১) নিচের কোনটি শুদ্ধ বানান নয়?
গীতাঞ্জলি
অতিথি
কৌতূহল
সমীচীণ
সমীচীণ
ব্যাখ্যা:
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'সমীচীণ'- অশুদ্ধ বানান।
- শব্দটির শুদ্ধরূপ: 'সমীচীন'।
• 'সমীচীন':
- এটি সংস্কৃত ভাষার শব্দ।
অর্থ: সংগত, উপযুক্ত, উত্তম।
• আরো কিছু শুদ্ধ বানান:
ধরনি, পিওন, প্রণামি, ধরন,স্বতঃপ্রণোদিত, ঐকমত্য।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
২) ‘গায়ে হলুদ’ কোন ধরনের সমাসের উদাহরণ?
কর্মধারয়
তৎপুরুষ
বহুব্রীহি
দ্বিগু
বহুব্রীহি
ব্যাখ্যা:
• 'গায়ে হলুদ' — বহুব্রীহি সমাসের উদাহরণ।
• মধ্যপদলােপী বহুব্রীহি সমাস:
- বহুব্রীহি সমাসের ব্যাখ্যার জন্য ব্যবহৃত বাক্যাংশের কোনাে অংশ যদি সমস্ত পদে লােপ পায়, তবে তাকে বলা হয় মধ্যপদলােপী বহুব্রীহি সমাস।
যেমন-
বিড়ালের ন্যায় চোখ যে নারীর = বিড়ালচোখী,
হাতে খড়ি দেয়া হয় যে অনুষ্ঠানে = হাতেখড়ি,
গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে = গায়েহলুদ ইত্যাদি।
বিশেষ দ্রষ্টব্য:
• বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) বইয়ের পৃষ্ঠা: ৬৬ ও ৬৮ অনুসারে, 'গায়ে-হলুদ' মধ্যপদলোপী বহুব্রীহি উভয় সমাস হিসেবে উল্লেখ আছে।
তবে,
ভাষা শিক্ষা- ড.হায়াৎ মামুদের বই অনুসারে, 'গায়ে-হলুদ' অলুক বহুব্রীহি সমাস।
উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ভাষা শিক্ষা- ড.হায়াৎ মামুদ, বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৩) 'ছি! ছি! তুমি এত খারাপ!' এখানে 'ছি! ছি!' কী অর্থে প্রকাশ করেছে?
ভাবের গভীরতা
পৌনঃপুনিকতা
তাদের ধারাবাহিকতা
অনুভূতি ভাব
ভাবের গভীরতা
ব্যাখ্যা:
• যা দুইবার বলা হয়েছে এমন শব্দকে দ্বিরক্ত শব্দ বলে। ‘দ্বি+উক্ত' = দ্বিরুক্ত।
⇒ দ্বিরুক্ত শব্দ ৩ প্রকার:
- শব্দের দ্বিরুক্তি,
- পদের দ্বিরুক্তি,
- অনুকার দ্বিরুক্তি।
অব্যয় পদের কয়েকটি দ্বিরুক্তির উদাহরণ:
• ভাবের গভীরতা বোঝাতে:
- ছি ছি, তুমি এত খারাপ!
- সবাই হায় হায় করতে লাগল।
• অন্যদিকে:
• পৌনঃপুনিকতা বোঝাতে:
- বার বার সে কামান গর্জে উঠল।
• বিশেষণ বোঝাতে:
- পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির।
• ধ্বনিব্যঞ্জনা:
- ঝির ঝির করে বাতাস বইছে।
- বৃষ্টি পড়ে টাপুর টুপুর।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৪) নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক নয়?
রক্তকরবী
পুনশ্চ
ডাকঘর
চিত্রাঙ্গদা
পুনশ্চ
ব্যাখ্যা:
- 'পুনশ্চ' (১৯৩২) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কাব্যগ্রন্থ।
- এটি তাঁর গদ্যছন্দে রচিত প্রথম ও সার্থক কাব্যগ্রন্থ।
উল্লেখযোগ্য কবিতা:
ছেলেটা, শেষ চিঠি, ক্যামেলিয়া, সাধারণ মেয়ে, বাঁশি, খ্যাতি ইত্যাদি।
• রবীন্দ্রনাথ রচিত নাটক:
- বিসর্জন,
- রাজা,
- অচলায়তন,
- চিরকুমার সভা,
- রক্তকরবী,
- তাসের দেশ,
- শারদোৎসব,
- প্রায়শ্চিত্ত,
- ডাকঘর,
- বসন্ত,
- চণ্ডালিকা,
- চিত্রাঙ্গদা,
- নটীর পূজা।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫) 'Dialect' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
কথোপকথন
উপায়
উপভাষা
বিধান
উপভাষা
ব্যাখ্যা:
• Dialect' শব্দের বাংলা পরিভাষা - উপভাষা।
এরূপ কিছু গুরুত্বপূর্ণ শব্দের বাংলা পরিভাষা হলো:
• ‘Mother-Tongue’ শব্দের বাংলা পরিভাষা - মাতৃভাষা।
• ‘State Language’ শব্দের বাংলা পরিভাষা - রাষ্ট্রভাষা।
• ‘Hyponym' শব্দের বাংলা পরিভাষা - উপশব্দ।
• ‘Dialectology' শব্দের বাংলা পরিভাষা - উপভাষাতত্ত্ব।
• ‘Hyponym' শব্দের বাংলা পরিভাষা - উপশব্দ।
• ‘Dialectology' শব্দের বাংলা পরিভাষা - উপভাষাতত্ত্ব।
• ‘Quotative' শব্দের বাংলা পরিভাষা - উদ্ধৃতিসূচক।
উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা এবং অভিগম্য অভিধান।
৬) The correct spelling is
Examplary
Exemplary
Exemplery
Examplery
Exemplary
ব্যাখ্যা:
• Exemplary:
English meaning: very good and suitable to be copied by other people.
Bangla meaning: আদর্শস্বরূপ; দৃষ্টান্তমূলক।
Example:
- His tact was exemplary, especially considering the circumstances.
- We expect exemplary conduct from our faculty, staff, and students.
Source: Cambridge & Accessible Dictionary.
৭) The lecture will be held right _______ the tutorial.
at
before
over
beyond
before
ব্যাখ্যা:
• Options,
- 'at' (এ/তে) ব্যবহার করা হয় নির্দিষ্ট সময় বা স্থান বোঝাতে, কিন্তু এখানে দুটি ঘটনার মধ্যে সময়ের সম্পর্ক বোঝাচ্ছে।
- 'over' (উপরিভাগে ন্যস্ত থেকে এবং আংশিক বা সম্পূর্ণভাবে আবৃত করে) স্থানিক অবস্থান বা সময়কাল বোঝায়, যা এই বাক্যের প্রসঙ্গে উপযুক্ত নয়।
- 'beyond' (পেরিয়ে; কোনো বিশেষ দুরত্বের চেয়ে আরও দূরে/ ধারে; পেছনে; দূরে; পার হয়ে যেতে হয় এমন) সাধারণত স্থানিক দূরত্ব বোঝায়, সময়ের ক্রম নয়।
- 'before' (আগে) ঠিক সেই অর্থ প্রকাশ করে যা বাক্যটিতে প্রয়োজন - একটি ঘটনা অন্যটির আগে ঘটবে।
• Before শব্দটি preposition হিসেবে ব্যবহৃত হলে এর অর্থ হয়, “অপেক্ষাকৃত আগে”।
- কোনো কিছুর পূর্বে বুঝাতে preposition 'before' বসে। right before the tutorial অর্থ টিউটোরিয়াল এর ঠিক পূর্বে।
Complete sentence: The lecture will be held right before the tutorial.
৮) What is the singular form of the word 'alumni'?
alumnus
alummni
aluminum
alumnae
alumnus
ব্যাখ্যা:
• Alumnus: [singular]
English meaning: someone who studied at a particular school, college, or university.
Bangla meaning: স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র।
Plural form: Alumni.
উল্লিখিত অন্য অপশন গুলো অপ্রাসঙ্গিক।
Source: Cambridge & accessible Dictionary.
৯) Find the opposite meaning of the word 'TRANSPARENT'.
Manifest
Opaque
Apparent
Explicit
Opaque
ব্যাখ্যা:
• Transparent:
English meaning: If a substance or object is transparent, you can see through it very clearly.
Bangla meaning: আলোকভেদ্য, দ্রষ্টব্য।
Options,
ক) Manifest: সুস্পষ্ট; স্পষ্টত প্রতীয়মান।
খ) Opaque: আলোনিরোধক; অনচ্ছ; জড়।
গ) Apparent: স্পষ্ট দেখা যায় বা বোঝা যায় এমন; স্পষ্টত প্রতীয়মান
ঘ) Explicit: পরিষ্কারভাবে ও পরিপূর্ণভাবে প্রকাশিত; সুনির্দিষ্ট।
So, the opposite meaning of the word 'Transparent' - Opaque.
Source: Accessible Dictionary.
১০) Fill with the correct form: He is taller _____ two.
of
of the
among
on
of the
ব্যাখ্যা:
• সঠিক উত্তর হলো: খ) of the
- 'of' একা ব্যবহার করলে বাক্যটি অসম্পূর্ণ থাকে।
- 'among' সাধারণত তিন বা তার বেশি জিনিস বা ব্যক্তির মধ্যে তুলনা করার সময় ব্যবহৃত হয়।
- 'on' এই প্রসঙ্গে অর্থহীন।
- 'of the' ব্যবহার করে আমরা বোঝাতে পারি যে দুটি নির্দিষ্ট জিনিস বা ব্যক্তির মধ্যে তুলনা করা হচ্ছে।
সুতরাং, সম্পূর্ণ বাক্যটি হবে: He is taller of the two.
১১) Which technology has made possible to pinpoint precision to the optical storage?
Optical fibers
Electronic guns
Magnetic heads
Laser beams
Laser beams
ব্যাখ্যা:
• Laser beam technology has made it possible to pinpoint precision to the optical storage.
- LASER এর পূর্ণরূপ Light Amplification by Stimulated Emission of Radiation.
- ১৯৬০ সালে আমেরিকান পদার্থবিদ থিওডর মাইম্যান প্রথম লেজার তৈরী করেন।
- কাটা, ড্রিলিং/খনন, ঝালাই, উপগ্রহ ট্র্যাকিং, চিকিৎসা ও জীববিজ্ঞান গবেষণা, কমপ্যাক্ট ডিস্ক ও বার কোড পঠন, সার্জারি ইত্যাদি কর্মকান্ডে লেজার প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে।
- লেজারের সবচেয়ে ব্যাপক ব্যবহার হয় তথ্য সংরক্ষণ এবং পুনরুদ্ধারকরণ কাজে।
- উদাহরণস্বরূপ সিডি (কমপ্যাক্ট ডিস্ক) রাইটার-এর মাধ্যমে সিডি-তে (আলোক সংবেদনশীল রং সম্পন্ন একটি ডিস্ক) ডাটা লিখতে উচ্চক্ষমতা সম্পন্ন লেজার ব্যবহার করা হয়।
উৎস: ব্রিটানিকা।
১২) How many generations are available for USB specifications?
One
Two
Three
Four
Four
ব্যাখ্যা:
• There are four main generations of USB specifications. • USB এর পূর্ণরূপ হচ্ছে Universal Serial Bus.
- USB বিভিন্ন ধরণের ডিভাইস যেমন: মোবাইল, প্রিন্টার, স্ক্যানার, কিবোর্ড, মাউস সহ অন্যান্য অনেক ইলেকট্রনিক্স ডিভাইস কানেকশন দেয়ার জন্য এটি বহুল পরিমানে ব্যবহারিত হয়।
- USB পোর্ট USB ডিভাইসকে সংযুক্ত করে তাদের মধ্যে ডাটা আদান প্রদানের ব্যবস্থা করে এবং এটি প্রয়োজনীয় পাওয়ার সাপ্লাই দিতেও সক্ষম।
- USB একটি সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস।

উৎস: Britannica & usb.org website.
১৩) In flowchart what does below symbol represent?

Document
Database
Terminal
Process
Database
ব্যাখ্যা:
• The given symbol represents the Database in the flowchart.
• Flowchart:
- প্রোগ্রাম বা কোনো উপাত্ত প্রক্রিয়াকরণের পদ্ধতিকে সহজে চিত্রের সাহায্যে তুলে ধরার জন্য সাংকেতিক চিহ্ন, বর্ণনাভিত্তিক এবং পর্যায়ক্রমিক রূপরেখাকে ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র বলা হয়।
- ফ্লোচার্ট হচ্ছে অ্যালগরিদমের চিত্ররূপ।
- অর্থাৎ অ্যালগরিদমের ধাপসমূহ চিত্রের মাধ্যমে উপস্থাপন করাকে ফ্লোচার্ট বলে। ফ্লোচার্ট ২ ধরনের যথা সিস্টেম ফ্লোচার্ট ও প্রোগ্রাম ফ্লোচার্ট।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. Zenoflowchart
[Link]
১৪) ARPANET stands for
Advanced Research Project Automatic Network
Advanced Research Programmed Auto Network
Advanced Research Projects Agency Network
Advanced Research Project Authorized Network
Advanced Research Projects Agency Network
ব্যাখ্যা:
• ARPANET stands for Advanced Research Projects Agency Network.
• ইন্টারনেট:
- ১৯৬৮ সালের ARPANET ছিলো ইন্টারনেটের প্রাথমিক পর্যায়।
- ARPANET এর পূর্ণরূপ হলো ‘Advanced Research Projects Agency Network’.
- যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে ১৯৬৯ সালে ARPANET এর প্রকৃত যাত্রা শুরু হয়।
- ১৯৮২ সালে TCP/IP উদ্ভাবনের মাধ্যমে ইন্টারনেটের প্রাথমিক যাত্রা শুরু হয়।
- ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান-প্রদানের জন্য সর্বাধিক ব্যবহৃত প্রটোকল TCP/IP.
- ১৯৯২ সালে ইন্টারনেট সোসাইটি (ISOC) প্রতিষ্ঠিত হয়।
উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৫) Small computer system interface (SCSI) is pronounced as ______.
Asci
scuzzy
SCSI
None
scuzzy
ব্যাখ্যা:
• SCSI- pronounced SKUH-zee and sometimes colloquially known as "scuzzy".- একটি হার্ড ডিস্ক ড্রাইভ একটি SCSI ইন্টারফেসের মাধ্যমে সরাসরি একটি পিসির সাথে সংযুক্ত হতে পারে।
- ACSI (Atari Computer Systems Interface) পেরিফেরাল বাসটি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড SCSI (Small Computer Systems Interface) বাসের মতোই।
- SCSI এর পূর্ণরূপ Small Computer System Interface.
- SCSI হলো প্রোটোকলের একটি গ্রুপ যা কম্পিউটার এবং বাহ্যিক ডিভাইসগুলির মধ্যে একটি শারীরিক পদ্ধতিতে ডেটা পাঠায়।
- SCSI মূলত একটি প্রোটোকল এবং একটি সমান্তরাল পিজিক্যাল ইন্টারফেস হিসাবে বিকশিত হয়েছিল।
- SCSI প্রোটোকল একটি সিরিয়াল সংযুক্ত SCSI বাসে (SAS এবং SPL ব্যবহার করে), ফাইবার চ্যানেল পরিবেশে (FCP ব্যবহার করে), এবং IP ভিত্তিক নেটওয়ার্কে (LAN/WAN, iSCSI ব্যবহার করে) পরিবহন করা হয়।
উৎস:
১. ব্রিটানিকা।
২. Techtarget website.
[Link]
১৬) _______ was a chess-playing computer developed by IBM.
Bright Red
Deep Blue
Light Green
Dark Pink
Deep Blue
ব্যাখ্যা:
• Deep Blue was a chess-playing computer developed by IBM.• Deep Blue:
- ১১ মে ১৯৯৭ সালে IBM এর 'Deep Blue' বনাম মানুষ, ছয় ম্যাচের দাবা প্রতিযোগিতা হয়, উক্ত প্রতিযোগিতায় IBM বিশ্ব দাবা চ্যাম্পিয়নকে পরাজিত করে।
- IBM দুটিতে জয়, একটিতে চ্যাম্পিয়ন এবং তিনটিতে ড্র হয়।
- ম্যাচটি বেশ কয়েক দিন স্থায়ী হয়েছিল এবং বিশ্বব্যাপী অনেক মিডিয়া কভারেজ পেয়েছিল।
- এটি ছিল মানুষ বনাম মেশিনের ক্লাসিক প্লট লাইন।
উৎস: আইবিএম ওয়েবসাইট।
[Link]
১৭) Which is not a programming language in below?
Perl
Cobra
Joule
Tesla
Tesla
ব্যাখ্যা:
• Tesla is not a programming language.
- ইলন মাস্ক, মার্টিন এবরহার্ড, মার্ক টার্পেনিং, জে বি স্ট্রাউবেল এবং ইয়ান রাইট কতৃক প্রতিষ্ঠিত Tesla inc. একটি আমেরিকান বৈদ্যুতিক গাড়ি এবং পরিষেবা কোম্পানি।
- Joule, Cobra এবং Perl প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ-এর উদাহরণ।
- কম্পিউটার সিস্টেমে প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত শব্দ, বর্ণ, অঙ্ক, সংকেত এবং এগুলো বিন্যাসের নিয়মগুলোকে একত্রে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়।
- বৈশিষ্ট্য অনুযায়ী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ৫ ভাগে ভাগ করা যায়। যথা-
1. Machine Language,
2. Assembly Language,
3. High Level Language,
4. Very High-Level Language and
5. Natural Language।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান, প্রকৌশলী মুজিবুর রহমান।
১৮) How many bits are there in Unicode?
8
12
16
20
16
ব্যাখ্যা:
• There are 16 bits are there in Unicode.
• ইউনিকোড:
- ইউনিকোড হচ্ছে 16 বিট কোড।
- বিভিন্ন ধরনের ক্যারেক্টার এবং টেক্সটকে প্রকাশ করার জন্য ইউনিকোড ব্যবহৃত হয়।
- বিশ্বের সকল দেশের ভাষাসমূহকে প্রকাশ করার জন্য 16 বিটের এই কোড ব্যবহার করা হয়।
- ইউনিকোডের সাহায্যে 216 = 65,535 কোড গ্রুপ তৈরি করা সম্ভব।
- যে সমস্ত দেশের ভাষাকে প্রকাশ করতে ৪ বিটের বেশি কোড ব্যবহৃত হয় সে সব ক্ষেত্রে ইউনিকোড ব্যবহৃত হয়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৯) When was first artificial sattelite established?
1940
1960
1957
1970
1957
ব্যাখ্যা:
• ১৯৫৭ সালে প্রথম 'স্পুটনিক-১' নামে একটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করা হয়। - মহাকাশ যাত্রার প্রথম পদক্ষেপটির সূচনা হয়েছিল ১৯৫৭ সালের ৪ঠা অক্টোবর।
- তৎকালীন সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক-১ কৃত্রিম উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করে এই যাত্রার সূচনা করে।
- স্পুটনিক শব্দের অর্থ হল- ভ্রমণসঙ্গী
- একই বছর তৎকালীন সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক-২ কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেন।
উৎস:
১. নাসা
[Link]২. ব্রিটানিকা
[Link]৩. অষ্টম শ্রেণি বিজ্ঞান।
২০) 1 terabyte _____ gigabytes in the decimal system.
1,000
720
1,950
1,970
1,000
ব্যাখ্যা:
• In the decimal system, 1 terabyte (TB) = 1,000 gigabytes (GB).
- 1 terabyte (TB) = 1012 bytes = 1,000,000,000,000 bytes
- 1 gigabyte (GB) = 109 bytes = 1,000,000,000 bytes
• In the binary system 1 terabyte (TB) = 1024 gigabytes (GB).
২১) Who is the president of the National Assembly of Bangladesh?
Speaker
Prime Minister
Most senior MP
Chief Whip
Speaker
ব্যাখ্যা:
স্পিকার:
- সাংবিধানিক অধিকার অনুযায়ী বাংলাদেশের জাতীয় সংসদের সভাপতি স্পিকার।
- স্পিকার হলেন জাতীয় সংসদের সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা।
- স্পিকার হওয়ার ন্যূনতম বয়স ২৫ বছর।
- স্পিকার সংসদ অধিবেশনের কাজকর্ম পরিচালনা করেন।
- তিনি সভার নিয়মশৃঙ্খলা রক্ষা করেন।
- কোনো সদস্য নিয়মবহির্ভূত আচরণ করলে তাকে সভাধ্যক্ষবরখাস্ত করতে পারেন।
- তিনি অনাস্থা প্রস্তাব, মুলতুবি প্রস্তাব, নিন্দা প্রস্তাব ও নিয়মানুযায়ী দৃষ্টি-আকর্ষণী বিজ্ঞপ্তি সহ বিভিন্ন প্রস্তাব উত্থাপনের অনুমতি দেন।
- অধিবেশনে কোন বিষয়টি নিয়ে আলোচনা হবে তাও স্পিকার স্থির করেন।
- তিনি জাতীয় সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
উল্লেখ্য,
- বর্তমানে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
উৎস: বাংলাদেশের জাতীয় সংসদ ওয়েবসাইট।
২২) The 'First Cyber City' of Bangladesh is ______.
Chittagong
Sylhet
Rajshahi
Khulna
Sylhet
ব্যাখ্যা:
বাংলাদেশের প্রথম সাইবার সিটি:
- বাংলাদেশের প্রথম সাইবার সিটি হচ্ছে সিলেট।
- বাংলাদেশে প্রথম সিলেটের বিদ্যুৎ লাইন ভূগর্ভে স্থাপন করা হয়।
- সিলেট নগরের হযরত শাহজালাল (র.) দরগাহ সড়কে এই লাইন প্রথম স্থাপন করা হয়।
- ২০২০ সালে এই লাইন স্থাপন করা হয় ভূগর্ভে।
উল্লেখ্য,
- নগরের আম্বরখানায় ভূগর্ভ বৈদ্যুতিক লাইন কাজের উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী।
- বাংলাদেশ পাওয়ার ডেভলপমেন্টের অর্থায়নে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় এই প্রকল্প বাস্থবায়ন হয়েছে।
এছাড়াও,
- বাংলাদেশের প্রথম ‘ওয়াইফাই সিটি’ হিসেবে যাত্রা শুরু করে সিলেট।
- নগরের ৬২টি এলাকার ১২৬টি স্থানে ফ্রি ওয়াইফাই সেবা চালুর মধ্য দিয়ে এর বাস্তবায়ন হয়।
- এ সেবা প্রাপ্তির ইউজার নেম ‘ডিজিটাল বাংলাদেশ’ আর পাসওয়ার্ড ‘জয় বাংলা’।
- নগরে থাকা যেকেউ এ সুবিধা ভোগ করতে পারে।
উৎস: ১২ এপ্রিল ২০২০, প্রথম আলো।
২৩) Which country is bordered by both the Atlantic and Indian Ocean?
Japan
India
South Africa
China
South Africa
ব্যাখ্যা:
দক্ষিণ আফ্রিকা:
- দক্ষিণ আফ্রিকা আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণে অবস্থিত রাষ্ট্র।
- দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয়/প্রশাসনিক নাম Republic of South Africa.
- দেশটির দক্ষিণে ভারত মহাসাগর ও দক্ষিণ আটলান্টিক মহাসাগর অবস্থিত।
- দুই মহাসাগর মিলিয়ে দক্ষিণ আফ্রিকার উপকূলীয় তটরেখার দৈর্ঘ্য প্রায় ১৭৩৯ মাইল।
- দেশটির আইনসভার নাম পার্লামেন্ট।
- দেশটির আইনসভা ২ কক্ষ বিশিষ্ট।
- যথা: উচ্চকক্ষ National Council, নিম্নকক্ষ National Assembly.
- মুদ্রা: র্যান্ড।
দক্ষিন আফ্রিকার রাজধানী ৩টি। যথা:
• নির্বাহী বা প্রশাসনিক রাজধানী: প্রিটোরিয়া।
• সংসদীয় রাজধানী: কেপ টাউন।
• বিচার বিভাগীয় রাজধানী: ব্লোয়েমফন্টেইন।
উল্লেখ্য,
- মহাসাগর পৃথিবীর প্রায় ৭১% আয়তন দখল করে আছে।
- বিশ্বে পাঁচটি প্রধান মহাসাগর রয়েছে: প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, আর্কটিক মহাসাগর এবং দক্ষিণ মহাসাগর।
- আটলান্টিক এবং ভারত মহাসাগর উভয়ের উপকূলরেখা সহ পৃথিবীতে মাত্র তিনটি দেশ রয়েছে।
- এই দেশগুলি হলো: দক্ষিণ আফ্রিকা, মিশর এবং ইসরাইল।
উৎস: i) Worldatlas.
ii) Britannica.
২৪) Tumbru Rohinga Camp of Bangladesh is located in -
Cox'Bazar
Rangamati
Khagrachori
Bandarban
Bandarban
ব্যাখ্যা:
তুমব্রু রোহিঙ্গা ক্যাম্প:
- বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু গ্রাম অবস্থিত।
- সেখানে রোহিঙ্গাদের জন্য ক্যাম্প গড়ে তুলা হয়।
- ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গা সেখানে আশ্রয় গ্রহণ করেন।
উৎস: ১ ফেব্রুয়ারি ২০২৩, প্রথম আলো।
২৫) During the Liberation War of Bangladesh the Secretary General of the UN was ______.
Boutros Boutros-Ghali
U Thant
Kurt Waldheim
Dag Hammarskjold
U Thant
ব্যাখ্যা:
বাংলাদেশের মুক্তিযুদ্ধচলাকালীন জাতিসংঘের মহাসচিব ছিলেন উ থান্ট।
উ থান্ট:
- জাতিসংঘের তৃতীয় মহাসচিব ছিলেন উ থান্ট।
- তিনি মিয়ানমারের নাগরিক।
- বাংলাদেশের মুক্তিযুদ্ধচলাকালীন তিনি জাতিসংঘের মহাসচিব পদে ছিলেন।
অন্যদিকে -
- জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব ছিলেন দ্যাগ হ্যামারশোল্ড। ১৯৬১ সালে তিনি আফ্রিকার উত্তর রোডেশিয়ায় (জাম্বিয়া) বিমান দুর্ঘটনায় মারা যান। জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিহতদের জন্য সর্বোচ্চ পদক 'দ্যাগ হ্যামারশোল্ড মেডেল' প্রবর্তন করা হয়।
- জাতিসংঘের চতুর্থ মহাসচিব ছিলেন অস্ট্রিয়ার কুর্ট ওয়ার্ল্ডহেইম। তার সময়ে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
- জাতিসংঘের ষষ্ঠ মহাসচিব ছিলেন মিশরের নাগরিক বুট্রোস বুট্রোস ঘালি। তিনি ১৯৯২ সালে থেকে ১৯৯৬ সাল পর্যন্ত জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করেন। সোমালিয়া, রুয়ান্ডা, মধ্যপ্রাচ্য ও সাবেক যুগোস্লাভিয়ার সংকটকালে তিনি জাতিসংঘের দায়িত্ব গ্রহণ করেন।
উৎস: UN ওয়েবসাইট।
২৬) Who invented cinema projection?
Lui Pastor
Galileo
Thomas Alva Edioson
Luis Brail
Thomas Alva Edioson
ব্যাখ্যা:
টমাস আলভা এডিসন:
- বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাসে টমাস আলভা এডিসন খুব গুরুত্বপূর্ণ এক বিজ্ঞানী।
- মার্কিন বিজ্ঞানী, উদ্ভাবক ও ব্যবসায়ী টমাস আলভা যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের মিলানে জন্মগ্রহণ করেন।
- এডিসন বিদ্যুৎ উৎপাদন, গণযোগাযোগ, শব্দ ধারণ ও চলচ্চিত্র ক্ষেত্রে অনেক যন্ত্র তৈরি করেছেন।
- তিনি ফোনোগ্রাফ, চলমান ছবি তোলার ক্যামেরা ‘কাইনোটোস্কোপ’, বৈদ্যুতিক বাতি ইত্যাদির উদ্ভাবক।
- এডিসনই প্রথম বিদ্যুৎ উৎপাদন করে আবাসনে, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্পকারখানায় সরবরাহ করার ধারণা দেন।
- বিশ্বের অন্যতম বৃহৎ বাণিজ্য প্রতিষ্ঠান জেনারেল ইলেকট্রিকসহ ১৪টি কোম্পানির প্রতিষ্ঠাতা ছিলেন এডিসন।
উল্লেখ্য,
- ১৮৯২ সালে মার্কিন বিজ্ঞানী টমাস আলভা এডিসন বিশ্বের প্রথম চলচ্চিত্র স্টুডিও ‘ব্লাকম্যারিয়া’ প্রতিষ্ঠা করেন।
- মার্কিন পেটেন্ট অফিস থেকে ১ হাজার ৯৩টি পেটেন্ট স্বত্ব টমাস আলভা এডিসনকে প্রদান করা হয়েছে।
অন্যদিকে,
- লুই পাস্তুর একজন ফরাসি অণুজীববিজ্ঞানী ও রসায়নবিদ। তিনিই প্রথম প্রমাণ করেন যে, কোনো কিছু পঁচে যাওয়ার পিছনে দায়ী হচ্ছে জীবাণু।
- গ্যালিলিও একজন ইতালিয়ান পদার্থবিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞানী এবং দার্শনিক যিনি উন্নত ধরণের দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন এবং মুক্তভাবে পড়ন্ত বস্তুর জন্য তিনটি সূত্র প্রদান করেন।
- লুইস ব্রেইল অন্ধ ও দৃষ্টিপ্রতিবন্ধীদের লেখা ও পড়ার জন্য কাগজের ওপর মাত্র ছয়টি ডট দিয়ে একটি অতি সহজ ভাষা ও পদ্ধতি আবিষ্কার করেন।
উৎস: Britannica.
২৭) Don Bradman is a famous _______ cricketer.
English
West Indian
Scottish
Australian
Australian
ব্যাখ্যা:
ডন ব্র্যাডম্যান:
- ডন ব্র্যাডম্যান একজন অস্ট্রেলিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার।
- আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে তার ক্যারিয়ারের ব্যাটিং গড় ৯৯.৯৪ যা ইতিহাসে সেরা।
- টেস্ট আন্তর্জাতিক ক্রিকেটে ব্র্যাডম্যান অস্ট্রেলিয়ার হয়ে ৬৯৯৬ রান করেছেন।
- অনেকে তাই ব্র্যাডম্যানকে বিংশ শতাব্দীতে খেলা সেরা ক্রিকেটার বলে মনে করেন।
- ১২ বছর বয়সে তিনি তার প্রথম সেঞ্চুরি অর্জন করেছিলেন।
উল্লেখ্য,
- ১৯২৮ সালে ব্র্যাডম্যান অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট ম্যাচে অভিষেক করেন।
- তিনি ১৯২৮-৪৮ সালের মধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে ২৯টি সেঞ্চুরি করেন।
- ১৯৩০ সালে ইংল্যান্ডে তার প্রথম ম্যাচে, তিনি এক ইনিংসে ৩৩৪ রান করে টেস্ট রেকর্ড স্থাপন করেন।
- ১৯৪৮ সালে তিনি অস্ট্রেলিয়ান দলের অধিনায়ক ছিলেন।
- তার ক্যারিয়ারে ব্র্যাডম্যান ৫০,৭৩১ রান করেন।
- এর মধ্যে ২১১টি সেঞ্চুরি রয়েছে।
- তিনি ১৯৪৯ সালে প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসর নেন।
- ব্র্যাডম্যান ১৯৪৯ সালে নাইট উপাধি লাভ করেন।
উৎস: Britannica kids.
২৮) 'Black Monday' is related to -
Environment
Stock Market
Women's Right
Terrorism
Stock Market
ব্যাখ্যা:
Black Monday:
- Black Monday স্টকবাজার ক্র্যাশ-এর সাথে সম্পর্কিত।
- স্টকবাজার ক্র্যাশ হলো স্টক মূল্যের একটি দ্রুত এবং অপ্রত্যাশিত পতন।
- এটি একটি বিপর্যয়মূলক ঘটনা।
উল্লেখ্য,
- ১৯৮৭ সালের ১৯ অক্টোবরের শেয়ার বাজার ধ্বস Black Monday হিসেবে পরিচিত।
- ১৯৮৭ সালের ১৯ অক্টোবর বিশ্ব-ব্যাপী শেয়ার বাজারে যে অভাবনীয় ধ্বস নামে তা হংকং-এর শেয়ার বাজার হেংসেং থেকে শুরু করে আন্তর্জাতিক তারিখ রেখা বরাবর পশ্চিম দিকে ধেয়ে ইউরোপসহ মার্কিন যুক্তরাষ্ট্রেও ব্যাপক ধ্বস নামায়।
- তবে ভিন্ন সময় অঞ্চলের কারণে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড অঞ্চলে এটি 'কালো মঙ্গলবার' হিসেবে পরিচিত।
- সেদিন বিশ্বের প্রদান ২৩টি শিল্পোন্নত দেশের মধ্যে ১৯টি দেশের ক্ষেত্রেই দেখা গেছে যে সূচক ২০%-এর-ও বেশি নেমে গেছে।
উৎস: Britannica.
২৯) When was the Constitution of Bangladesh adopted in the National Parliament of Bangladesh?
2 October 1971
16 December 1972
4 November 1972
4 January 1973
4 November 1972
ব্যাখ্যা:
বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয় ৷
বাংলাদেশের সংবিধান:
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয় ৷
- সংবিধান কার্যকর হয় ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর।
- সংবিধানে মোট ১৫৩ টি অনুচ্ছেদ আছে।
- সংবিধানের ভাগ আছে ১১টি।
- তফসিল আছে ৭টি।
- প্রস্তাবনা আছে ১টি।
- মূলনীতি আছে ৪টি।
- সংবিধান সংশোধন হয়েছে ১৭ বার।
⇒বাংলাদেশের অস্থায়ী সংবিধান:
- ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর রাষ্ট্র পরিচালনার জন্য একটি সংবিধান প্রয়োজন হয়।
- ১৯৭২ সালের ১১ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন।
- এ আদেশ অনুযায়ী সংসদীয় গণতন্ত্র প্রবর্তন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা গঠন, প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন ইত্যাদি সিদ্ধান্ত গৃহীত হয়।
- এই আদেশে গণপরিষদকে আইন প্রণয়নের ক্ষমতা দেয়া হয় নি।
- এ ক্ষমতা নির্বাহী বিভাগের উপর ন্যস্ত ছিল।
- ১৯৭২ সালের ২৩ মার্চ রাষ্ট্রপতি কর্তৃক গণপরিষদ আদেশ জারি করা হয়।
- এ আদেশ বাংলাদেশের সংবিধান প্রণয়নের প্রথম পদক্ষেপ।
- রাষ্ট্রপতি ১৯৭২ সালের ১০ এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন আহবান ও উদ্বোধন করেন।
- সংবিধানের খসড়া প্রণয়নের লক্ষ্যে ১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনের সভাপতিত্বে ৩৪ সদস্যবিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়।
- এ খসড়া কমিটির প্রথম অধিবেশন বসে ১৯৭২ সালের ১৭ এপ্রিল।
- ১৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত গণপরিষদে সংবিধানের খসড়া পাঠ করা হয়।
- ৪ নভেম্বর ১৯৭২ সালে গণপরিষদ কর্তৃক গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ থেকে তা কার্যকর হয়।
- স্বাধীনতার পর বাংলাদেশ দ্রুততম সময়ে একটি আদর্শ সংবিধান প্রণয়ন করে।
উৎস: i) বাংলাদেশের সংবিধান, আরিফ খান।
ii) পৌরনীতি ও নাগরিকতা, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩০) TRIPS agreement is prepared on ______.
Patent
Bilateral trade
Climate
Peace
Patent
ব্যাখ্যা:
TRIPS:
- TRIPS এর পূর্ণরূপ: Trade Related Aspects of Intellectual Property Rights.
- এটি হলো বিশ্ব বাণিজ্য সংস্থা গৃহিত বুদ্ধিবৃত্তিক সম্পদের মেধাস্বত্ব বিষয়ক একটি বৈশ্বিক চুক্তি।
- এটি ১৫ এপ্রিল, ১৯৯৪ সালে মরক্কোর মারাক্কাশে গৃহিত হয়।
- ১৯৯৫ সালের ১লা জানুয়ারি থেকে কার্যকর হয়।
- উন্নয়নশীল ও এলডিসিভুক্ত দেশগুলোর জন্যে TRIPS চুক্তি কার্যকরের রেয়াত সুবিধা প্রদান করা হয়।
- স্বল্পোন্নত দেশগুলোর জন্য বাণিজ্য সংশ্লিষ্ট মেধাস্বত্ব (TRIPS) চুক্তি রহিতের সুবিধা আরও ১৩ বছর (১ জুলাই, ২০৩৪ পর্যন্ত) বাড়ানো সংক্রান্ত প্রস্তাব সুইজারল্যান্ডের জেনেভায় WTO'র TRIPS কাউন্সিলে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
উৎস: WTO ওয়েবসাইট।