succeed in life. No Error.
averse with
generally
succeed in life
No Error
averse with
ব্যাখ্যা:
• উল্লিখিত বাক্যে ভুল অংশটুকু হচ্ছে - averse with.
- এখানে, averse with এর স্থলে averse to বসালে বাক্যটি সঠিক হবে।
- Correct sentence: People who are averse to hard work generally do not succeed in life.
• Averse (to) (adjective):
English Meaning: strongly disliking or opposed to.
Bangla Meaning: বিমুখ; বিরোধী।
- 'averse' এর পর বিরোধীতা বুঝাতে preposition হিসেবে সাধারণত 'to' বসে।
• Example sentence:
- The company is averse to investing in risky ventures, preferring stable, long-term growth opportunities.
- As a doctor, he's averse to prescribing medication unless absolutely necessary, preferring holistic approaches to healing.
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
৩১) II. Each of the following consists of a related pair of words. Select the pair that best expresses the relationship similar to that expressed in the pair in capital letters (Qs. 31-35).
৩১) COIN : DENOMINATION
Book : Title
Officer : Rank
Doctor : Profession
Tree : Wood
Officer : Rank
ব্যাখ্যা:
• প্রশ্নে উল্লিখিত শব্দজোড়া গুলোর অর্থে -
- COIN - মুদ্রা।
- DENOMINATION - (দৈর্ঘ্য, প্রস্থ, ওজন, সংখ্যা, মুদ্রা ইত্যাদির) শ্রেণি বা একক।
• অপশনে উল্লিখিত শব্দজোড়া গুলোর অর্থে -
ক)
Book - বই; পুস্তক।
Title - শিরোনাম।
খ)
- Officer - সামরিক বাহিনী, পুলিশ বাহিনী, বাণিজ্যিক জাহাজ, বিমান ইত্যাদিতে অন্যদের নির্দেশ দেওয়ার ক্ষমতাপ্রাপ্ত কর্তাব্যক্তি বা অফিসার।
- Rank - পদমর্যাদাক্রমে নির্দিষ্ট অবস্থান; সেনাবাহিনীতে পদমর্যাদা; শ্রেণি বা বিভাগ
গ)
Doctor - চিকিৎসক।
Profession - পেশা; জীবিকা।
ঘ)
Tree - গাছ।
Wood - কাঠ, বনভূমি বা বন।
• সুতরাং, বুঝা যাচ্ছে যে, সঠিক analogy টি হচ্ছে খ) Officer : Rank.
- Just as a coin has a denomination, an officer has a rank.
- "COIN" এবং "DENOMINATION" এর সম্পর্ক হলো, একটি কয়েন এর মান নির্দেশ করে তার denomination দিয়ে।
- তেমনি একজন অফিসার তার পদমর্যাদা (rank) দ্বারা চিহ্নিত হয়।
Source: Accessible Dictionary by Bangla Academy.
৩২) STANZA : POEM
Rhyme : Verse
Duet : Chorus
Act : Opera
Mimicry : Pantomime
Act : Opera
ব্যাখ্যা:
• প্রশ্নে উল্লিখিত শব্দজোড়া গুলোর অর্থ -
STANZA - স্তবক; কবিতার পঙ্ক্তিগুচ্ছ, যার নির্দিষ্ট বিভাগ কবিতার বিশিষ্ট আঙ্গিক নির্মাণ করে।
POEM - কবিতা; কাব্য
• অপশনে উল্লিখিত শব্দজোড়া গুলোর অর্থে -
ক)
- Rhyme - পদ্য; মিলযুক্ত কবিতা।
- Verse - পদ্য; ছন্দ।
খ)
- Duet - দ্বৈতসংগীত; দুই ব্যক্তির মিলিত সংগীত বা বাদন।
- Chorus - সমবেত সংগীত; বৃন্দগীতি।
গ)
- Act - (নাটকের) অঙ্ক।
- Opera - গীতিনির্ভর নাট্যকর্ম; গীতিনাটক।
ঘ)
- Mimicry - অনুকরণ; (তামাশার উদ্দেশ্যে) নকল; অনুকৃতি।
- Pantomime - নির্বাক অভিনয়।
• সুতরাং, বুঝা যাচ্ছে যে, সঠিক analogy টি হচ্ছে গ) Act : Opera
- "STANZA" এবং "POEM" এর সম্পর্ক হলো, একটি স্তবক (stanza) একটি কবিতার একটি গঠনমূলক অংশ, কয়েকটি stanza মিলে একটি poem রচিত হয়।
- তেমনি একটি অঙ্ক (act) একটি অপেরার একটি গঠনমূলক অংশ, কয়েকটি act নিয়ে একটি Opera রচিত হয়।
Source: Accessible Dictionary by Bangla Academy.
৩৩) MEETING : MINUTES
Concert : Orchestration
Filter : Camera
Sale : Deed
Earthquake : Vibration
Sale : Deed
ব্যাখ্যা:
• প্রশ্নে উল্লিখিত শব্দজোড়া গুলোর অর্থ -
- MEETING - সভা; সমাবেশ
- MINUTES - কর্তৃত্ব ও নির্দেশ দান কিংবা মন্তব্য ও মতামতের দাপ্তরিক লেখ্যপ্রমাণ; লেখ্যবিবরণ: (সভার) কার্যবিবরণী।
• অপশনে উল্লিখিত শব্দজোড়া গুলোর অর্থ -
ক)
Concert - ঐকতানবাদন; প্রেক্ষাগৃহে সংগীতযন্ত্রবাদকদের মিলিত বাদন।
Orchestration - ঐকতান-বাদকদল; অর্কেস্ট্রা
খ)
Filter - ক্যামেরায় ব্যবহৃত) রঙিন কাচবিশেষ; (রেডিও) অবাঞ্ছিত সংকেত বাতিল করার যন্ত্র।
Camera - ক্যামেরা।
গ)
Sale - বিক্রয়।
Deed - কার্য; ক্রীড়া; (আইন সম্বন্ধীয়) বিশেষত স্বত্ব বা অধিকারবিষয়ক লিখিত বা মুদ্রিত সংবিদ; দলিল; লেখপ্রমাণ, দানপত্র।
ঘ)
Earthquake - ভূমিকম্প
Vibration - স্পন্দ; স্পন্দন; পরিস্পন্দন; কম্পন; স্ফুরণ।
• সুতরাং, বুঝা যাচ্ছে যে, সঠিক analogy টি হচ্ছে গ) Sale : Deed
- একটি Meeting-এর কার্যবিবরণী বা লেখ্যবিবরণ হলো Minutes.
- ঠিক তেমনি Sale : Deed সম্পর্ক হলো, যেকোনো বিক্রয়ের আনুষ্ঠানিকদলিল; লেখপ্রমাণ হচ্ছে Deed.
Source: Accessible Dictionary by Bangla Academy.
৩৪) EXERCISE : STRONG
Perform : Shy
Watch : Alert
Decide : Astute
Read : Knowledgeable
Read : Knowledgeable
ব্যাখ্যা:
• প্রশ্নে উল্লিখিত শব্দজোড়া গুলোর অর্থ-
• EXERCISE - অনুশীলন; চর্চা, কর্মতৎপরতা।
• STRONG - শক্ত; দৃঢ়; সুদৃঢ়; প্রবল; প্রচণ্ড; সরল; বলিষ্ঠ; শক্তিশালী; বলবান; বলীয়ান; বলী; মহাবল; মজবুত; কঠিন; কঠোর।
• অপশনে উল্লিখিত শব্দজোড়া গুলোর অর্থ -
ক)
- Perform - কোনো কর্ম সম্পাদন করা; কাজে পরিণত করা; নির্দেশিত বা প্রতিশ্রুত হয়ে কোনো কাজ করা
- Shy - লাজুক।
খ)
Watch - সতর্ক দৃষ্টি; লক্ষ; প্রহরা; পর্যবেক্ষণ।
Alert - সতর্ক; হুশিয়ার; সজাগ; সচেতন; জীবন্ত; প্রাণবন্ত।
গ)
Decide - প্রশ্ন বা সন্দেহের) মীমাংসা/নিষ্পত্তি করা; ফয়সালা করা; (মধ্যে, পক্ষে, বিপক্ষে, অনুকূলে) রায় দেওয়া; বিচার করা, সিদ্ধান্ত দেওয়া
Astute -প্রাধান্য বা সুবিধা অর্জনের ব্যাপারে তীক্ষ্ণদৃষ্টি।
ঘ)
Read - পড়া; পাঠ করা।
Knowledgeable - অভিজ্ঞতা।
• সুতরাং, বুঝা যাচ্ছে যে, সঠিক analogy টি হচ্ছে ঘ) Read : Knowledgeable
- strong বা শক্তিশালী হওয়ার জন্য একজন EXERCISE করে।
- ঠিক তেমনি one reads in order to become knowledgeable.
Source: Accessible Dictionary by Bangla Academy.
৩৫) EXHIBITION : PAINTING
Concert : Symphony
Accompaniment : Melody
Audition : Chorus
Improvisation : Solo
Concert : Symphony
ব্যাখ্যা:
• প্রশ্নে উল্লিখিত শব্দজোড়া গুলোর অর্থে-
EXHIBITION - প্রদর্শনী; জনসমক্ষে প্রদর্শিত বস্তুর (যেমন-চিত্র) সমাহার; বাণিজ্যিক বা শিল্পদ্রব্যের প্রদর্শন।
PAINTING - চিত্রকর্ম; চিত্র।
• অপশনে উল্লিখিত শব্দজোড়া গুলোর অর্থ -
ক)
Concert - ঐকতানবাদন; প্রেক্ষাগৃহে সংগীতযন্ত্রবাদকদের মিলিত বাদন।
Symphony - (সাধারণত খুব বড়) অর্কেস্ট্রার উপযোগী সাধারণত তিন বা চার অংশে ( এই অংশগুলোর নাম 'movement' বা তরঙ্গ) বিভক্ত (দীর্ঘ ও বড় মাপের) সাংগীতিক রচনাবিশেষ; ঐকতানসংগীত; ঐকতান-বাদনবিশেষ; সিম্ফনি।
খ)
Accompaniment - সহচর; সহগামী, (সংগীত) কণ্ঠসংগীতের সহগামী যন্ত্রসঙ্গীত; যন্ত্রসঙ্গত; সমবেত বা একক বাদ্যযন্ত্র।
Melody - সুমিষ্ট গীত; সুস্বর; সুতান।
গ)
Audition - নিয়োগের জন্য আবেদনকারী গায়ক-গায়িকা, বক্তা প্রভৃতি কিংবা নাটকে অভিনয়েচ্ছু অভিনেতা–অভিনেত্রীর কণ্ঠস্বর পরীক্ষার মহড়া; কণ্ঠস্বর পরীক্ষণ; আকর্ণন।
Chorus - সমবেত সংগীত; বৃন্দগীতি।
ঘ)
Improvisation - প্রত্যুৎপন্নমতিত্ব; উদ্ভাববনা
Solo - একক সংগীত, এককভাবে সম্পাদিত যেকোনো কাজ।
• সুতরাং, বুঝা যাচ্ছে যে, সঠিক analogy টি হচ্ছে ক) Concert : Symphony
- An exhibition typically showcases paintings as its primary feature.
- Similarly, a concert typically features symphonies as its primary musical compositions.
Source: Accessible Dictionary by Bangla Academy.
৩৬) III. Each of the following idioms is followed by some alternatives. Choose the one which best express its meaning (Qs.36-40).
৩৬. To beggars' description
A poor statement
To describe things without care
Beyond one's power to describe adequately
None of these
Beyond one's power to describe adequately
ব্যাখ্যা:
• Beggar description / belief
English Meaning: to be impossible to believe or describe/Beyond one's power to describe adequately.
Bangla Meaning: বর্ণনা করা যায় না এমন / অবর্ণনীয়
Ex. Sentence: His miseries beggar description.
Bangla Meaning: তার দুুঃখের কথা ভাষায় প্রকাশ করার মত না।
Source: Live MCQ Lecture
৩৭) To break the ice
To start quarreling
To end the hostility
To start a conversation
To end up partnership
To start a conversation
ব্যাখ্যা:
• To break the ice (Phrase)
English Meaning: do or say something to relieve tension or get a conversation going in a strained situation or when strangers meet.
Bangla Meaning: (লাক্ষণিক) আনুষ্ঠানিকতা, দ্বিধাসংকোচ কাটিয়ে ওঠা; সৌহার্দপূর্ণ সম্পর্ক গড়ে তোলা; কোনো নাজুক ব্যাপারে প্রথম পদক্ষেপ নেওয়া; প্রথম লজ্জার ভাব বা মৌনভাব কাটিয়ে ওঠা।
Example Sentence:
Perhaps next time, we should break the ice and make proper conversation.
• অপশনগুলোর মধ্যে -
- To start quarreling: ঝগড়া শুরু করা।
- To end up partnership: অংশীদারিত্ব শেষ করা।
-To start a conversation: একটি কথোপকথন শুরু করা।
- To end the hostility: শত্রুতার অবসান ঘটা।
• অর্থ বিবেচনা করে দেখা যায়, To break the ice এর অর্থের সাথে To start a conversation এর অর্থের সঙ্গতি পাওয়া যায়।
- তাই, 'To break the ice' phrase -টির অর্থ - To start a conversation.
Source:
1. Oxford Learner's Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩৮) All and sundry
Greater share
All of a sudden
Completion of work
Everyone without distinction
Everyone without distinction
ব্যাখ্যা:
• All and sundry
English Meaning: every person / everyone/ Everyone without distinction.
Bangla Meaning: সকলেই।
Ex. Sentence: I don't want all and sundry knowing about our problems.
Bangla Meaning: আমি চাই না সকলেই আমাদের সমস্যার কথা জানুক।
Source: Live MCQ Lecture
৩৯) To put one's hand to plough
To take up agricultural farming
To take a difficult task
To get entangled into unnecessary things
To take interest in technical work
To take a difficult task
ব্যাখ্যা:
• To put one's hand to plough
English Meaning: to begin or undertake a task, especially a difficult one.
Bangla Meaning: কোনো শুরু করা বা কোনো কঠিন কাজে আত্মনিয়োগ করা।
Example: After years of dreaming about starting his own business, John finally decided to put his hand to the plough and launch his startup.
Source: Collins Dictionary.
৪০) To drive home
To find out one's roots
To return to place of rest
Back to original position
To emphasize on residence
To emphasize on residence
ব্যাখ্যা:
• To Drive something home: (idiom)
English Meaning:
- to cause to penetrate to the fullest extent
- to make clear by special emphasis,
Bangla Meaning: কোনো কিছু স্পষ্টভাবে উপলব্ধি করা।
• অপশন,
ক) To find out one's roots - নিজের শিকড় খুঁজে বের করা
খ) To return to place of rest - বিশ্রামের স্থানে ফিরে যাওয়া
গ) Back to original position - আসল অবস্থানে ফিরে যাওয়
ঘ) To emphasize on residence - আবাসস্থানের ওপর জোর দেওয়া
• অর্থানুযায়ী বুঝা যাচ্ছে যে, অপশনে To drive home এর সরাসরি অর্থ নেই।
- কিন্তু যেহেতু, To drive home এর অর্থ to emphasize or make a point very clearly, তাই কাছাকাছি উত্তর হিসেবে অপশন ঘ) To emphasize on residence উত্তর রাখা হয়েছে।
Source:
1. Merriam-Webster Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৪১) In each of the following questions, a word has been written in four different ways. Out of which only one is correctly spelt. Find the correctly spelt word
Aproched
Aproached
Appraoched
Approached
Approached
ব্যাখ্যা:
• Approached (verb)
English Meaning: To come near to somebody/something in distance or time ; speak to (someone) for the first time about a proposal or request.
Bangla Meaning: নিকটবর্তী হওয়া; কোনো অনুরোধ বা প্রস্তাব নিয়ে (কারো) দ্বারস্থ হওয়া।
• Other forms:
- Approach (noun) নিকটে আগমন; অভিগমন
- Approachable (adjective) (ব্যক্তি বা স্থান সম্বন্ধে) সান্নিধ্যে যাওয়া যায় এমন; প্রবেশসাধ্য।
• Example sentences:
- The men approached the creature cautiously from behind.
- I approached him for a loan.
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Learner's Dictionary.
৪২) In each of the following questions, a word has been written in four different ways. Out of which only one is correctly spelt. Find the correctly spelt word
Mathemetics
Mathamatics
Mathametics
Mathematics
Mathematics
ব্যাখ্যা:
• Mathematics (noun)
English Meaning: The abstract science of number, quantity, and space, either as abstract concepts ( pure mathematics ), or as applied to other disciplines such as physics and engineering.
Bangla Meaning: গণিত।
• Other forms:
- Mmathematical (adjective) গণিতবিষয়ক; গাণিতিক।
- Mathematically (adverb) গাণিতিকভাবে।
- Mathematician (noun) গণিতবিদ; গণিতজ্ঞ।
• Example sentence:
- He worked out the very difficult mathematics in great detail.
- Her proof is a remarkable piece of mathematics.
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Learner's Dictionary.
৪৩) In each of the following questions, a word has been written in four different ways. Out of which only one is correctly spelt. Find the correctly spelt word
Surveilance
Survellance
Surveillance
Survaillance
Surveillance
ব্যাখ্যা:
• The correct spelling is - Surveillance. (অপশন 'গ')
• Surveillance (Noun)
English Meaning: Close observation, especially of a suspected spy or criminal.
Bangla Meaning: সন্দেহভাজন ব্যক্তির উপর কড়ানজর; পাহারা।
Example Sentence:
1. The police conducted round-the-clock surveillance on the suspect’s house to gather evidence.
2. Surveillance cameras have been installed throughout the city to help reduce crime rates.
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Learner's Dictionary.
৪৪) V. In each of the following questions, a sentence has been given in Direct/Indirect Speech. Out of the four alternatives suggested select the one which best express the same sentence in Indirect/Direct Speech (Qs.44-45).
৪৪) My friend said to me, "Has your father returned from Chattogram?"
My friend said to me that my father has returned from Chattogram
My friend asked me if my father had returned from Chattogram
My friend told me that his father had returned from Chattogram
My friend enquired me if his father has returned from Chattogram
My friend asked me if my father had returned from Chattogram
ব্যাখ্যা:
Direct: My friend said to me, "Has your father returned from Chattogram?"
Indirect: My friend asked me if my father had returned from Chattogram.
• Interrogative Sentence যুক্ত Direct Speech কে Indirect Speech করার নিয়ম:
- Subject + ask + object + if/whether + reported speech এর subject + Tense অনুসারে verb + extension.
- উক্ত বাক্যে reported verb টি present perfect tense.
- তাই, indirect speech এ reported verb টি past perfect tense হবে।
- reporting verb 'said to' এর পরিবর্তে asked বসবে।
- has এর past participle form 'had' বসবে।
- তারপর object বসবে।
৪৫) He said, "What a beautiful scene!"
He said that what a beautiful scene it was.
He wondered that it was a beautiful scene.
He exclaimed what a beautiful scene it was.
He exclaimed that it was a very beautiful scene.
He exclaimed that it was a very beautiful scene.
ব্যাখ্যা:
• Direct: He said, "What a beautiful scene!"
• Indirect: He exclaimed that it was a very beautiful scene.
• Narration এর নিয়মানুযায়ী,
- Exclamatory sentence এর ক্ষেত্রে Reported speech টি How বা What দ্বারা শুরু হলে অর্থাৎ, বাক্যের শুরুতে আতিশয্য বুঝালে Indirect Narration করার সময় - - - How বা What এর পরিবর্তে Very, Much, Great ইত্যাদি ব্যবহার করতে হয়।
- said এর পরিবর্তে exclaimed ব্যবহার করতে হবে।
- এরপর কমার (,) বদলে that বসবে।
- Exclamatory Sentence টি Assertive Sentence এ রূপান্তর করতে হবে।
- বাক্যে subject না থাকায় It কে subject হিসাবে ধরে নিতে হবে।
- reporting verb past tense থাকলে reported speech এর verb হবে past tense এ।
৪৬) VI. Each of the following sentences has a blank space and four words given after the sentence. Select whichever word you consider most appropriate for the blank space (Qs. 46-50).
৪৬. The brilliant students will be _________ scholarships.
honoured
awarded
rewarded
forwarded
awarded
ব্যাখ্যা:
• অপশনে উল্লিখিত শব্দজোড়া গুলোর অর্থ -
ক) honoured - সম্মান/শ্রদ্ধা করা/দেখানো; সম্মানিত বোধ করা।
খ) awarded - সরকারি সিদ্ধান্ত অনুযায়ী) প্রদান করা; (পুরস্কার ইত্যাদিতে) ভূষিত করা; রায় দেওয়া; নিষ্পত্তি করা।
গ) rewarded - পুরস্কৃত করা।
ঘ) forwarded - এগিয়ে নেওয়া; উন্নতিতে/অগ্রগতিতে সাহায্য বা সহায়তা করা।
• শব্দগুলোর অর্থ বিশ্লেষন করে বুঝা যাচ্ছে, শূন্যস্থানে awarded বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
- Scholarships are typically "awarded" to deserving students as a form of recognition and financial support for their academic achievements.
- Complete sentence: The brilliant students will be awarded scholarships.
- Bangla Meaning: মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে।
Source: Accessible Dictionary by Bangla Academy.
৪৭) My mother always kept _____ cash for day-to-day expenses in the drawer.
small
little
running
petty
petty
ব্যাখ্যা:
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) small - ক্ষুদ্র; ছোট; অল্প
খ) little - তুলনামূলকভাবে ছোট।
গ) running - অবিরাম; নিরবচ্ছিন্ন।
ঘ) petty - ছোট অঙ্কের (টাকাকড়ির ক্ষেত্রে)।
- petty cash প্রাত্যহিক বিবিধ ছোটখাটো লেনদেনের জন্য রক্ষিত টাকা।
• সুতরাং, বুঝা যাচ্ছে, প্রাত্যহিক বিবিধ ছোটখাটো লেনদেনের জন্য রক্ষিত টাকা অর্থে শূন্যস্থানে petty বসালেই বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
- Complete sentence: My mother always kept petty cash for day-to-day expenses in the drawer.
- Bangla Meaning: আমার মা সবসময় ড্রয়ারে প্রতিদিনের খরচের জন্য সামান্য নগদ টাকা রাখতেন।
Source: Accessible Dictionary by Bangla Academy.
৪৮) The firm is ____ heavy losses due to wrong policies.
making
maintaining
incurring
reporting
incurring
ব্যাখ্যা:
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) making - পূর্ণবিকাশের কারণ হওয়া, তৈরি করছে এমন।
খ) maintaining - বজায় রাখা; অক্ষুণ্ণ রাখা; চালিয়ে যাওয়া:
গ) incurring - ঋণগ্রন্ত হওয়া; ঋণের বোঝা মাথায় নেওয়া; (নিজের উপর) ডেকে আনা; ভাজন/গ্রন্ত হওয়া; নিজ স্কন্ধে গ্রহণ করা
ঘ) reporting - বিবরণ দেওয়া; প্রতিবেদন তৈরি করা।
• সুতরাং, বুঝা যাচ্ছে, ক্ষতিগ্রস্থ হওয়া অর্থে শূন্যস্থানে সঠিক উত্তর হচ্ছে - incurring.
- Complete sentence: The firm is incurring heavy losses due to wrong policies.
- Bangla Meaning: ভুল নীতির কারণে প্রতিষ্ঠানটি ব্যাপক লোকসানের সম্মুখীন হচ্ছে।
Source: Accessible Dictionary by Bangla Academy.
৪৯) To promote trade, it is necessary for the government to _____ restrictions on exports.
reduce
relax
break
modify
relax
ব্যাখ্যা:
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) reduce - কমানো; হ্রাস করা।
খ) relax - কম কঠোর; কড়া; কর্মচঞ্চল; উদ্বিগ্ন হওয়া; শরীর-মন শিথিল করা; নিরুদ্বেগ করা; শমিত/প্রশমিত করা; আরাম করা।
গ) break - ভেঙে ফেলা; ভেঙে যাওয়া
ঘ) modify - বদলে দেওয়া; পরিবর্তন সাধন করা।
• শূন্যস্থানে সঠিক উত্তর হচ্ছে - relax.
- সাধারণত, to make a rule, law or control less severe, the use of 'relax' or relaxation is more common then reduce.
- যেমন - The government is to relax restrictions on companies and individuals holding foreign currencies.
• Complete sentence: To promote trade, it is necessary for the government to relax restrictions on exports.
- Bangla Meaning: বাণিজ্য বৃদ্ধির জন্য সরকারের রপ্তানির ওপর বিধিনিষেধ শিথিল করা প্রয়োজন।
Source: Cambridge Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
৫০) There is no doubt that one has to keep ____ with the changing times.
aside
oneself
pace
himself
pace
ব্যাখ্যা:
• শূন্যস্থানে সঠিক উত্তর হচ্ছে - pace.
• keep pace with (somebody/something) (আক্ষরিক অর্থ বা লাক্ষণিক) (কারো বা কোনোকিছুর সঙ্গে) পাল্লা দিয়ে চলা
- Complete sentence: There is no doubt that one has to keep pace with the changing times.
- Bangla Meaning: পরিবর্তনশীল সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে এতে কোন সন্দেহ নেই।
• অপশনে উল্লিখিত অন্য শব্দগুলোর অর্থ -
ক) aside - পাশে; একপাশে।
খ) oneself - নিজে; নিজেকে।
ঘ) himself - নিজে; নিজেকে; নিজের; স্বয়ং।
Source: Accessible Dictionary by Bangla Academy.
৫১) 
2
8
4
6
8
ব্যাখ্যা:
Question:
Solution:1/3 + 1/3
= (1 + 1)/3
= 2/3
Now,
(2/3) ÷ (1/12)
= (2/3) × 12
= 8
∴ 1/3 + 1/3 equals 8 twelfths.
৫২) 
In the figure above, (a + b + c)/(s + t + u) = ?
1/2
1/3
2/3
1
1/2
ব্যাখ্যা:
Question:
In the figure above, (a + b + c)/(s + t + u) = ?
Solution:Here,
u = a + b
t = a + c
s = b + c
∴ s + t + u = b + c + a + c + a + b = 2(a + b + c)
Here,
(a + b + c)/(s + t + u)
= (a + b + c)/{2(a + b + c)}
= 1/2
৫৩) If 9 is 3/4 of n, what number is 5/6 of n?
12
15
10
12.5
10
ব্যাখ্যা:
Question: If 9 is 3/4 of n, what number is 5/6 of n?
Solution:
(3/4)n = 9
⇒ n = (9 × 4)/3
∴ n = 12
5/6 of n = (5/6) × 12
= 10
৫৪) Which of the following is greater than 1?
0.00004/0.005
0.01/0.003
0.003/0.006
0.001/0.01
0.01/0.003
ব্যাখ্যা:
Question: Which of the following is greater than 1?
Solution:
0.00004/0.005 = 0.008
0.01/0.003 = 3.333
0.003/0.006 = 0.5
0.001/0.01 = 0.1
৫৫) In a party 15 people shake their hands with each other. How many times did the hand-shakes take place?
105
120
135
165
105
ব্যাখ্যা:
Question: In a party 15 people shake their hands with each other. How many times did the hand-shakes take place?
Solution:
Number of hand-shakes = 15C2 = 105
৫৬) At what profit percent must an article be sold so that by selling at half that price, there will a loss of 30%?
25%
36%
42%
40%
40%
ব্যাখ্যা:
Question: At what profit percent must an article be sold so that by selling at half that price, there will a loss of 30%?
Solution:
ধরি,
দ্রব্যটির ক্রয়মূল্য ১০০ টাকা
এবং লাভে দ্রব্যটির বিক্রয়মূল্য ক টাকা
এখন দ্রব্যটি ক এর অর্ধেক মূল্যে বিক্রয় করলে ৩০ টাকা ক্ষতি হয়।
∴ ১০০ - ক/২ = ৩০
বা, ২০০ - ক = ৬০
বা, ক = ২০০ - ৬০
∴ ক = ১৪০
∴ ক টাকা বিক্রয় করলে লাভ হয় = ক - ১০০ = ১৪০ - ১০০ = ৪০ টাকা
∴ ৪০% লাভে বিক্রয় করতে হবে।
৫৭) The speed of three cars is in the ratio of 2 : 3 : 4. The ratio of the times taken by these cars to travel the same distance is -
2 : 3 : 4
4 : 3 : 2
4 : 3 : 6
6 : 4 : 3
6 : 4 : 3
ব্যাখ্যা:
Question: The speed of three cars is in the ratio of 2 : 3 : 4. The ratio of the times taken by these cars to travel the same distance is-
Solution:
Speed is always inversely proportional to time,
⇒ s ∝ (1/t)
∴ Ratio of times takes = 1/2 : 1/3 : 1/4
= (1/2) × 12 : (1/3) × 12 : (1/4) ×12
= 6 : 4 : 3
৫৮) A man swimming in a stream which flows (3/2) km/hr finds that in a given time he can swim twice as far with the stream as he can against it. At what rate does he swim?
(9/2) km/hr
(11/2) km/hr
(15/2) km/hr
(7/2) km/hr
(9/2) km/hr
ব্যাখ্যা:
Question: A man swimming in a stream which flows (3/2) km/hr finds that in a given time he can swim twice as far with the stream as he can against it. At what rate does he swim?
Solution:
Let the rate of his swim x km/h
When he swim with the flow then speed =(x + 3/2) km/h
∴ S1 = (x + 3/2) × t
When he swim against the flow stream then speed = (x - 3/2) km/h
∴ S2 = (x - 32) × t
According to the question,
S1 = 2S2
⇒ (x + 3/2)t = 2(x - 3/2)t
⇒ (2x + 3)/2 = 2x - 3
⇒ 2x + 3 = 4x - 6
⇒ 9 = 2x
⇒ x = 9/2 km/hr
৫৯) In a class 75% passed in English, 60% in Mathematics and 25% failed in both the subjects. What is the percentage who passed in both subjects?
60%
55%
50%
45%
60%
ব্যাখ্যা:
Question: In a class 75% passed in English, 60% in Mathematics and 25% failed in both the subjects. What is the percentage who passed in both subjects?
Solution:
75% passed in English then fail 25%
60% passed in Mathematics then fail 40%
Failed in both 25%
Total no. Of fail = (25 + 40 - 25) = 40%
Then passed is 60%
৬০) Which number is appropriate in place of question mark?

40
42
45
50
42
ব্যাখ্যা:
Question: Which number is appropriate in place of question mark?
Solution:7 + 5 = 12
12 + 6 = 18
18 + 7 = 25
25 + 8 = 33
33 + 9 = 42
৬১) There are 3 green, 4 orange and 5 white colour bulbs in a bag. If a bulb is picked at random, what is the probability of having either a green or a white bulb?
3/4
2/5
1/3
2/3
2/3
ব্যাখ্যা:
Question: There are 3 green, 4 orange and 5 white colour bulbs in a bag. If a bulb is picked at random, what is the probability of having either a green or a white bulb?
Solution:
Total number of bulbs = 3 + 4 + 5 = 12
The probabilty of getting a green bulb = 3/12
The probability of getting a white bulb = 5/12
The probability of getting either green or a white bulb = 3/12 + 5/12
= (3 + 5)/12
= 8/12
= 2/3
৬২) In the figure, AD and BC are lines intersecting at O. What is the value of a?

30
40
15
60
15
ব্যাখ্যা:
Question: In the figure, AD and BC are lines intersecting at O. What is the value of a?
Solution:Here,
y = 2x + 30 ..........(1)
5y/2 = 5x + 5a
⇒ y/2 = x + a
⇒ y = 2x + 2a ...........(2)
From (1) and (2) we get,
2x + 2a = 2x + 30
⇒ 2a = 30
∴ a = 15
৬৩) The tax on a commodity is diminished by 10% and its consumption increases by 10%. Find the effects on revenue.
Increases by 2%
Decreases by 1%
Increases by 1%
Decreases by 2%
Decreases by 1%
ব্যাখ্যা:
Question: The tax on a commodity is diminished by 10% and its consumption increases by 10%. Find the effects on revenue.
Solution:
Revenue is directly proportional to consumption (C) and tax (T).
Initial revenue = C × T
When tax decrease by 10% and consumption increases by 10%
New revenue =(C + 10C/100) × (T - 10T/100)
New revenue = (110C/100) × (90T/100)
New revenue = 0.99 × C × T
Thus, % decrease in revenue = [{(C × T) − (0.90 × C × T)}/(C × T)] ×100 = 1%
৬৪) There are two squares S1 and S2. The ratio of their areas is 4 : 25. If the side of S1 is 6 cm. What is the side of S2?
20 cm
5 cm
15 cm
12 cm
15 cm
ব্যাখ্যা:
Question: There are two squares S1 and S2. The ratio of their areas is 4 : 25. If the side of S1 is 6 cm. What is the side of S2?
Solution:
Let,
The Area of S1 = 4x2
The Area of S2 = 25x2
∴ Side of S1 = 2x
∴ Side of S2 = 5x
ATQ,
2x = 6
∴ x = 3
∴ Side of S2 = 5 × 3 = 15 cm
৬৫) A is twice as good a workman as B and together they finish a piece of work in 1 day. A alone can finish the work in -
28 days
24 days
25 days
21 days
প্রশ্নটি বাতিল করা হয়েছে
ব্যাখ্যা:
Question: A is twice as good a workman as B and together they finish a piece of work in 1 day. A alone can finish the work in -
Solution:
Let the work done by B be x.
∴ Work done by A = 2x
Work done by A and B together in 1 days =1
⇒ Work done by A in 1 day + Work done by B in 1 day = 1
⇒ x + 2x = 1
⇒ 3x = 1
∴ x = 1/3
Work done by B in 1 day = 1/3
∴ Work done by A in 1 day = 2/3
Hence,
A done 2/3 in 1 day
∴ A done full work in 3/2 day
There is no correct answer.
৬৬) The average of two numbers is 62. If 2 is added to the smaller number, the ratio between the numbers becomes 1 : 2. What is the smaller number?
40
30
60
80
40
ব্যাখ্যা:
Question: The average of two numbers is 62. If 2 is added to the smaller number, the ratio between the numbers becomes 1 : 2. What is the smaller number?
Solution:
Let,
The numbers be x and y, x < y.
Then
x + y = 124 ................(1)
(x + 2)/y = 1/2
⇒ y = 2x + 4 ..................(2)
x + y = 124
⇒ x + 2x + 4 = 124
⇒ 3x = 120
∴ x = 40
৬৭) If the interest of Tk. M at M% in 4 years is Tk. M, then M =?
20
25
30
32
25
ব্যাখ্যা:
Question: If the interest of Tk. M at M% in 4 years is Tk. M, then M =?
Solution:
Here,
P = M
r = M%
I = M
n = 4
We know that,
I = Pnr
M = M × 4 × (M/100)
⇒ 1 = M/25
∴ M = 25
৬৮) Two trains of equal length are running on parallel lines in the same direction at 46 km and 36 km per hour. The faster train passes the slower train in 36 seconds. The length of each train is-
80 m
72 m
50 m
82 m
50 m
ব্যাখ্যা:
Question: Two trains of equal length are running on parallel lines in the same direction at 46 km and 36 km per hour. The faster train passes the slower train in 36 seconds. The length of each train is-
Solution:
To cross each other, two trains have to cover a distance equal to the sum of the lengths of the train.
Let the length of the trains be x m each.
So the distance to be covered = 2x.
Now the trains are running int he same direction.
∴ Their relative speed = (46 - 36) km/hr. =10km/hr. = 10 × (5/18) km/hr. = (25/9) m/sec.
So, the time taken by the trains to cove 2x m distance
= 2x ÷ (25/9) sec.
∴ By the given conditions,
2x ÷ (25/9) = 36
⇒ 2x × (9/25) = 36
⇒ 2x = (36 × 25)/9
⇒ 2x = 100
∴ x = 50
So the length of each train = 50 m.
৬৯) In a mixture of 45 liters, the ratio of milk and water is 4 : 1. How much water must be added to make the mixture ratio 3 : 2?
15 liters
20 liters
25 liters
10 liters
15 liters
ব্যাখ্যা:
Question: In a mixture of 45 liters, the ratio of milk and water is 4 : 1. How much water must be added to make the mixture ratio 3 : 2?
Solution:
Quantity of milk in 45 litres of mixture 45 × (4/5) litres = 36 litres
∴ Quantity of water in the mixture = 45 - 36 litres = 9 litres
Let x litres of water be added to the mixture.
Then,
36/(9 + x) = 3/2
⇒ 72 = 27 + 3x
⇒ 3x = 45
∴ x = 15
৭০) 
In the figure above, if the perimeter of Δvzy is 17, what is the area of square region vwxy?
36
64
100
49
49
ব্যাখ্যা:
Question:
In the figure above, if the perimeter of Δvzy is 17, what is the area of square region vwxy?
Solution:The perimeter of Δvzy is 17
∴ vy = 17 - 5 - 5 = 17 - 10 = 7
∴ The area of square region vwxy = 7
2 = 49
৭১) How many countries are playing in ICC Men's T20 World Cup 2024?
16
20
18
22
20
ব্যাখ্যা:
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
২০টি দেশ আইসিসি T20 বিশ্বকাপ ক্রিকেট-২০২৪-এ অংশগ্রহণ করেছে।
আইসিসি T20 বিশ্বকাপ ক্রিকেট ২০২৪:
- আয়োজক দেশ: আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ।
- এটি T20 ক্রিকেট বিশ্বকাপের ৯ম আসর।
- অংশগ্রহণকারী দেশ: ২০টি।
- মোট ম্যাচ: ৫৫টি।
- অনুষ্ঠিত হয়: ২-২৯ জুন।
উল্লেখ্য,
- মোট ৯টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
- ২০টি দেশকে ভাগ করা হয়েছে ৪টি গ্রুপে, প্রতিটি গ্রুপে ৫টি করে দল রয়েছে।
উৎস: ICC Cricket ওয়েবসাইট।
৭২) The name of the recent cyclone 'Remal' has been suggested by Oman and the meaning of Remal is -
Sand
Water
Fire
Wave
Sand
ব্যাখ্যা:
ঘূর্ণিঝড় ‘রেমাল'-এর অর্থ বালি।
ঘূর্ণিঝড় ‘রেমাল’:
- ২৬ মে, ২০২৪ সালের রাত ৮টার দিকে প্রবল ঘূর্ণিঝড়টি মোংলার দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ উপকূল ও বাংলাদেশের খেপুপাড়া উপকূল অতিক্রম শুরু করে।
- ঘূর্ণিঝড়টির বিস্তৃতি ছিল প্রায় ৪০০ কিলোমিটার।
- ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর নামকরণ করেছে ওমান।
- আরবিতে যার অর্থ বালি।
- বাংলাদেশের উপকূলীয় অঞ্চল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় রেমাল।
ঘূর্ণিঝড়ের নামকরণ:
- বিশ্ব আবহওয়া সংস্থার অধিভুক্ত প্রশান্ত-মহাসাগরীয় অঞ্চলের ১৩টি দেশের প্রস্তাবিত নামগুলো পরপর প্রয়োগ করা হয়।
- আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, যে মহাসাগরে ঘূর্ণিঝড় তৈরি হয়-তার অববাহিকায় থাকা দেশগুলো নামকরণ করে।
- পৃথিবীতে মোট ১১টি সংস্থা ঝড়ের নামকরণ করে থাকে।
- Q, U, X, Y ও Z- এই ৫টি অক্ষর বাদ দিয়ে ইংরেজি বর্ণমালার ২১টি অক্ষর ব্যবহার করে ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়।
- 'রিমাল' ছাড়াও অদূর ভবিষ্যতে আসন্ন উত্তর ভারতীয় ঘূর্ণিঝড়ের নামগুলো হলো- আসনা (পাকিস্তান), ডানা (কাতার), ফেঙ্গাল (সৌদি আরব), শক্তি (শ্রীলঙ্কা), মন্থ (থাইল্যান্ড), সেনিয়ার (সংযুক্ত আরব আমিরাত) ও দিত্ত্ব (ইয়েমেন)।
- ২০২০ সালে মোট ১৩টি দেশ ১৩টি করে মোট ১৬৯টি নাম দেয়।
- ১৩ টি দেশ হলো: বাংলাদেশ, ভারত, মলদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ইরান, কাতার, সৌদি আরব, আরব-আমিরাত এবং ইয়েমেন।
- ডব্লিওএমও-র ভারতীয় উপমহাদেশের এই সদস্য দেশগুলোই নাম দেয়।
উৎস: i) মে ২৬, ২০২৪, The Daily Star বাংলা।
ii) ১৭ নভেম্বর, ২০২৩, কালের কন্ঠ।
৭৩) Which country has recently filed a case against Israel at the International Court of Justice accusing it of genocide?
Egypt
Qatar
Iran
South Africa
South Africa
ব্যাখ্যা:
সম্প্রতি দক্ষিণ আফ্রিকা গাজায় ‘গণহত্যার অপরাধে’ ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা দায়ের করেছে।
International Court of Justice (ICJ):
- ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত।
- এটি জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৫ সালে (সান ফ্রান্সিসকো সম্মেলন দ্বারা)।
- কার্যক্রম শুরু হয়: ১৯৪৬ সালে।
- বিচারক সংখ্যা: ১৫ জন।
- ১৫ জন বিচারক ৯ বছরের মেয়াদে নির্বাচিত হয়।
- জাতিসংঘের সাধারণ পরিষদ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দ্বারা এই বিচারকদের নির্বাচন করা হয়।
- সদরদপ্তর: হেগ নেদারল্যান্ডস।
- এর প্রেসিডেন্ট নওয়াফ সালাম।
- এই আদালত গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং আগ্রাসনমূলক অপরাধের জন্য ব্যক্তিদের বিচার করে।
⇒ ইসরায়েলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা:
- ফিলিস্তিনের গাজায় ‘গণহত্যার অপরাধে’ ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা।
- গাজায় প্রায় তিন মাস ধরে অব্যাহতভাবে চালানো ধ্বংসযজ্ঞ ও বোমা হামলায় ২১ হাজার ৫০০ জনের বেশি মানুষ নিহত হওয়ার পর এমন অভিযোগে মামলা করল দেশটি।
- তবে জাতিসংঘের আদালতে মামলাটি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল।
- যদিও দেশটিকে ফিলিস্তিনিদের ওপর সম্মিলিত শাস্তির অপরাধে অভিযুক্ত করা হয়েছে।
উৎস: i) International Criminal Court ওয়েবসাইট।
ii) ৬ জুন, ২০২৪, Al Jazeera.
৭৪) Babar Ali from Chittagong has become the _____ Bangladeshi to conquer the highest peak on earth, Mount Everest.
Fifth
Seventh
Sixth
None of these
Fifth
ব্যাখ্যা:
বাবর আলী বাংলাদেশের ৫ম এভারেস্ট জয়ী।
বাংলাদেশী এভারেস্ট জয়ী:
- বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম এভারেস্ট পর্বত বা মাউন্ট এভারেস্ট (Mount Everest)।
- ১৯৫৩ সালে এডমন্ড হিলারি ও তেনজিং নোরগে প্রথম এই শৃঙ্গ জয় করেন।
- বিশ্বের মধ্যে বাংলাদেশ হচ্ছে ৬৭তম এভারেস্টজয়ী দেশ।
⇒ এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি এভারেস্ট জয় করেছেন।
- তাঁরা হলেন মুসা ইব্রাহীম, এম এ মুহিত, নিশাত মজুমদার, ওয়াসফিয়া নাজরীন, মো. খালেদ হোসাইন, বাবর আলী।
- ১ম বাংলাদেশি: মুসা ইব্রাহিম, ২০১০ সালের ২৩ মে।
- ২য় বাংলাদেশি: এম এ মুহিত, ২০১১ সালের ২১ মে।
- ৩য় বাংলাদেশি: নিশাত মজুমদার, ২০১২ সালের ১৯ মে।
- ৪র্থ বাংলাদেশি: ওয়াসফিয়া নাজরিন, ২০১২ সালের ২৬ মে।
- ৫ম বাংলাদেশি: বাবর আলী, ২০২৪ সালের ১৯ মে।
এছাড়াও,
- মো. খালেদ হোসেন, ২০১৩ সালের ২০ মে মাউন্ট এভারেস্ট শৃঙ্গ জয় করেন।
- তবে চূড়া থেকে নামার পথে দুর্ঘটনায় মারা যান তিনি।
- তাই এভারেস্ট জয়ী হিসেবে নিবন্ধিত হতে পারেননি।
উৎস: i) ২০ মে, ২০২৪, The Business Standard.
ii) ২৯ আগস্ট ২০২২, প্রথম আলো।
৭৫) What is Bangladeshi local time zone?
GMT +6
GMT +05:30
GMT +06:30
GMT +6.5
GMT +6
ব্যাখ্যা:
বাংলাদেশ স্থানীয় সময় হলো GMT +6।
গ্রিনিচ মান সময়:
- গ্রিনিচ মানমন্দির যুক্তরাজ্যের লন্ডন শহরে অবস্থিত।
- এর উপর দিয়ে মূল মধ্যরেখা বা শূন্য ডিগ্রী দ্রাঘিমারেখা গিয়েছে।
- ১৮৮৪ সালের ১ নভেম্বর জিএমটি আন্তর্জাতিকভাবে প্রমাণ সময় হিসেবে গৃহিত হয় ৷
- তবে ১৯৭২ সালে GMT এর পরিবর্তে আন্তর্জাতিক প্রমাণ সময় হিসেবে UTC (Coordinated Universal Time) গৃহিত হয়।
- গ্রিনিচ মানমন্দির অফিসিয়াল টাইম জোন হিসেবে ব্যবহৃত হয়।
- বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের গ্রিনিচ মানমন্দিরের সময়ের পার্থক্য +৬ ঘন্টা।
- অর্থাৎ, ৬ ঘন্টা আগে।
উল্লেখ্য,
- পৃথিবীতে প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্যে সময়ের পার্থক্য হয় ৪ মিনিট করে।
- সেজন্যে বাংলাদেশ মূল মধ্যরেখা বা গ্রিনিচ মানমন্দির থেকে ৯০ ডিগ্রি পূর্বদিকে অবস্থিত হওয়ায় বাংলাদেশের সাথে গ্রিনিচের সময়ের পার্থক্য ৯০ x ৪ = ৩৬০ মিনিট বা ৬ ঘন্টা।
- গ্রিনিচের পূর্ব দিকে অবস্থিত স্থানগুলোর সময় গ্রিনিচের থেকে এগিয়ে থাকে।
উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৭৬) Which country first recognized Bangladesh during the liberation war?
India
Iraq
Bhutan
Nepal
Bhutan
ব্যাখ্যা:
বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ ভুটান।
বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতি:
- বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে মোট ১৫০টি দেশ স্বীকৃতি প্রদান করে।
- ভুটান ও ভারত উভয় দেশই বাংলাদেশকে ১৯৭১ সালের ৬ ডিসেম্বর স্বীকৃতি দিয়েছিল।
- ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসাবে সর্বপ্রথম ভুটান স্বীকৃতি প্রদান করে।
- মুক্তিযুদ্ধের ইতিহাসে ৬ ডিসেম্বর গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন।
অন্যদিকে,
- ইরাক বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ৮ জুলাই, ১৯৭২।
- সর্বশেষ দেশ হিসেবে চীন বাংলাদেশকে ১৯৭৫ সালের ৩১ আগস্ট স্বীকৃতি প্রদান করে।
উল্লেখ্য,
- বাংলাদেশের জন্য স্বীকৃতি আদায়ের কাজটি খুব সহজসাধ্য ছিল না।
- কারণ, পাকিস্তানের বৈরী প্রচারণায় মুসলিম বিশ্বসহ চীন বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক মনোভাব পোষণ করত।
- বঙ্গবন্ধুর সফল নেতৃত্বে ১৯৭৪ সালের মধ্যেই বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন, জাপানসহ বিশ্বের অধিকাংশ রাষ্ট্র ও জাতিসংঘসহ প্রায় সকল আন্তর্জাতিক সংস্থার স্বীকৃতি লাভ করে।
- সাধারণ পরিষদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ জাতিসংঘের ১৩৬তম সদস্য হিসেবে বাংলাদেশ যোগদান করে।
- বঙ্গবন্ধু ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে প্রথমবারের মতো মাতৃভাষা বাংলায় ভাষণ দেন।
- বঙ্গবন্ধুর শাসনামলে বাংলাদেশ বিশ্বের ১১৬টি দেশের স্বীকৃতি ও ২৭টি আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করেন।
উৎস: i) পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়েবসাইট।
ii) বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি।
৭৭) In which country was Elon Musk born?
USA
Canada
South Africa
Spain
South Africa
ব্যাখ্যা:
ইলন মাস্ক দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করেন।
ইলন মাস্ক:
- ইলন মাস্ক দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণকারী একজন আমেরিকান উদ্যোক্তা।
- তিনি বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।
- টেসলা, টুইটার ছাড়াও রকেট কোম্পানি স্পেসএক্স ও নিউরালিংকের প্রধান হিসেবে রয়েছেন ইলন মাস্ক।
উল্লেখ্য,
- বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষ অবস্থানে আছেন ইলন মাস্ক।
টেসলা:
- টেসলা একটি বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান যা মার্টিন এবারহার্ড এবং মার্ক টারপেনিং দ্বারা প্রতিষ্ঠিত।
- ২০০৬ সালে টেসলা তার প্রথম গাড়িটি চালু করে।
উৎস: Britannica.
৭৮) The name of the designer of The National Martyrs' Memorial (Jatiyo Srity Shoudho) of Bangladesh, Savar is-
Kazi Khaleed Ashraf
Syed Mainul Hossain
Rafiq Azam
None of them
Syed Mainul Hossain
ব্যাখ্যা:
জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেন।
জাতীয় স্মৃতিসৌধ:
- জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক বাঙালি ও অবাঙ্গালিদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা
- এটি সাভারে অবস্থিত।
- এর অপর নাম 'সম্মিলিত প্রয়াস'।
- জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেন।
- ১৯৭৮ সালে বাংলাদেশ সরকারের গণপূর্ত বিভাগ মুক্তিযুদ্ধের শহীদদের জন্য একটা জাতীয় স্মৃতিসৌধ নির্মাণের পরিকল্পনা নেয় এবং নকশা আহবান করে।
- স্মৃতিসৌধের রয়েছে ৭টি খাঁজ।
- ১৯৫২ থেকে ১৯৭১ সাল পর্যন্ত ৭টা বড় আন্দোলন হয়েছিল।
- ওই খাঁজগুলো দিয়ে সেই সব আন্দোলন বোঝানো হয়েছে।
১. ১৯৫২ সালের ভাষা আন্দোলন।
২. ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন।
৩. ১৯৫৬ সালের শাসনতন্ত্র আন্দোলন।
৪. ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন।
৫. ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন।
৬. ১৯৬৯-এর গণঅভ্যুত্থান এবং
৭. ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ।
উৎস: i) বাংলাপিডিয়া।
ii) জাতীয় তথ্য বাতায়ন।
৭৯) LGED stands for -
Legal Government Engineering Department
Local Government Enquiry Department
Local Government Engineering Department
Local Government Engineer Department
Local Government Engineering Department
ব্যাখ্যা:
LGED:
- LGED-এর পূর্ণরূপ: Local Government Engineering Department.
- স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) দেশের অন্যতম বৃহৎ প্রকৌশল সংস্থা।
- ৬০ এর দশকে পল্লীপূর্ত কর্মসূচি বাস্তবায়নের মধ্যদিয়ে কার্যক্রম শুরু করলেও সময়ের পরিক্রমায় এর পরিধি ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে।
- দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরের সীমানায় রয়েছে এলজিইডির বিশাল কর্মযজ্ঞ।
উল্লেখ্য,
- গত শতাব্দির ষাটের দশকের সূচনালগ্নে পল্লী উন্নয়নের জন্য কুমিল্লা মডেলের চারটি কর্মসূচি গ্রহণ করা হয়, যার মধ্যে ছিল-
১. থানা প্রশিক্ষণ ও উন্নয়ন কেন্দ্র,
২. পল্লীপূর্ত কর্মসূচি,
৩. থানা সেচ কর্মসূচি,
৪. দ্বি-স্তর বিশিষ্ট সমবায়।
- কুমিল্লা মডেলের অন্তর্ভুক্ত পল্লীপূর্ত কর্মসূচি বাস্তবায়ন ছিল মূলতঃ গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মূল ভিত্তি।
- পরবর্তীতে সত্তরের দশকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় এ কর্মসূচি বাস্তবায়নের জন্য একটি সেল গঠন করা হয়, যা ১৯৮২ সালে উন্নয়ন বাজেটের আওতায় ‘ওয়ার্কস প্রোগ্রাম উইং’ এ রুপান্তরিত হয়।
- ১৯৮৪ সালের অক্টোবরে ওয়ার্কস প্রোগ্রাম উইং রাজস্ব বাজেটের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল ব্যুরো (এলজিইবি) রূপে পুনর্গঠিত হয়।
- ১৯৯২ সালের আগস্ট মাসে এলজিইবিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) হিসেবে উন্নীত করা হয়।
এলজিইডি'র মিশন:
- কৃষি ও অকৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় অবকাঠামো উন্নয়ন এবং ব্যবস্থাপনা; কর্মসংস্থান সৃষ্টি; আর্থ-সামাজিক উন্নয়ন; স্থানীয় সরকার শক্তিশালীকরণ; দারিদ্র্য দূরীকরণ এবং স্থানীয় পর্যায়ে ইতিবাচক পরিবর্তনে প্রভাবক হিসেবে কাজ করা।
উৎস: LGED ওয়েবসাইট।
৮০) The Nobel Peace Prize is presented annually in which country?
Sweden
Norway
Switzerland
United States
Norway
ব্যাখ্যা:
শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করে নরওয়ে।
নোবেল পুরস্কার:
- বিশ্বের সবচেয়ে বড় পুরস্কার হিসেবে বিবেচিত নোবেল পুরস্কার।
- এটি নরওয়ে ও সুইডেন থেকে দেওয়া হয়।
- শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করে নরওয়ে।
- নরওয়েজিয়ান নোবেল কমিটি এই পুরস্কার প্রদান করে।
- এটি নরওয়ে পার্লামেন্ট কর্তৃক গঠিত পাঁচ সদস্যের একটি কমিটি।
অন্যদিকে,
- সাহিত্য, চিকিৎসা, পদার্থ, রসায়ন ও অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করে সুইডেন।
- সুইডেনের সুইডিশ একাডেমি প্রদান করে সাহিত্যে নোবেল।
- চিকিৎসায় নোবেল প্রদান করে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট।
- পদার্থ, রসায়ন ও অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয় রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস এ পক্ষ থেকে।
⇒ ২০২৩ সালের নোবেল বিজয়ী:
- সাহিত্য: জন ফসে।
- শান্তি: নার্গিস মোহাম্মদী।
- চিকিৎসাবিজ্ঞান: ক্যাটালিন কারিকো এবং ড্রু উইসম্যান।
- পদার্থবিজ্ঞান: পিয়েরে অ্যাগোস্টনি, ফিরেন্স ক্রাসজ এবং অ্যান লরিয়েল।
- রসায়ন: মুঙ্গি জি বাউইন্ডি, লুইস ই ব্রাস এবং আলেক্সি ই.ইকিমভ।
- অর্থনীতি: ক্লদিয়া গোল্ডিন।
উৎস: Nobel Prize ওয়েবসাইট।
৮১) Bangladesh Bank provides -
Fiscal policy
Monetary policy
Tax policy
Revenue policy
Monetary policy
ব্যাখ্যা:
বাংলাদেশ ব্যাংক প্রদান করে Monetary policy।বাংলাদেশ ব্যাংক:- বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক ও মুদ্রা নিয়ন্ত্রণের প্রধান কর্তৃপক্ষ।
- এটি বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২-এর মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠা লাভ করে।
- বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় ঢাকার মতিঝিলে অবস্থিত।
- ব্যাংকটি পরিচালনার জন্য ৮ সদস্যবিশিষ্ট একটি পরিচালনা পর্ষদ রয়েছে।
- বাংলাদেশ ব্যাংকের গভর্নর এ পর্ষদের সভাপতি।
- বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর: আব্দুর রউফ তালুকদার (১২তম)।
- বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ ৪ বছর।
উল্লেখ্য,
- বাংলাদেশ ব্যাংক প্রদান করে Monetary policy বা আর্থিক নীতি।
আর্থিক নীতি (Monetary policy):
- যে নীতির মাধ্যমে দেশের অর্থ কর্তৃপক্ষ অর্থের যোগান নিয়ন্ত্রণ করে তাকে আর্থিক নীতি বা মুদ্রানীতি বলে।
- দেশের অর্থ কর্তৃপক্ষ বলতে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের সমন্বিত ব্যবস্থাকে বোঝানো হয়।
- আর্থিক নীতির উল্লিখিত দেশের অর্থ কর্তৃপক্ষ বলতে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের সমন্বিত ব্যবস্থাকে বোঝানো হয়।
বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতির মূল উদ্দেশ্য হলো:1. অভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় মূল্যের স্থায়িত্ব,
2. টেকসই বৃদ্ধি এবং উন্নয়ন,
3. উচ্চ কর্মসংস্থান,
4. সম্পদের অর্থনৈতিক এবং দক্ষ ব্যবহার,
5. আর্থিক ও পেমেন্ট সিস্টেমের স্থিতিশীলতা।
- বাংলাদেশ ব্যাংক এক বছরে দুইবার (জানুয়ারি ও জুলাই) মুদ্রানীতি ঘোষণা করে।
- বাংলাদেশে মুদ্রানীতি বাস্তবায়নের সরঞ্জাম ও উপকরণ হল ব্যাংক রেট, ওপেন মার্কেট অপারেশনস (ওএমও), পুনঃক্রয় চুক্তি (রেপো) এবং রিভার্স রেপো, সংবিধিবদ্ধ রিজার্ভ রিকোয়ারমেন্ট (এসএলআর এবং সিআরআর)।
উৎস: Bangladesh Bank ওয়েবসাইট। [
link]
৮২) Who was known as a 'sabyasachi' writer in Bangladesh?
Syed Shamsul Haque
Humayan Azad
Humayan Ahmad
Ahmed Sofa
Syed Shamsul Haque
ব্যাখ্যা:
বাংলাদেশের সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক।
সৈয়দ শামসুল হক:
- সৈয়দ শামসুল হক বিংশ শতাব্দীর শেষভাগে সক্রিয় একজন প্রখ্যাত বাংলাদেশি সাহিত্যিক।
- কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প, অনুবাদ তথা সাহিত্যের সব শাখায় সাবলীল পদচারণের জন্য তাঁকে ‘সব্যসাচী লেখক’ বলা হয়।
- তিনি ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন।
- সৈয়দ শামসুল হকের লেখকজীবন প্রায় ৬২ বছরব্যাপী বিস্তৃত।
- তাঁর উল্লেখযোগ্য উপন্যাস : ‘দেয়ালের দেশ’, ‘এক মহিলার ছবি’, ‘অনুপম দিন’, ‘সীমানা ছাড়িয়ে’, ‘নীল দংশন’, ‘স্মৃতিমেধ’, ‘মৃগয়ায় কালক্ষেপ’, ‘স্তব্ধতার অনুবাদ’, ‘এক যুবকের ছায়াপথ’ প্রভৃতি।
- তাঁর প্রথম উপন্যাস ‘দেয়ালের দেশ’।
- ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর এই প্রথিতযশা কবি ও লেখক পরলোকগমন করেন।
উল্লেখ্য,
- ‘বড় ভাল লোক ছিল’ ও ‘পুরস্কার’ নামে দুটি চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ চিত্রনাট্যকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
- সাহিত্যে অবদানের জন্য তিনি ১৯৬৬ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছিলেন।
- এ ছাড়া তিনি আদমজী সাহিত্য পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, কবিতালাপ পুরস্কার, লেখিকা সংঘ সাহিত্য পদক, একুশে পদক, জেবুন্নেসা-মাহবুবউল্লাহ স্বর্ণপদক, পদাবলী কবিতা পুরস্কারসহ অসংখ্য পুরস্কার লাভ করেন।
উৎস: বাংলাপিডিয়া।
৮৩) Which film won the Best Actor award at the 76th Cannes Film Festival held in 2023?
Song Kang-ho for Broker
Brendan Fraser for The Whale
Vincent Lindon for Titane
Austin Butler for Elvis
Song Kang-ho for Broker
ব্যাখ্যা:
৭৬তম কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার পান কোরিয়ান অভিনেতা সং কাং হো (ব্রোকার সিনেমা)।
কান চলচ্চিত্র উৎসব ২০২৩:
- ২০২৩ সালে ৭৬তম কান চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়।
৭৬তম কান চলচ্চিত্র উৎসবে বিজয়ীদের তালিকা:
- স্বর্ণপাম: ট্রায়াঙ্গেল অব স্যাডনেস (রুবেন অস্টলান্ড, সুইডেন)।
- গ্র্যাঁ প্রিঁ (যৌথভাবে): স্টারস অ্যাট নুন (ক্লেয়ার ডেনি, ফ্রান্স) এবং ক্লোজ (লুকাস ডোন্ট, বেলজিয়াম)।
- সেরা পরিচালক: ডিসিশন টু লিভ (পার্ক চ্যান-উক, দক্ষিণ কোরিয়া)।
- সেরা চিত্রনাট্যকার: তারিক সালেহ (ছবি: বয় ফ্রম হ্যাভেন, সুইডেন)।
- সেরা অভিনেতা: সং কাং হো (ছবি: ব্রোকার, দক্ষিণ কোরিয়া)।
- সেরা অভিনেত্রী: জার আমির ইব্রাহিমি (ছবি: হলি স্পাইডার, ইরান)।
- জুরি প্রাইজ (যৌথভাবে): দ্য এইট মাউন্টেন (ফেলিক্স ফন খ্রোনিনেন ও শার্লোট ফান্দারমিয়ার্স, বেলজিয়াম) এবং ইও (ইয়াজি স্কলিমোস্কি, পোল্যান্ড)।
- কান উৎসবের ৭৫ বছর পূর্তি পুরস্কার: জ্যঁ-পিয়েরে দারদেন ও লুক দারদেন (টরি অ্যান্ড লকিটা, বেলজিয়াম)।
- ক্যামেরা দ’র: জিনা গামেল ও রাইলি কিয়াও (ছবি: ওয়ার পনি, যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র)।
- ক্যামেরা দ’র (বিশেষ সম্মান): হায়াকাওয়া চিয়ে (ছবি: প্ল্যান সেভেনটি ফাইভ, জাপান)।
- সেরা স্বল্পদৈর্ঘ্য ছবি: দ্য ওয়াটার মারমার্স (জিয়ানিং চেন, চীন)।
- স্বল্পদৈর্ঘ্য ছবি (বিশেষ সম্মান): মেলানকলি অব মাই মাদার’স লালাবাইস (অবিনাশ বিক্রম শাহ, নেপাল)।
উল্লেখ্য,
কান চলচ্চিত্র উৎসব ২০২৪:
- ২০২৪ সালে ৭৭তম কান চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়।
৭৭তম কান চলচ্চিত্র উৎসবে বিজয়ীদের তালিকা:
- স্বর্ণপাম: আনোরা (শন বেকার, যুক্তরাষ্ট্র),
- গ্র্যাঁ প্রিঁ: অল উই ইমাজিন অ্যাজ লাইট (পায়েল কাপাডিয়া, ভারত),
- জুরি প্রাইজ: এমিলিয়া পেরেস (জ্যাক অদিয়াঁর, ফ্রান্স),
- স্পেশাল জুরি প্রাইজ: দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ (মোহাম্মদ রাসুলফ, ইরান),
- সেরা অভিনেতা: জেসি প্লেমন্স (কাইন্ডস অব কাইন্ডনেস, যুক্তরাষ্ট্র),
- সেরা অভিনেত্রী: সেলেনা গোমেজ, জোয়ি স্যালডানা, আদ্রিয়ানা পাজ, কার্লা সোফিয়া গাসকোন (এমিলিয়া পেরেস),
- সেরা পরিচালক: মিগেল গোমেজ (গ্র্যান্ড ট্যুর, পর্তুগাল),
- সেরা চিত্রনাট্যকার: কোরালি ফারজাঁ (দ্য সাবস্ট্যান্স, ফ্রান্স)।
উৎস: Festival de Cannes ওয়েবসাইট।
৮৪) 21st February was declared to be International Mother Language Day on 17 November 1999 by -
UNESCO
UNDP
United Nations
UNEP
UNESCO
ব্যাখ্যা:
১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে ঘোষণা করা হয়।
ইউনেস্কো ও বাংলা ভাষা:
- ১৯৯৯ সালের ১৭ নভেম্বর প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ৩০তম সাধারণ সম্মেলনে ২১ ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে ঘোষণা করা হয়।
- ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে সারা বিশ্বে এ দিবস পালন শুরু হয়।
- বাংলা ভাষাকে বিশ্বের মাঝে যথাযথভাবে তুলে ধরার জন্য ২০০৩ সালে বাংলাদেশ সরকার ইউনেস্কোকে 'একুশে পদক' প্রদান করেন।
⇒ UNESCO:
- UNESCO-এর পূর্ণরূপ: The United Nations Educational, Scientific and Cultural Organization.
- এটি হলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা।
- ১৯৪৫ সালের ১৬ নভেম্বর UNESCO এর সংবিধান স্বাক্ষরিত হয়।
- কার্যকর হয় ১৯৪৬ সালের ৪ নভেম্বর।
- সদরদপ্তর: প্যারিস, ফ্রান্স।
- বর্তমান মহাপরিচালক: আদ্রে আজুলে (ফ্রান্স)।
- বর্তমান সদস্য: ১৯৪টি।
- বিশ্ব ঐতিহ্যের তালিকা প্রকাশ করে ইউনেস্কো।
উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭২ সালের ২৭ অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়।
- বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা ঘোষণা করে ইউনেস্কো।
- বাংলাদেশের পাহাড়পুর বৌদ্ধবিহার, ষাটগম্বুজ মসজিদ ও সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে ইউনেস্কো।
উৎস: i) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট।
ii) UNESCO ওয়েবসাইট।
৮৫) COP stands for -
Committee of Parties
Conference of Public
Conference of the Parties
Committee of Population
Conference of the Parties
ব্যাখ্যা:
COP-এর পূর্ণরূপ: Conference of the Parties.
কপ সম্মেলন (Cop Conference):
- COP-এর পূর্ণরূপ: Conference of the Parties.
- জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলায় ১৫৪টি দেশ ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে।
- জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (COP) প্রতি বছর অনুষ্ঠিত হয়।
- এখানে আলোচনা করা হয় কিভাবে ক্ষতিকর প্রভাব কমিয়ে আনার উপায় অর্জন করা উচিত এবং কী অগ্রগতি হয়েছে তা পর্যবেক্ষণ করা।
উল্লেখ্য,
- কপ-২৮ জলবায়ু সম্মেলন ২০২৩ সালে ৩০ নভেম্বর-১২ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়।
- কপ-২৮ সম্মেলনে বিশ্বনেতারা পরিবেশের দূষণ কমানো, জলবায়ু পরিবর্তনের সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা করেন।
- কপ-২৮ সম্মেলনের সভাপতি ছিলেন আবুধাবি জাতীয় তেল কোম্পানির প্রধান নির্বাহী ও সংযুক্ত আরব আমিরাতের শিল্প ও উন্নত প্রযুক্তিমন্ত্রী সুলতান আহমেদ আল জাবের।
অন্যদিকে -
- কপ- ২৯, ২০২৪ সালে আজারবাইজানে অনুষ্ঠিত হবে।
- কপ- ৩০, ২০২৫ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হবে। আমাজনিয়ান শহর বেলেম ডো প্যারাকে কপ-৩০ সম্মেলনের জন্য নির্বাচন করেছে জাতিসংঘ।
উৎস: UNFCCC ওয়েবসাইট।
৮৬) What is the highest law of Bangladesh?
The Constitution of the People's Republic of Bangladesh
The President's (Remuneration and Privileges) Act, 1975
The Supreme Court Act (RSC, 1985, c. S-26)
None of these
The Constitution of the People's Republic of Bangladesh
ব্যাখ্যা:
বাংলাদেশের সর্বোচ্চ আইন সংবিধান।
বাংলাদেশের সংবিধান:
• সংবিধানের ৭ (২) নং অনুচ্ছেদে বলা হয়েছে যে,
- জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তিরূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং অন্য কোন আইন যদি এই সংবিধানের সাথে অসমঞ্জস হয়, তা হলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ, ততখানি বাতিল হবে।
বাংলাদেশের সংবিধান:
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয় ৷
- সংবিধান কার্যকর হয় ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর।
- সংবিধানে মোট ১৫৩ টি অনুচ্ছেদ আছে।
- সংবিধানের ভাগ আছে ১১টি।
- তফসিল আছে ৭টি।
- প্রস্তাবনা আছে ১টি।
- মূলনীতি আছে ৪টি।
এছাড়াও,
- বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধানের মূল পাতা ছিল ৯৩ পৃষ্ঠার।
- স্বাক্ষরসহ সংবিধান ছিল ১০৯ পাতার।
- হস্তলিখিত সংবিধানটির মূল লেখক ছিলেন শিল্পী আব্দুর রউফ।
- সংবিধানটির অঙ্গসজ্জা করেন শিল্পাচার্য জয়নুল আবেদীন।
- সংবিধানের প্রচ্ছদে শীতলপাটির উপর লেখা 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান'।
- গণপরিষদের সদস্যরা হস্তলিখিত মূল সংবিধানের বাংলা ও ইংরেজী লিপিতে স্বাক্ষর করে ১৫ ডিসেম্বর, ১৯৭২।
- হস্তলিখিত সংবিধানে প্রথম স্বাক্ষর করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- একমাত্র বিরোধী দলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত সংবিধানে স্বাক্ষর করেন নি।
- গণপরিষদের ৩৯৯ জন সদস্য হস্তলিখিত মূল সংবিধানে স্বাক্ষর করেন।
উৎস: বাংলাদেশের সংবিধান।
৮৭) Which Bangladeshi scientist discovered 'Panchabrihi' new method of rice cultivation?
Dr. Sattar Mondol
Dr. Shakila Salam
Dr A B M Arif Hasan Khan Robin
Dr Abed Chowdhury
Dr Abed Chowdhury
ব্যাখ্যা:
পঞ্চব্রীহি ধান আবিষ্কার করেন ডক্টর আবেদ চৌধুরী।
পঞ্চব্রীহি:
- বিভিন্ন মৌসুমে এক গাছ হতে পাঁচ প্রকারের ধান চাষের পদ্ধতিটি হচ্ছে পঞ্চব্রীহি।
- পঞ্চব্রীহির এক ধান গাছে পাঁচবার ফলন হয়।
- এই পদ্ধতিতে ফলন শেষ হওয়ার পর একটি ধানগাছ পুরোপুরি না কেটে ওই একই গাছে বিভিন্ন মৌসুমে আরও চারবার একই ধান উৎপাদন করা হয়।
- পঞ্চব্রীহি ধান চাষে প্রথমবার ১১০ দিন পর ফলন আসে।
- পরের ফলন আসে ৪৫ দিন অন্তর।
- একবার বোরো, দুবার আউশ ও দুবার আমন ধানের ফলন পাওয়া যাবে।
- পঞ্চব্রীহি ধান প্রথমবার হেক্টরপ্রতি উৎপাদন হয় চার টন।
- ধানের চারা প্রতি ৪ সেন্টিমিটার দূরত্বে রোপণ করতে হয়।
উল্লেখ্য,
- এই পঞ্চব্রীহি ধান চাষ পদ্ধতি আবিষ্কার করেছেন বাংলাদেশি বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী।
- ২০২৩ সালের ১২ অক্টোবর লন্ডন-বাংলা প্রেসক্লাব আয়োজিত ‘খাদ্যনিরাপত্তা ও মানবস্বাস্থ্য’ শীর্ষক এক বিশেষ বক্তৃতা অনুষ্ঠানে সাংবাদিকদের এ আবিষ্কারের কথা জানান তিনি।
উৎস: i) বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট।
ii) ১৬ অক্টোবর ২০২৩, প্রথম আলো।
৮৮) Masud Rana is a fictional character created in 1966 by the writer -
Qazi Anwar Hussain
Monica Ali
Rudra Mohammad Shahidullah
Anisul Hoque
Qazi Anwar Hussain
ব্যাখ্যা:
মাসুদ রানা ১৯৬৬ সালে লেখক কাজী আনোয়ার হোসেনের নির্মিত একটি কাল্পনিক চরিত্র।
মাসুদ রানা:
- মাসুদ রানা বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের সৃষ্ট একটি কাহিনী-চরিত্র।
- ‘মাসুদ রানা’ সিরিজের প্রথম বই প্রকাশিত হয় ১৯৬৬ সালে।
- তৃতীয় বই স্বর্ণমৃগ থেকে বিদেশি কাহিনির ছায়া অবলম্বনে শুরু হয় ‘মাসুদ রানা’ লেখা।
- প্রথম দুটি বইয়ের বাইরে আর একটা মৌলিক ‘মাসুদ রানা’ লিখেছিলেন, নাম পিশাচ দ্বীপ।
- ‘মাসুদ রানা’র প্রথম চরিত্র-পরিচিতি দেওয়া হয় ১৯৬৮ সালে প্রকাশিত রানা! সাবধান!! বইয়ে।
উল্লেখ্য,
- ‘মাসুদ রানা’র কাহিনি সংগ্রহ করা হয় ইয়ান ফ্লেমিং, অ্যালিস্টেয়ার ম্যাকলিন, জেমস হেডলি চেজ, রবার্ট লুডলাম, ফ্রেডরিক ফোরসাইথ, উইলবার স্মিথসহ অনেক লেখকের বই থেকে।
- মূল কাহিনির কাঠামোতে সংযোজন-বিয়োজন করে দাঁড় করানো হয় একেকটা নতুন ‘মাসুদ রানা’।
- ‘মাসুদ রানা’র প্রথম দিকের বইগুলোর প্রকাশক ছিলেন কাজী আনোয়ার হোসেনের স্ত্রী ফরিদা ইয়াসমিন।
- মাসুদ রানার প্রিয় অস্ত্র ওয়ালথার পিপিকে।
উৎস: ২০ জানুয়ারি, ২০২২, প্রথম আলো।
৮৯) Stop Genocide is a 1971 documentary film by Bangladeshi filmmaker -
Zahir Raihan
Shahidullah Kaiser
Shamsur Rahman
Jibanananda Das
Zahir Raihan
ব্যাখ্যা:
১৯৭১ সালের মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র Stop Genocide-এর নির্মাতা জহির রায়হান।
Stop Genocide:
- মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র Stop Genocide.
- Stop Genocide নির্মাণ করেন জহির রায়হান।
- মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের মে/জুন মাসে এটি প্রথম কলকাতায় প্রদর্শিত হয়।
- মূলত বিভিন্ন সূত্র থেকে পাওয়া স্টক ফুটেজ ও নিউজ রিলের ছবির ওপর নির্ভর করেই তৈরি হয় স্টপ জেনোসাইড।
- একজন চলচ্চিত্র-নির্মাতা হিসেবে জহির রায়হান দুনিয়ার মানুষকে বাংলাদেশে চলতে থাকা গণহত্যার খবর জানান দেওয়ার এক বড় দায়িত্ব কাঁধে নেন।
- বিভিন্ন জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রসঙ্গে লেনিনের একটি বক্তব্য দিয়ে শুরু হয় ছবিটি।
- ২০ মিনিটের এই ছবিতে বাংলাদেশের মানুষ আছে, এর প্রকৃতি আছে, আছে পাকিস্তানিদের অত্যাচার, নির্যাতন, অগ্নিসংযোগের দৃশ্য।
⇒ জহির রায়হান:
- জহির রায়হান চলচ্চিত্র নির্মাতা, লেখক।
- ১৯৩৫ সালে তিনি ফেনী জেলার মজিপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- ছাত্রজীবনেই তিনি লেখালেখিতে আগ্রহ প্রকাশ করেন।
- তাঁর লিখিত অন্যান্য বইগুলি হচ্ছে শেষ বিকেলের মেয়ে, হাজার বছর ধরে, আরেক ফাল্গুন, বরফ গলা নদী এবং আর কত দিন।
- তাঁর নির্মিত চলচ্চিত্র হলো: কাজল, কাঁচের দেয়াল, বেহুলা, জীবন থেকে নেয়া, আনোয়ারা, সঙ্গম এবং বাহানা।
উৎস: i) বাংলাপিডিয়া।
ii) ৮ ডিসেম্বর ২০১৬, প্রথম আলো।
৯০) Bangabandhu Sheikh Mujib Safari Park, commonly known as Sheikh Mujib Safari Park, is a safari park in -
Dulahazara, Cox'sbazar
Nijhum Dweep, Hatiya Upazila
Gazipur, Dhaka
Sandwip, Chattogram
Gazipur, Dhaka
ব্যাখ্যা:
সাফারি পার্ক:
- সাফারি পার্ক হলো সরকার ঘোষিত এলাকা যেখানে বণ্যপ্রানীদেরকে তাদের প্রাকৃতিক পরিবেশে প্রতিপালন করা হয়।
- এর মধ্যে দেশী-বিদেশী বন্য প্রাণীর বংশবৃদ্ধি ও অবাধ বিচরণের সুযোগ থাকে এবং যাতে পর্যটকগণ পায়ে হেঁটে বা যানবাহনে ভ্রমণ করে টিকিটের বিনিময়ে শিক্ষা, গবেষণা ও চিত্তবিনোদনের সুযোগ থাকে।
- সাফারি পার্ক চিড়িয়াখানা থেকে ভিন্নতর।
- চিড়িয়াখানায় জীব-জন্তু আবদ্ধ অবস্থায় থাকে আর সাফারি পার্কে মুক্ত অবস্থায় বিচরণ করে।
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক:
- বঙ্গবন্ধু সাফারি পার্ক গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নে অবস্থিত।
- যা বঙ্গবন্ধু সাফারি পার্ক নামে বেশি পরিচিত।
- প্রায় ৩,৬৯০ একর জায়গা জুড়ে গড়ে ওঠা বঙ্গবন্ধু সাফারি পার্ক ছোট ছোট টিলা ও শালবন সমৃদ্ধ।
- বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালে সাপারী পার্ক স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন।
- থাইল্যান্ডের সাফারি ওয়ার্ল্ডের অনুকরণে তৈরি সাফারি পার্কটি ২০১৩ সালে চালু করা হয়।
অন্যদিকে,
- কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজরা রিজার্ভ ফরেষ্টে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক অবস্থিত।
- যা ডুলাহাজারা সাফারি পার্ক নামে বেশি পরিচিত।
- এটি ১৯৮০-৮১ সালে হরিণ প্রজনন কেন্দ্র হিসাবে চালু হয়েছিল।
- বর্তমানে এটি জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য নানা রকম বুনো জীবজন্তুর নির্ভয় আবাস স্থল।
[অপশন বিবেচনায় অধিক গ্রহনযোগ্য হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, গাজীপুর উত্তর নেওয়া হয়েছে।]
উৎস: i) বন অধিদপ্তর ওয়েবসাইট।
ii) বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
৯১) A computer network which is used within a building is called a-
WAN
MAN
LAN
SAN
LAN
ব্যাখ্যা:
• A computer network which is used within a building is called a LAN.
• LAN:
- LAN এর পূর্ণরূপ হচ্ছে Local Area Network.
- রিপিটার ব্যবহার করে এর বিস্তৃতি সর্বোচ্চ ১ কি.মি. করা যায়।
- LAN এর টপোলজি সাধারণত স্টার, বাস, ট্রি ও রিং হয়ে থাকে।
- স্কুল-কলেজ ক্যাম্পাস, বড় অফিস বিল্ডিংয়ে অথবা ব্যয়বহুল পেরিফেরাল ডিভাইসে LAN নেটওয়ার্ক ব্যবহার করা হয়।
• লোকাল এরিয়া নেটওয়ার্কের সুবিধা:
১. সীমিত দূরত্বের মধ্যে এর কার্যক্রম সীমাবদ্ধ।
২. শ্রেণী সংযোগের মাধ্যমে কম্পিউটারগুলো সংযুক্ত হয়।
৩. ছোট এলাকার মধ্যে এই নেটওয়ার্ক সহজেই তৈরি করা যায়।
৪. বিভিন্ন অফিসের কাজে নেটওয়ার্ক তৈরির জন্য ল্যান সবচেয়ে ভালো।
৫. নেটওয়ার্ক স্থাপন ও রক্ষণাবেক্ষণ সহজ।
৬. খরচ কম হয়।
৭. ব্যবহার করা সহজ।
• অন্যান্য অপশনসমূহ সম্পর্কে আলোচনা:
- MAN (Metropolitan Area Network) মেট্রোপলিটন এরিয়া বলতে একটি শহর বা একটি ছোট অঞ্চলজুড়ে বিস্তৃত এলাকাকে বোঝায়, এরকম একটি বড় এলাকার বিভিন্ন স্থানে অবস্থিত কতগুলো কম্পিউটার নিয়ে MAN গঠিত হয়।
- বিভিন্ন ভৌগলিক দূরত্বে অবস্থিত কিছু LAN বা MAN একত্রে সংযুক্ত হয়ে যে নেটওয়ার্ক তৈরি করে তাকে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান (WAN) বলে।
- SAN (Storage Area Network) হলো একটি উচ্চ-গতির নেটওয়ার্ক যা বিভিন্ন ডেটা স্টোরেজ ডিভাইসগুলিকে সংযুক্ত করে।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৯২) Which of these refers to the PowerPoint view used for displaying only the text (title and bullets)?
Slide sorter show
Slide view
Outline view
Notes page view
Outline view
ব্যাখ্যা:
• Outline view refers to the PowerPoint view used for displaying only the text (title and bullets).• Outline view:- Outline view in PowerPoint displays your presentation as an outline made up of the titles and main text from each slide.
- Each title appears on the left side of the pane that contains the Outline tab, along with a slide icon and slide number.
- The main text is indented under the slide title.
- Slide Sorter view displays all the slides in your presentation in horizontally sequenced, thumbnails.
- Slide Show view occupies the full computer screen, exactly the way your presentation will look on a big screen when your audience sees it.
- In Notes Page view, you can embellish your notes with charts, pictures, tables, or other illustrations.
Source: Microsoft support website.
[Link-1] [Link-2]
৯৩) Which of these is a type of sound file?
DAT files
LOG files
DRV files
WAV files
WAV files
ব্যাখ্যা:
• WAV files are a type of sound file.- .wav হচ্ছে Audio ফাইল এক্সটেনশন।
- Developed by: IBM and Microsoft (যৌথভাবে)।
- .wav সাধারণত সফটওয়্যার ও গেইমের সাউন্ড ইফেক্টের জন্য বেশি ব্যবহৃত হয়।
- ফাইল এক্সটেনশন হচ্ছে ফাইলের ফরম্যাট নির্দেশকারী একটি সুচক যা ফাইলের নামের শেষে যুক্ত থাকে।
- DRV ফাইল হলো একটি ড্রাইভার ফাইল যা Windows অপারেটিং সিস্টেম দ্বারা হার্ডওয়্যার ডিভাইস (বাহ্যিক এবং অভ্যন্তরীণ উভয়ই) এর সাথে সংযোগ স্থাপন এবং যোগাযোগ করার জন্য ব্যবহৃত হয়।
- কম্পিউটার প্রোগ্রাম নির্দিষ্ট তথ্য বা ডেটা সংরক্ষণের জন্য DAT ফাইল তৈরি করে।
- LOG files প্রধানত সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম দ্বারা ব্যবহৃত হয় certain কোন ইভেন্টের ট্র্যাক রাখার জন্য
উৎস:
1. Coputerhope website.
2. Geeksforgeeks
[Link]
৯৪) To insert chart in MS Excel, which shortcut key is used?
Alt+F1
F2
F3
F4
Alt+F1
ব্যাখ্যা:
• To insert a chart in MS Excel, we can use the shortcut key 'Alt+F1'.
- F2: 2 Enters edit mode for the active cell.
- F3: displays the Paste Name dialog box. Available only if names have been defined in the workbook.
- F4: repeats the last command or action, if possible.
Source: Microsoft Support.
[Link]
৯৫) Which of the following computer languages is written in binary codes only?
Pascal
Machine Language
C
C#
Machine Language
ব্যাখ্যা:
• Machine languages are written in binary codes only.
• মেশিন ভাষা (Machine Language):
- কম্পিউটারে সবচেয়ে নিচের স্তরের ভাষা হলো মেশিন ভাষা।
- কম্পিউটারের নিজস্ব ভাষাকে মেশিন ভাষা বা নিম্নস্তরের ভাষা বলা হয়।
- কম্পিউটারের মৌলিক ভাষা হলো এই নিম্নস্তরের ভাষা।
- এ ভাষায় বাইনারি সংখ্যা (1 এবং 0) অথবা হেক্সাডেসিম্যাল পদ্ধতি ব্যবহার করে সবকিছু লেখা হয়।
- কম্পিউটার শুধুমাত্র মেশিন ভাষাই বুঝতে পারে।
- মেশিন ভাষায় লিখিত প্রোগ্রাম নির্বাহের জন্য অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না।
- অন্য কোনো ভাষায় প্রোগ্রাম রচনা করা হলে কম্পিউটার কার্যনির্বাহের আগে উপযুক্ত অনুবাদকের সাহায্যে তাকে মেশিনের ভাষায় পরিণত করে নেয়া হয়।
• উচ্চ স্তরের ভাষা (High Level Language):
- হাই-লেভেল বা উচ্চ স্তরের ভাষা কোনো সংকেত বা সাংকেতিক কোড নির্ভর নয়। এটি ইংরেজি ভাষার মতই।
- মেশিন ভাষার অসুবিধা দুর করার জন্য উচ্চস্তরের ভাষার উদ্ভব হয়।
- উচ্চস্তরের ভাষার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ভাষা হচ্ছে: BASIC, COBOL, FORTRAN, PASCAL, C++, JAVA, PROLOG, C# ইত্যাদি।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৬) Who among the following is considered as the inventor of the World Wide Web (WWW)?
Edward Kasner
Bill Gates
Tim Berners-Lee
George C. Devol
Tim Berners-Lee
ব্যাখ্যা:
• Tim Berners-Lee is considered the inventor of the World Wide Web.
• WWW:
- WWW এর পূর্ণরূপ হলো World Wide Web.
- ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (WWW) হলো সুইজারল্যান্ডের গবেষকদের দ্বারা উদ্ভাবিত একটি হাইপারটেক্সট ভিত্তিক ডিস্ট্রিবিউটেড ইনফরমেশন সিস্টেম।
- এটি একটি বৃহৎ সিস্টেম যা অনেকগুলো সার্ভার সংযুক্তির মাধ্যমে গঠিত হয়।
- টিম বার্নাস লি ১৯৮৯ সালে সুইজারাল্যান্ডের জেনেভায় WWW তৈরি করেন।
- টিম বার্নাস লিকে WWW এর জনক বলা হয়।
- ECRN (The European Center for Nuclear Research) -এ ১৯৮৯ সালে WWW এর সূচনা হয়।
- WWW এর বহুল প্রচলন শুরু হয় ১৯৯৩ সালে
উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, www foundation.
৯৭) URL stands for -
Universal Resource Location
Universal Response Locator
Unified Response Location
Uniform Resource Locator
Uniform Resource Locator
ব্যাখ্যা:
• URL stands for Uniform Resource Locator.• URL:- URL হলো ওয়েবসাইটের একক ঠিকানা বা অ্যাড্রেস।
- প্রতিটি ওয়েবসাইটের একটি সুনির্দিষ্ট ও অদ্বিতীয় ওয়েব অ্যাড্রেস রয়েছে যার সাহায্যে কোনো ওয়েবসাইটের পেজগুলোকে ওয়েব ব্রাউজারে দেখা যায় বা খুঁজে বের করা যায়। আর এই ওয়েব অ্যাড্রেসই হলো URL. ।
- প্রতিটি URL এ থাকে-
১. ওয়েব প্রোটোকল বা এইচটিটিপি (Web Protocal or HTTP),
২. ওয়েব সার্ভারের নাম বা ডোমেইন নেম (Web Server Name or Domain Name),
৩. সার্ভারের ডিরেক্টরি বা ফোল্ডার নাম (Server Directory or Folder Name) এবং
৪. ফাইল নেম (File Name)

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রােগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৮) Which one of the following is NOT a web browser?
Firefox
Facebook
Chrome
Safari
Facebook
ব্যাখ্যা:
• Facebook is not a web browser. Facebook is a social networking site.
• ওয়েব ব্রাউজার:
- ওয়েব ব্রাউজার হলো এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার।
- ইন্টারনেট হতে তথ্য পাওয়ার জন্য ব্যবহারকারীকে বিশেষ ধরনের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহার করতে হয় তাকে ব্রাউজার বলে।
- অর্থাৎ সার্ভারগুলো ইন্টারনেট ব্যবহারকারীকে তথ্য (টেক্সট, ছবি, শব্দ ইত্যাদি) সরবরাহ করতে পারে।
- এসব তথ্য পাবার জন্য ব্যবহারকারীকে বিশেষ ধরনের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহার করতে হয় যাকে বলে ওয়েব ব্রাউজার।
- বর্তমানে বহুল ব্যবহৃত ওয়েব ব্রাউজার হলো-
• ইন্টারনেট এক্সপ্লোরার (Internet Explorer),
• মজিলা ফায়ারফক্স (Mozilla Fire Fox),
• সাফারি (Safari),
• অপেরা (Opera),
• গুগল ক্রম (Google Chrome),
• নেটস্কেপ নেভিগেটর ইত্যাদি।
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৯) Process of finding and correcting errors in program errors is known as -
Bugs
Debugging
Hacking
Cracking
Debugging
ব্যাখ্যা:
• The process of finding and correcting errors in program errors is known as debugging.
• ডিবাগিং:
- প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করে তা দূর করাকে বলে ডিবাগিং।
- 1945 সালে মার্ক 1 কম্পিউটারটির ভিতরে একটি মথপোকা ঢোকায় কম্পিউটারটি হঠাৎ বন্ধ হয়ে যায়। এ থেকেই ডিবাগিং কথাটির উৎপত্তি।
- সব ভুলত্রুটি দূর না হওয়া পর্যন্ত কোন প্রোগ্রামই ব্যবহার করা যায় না।
- ডিবাগিং এর জন্য প্রথমে প্রোগ্রামের আগাগোড়া ভাল করে পরীক্ষা করে দেখা হয়।
- প্রয়োজন হলে কোনো প্রোগ্রামিং বিশেষজ্ঞের সাহায্য নিতে হয়।
- প্রোগ্রামের ছোটখাট ভুল এতেই দূর হয়ে যায়।
- এরপরও যেসব ভুল থেকে যায় সেগুলো দূর করতে হলে প্রথমে সিনট্যাক্স ভুল দূর করে তারপর লজিক ভুল দূর করা।
• অন্যান্য অপশনসমূহ সম্পর্কে আলোচনা:
- কম্পিউটার প্রোগ্রামে সংঘটিত ভুল ত্রুটিগুলোকে bug বলা হয়।
- কোনো কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক, ডেটার উপর অননুমোদিতভাবে অধিকার (Access) লাভ করার উপায়কে হ্যাকিং বলে।
- কোনো সিস্টেমের মধ্যে অবৈধ ভাবে প্রবেশের পর সেখানে থাকা সব সিকিউরিটি ব্রেক ডাউন করে সেগুলোর এক্সেস নিয়ে নেওয়াকে Cracking বলে।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (প্রকৌশলী মুজিবুর রহমান), একাদশ- দ্বাদশ শ্রেণি।
১০০) A socially intelligent humanoid robot, Sophia, was developed by which of the following country?
USA
Hong-Kong
Japan
Germany
Hong-Kong
ব্যাখ্যা:
• A socially intelligent humanoid robot, Sophia, was developed in Hong Kong.
• রোবট সোফিয়া:
- রোবট সোফিয়া তৈরি করেছে হংকং ভিত্তিক প্রতিষ্ঠান হ্যানসন রোবটিকস।
- এর মূল নির্মাতা ডেভিড হ্যানসন (David Hanson)।
- রোবট সোফিয়াকে নকশা করা হয় হলিউডের ব্রিটিশ অভিনয় শিল্পী অড্রে হেপবার্ন এর মত করে।
- রোবট সোফিয়াকে ২০১৫ সালের ১৯ এপ্রিল থেকে সক্রিয় করা হয়।
- ২০১৭ সালের অক্টোবরে সৌদি আরবের নাগরিকত্ব দেয়া হয় এই রোবটকে এবং এটিই প্রথম রোবট যে কোন দেশের নাগরিকত্ব লাভ করে।
- ২০১৭ সালের ডিসেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় প্রযুক্তি উৎসব ডিজিটাল ওয়ার্ল্ডে অংশ নিয়েছে হংকংয়ে তৈরি ও সৌদি আরবের নাগরিকত্ব পাওয়া এই রোবট সোফিয়া।
- এটি প্রায় ৫০ ধরনের ভাবভঙ্গি দেখাতে পারে।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।