১) মতিচুর বইটি কার লেখা?
সেলিনা হোসেন
সুফিয়া কামাল
বেগম রোকেয়া
রাজিয়া মাহবুব
বেগম রোকেয়া
ব্যাখ্যা:
'মতিচূর' প্রবন্ধগ্রন্থ:
- 'মতিচূর' রোকেয়া সাখাওয়াত হোসেনের উদ্দেশ্যমূলক প্রবন্ধগ্রন্থ।
- ঘৃতপক্ক মিষ্টান্ন বিশেষকে বলা হয় মতিচূর। রোকেয়ার গ্রন্থের রচনাগুলোও অনেকটা সুস্বাদু মিষ্টান্নের মতোই।
- 'মতিচূর' গ্রন্থের দুটি খণ্ডে মোট প্রবন্ধের সংখ্যা ১৭টি।
- প্রথম খণ্ডের অন্তর্ভুক্ত ৭টি প্রবন্ধের নাম-'পিপাসা', 'স্ত্রীজাতির অবনতি', 'নিরীহ বাঙালি', 'অর্ধাঙ্গী', 'সুগৃহিণী', 'বোরকা' ও 'গৃহ'।
- দ্বিতীয় খণ্ডে ১০ প্রবন্ধ সংকলিত হয়েছে।
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন:
- বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন একজন খ্যাতিমান বাঙালি সাহিত্যিক, সমাজ সংস্কারক এবং নারী জাগরণ ও নারীর অধিকার আন্দোলনের অন্যতম পথিকৃৎ।
- তাঁকে মুসলিম নারী জাগরণের অগ্রদূত হিসেবে গণ্য করা হয়।
- রোকেয়া সাখাওয়াত হোসেন ৯ই ডিসেম্বর ১৮৮০ সালে রংপুর জেলায় পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন।
- স্বামীর প্রেরণায় তিনি সাহিত্যচর্চা শুরু করেন। সমকালীন মুসলমান সমাজে প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে তিনি লেখনী ধারণ করেন।
তাঁর উলেখযোগ্য রচনার মধ্যে রয়েছে:
- মতিচূর (প্রবন্ধ),
- Sultana’s Dream (নকশাধর্মী রচনা),
- পদ্মরাগ (উপন্যাস),
- অবরোধবাসিনী (নকশাধর্মী গদ্যগ্রন্থ) প্রভৃতি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
২) সুকুমার রায় কি ধরণের সাহিত্যের জন্য বহুল সমাদ্রিত?
গীতিকাব্য
উপন্যাস
কথা সাহিত্য
শিশু সাহিত্য
শিশু সাহিত্য
ব্যাখ্যা:
সুকুমার রায়:
- শিশুসাহিত্যিক সুকুমার রায় ১৮৮৭ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন।
- বিখ্যাত শিশুসাহিত্যিক, সঙ্গীতজ্ঞ ও যন্ত্রকুশলী উপেন্দ্রকিশোর রায়চৌধুরী হলো সুকুমার রায়ের পিতা।
- তিনি ছিলেন শিশুসাহিত্যিক।
- সুকুমার রায়ের পুত্র অস্কারপ্রাপ্ত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়।
- তাঁদের আদি নিবাস ছিল ময়মনসিংহ জেলার মসুয়ায়।
তাঁর রচিত শিশুতোষ সাহিত্য:
- আবোল-তাবোল।
- হ-য-ব-র-ল।
- পাগলা দাশু।
- বহুরূপী।
- খাইখাই।
- অবাক জলপান।
- ঝালাপালা ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৩) কাজলা দিদি কবিতাটি কে রচনা করেন?
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
মুহিব খান
যতীন্দ্র মোহন বাগচী
যতীন্দ্র মোহন বাগচী
ব্যাখ্যা:
'কাজলা দিদি' কবিতা
- যতীন্দ্র মোহন বাগচী
বাঁশ-বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই,
মাগো আমার শোলক্-বলা কাজলা দিদি কই?
পুকুর ধারে লেবুর তলে,
থোকায় থোকায় জোনাক জ্বলে,
ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই,
মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই?
যতীন্দ্রমোহন বাগচী:
- নদীয়া জেলার জমশেরপুর গ্রামে ১৮৭৮ খ্রিস্টাব্দের ২৭ নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈতৃক নিবাস হুগলি জেলার বলাগড় গ্রামে। ১৯০২ খ্রিস্টাব্দে তিনি কলকাতার ডাফ কলেজ থেকে বিএ পাস করেন।
- যতীন্দ্রমোহন অল্প বয়স থেকেই কাব্যচর্চা শুরু করেন।
- ভারতী, সাহিত্য প্রভৃতি বিখ্যাত পত্রিকায় তাঁর কবিতা প্রকাশিত হলে তিনি কবি হিসেবে প্রসিদ্ধি লাভ করেন।
- যতীন্দ্রমোহন ছিলেন রবীন্দ্রোত্তর যুগের শক্তিমান কবিদের অন্যতম।
- ‘কাজলাদিদি’ ও ‘অন্ধবন্ধু’ তাঁর এ ধরনের দুটি বিখ্যাত কবিতা।
• তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো:
- লেখা,
- রেখা,
- অপরাজিতা,
- নাগকেশর,
- জাগরণী,
- নীহারিকা,
- মহাভারতী ইত্যাদি।
উৎস: বাংলাপিডিয়া এবং ‘কাজলা দিদি’ কবিতা।
৪) কবি কাজী নজরুল ইসলাম কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
রাখাকুড়া
মাধবপুর
আঁধারিয়া
চুরুলিয়া
চুরুলিয়া
ব্যাখ্যা:
কাজী নজরুল ইসলাম:
- তিনি বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’।
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি।
- কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।
তাঁর সাহিত্যকর্ম:
উপন্যাস:
- বাঁধন-হারা (বাংলা সাহিত্যের প্রথম পত্রোপান্যাস),
- মৃত্যুক্ষুধা,
- কুহেলিকা।
গল্পগ্রন্থ:
- ব্যথার দান,
- রিক্তের বেদন,
- শিউলিমাল।
নাটক:
- ঝিলিমিলি,
- আলেয়া।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৫) ষাট বছর পূর্ণ হওয়ার উৎসবকে এক কথায় বলে?
হীরক জয়ন্তী
সুবর্ণ জয়ন্তী
রজত জয়ন্তী
প্লাটিনাম জয়ন্তী
হীরক জয়ন্তী
ব্যাখ্যা:
• 'ষাট বছর পূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠিত উৎসব' এর এক কথায় - হীরকজয়ন্তী।
অন্যদিকে,
- ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠিত উৎসব'- সুবর্ণজয়ন্তী,
- ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠিত উৎসব'- রজতজয়ন্তী,
- ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠিত উৎসব'- প্লাটিনামজয়ন্তী।
তাছাড়া,
১০০ বছর পূর্তিকে বলা হয় : শতবর্ষ (Centenary jubilee),
১৫০ বছর পূর্তিকে বলা হয় : সার্ধশত (Sesquicentennial),
২০০ বছর পূর্তিকে বলা হয় : দ্বিশতবর্ষ (Bicentenary/ bicentennial)।
উৎস : ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিউজ, জাতীয় শিক্ষক বাতায়ন।
৬) ‘বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু’। বাক্যটির ‘চিনিপাতা’ কোন কারক?
অধিকরণ
অপাদান
করণ
কর্ম
করণ
ব্যাখ্যা:
করণ কারক:
- যার দ্বারা বা যে উপায়ে কর্তা ক্রিয়া সম্পাদন করে, তাকে করণ কারক বলে।
- এই কারকে সাধারণত 'দ্বারা', 'দিয়ে', 'কর্তৃক' ইত্যাদি অনুসর্গ যুক্ত হয়।
যেমন:
- ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়।
- চাষিরা ধারালো কাস্তে দিয়ে ধান কাটে।
তেমনিভাবে,
- বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু।
যেহেতু, এখানে চিনিপাতা মানে [চিনিপাতা দই (বিশেষ্য) চিনিসহযোগে প্রস্তুত দধি।] চিনি দ্বারা পাতা দই-কে বুঝাচ্ছে, তাই এটিও করণ কারকের উদাহরণ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২-২০১৯ সংস্করণ)।
৭) সংবাদপত্র কোন সমাস?
মধ্যপদলোপী কর্মধারয়
দ্বন্দ্ব
অব্যয়ীভাব
বহুব্রীহি
মধ্যপদলোপী কর্মধারয়
ব্যাখ্যা:
মধ্যপদলােপী কর্মধারয়:
- যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের লােপ হয়, তাকে মধ্যপদলােপী কর্মধারয় সমাস বলে।
যথা-
- সাহিত্য বিষয়ক সভা = সাহিত্যসভা,
- সিংহ চিহ্নিত আসন = সিংহাসন,
- স্মৃতি রক্ষার্থে সৌধ= স্মৃতিসৌধ,
- সংবাদ যুক্ত পত্র = সংবাদপত্র।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, ৯ম-১০ম শ্রেণী (২০১৯ সংস্করণ) এবং ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ ।
৮) ‘লিপি’ শব্দের অর্থ কি?
ব্যাখ্যা
গর
পড়া
লেখা
লেখা
ব্যাখ্যা:
• ‘লিপি’
- এটি একটি সংস্কৃত শব্দ।
- এটি বিশেষ্য পদ।
এর অর্থ:
- পত্র,
- লিখন,
- চিঠি।
অন্যদিকে,
- ' ব্যাখ্যা' শব্দের অর্থ - টীকাটিপ্পনী, বিশদ, বিবরণ।
- 'গর' শব্দের অর্থ - বিষ, গরল, ব্যাধি।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৯) ‘পশতু’ কোন এলাকার ভাষা?
পাঞ্জাব
ত্রিপুরা
সিলেট
ছাতক
পাঞ্জাব
ব্যাখ্যা:
• ‘পশতু’
- এটি একটি বিশেষ্য পদ।
এর অর্থ:
- আফগানিস্তান ও পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্তপ্রদেশের অধিবাসীদের ভাষা।
পাঞ্জাব:
- পূর্ব পাকিস্তানের প্রদেশ। এটি উত্তর-পূর্বে ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্য, পূর্বে ভারতের পাঞ্জাব এবং রাজস্থান রাজ্য, দক্ষিণে সিন্ধু প্রদেশ, পশ্চিমে বেলুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশ এবং ইসলামাবাদ ফেডারেল রাজধানী এলাকা এবং আজাদ কাশ্মীর দ্বারা সীমাবদ্ধ।
• যেহেতু জব সলিউশনের প্রশ্ন, তাই কাছাকাছি উত্তর হিসেবে অপশন (ক) গ্রহণ করা হলো।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও ব্রিটানিকা।
১০) ‘ভানুমতির খেল’ প্রবচনটি বোঝায়?
চালবাজি
ভেলকিবাজি
ফটকাবাজি
ফেরববাজি
ভেলকিবাজি
ব্যাখ্যা:
আধুনিক বাংলা অভিধান অনুসারে,
ভানুমতী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) কান্তিমতী; সুন্দরী।
- হিন্দুপুরাণ মতে ভোজ রাজার কন্যা ইন্দ্রজাল-নিপুণা ভানুমতী;
- জাদুবিদ্যায় দক্ষ এক পৌরণিক নারী।
- ভানুমতীর খেল, ভানুমতীর ভেলকি (বিশেষ্য) জাদুবিদ্যা; ভোজবাজি; কুহকবিদ্যা; ভেলকিবাজি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১১) ধ্বনির অর্থপূর্ণ মিলনে কি তৈরী হয়?
বর্ণ
শব্দ
বাক্য
ব্যাকরণ
শব্দ
ব্যাখ্যা:
শব্দ:
- কিছু ধ্বনি উচ্চারিত হয়ে বা বর্ণ একত্র বসে যদি কোন নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তবে তাকে শব্দ বলে। শব্দই বাক্যের প্রাণ।
- আধুনিক চিন্তা থেকে বলা যায়, শব্দ একটি ধারণা বা ইমেজ।
- শব্দ মানুষের মনোজগতে পৃথক পৃথক ইমেজ সৃষ্টি করে।
- যেমন: 'লোকটি জ্বরে ছটফট করছে।'
- এই বাক্যটি বললে যে-কোনো বাঙালি বুঝবেন যে, একটি মানুষ একটি নির্দিষ্ট অসুস্থতায় এখনো কাতরাচ্ছে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১২) ‘রিকশা’ শব্দটি কোন বিদেশি ভাষা হতে আগত?
জাপানি
হিন্দি
ফারসি
আরবি
জাপানি
ব্যাখ্যা:
• ‘রিকশা’ শব্দটি জাপানি ভাষা থেকে আগত।
• 'রিকশা':
- এটি একটি বিশেষ্য পদ।
- জাপানি ভাষা থেকে আগত শব্দ
এর অর্থ:
- মানুষ্যবাহিত দুই বা তিন চাকার সড়কযান।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৩) নিম্নের কোনটি বিশেষণ পদ?
বুদ্ধিমান
ঢাকা
রাজশাহী
এবং
বুদ্ধিমান
ব্যাখ্যা:
• 'বুদ্ধিমান'
- এটি একটি বিশেষণ পদ।
- এটি সংস্কৃত শব্দ।
• 'ঢাকা'
- এটি একটি বিশেষ্য পদ।
• 'রাজশাহী'
- এটি একটি বিশেষ্য পদ।
• 'এবং'
- এটি একটি অব্যয় পদ।
- এটি সংস্কৃত শব্দ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৪) স্বাধীন-এর সন্ধি বিচ্ছেদ কি?
স্বা + ধীন
স্বা + অধীন
স্ব + অধীন
সা + অধীন
স্ব + অধীন
ব্যাখ্যা:
সন্ধির নিয়ম:
- প্রথম পদের শেষের অ-ধ্বনি বা আ-ধ্বনির সঙ্গে দ্বিতীয় পদেরপ্রথম
অ-কার কিংবা আ-কারের পর অ-কার কিংবা আ-কার থাকলে উভয়ে মিলে আ-কার হয়, আ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
যেমন-
অ + অ = আ,
নব + অন্ন = নবান্ন।
স্ব + অধীন = স্বাধীন।
এরূপ-
হিমাচল, হিতাহিত, প্রাণাধিক ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, ২০১৯ সংস্করণ।
১৫) ‘ছায়া হরিণ’ কার গ্রন্থ?
অমিয় চক্রবর্তী
সুকান্ত ভট্টাচার্য্য
আহসান হাবীব
অক্ষয় কুমার বড়াল
আহসান হাবীব
ব্যাখ্যা:
ছায়া হরিণ:
- আহসান হাবীব রচিত কাব্যগ্রন্থ 'ছায়াহরিণ'।
- ১৯৬২ সালে ঢাকা থেকে প্রকাশিত।
- মোট কবিতার সংখ্যা ২৪।
- এ কাব্যে তাঁর সমাজ-সচেতনতা প্রকাশিত।
- ঐতিহ্যাশ্রয়ী কবি এখানে বণিক সভ্যতার রুদ্র রূপ দেখেছেন।
- তিনি গ্রামীণ অনুষঙ্গে স্থিত হতে চেয়েছেন।
আহসান হাবীব:
- তিনি ১৯১৭ সালে পিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি মূলত কবি ও সাংবাদিক ছিলেন।
- তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম 'রাত্রিশেষ' (১৯৪৭)।
- তিনি ১৯৮৫ সালে মৃত্যুবরণ করেন।
তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- মেঘ বলে চৈত্রে যাবো,
- দু'হাতে দুই আদিম পাথর,
- ছায়া হরিণ,
- সারা দুপুর,
- বিদীর্ণ দর্পণে মুখ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৬) I _______ Shakespeare when I was 15 years old.
had been read
have read
have been reading
read
read
ব্যাখ্যা:
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - read.
- Complete sentence: I read Shakespeare when I was 15 years old.
• Use or Rules of when:
• Past Tense Clause:
- যখন "when" দ্বারা যুক্ত একটি clause past tense এ থাকে, তখন সাধারণত অপর clause-টি (main clause) ও past tense এ হয়।
- Example: When I was young, I played football every day.
- উভয় clause সাধারণত past tense এ থাকে।
অথবা,
• Past Continuous with Past Indefinite:
- When দ্বারা যুক্ত দুটি Clause এর একটি যদি past continuous হয় তবে অন্য clause টি past indefinite হবে।
- Example: When you called, I was in a meeting.
- "When" clause past continuous এ এবং main clause past indefinite এ থাকে।
• অন্যদিকে,
• Present Indefinite with Result Clause:
• যদি দুইটি Clause, When দ্বারা যুক্ত হয়, তখন দুইটি clause এর result এর clause টি যদি present indefinite tense হয়, তখন এর আগের when যুক্ত clause টিও present indefinite tense হবে।
Example: When water freezes it turns into ice.
- উভয় clause present tense এ থাকে।
• Future Indefinite with Present Indefinite:
-When যুক্ত complex sentence এ যদি ভবিষ্যতের কোনো কথা নির্দেশ করা হয় তাহলে when যুক্ত clause টি present indefinite এবং এরপরের clause টি future indefinite tense ব্যবহৃত হয়।
Example: When Rumana comes back tonight, she will cook dinner.
১৭) Our family consists _____ five members.
on
with
to
of
of
ব্যাখ্যা:
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - of.
- Complete sentence: Our family consists of five members.
• Consists of
Bangla Meaning: গঠিত হওয়া।
English Meaning: to be made of or formed from something.
Example: Shakespeare's play consists of five acts.
• Consists in
Bangla Meaning: নিহিত থাকা।
English Meaning: to have something as a main and necessary part or quality.
Example: Happiness consists in contentment.
Source:
1. Cambridge Dictionary
2. Merriam-Webster Dictionary.
১৮) If we had a boat, we ______ the river.
would cross
will be crossing
will cross
cross
would cross
ব্যাখ্যা:
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - would cross.
- সম্পূর্ন বাক্য টি হবে - If we had a boat, we would cross the river.
- প্রশ্ন প্রদত্ত বাক্যটি একটি 2nd Conditionals sentence এর উদাহরণ।
• Second Conditional এর নিয়মানুযায়ী -
- If + past indefinite + subject + would/could/might + verb এর base form + ext.
- অর্থাৎ, If + past indefinite যুক্ত clause এর পরবর্তী clause টিতে subject এর পর would/could/might এর সাথে verb এর base form বসে।
More: examples:
- If I won the lottery, I would travel around the world.
- If she were taller, she would play basketball.
- If they studied harder, they would pass the exam.
১৯) They climbed the mountain _____ it was windy.
because
so
although
nor
although
ব্যাখ্যা:
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে -although.
- Complete sentence: They climbed the mountain although it was windy.
- Bangla Meaning: ঝড়ো বাতাস থাকা সত্ত্বেও তারা পর্বত আরোহণ করেছিলো
- প্রশ্নে উল্লিখিত বাক্যটি দ্বারা বুঝা যাচ্ছে যে, অর্থাৎ, দুটি বিপরীতধর্মী ধারণা প্রকাশ করছে।
• Although - যদিও, যদ্যপি।
- Although থাকলে দুইটি clause সাধারণত একই tense-এ থাকে এবং দুটি বিপরীতধর্মী ধারণা প্রকাশ করে ।
- Although দ্বারা দুটি clause যুক্ত হয় আর although বাক্যের শুরুতে ব্যবহৃত হলে দুটি clause এর মাঝে শুধু comma ব্যবহৃত হয়; অন্য কোনো conjunction বসে না।
• অন্য অপশনগুলোর মধ্যে -
ক) because (conjunction)
- সে-কারণে; কেননা; যেহেতু।
খ) so (adverb/conjunction)
- এই বা ঐ পরিমাণে অথবা মাত্রায়; এতটা; অতটা; সুতরাং; অতএব; সে-কারণে; সেই জন্য।
ঘ) nor (conjunction)
- (neither বা not- এর পরে) ওটাও না।
Source: Accessible Dictionary by Bangla Academy.
২০) Neither my brother ______ my sister own a car.
nor
and
but
so
nor
ব্যাখ্যা:
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - nor.
- Complete sentence: Neither my brother nor my sister own a car.
• Neither…..nor হল সঠিক co-relative conjunction এর ব্যবহার ৷
- nor (conjunction) (neither বা not- এর পরে) ওটাও না অর্থে ব্যবহৃত হয়।
- Neither…..nor conjunction কি দুটি noun বা pronoun এর কোনোটি নয় বোঝাতে ব্যবহার হয়।
- Neither এর সাথে and অথবা but বসে না।
• Correlative Conjunctions:
- পরস্পর সম্পর্কযুক্ত জোড়ায় জোড়ায় ব্যবহৃত conjunction গুলোই Correlative Conjunctions.
- যেমন: as ….. as ; either ….. or ; not only ….. but also ; etc.
Source: Cliff's TOEFL
২১) What is the meaning of 'A piece of cake'?
Something is very hard
Something is very solid
Something is very easy
Something is very rigid
Something is very easy
ব্যাখ্যা:
• A piece of cake (idiom)
English Meaning: something that is very easy to do.
Bangla Meaning: অত্যন্ত সহজ ও আরামপ্রদ বস্তু; ডালভাত।
Example Sentence:
1. After studying all night, the exam turned out to be a piece of cake.
2. For a seasoned chef like her, cooking a five-course meal is a piece of cake.
Source: Live MCQ Lecture.
২২) Choose the noun of 'Admit'.
Admission
Admissible
Admitted
Admirable
Admission
ব্যাখ্যা:
• Admit [verb]
English meaning: to agree that something is true, especially unwillingly.
Bangla meaning: সত্য বা বৈধ বলে গ্রহণ করা।
- এর Noun form হচ্ছে: Admission - the act of agreeing that something is true, especially unwillingly.
• Admit [verb]
English meaning: to allow someone or something to enter.
Bangla meaning: প্রবেশ করতে দেওয়া; ভিতরে আসতে/ঢুকতে দেওয়া; ভর্তি করা।
- এর Noun form হচ্ছে: Admittance - permission to enter a place.
• অন্যদিকে,
• Admissible: [adjective]
- English meaning:considered satisfactory and acceptable in a law court.
- Bangla meaning: (আইনসম্বন্ধীয়) আদালতে প্রমাণ হিসাবে গ্রাহ্য; গ্রহণীয়
• Admitted (verb)
- English meaning:past simple and past participle of admit.
- Bangla meaning:সত্য বা বৈধ বলে গ্রহণ করা।
• Admirable (adjective) (not related to admit)
- English meaning: deserving respect or approval.
- Bangla Meaning: শ্লাঘ্য; চমৎকার; প্রশংসনীয়; শ্লাঘনীয়; চিত্তচমৎকারী।
Source: Accessible Dictionary by Bangla Academy.
২৩) He is walking ______ a corner store.
into
in
for
over
in
ব্যাখ্যা:
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - in.
- Complete sentence: He is walking in a corner store.
• Corner store
English Meaning: a small shop, especially on a corner of a road, that sells foods and other things that are often needed.
Bangla Meaning: একটি ছোট দোকান, বিশেষ করে রাস্তার এক কোণে, যা খাবার এবং অন্যান্য জিনিস বিক্রি করে যা প্রায়শই প্রয়োজন হয়।
• Walk-in
English Meaning: Used to refer to a space used for storing things that is large enough for a person to enter and walk around in:
Bangla Meaning: একজন ব্যক্তির প্রবেশ এবং চারপাশে হাঁটার জন্য যথেষ্ট বড় স্থান।
• অন্যদিকে,
Walk into sth
- to get a job very easily; become involved in something through ignorance or carelessness.
Source: Cambridge Dictionary.
২৪) Which is the correct feminine gender of Nephew?
Niece
Nice
Nephews
Nisei
Niece
ব্যাখ্যা:
• The correct feminine gender of Nephew is Niece
• Nephew (ভ্রাতুষ্পুত্র বা ভাইপো):
- Nephew হচ্ছে একটি Masculine Gender.
- এর Feminine gender হচ্ছে niece অর্থাৎ ভ্রাতুষ্পুত্রী বা ভাইঝি৷
Source: Applied English Grammar and composition, P.C DAS.
২৫) Which is the antonym of the word 'Rigid'?
Flexible
Hard
Inferiority
Short
Flexible
ব্যাখ্যা:
• Rigid (adjective)
- অনমনীয়; বাঁকানো যাবে না এমন; দৃঢ়; অপরিবর্তনীয়।
• অপশনগুলোর মধ্যে -
ক) Flexible (adjective)
- নমনশীল; আনম্য; নম্য; নমনীয়।
খ) Hard (adjective)
- শক্ত; কঠিন।
গ) Inferiority (noun)
- হীনমন্যতাবোধ।
ঘ) Short (adjective)
- হ্রস্ব; খাটো; খর্ব; ছোট; বেটে; অনুচ্চ; অল্প; স্বল্পস্থায়ী; স্বল্পায়ু।
• সুতরাং, বুঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Flexible শব্দটি Rigid এর বিপরীত অর্থ প্রকাশ করছে।
Source: Accessible Dictionary by Bangla Academy.
২৬) 0.3 × 0.6 = কত?
1.8
0.18
0.018
0.0018
0.18
ব্যাখ্যা:
প্রশ্ন: 0.3 × 0.6 = কত?
সমাধান:
0.3 × 0.6 = 0.18
২৭) তরল পদার্থের আয়তন পরিমাপের একক কোনটি?
গ্রাম
ফুট
লিটার
এয়র
লিটার
ব্যাখ্যা:
তরল পদার্থের আয়তন পরিমাপের একক:
লিটার।
(৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১ ঘনসেন্টিমিটার (Cubic Centimetre) বিশুদ্ধ পানির ওজন ১ গ্রাম। Cubic Centimetre কে সংক্ষেপে ইংরেজিতে c. c. (সি.সি.) লেখা হয়)।
১ লিটার বিশুদ্ধ পানির ওজন ১ কিলোগ্রাম।

২৮) x - y = 2 এবং x + y = 60 হলে, x2 - y2 এর মান কত?
130
30
120
60
120
ব্যাখ্যা:
প্রশ্ন: x - y = 2 এবং x + y = 60 হলে, x2 - y2 এর মান কত?
সমাধান:
দেওয়া আছে,
x - y = 2
এবং x + y = 60
আমরা জানি,
x2 - y2 = (x + y)(x - y)
= 60 × 2
= 120
২৯) ফারহানের জন্মদিন 29 ফেব্রুয়ারি। তাঁর জন্ম গ্রহণের সালটি হতে পারে
1900
2002
2008
2010
2008
ব্যাখ্যা:
প্রশ্ন: ফারহানের জন্মদিন 29 ফেব্রুয়ারি। তাঁর জন্ম গ্রহণের সালটি হতে পারে
সমাধান:
- ফেব্রুয়ারি মাস 29 দিনে হয় যখন বছরটি লিপ ইয়ার হয়।
- অপশনে প্রদত্ত সালগুলোর মধ্যে শুধুমাত্র 2008 হচ্ছে লিপ-ইয়ার।
- সুতরাং ফারহানের জন্মগ্রহণের সালটি হতে পারে 2008।
[গ্রেগরীয় অ্যালগরিদম অনুযায়ী, কোনো বছর ৪ দ্বারা বিভাজ্য এবং ১০০ দ্বারা বিভাজ্য না হলে তবে সেই বছর অধিবর্ষ হবে। কিন্তু ১০০ দ্বারা বিভাজ্য হলে সেই বছর অধিবর্ষ হবে না যদি ঐ বছর ৪০০ দ্বারা বিভাজ্য না হয়।]
৩০) - 1 হতে কত বিয়োগ করলে বিয়োগফল 0 (শূণ্য) হবে?
2
- 1
1
4
- 1
ব্যাখ্যা:
প্রশ্ন: -1 হতে কত বিয়োগ করলে বিয়োগফল 0 (শূণ্য) হবে?
সমাধান:
- 1 - ( - 1)
= - 1 + 1
= 0
অর্থাৎ, -1 হতে -1 বিয়োগ করলে বিয়োগফল 0 (শূণ্য) হবে।
৩১) x + y = x - y হলে, y এর মান নিচের কোনটি?
-1
0
1
2
0
ব্যাখ্যা:
প্রশ্ন: x + y = x - y হলে, y এর মান নিচের কোনটি?
সমাধান:
দেওয়া আছে,
x + y = x - y
⇒ y = - y
⇒ y + y = 0
⇒ 2y = 0
∴ y = 0
৩২) 1 বিলিয়ন = কত কোটি?
10
100
1000
10000
100
ব্যাখ্যা:
প্রশ্ন: 1 বিলিয়ন = কত কোটি?
সমাধান:
• 1 বিলিয়ন = 100 কোটি
• 1 মিলিয়ন = 10 লক্ষ
• 10 মিলিয়ন = 1 কোটি
• 1000 বিলিয়ন = 1 ট্রিলিয়ন
• 100000 কোটি বা, 1 লক্ষ কোটি = 1 ট্রিলিয়ন
৩৩) একটি কলম 11 টাকায় বিক্রি করলে 10% লাভ হয়। কলমটির ক্রয়মূল্য কত?
9 টাকা
10 টাকা
11 টাকা
12 টাকা
10 টাকা
ব্যাখ্যা:
প্রশ্ন: একটি কলম 11 টাকায় বিক্রি করলে 10% লাভ হয়। কলমটির ক্রয়মূল্য কত?
সমাধান:
10% লাভে,
ক্রয়মূল্য 100 টাকা হলে বিক্রয়মূল্য = 110 টাকা
এখন,
বিক্রয়মূল্য 110 টাকা হলে ক্রয়মূল্য = 100 টাকা
বিক্রয়মূল্য 1 টাকা হলে ক্রয়মূল্য = 100/110 টাকা
বিক্রয়মূল্য 11 টাকা হলে ক্রয়মূল্য = (100 × 11)/110 টাকা
= 10 টাকা
৩৪) x2 - x - 12 = 0 সমীকরণের মূলদ্বয় নিচের কোনটি?
3, 4
3, - 4
- 3, 4
- 3 , - 4
- 3, 4
ব্যাখ্যা:
প্রশ্ন: x2 - x - 12 = 0 সমীকরণের মূলদ্বয় নিচের কোনটি?
সমাধান:
x2 - x - 12 = 0
⇒ x2 - 4x + 3x - 12 = 0
⇒ x(x - 4) + 3(x - 4) = 0
⇒ (x + 3)(x - 4) = 0
হয়, x + 3 = 0
বা, x = - 3
অথবা, x - 4 = 0
বা, x = 4
∴ সমীকরণের মূলদ্বয় হবে - 3, 4
৩৫) যদি x = - 3 হয় এবং y = 2 হয়, তবে xy2 = কত?
36
- 36
- 12
12
- 12
ব্যাখ্যা:
প্রশ্ন: যদি x = -3 হয় এবং y = 2 হয়, তবে xy2 = কত?
সমাধান:
দেওয়া আছে,
x = - 3
এবং y = 2
∴ xy2 = - 3 × 22
= - 3 × 4
= - 12
৩৬) কোনটি ত্রিভুজের ক্ষেত্রফল?
(1/2) × ভূমি × উচ্চতা
ভূমি × উচ্চতা
লম্ব × ভূমি
(1/2) × লম্ব × উচ্চতা
(1/2) × ভূমি × উচ্চতা
ব্যাখ্যা:
প্রশ্ন: কোনটি ত্রিভুজের ক্ষেত্রফল?
সমাধান:
• ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2) × ভূমি × উচ্চতা
• সামন্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
৩৭) x + y = 3, xy = 2 হলে, x3 + y3 এর মান কত?
9
18
19
27
9
ব্যাখ্যা:
প্রশ্ন: x + y = 3, xy = 2 হলে, x3 + y3 এর মান কত?
সমাধান:
দেওয়া আছে,
x + y = 3
এবং xy = 2
∴ x3 + y3 = (x + y)3 - 3 · x · y (x + y)
= 33 - 3 × 2 × 3
= 27 - 18
= 9
৩৮) 9x2 - 16y এর উৎপাদক বিশ্লেষণ নিচের কোনটি?
(3x + 4y)(3x - 4y)
(4y - 3x)(4y + 3x)
(- 4y - 3x)(4y - 3x)
(3x + 4y)(- 4y - 3x)
প্রশ্নটি বাতিল করা হয়েছে
ব্যাখ্যা:
সঠিক উত্তর: (3x + 4√y)(3x - 4√y)
অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।
=======================
প্রশ্ন: 9x2 - 16y এর উৎপাদক বিশ্লেষণ নিচের কোনটি?
সমাধান:
9x2 - 16y
= (3x)2 - (4√y)2
= (3x + 4√y)(3x - 4√y)
৩৯) আরিফ ও আকিবের বয়সের অনুপাত 5 : 3; আরিফের বয়স 20 বছর হলে, কত বছর পর তাদের বয়সের অনুপাত 7 : 5 হবে?
5 বছর
6 বছর
8 বছর
10 বছর
8 বছর
ব্যাখ্যা:
প্রশ্ন: আরিফ ও আকিবের বয়সের অনুপাত 5 : 3; আরিফের বয়স 20 বছর হলে, কত বছর পর তাদের বয়সের অনুপাত 7 : 5 হবে?
সমাধান:
দেওয়া আছে,
আরিফ ও আকিবের বয়সের অনুপাত 5 : 3
আরিফের বয়স 20 বছর।
ধরি,
আকিবের বয়স = x
শর্তানুসারে,
20 : x = 5 : 3
⇒ x = (20 × 3)/5 = 12
আবার ধরি,
y বছর পরে তাদের বয়সের অনুপাত 7 : 5 হবে।
শর্তানুসারে,
(20 + y) : (12 + y) = 7 : 5
⇒ 100 + 5y = 84 + 7y
⇒ 7y−5y=100−84
⇒ 2y=16
∴ y = 8
৪০) ধানে চাল ও তুষের অনুপাত 7 : 3 হলে, এতে শতকরা কী পরিমাণ চাল আছে?
70%
30%
7%
3%
70%
ব্যাখ্যা:
প্রশ্ন: ধানে চাল ও তুষের অনুপাত 7 : 3 হলে, এতে শতকরা কী পরিমাণ চাল আছে?
সমাধান:
ধানের চাল ও তুষের অনুপাত 7 : 3
অনুপাতের যোগফল = 7 + 3 = 10
এতে শতকরা চালের পরিমাণ = (7/10) × 100%
= 70%
৪১) x + y = 6 এবং 2x = 4 হলে, y এর মান কত?
2
4
6
8
4
ব্যাখ্যা:
প্রশ্ন: x + y = 6 এবং 2x = 4 হলে, y এর মান কত?
সমাধান:
2x = 4
⇒ x = 4/2
∴ x = 2
এখন,
x + y = 6
⇒ y = 6 - 2
∴ y = 4
৪২) একটি সামন্তরিকের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার হলে, এর পরিসীমার অর্ধেক কত?
12
20
24
28
12
ব্যাখ্যা:
প্রশ্ন: একটি সামন্তরিকের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার হলে, এর পরিসীমার অর্ধেক কত?
সমাধান:
আমরা জানি,
সামান্তরিকের পরিসীমা = 2 × সন্নিহিত বাহুদ্বয়ের সমষ্টি
= 2 × (7 + 5)
= 24 সে.মি.
∴ পরিসীমার অর্ধেক = 24/2 সে.মি.
= 12 সে.মি.
৪৩) 20% ডিসকাউন্টের পরে একটি বইয়ের খরচ 400 টাকা দাঁড়ায়। তবে বইটির প্রকৃত মূল্য কত?
500 টাকা
480 টাকা
320 টাকা
333 টাকা
500 টাকা
ব্যাখ্যা:
প্রশ্ন: 20% ডিসকাউন্টের পরে একটি বইয়ের খরচ 400 টাকা দাঁড়ায়। তবে বইটির প্রকৃত মূল্য কত?
সমাধান:
20% ডিসকাউন্টে,
ক্রয়মূল্য দাড়ায় = (100 - 20) টাকা
= 80 টাকা
বইয়ের ক্রয়মূল্য 80 টাকা হলে প্রকৃত মূল্য = 100 টাকা
বইয়ের ক্রয়মূল্য 1 টাকা হলে প্রকৃত মূল্য = 100/80 টাকা
বইয়ের ক্রয়মূল্য 400 টাকা হলে প্রকৃত মূল্য = (100 × 400)/80 টাকা
= 500 টাকা
৪৪) 64, 81, 100, 121, _____, _____, শূন্যস্থানে সিরিজের পরবর্তী সংখ্যা গুলো কত হবে?
142, 163
144, 169
145, 168
140, 160
144, 169
ব্যাখ্যা:
প্রশ্ন: 64, 81, 100, 121, _____, _____, শূন্যস্থানে সিরিজের পরবর্তী সংখ্যা গুলো কত হবে?
সমাধান:
এখানে,
১ম পদ = 82 = 64
২য় পদ = 92 = 81
৩য় পদ = 102 = 100
৪র্থ পদ = = 112 = 121
তাহলে, ৫ম পদ = 122 = 144
এবং ৬ষ্ঠ পদ = 132 = 169
৪৫) 1/4, 1/2, 3/4 এর গড় কোনটি?
5/4
2/3
1/2
3/4
1/2
ব্যাখ্যা:
প্রশ্ন: 1/4, 1/2, 3/4 এর গড় কোনটি?
সমাধান:
1/4, 1/2, 3/4 এর যোগফল = (2 + 4 + 6)/8
= 12/8
= 3/2
1/4, 1/2, 3/4 এর গড় = (3/2)/3
= (3/2) × (1/3)
= 1/2
৪৬) ভাজক ভাগফলের 10 গুণ, ভাজক 0.5 হলে ভাজ্য কত?
0.025
0.25
25
2.5
0.025
ব্যাখ্যা:
প্রশ্ন: ভাজক ভাগফলের 10 গুণ, ভাজক 0.5 হলে ভাজ্য কত?
সমাধান:
ভাজক = 0.5
ভাগফল = 0.5/10 = 0.05
আমরা জানি,
ভাজ্য ÷ ভাজক = ভাগফল
⇒ ভাজ্য = ভাগফল × ভাজক
⇒ ভাজ্য = 0.05 × 0.5
∴ ভাজ্য = 0.025
৪৭) একটি ক্লাসে 9% শিক্ষার্থী A গ্রেড পেয়েছে। যদি ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা 300 হয় তবে কতজন শিক্ষার্থী A গ্রেড পেল?
21 জন
9 জন
35 জন
28 জন
প্রশ্নটি বাতিল করা হয়েছে
ব্যাখ্যা:
সঠিক উত্তর: 27 জন
অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।
===========================
প্রশ্ন: একটি ক্লাসে 9% শিক্ষার্থী A গ্রেড পেয়েছে। যদি ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা 300 হয় তবে কতজন শিক্ষার্থী A গ্রেড পেল?
সমাধান:
100 জনে A গ্রেড পেয়েছে = 9 জন
1 জনে A গ্রেড পেয়েছে = 9/100 জন
300 জনে A গ্রেড পেয়েছে = (9 × 300)/100 জন
= 27 জন
৪৮) দুটি মেশিন এক সাথে ঘণ্টায় 4টি খেলনা তৈরী করে। 6টি মেশিন 2 ঘণ্টায় কতটি খেলনা তৈরী করবে?
32
16
12
24
24
ব্যাখ্যা:
প্রশ্ন: দুটি মেশিন এক সাথে ঘণ্টায় 4টি খেলনা তৈরী করে। 6টি মেশিন 2 ঘণ্টায় কতটি খেলনা তৈরী করবে?
সমাধান;
2 টি মেশিন 1 ঘণ্টায় তৈরী করে = 4 টি খেলনা
∴ 1 টি মেশিন 1 ঘণ্টায় তৈরী করে = 4/2 টি খেলনা
∴ 6 টি মেশিন 1 ঘণ্টায় তৈরী করে = (4 × 6)/2 টি খেলনা
∴ 6 টি মেশিন 2 ঘণ্টায় তৈরী করে = (4 × 6 × 2)/2 টি খেলনা
= 24 টি খেলনা
৪৯) একটি পেন্সিলের দাম 10 টাকা ও একটি কলমের দাম 20 টাকা। যদি মিতার 100 টাকা থাকে তবে কতগুলো পেন্সিল ও কলম কিনতে পারবে?
6 টি পেন্সিল ও 4 টি কলম
8 টি পেন্সিল ও 2 টি কলম
2 টি পেন্সিল ও 8 টি কলম
4 টি পেন্সিল ও 3 টি কলম
4 টি পেন্সিল ও 3 টি কলম
ব্যাখ্যা:
প্রশ্ন: একটি পেন্সিলের দাম 10 টাকা ও একটি কলমের দাম 20 টাকা। যদি মিতার 100 টাকা থাকে তবে কতগুলো পেন্সিল ও কলম কিনতে পারবে?
সমাধান:
ক) 6টি পেন্সিল ও 4টি কলম
(6 × 10) + (4 × 20) = 60 + 80 = 140 টাকা
খ) 8টি পেন্সিল ও 2টি কলম
(8 × 10) + (2 × 20) = 80 + 40 = 120 টাকা
গ) 2টি পেন্সিল ও 8টি কলম
(2 × 10) + (8 × 20) = 20 + 160 = 180 টাকা
ঘ) 4টি পেন্সিল ও 3টি কলম
(4 × 10) + (3 × 20) = 40 + 60 = 100 টাকা
অতএব, যদি মিতার 100 টাকা থাকে তবে 4টি পেন্সিল ও 3টি কলম কিনতে পারবে।
৫০) সকাল ছয়টার সময় ঘণ্টার কাটা ও মিনিটের কাটার মধ্যে কোণের পরিমাপ কত?
90°
180°
120°
60°
180°
ব্যাখ্যা:
প্রশ্ন: সকাল ছয়টার সময় ঘণ্টার কাটা ও মিনিটের কাটার মধ্যে কোণের পরিমাপ কত?
সমাধান:
মধ্যবর্তী কোণের পরিমাণ:
= │(11M - 60H)/2│
= │(11 × 00 - 60 × 6)/2│
= │0 - 360)/2│
= │- 360/2│
= 180°
৫১) বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে "Memory of World Register" এ স্থান দিয়েছে -
UNESCO
UNICEF
UNDP
UNFPA
UNESCO
ব্যাখ্যা:
৭ই মার্চের ভাষণ:
- পাকিস্তানি শাসকগোষ্ঠী কর্তৃক নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের টালবাহানার পরিপ্রেক্ষিতে ১৯৭১ সালের ৭ই মার্চ বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রদান করেন।
- ৭ই মার্চের ভাষণকে ২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেস্কো মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইনটারন্যাশনাল রেজিস্ট্রারে অন্তর্ভুক্ত করে।
⇒ ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু চারটি দাবি উত্থাপন করেন।
- এগুলো হলো:
১। চলমান সামরিক আইন প্রত্যাহার করা।
২। সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া।
৩। গণহত্যার তদন্ত করা।
৪। নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা।
উল্লেখ্য,
- ২০১৭ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ঐতিহাসিক '৭ই মার্চের ভাষণ' কে 'বিশ্বের প্রামাণ্য ঐতিহ্য' হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা, ইউনেস্কো (UNESCO)।
- ভাষণটি ইউনেস্কো বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য সংরক্ষণের জন্য ‘Memory of the World International Heritage Register'- এর তালিকায় অন্তর্ভুক্ত করেছে।
- এ পর্যন্ত এসব স্বীকৃতির মধ্যে ইউনেস্কো বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকেই প্রথম পাণ্ডুলিপিবিহীন এবং অলিখিত ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়।
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
৫২) ২০২৬ FIFA বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?
স্পেন
ইংল্যান্ড
ব্রাজিল
মেক্সিকো
মেক্সিকো
ব্যাখ্যা:
ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- আয়োজক দেশ: ৩টি (মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো)।
- এটি বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর।
- সময়কাল: ১১ জুন, ২০২৬ - ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।
উৎস: FIFA ওয়েবসাইট।
৫৩) "Mother of Humanity" খ্যাতি কে পেয়েছেন?
ইন্দিরা গান্ধী
অং সান সুচী
শেখ হাসিনা
মাদার তেরেসাঁ
শেখ হাসিনা
ব্যাখ্যা:
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে গুরুত্বপূর্ণ নয়।
মাদার অব হিউম্যানিটি:
- মিয়ানমারের রাখাইন রাজ্যে নির্যাতনের শিকার রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেয়ায় ইতোমধ্যে বিশ্বের কাছে প্রশংসিত হয়েছে বাংলাদেশ।
- ব্রিটিশ মিডিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মাদার অব হিউম্যানিটি’(মানবতার জননী) বলে আখ্যায়িত করেছে।
- কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
- এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে ব্রিটেনভিত্তিক গণমাধ্যম 'চ্যানেল ফোর'।
- চ্যানেলটির এশিয়া প্রতিনিধি জনাথান মিলার তার প্রতিবেদনে তুলে ধরেন ক্যাম্পে থাকা রোহিঙ্গাদের মানবেতর জীবনের কিছু অংশ।
- ওই প্রতিবেদনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মাদার অব হিউম্যানিটি’ বলে ভূষিত করা হয়।
অন্যদিকে -
- প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে প্রচ্ছদ প্রতিবেদন করেছে নেদারল্যান্ডসের নামকরা 'ডিপ্লোম্যাট ম্যাগাজিন'।
- সাময়িকীটি তাদের প্রচ্ছদ প্রতিবেদনের শিরোনাম করেছে ‘শেখ হাসিনা : মাদার অব হিউম্যানিটি’।
উৎস: ১৬ সেপ্টেম্বর, ২০১৯, কালের কন্ঠ।
৫৪) পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কোন জেলায় অবস্থিত?
বগুড়া
নওগাঁ
ভোলা
নাটোর
নওগাঁ
ব্যাখ্যা:
পাহাড়পুর বৌদ্ধ বিহার:
- পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধ বিহার।
- এই মহাবিহার বাংলাদেশের নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় অবস্থিত।
- এটি প্রাচীন বাংলার একটি বৌদ্ধ বিহার।
- পাহাড়পুরএর উৎখননকৃত বিহার কমপ্লেক্সের সঙ্গে সোমপুর মহাবিহারকে অভিন্ন মনে করা হয়।
উল্লেখ্য,
- পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপালদেব অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহার তৈরি করছিলেন।
- ১৮৭৯ সালে স্যার কানিংহাম এই বিশাল কীর্তি আবিষ্কার করেন।
- ১৯৮৫ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়।
- পাহাড়পুরকে পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধবিহার বলা যেতে পারে।
- আয়তনে এর সাথে ভারতের নালন্দা মহাবিহারের তুলনা হতে পারে।
- এটি ৩০০ বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্মচর্চা কেন্দ্র ছিল।
- শুধু উপমহাদেশের বিভিন্ন স্থান থেকেই নয়, চীন, তিব্বত, মায়ানমার (তদানীন্তন ব্রহ্মদেশ), মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশের বৌদ্ধরা এখানে ধর্মচর্চা ও ধর্মজ্ঞান অর্জন করতে আসতেন।
- খ্রিষ্টীয় দশম শতকে বিহারের আচার্য ছিলে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান।
- পুন্ড্রবর্ধনের রাজধানী পুন্ড্রনগর (বর্তমান মহাস্থান) এবং অপর শহর কোটিবর্ষ (বর্তমান বানগড়)এর মাঝামাঝি স্থানে অবস্থিত ছিল সোমপুর মহাবিহার।
- এর ধ্বংসাবশেষটি বর্তমান বাংলাদেশের বৃহত্তর রাজশাহীর অন্তর্গত নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত।
উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
৫৫) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরষ্কার পান?
১৯১৩
১৯১৪
১৯২৩
১৯২৪
১৯১৩
ব্যাখ্যা:
রবীন্দ্রনাথ ঠাকুর:
- রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে একজন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- তাঁর ছদ্মনাম: ভানুসিংহ ঠাকুর।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- রবীন্দ্রনাথ ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ সন্তান।
- তাঁর বিখ্যাত উপন্যাস: চোখের বালি, গোরা, ঘরে বাইরে, চতুরঙ্গ, শেষের কবিতা, যোগাযোগ, চার অধ্যায় ইত্যাদি।
- ব্রিটিশরা তাঁকে 'নাইট' উপাধিতে ভূষিত করে ১৯১৫ সালে।
- তাঁর মৃত্যু: ৭ আগস্ট ১৯৪১ (বয়স ৮০), কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে।
উল্লেখ্য,
- ১৯১৩ সালে তাঁকে সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়।
- বিশ্বভারতীর সেফ্টি ভল্টে রাখা ছিল সেই অনন্য সম্মান।
- কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই, যে ২০০৪ সালে রবীন্দ্রনাথের নোবেল চুরি হয়ে যায়।
- পরবর্তীকালে সুইডিশ অ্যাকাডেমি নোবেলের দুটি রেপ্লিকা দিয়েছিল বিশ্বভারতীকে।
উৎস: বাংলাপিডিয়া।
৫৬) “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী” গানটির রচিয়তা কে?
আল মাহমুদ
নির্মলেন্দু গুণ
আব্দুল গাফ্ফার চৌধুরী
শামসুর রহমান
আব্দুল গাফ্ফার চৌধুরী
ব্যাখ্যা:
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি:
- 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি' গানটির রচয়িতা 'আবদুল গাফ্ফার চৌধুরী'।
উল্লেখ্য,
- এই গানটি প্রথম হাসান হাফিজুর রহমান সম্পাদিত 'একুশে ফেব্রুয়ারি'(১৯৫৩) গ্রন্থে সংকলিত হয়।
- গানটির প্রথম সুরকার ছিলেন আবদুল লতিফ।
- বর্তমান সুরকার আলতাফ মাহমুদ।
- ঢাকা কলেজের নতুন নতুন ছাত্র ইউনিয়নের অভিষেক অনুষ্ঠানে গানটি প্রথম গাওয়া হয়।
⇒ আবদুল গাফ্ফার চৌধুরী:
- তিনি ১৯৩৪ সালে বরিশালের উলানিয়ায় জন্মগ্রহণ করেন।
- তাঁর অমর কর্ম হচ্ছে 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি'।
- এই গানটি প্রথম প্রকাশিত হয়- হাসান হাফিজুর রহমান সম্পাদিত 'একুশে ফেব্রুয়ারি' (১৯৫৩) সংকলন গ্রন্থে।
- ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ভাষার দাবিতে ছাত্রমিছিলে গুলি চালানোর প্রেক্ষাপটেই রচিত হয়েছিল গানটি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫৭) পদ্মা সেতু বাংলাদেশের কোন প্রান্তে?
দক্ষিণ-পশ্চিম
উত্তর-পশ্চিম
উত্তর-দক্ষিণ
পূর্ব-দক্ষিণ
দক্ষিণ-পশ্চিম
ব্যাখ্যা:
পদ্মা সেতু:
- পদ্মা নদীর ওপর নির্মিত পদ্মা সেতু একটি বহুমুখী সড়ক ও রেল সেতু।
- এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু।
- এটি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম প্রান্তে অবস্থিত।
- সেতুটি মুন্সিগঞ্জের মাওয়া, লৌহজংকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের সঙ্গে সংযুক্ত করেছে।
- এর ফলে দেশের দক্ষিণ-পশ্চিম প্রান্ত উত্তর-পুর্বাঞ্চলের সঙ্গে যুক্ত হয়েছে।
- পদ্মা সেতুর নকশা প্রণয়ন করে AECOM।
- মূল সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার।
- সেতুর প্রস্থ ১৮.১০ মিটার।
- সেতুতে মোট পাইল রয়েছে ২৭২টি।
- পদ্মা সেতু তৈরি করা হয়েছে ৯ মাত্রার ভূমিকম্প সহনীয় করে।
- পদ্মা সেতুর মোট স্প্যান ৪১টি, যার প্রতিটির দৈর্ঘ্য ১৫০ মিটার ।
- পদ্মা সেতুর মোট পিলার রয়েছে ৪২টি।
- পদ্মা সেতুর নেভিগেশন ক্লিয়ারেন্স ১৮.৩০ মিটার।
- ৩০ সেপ্টেম্বর, ২০১৭ তারিখে প্রথম স্প্যান বসানো হয়।
- ১০ ডিসেম্বর, ২০২০ তারিখে শেষ স্প্যান বসানো হয়।
- ২৫ জুন, ২০২২ তারিখে পদ্মা সেতু উদ্বোধন করা হয়।
উৎস: i) ২৫ জুন, ২০২২, The Daily Star বাংলা।
ii) সেতু বিভাগ ওয়েবসাইট।
৫৮) বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে জংশন কোনটি?
ঈশ্বরদী
কমলাপুর
টঙ্গী
রংপুর
ঈশ্বরদী
ব্যাখ্যা:
ঈশ্বরদী রেলওয়ে জংশন:
- ঈশ্বরদী রেলওয়ে জংশন বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় অবস্থিত প্রায় একশাে বছরের পুরােনাে ব্রিটিশ আমলে নির্মিত রেলওয়ে জংশন।
- এটি বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে জংশন।
- বৃটিশকাল থেকেই ঈশ্বরদী একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন।
- এ ঈশ্বরদী জংশন স্টেশনটি পাকশী হার্ডিঞ্জ সেতু নির্মিত হওয়ার পূর্বে বর্তমান ঈশ্বরদী এয়ার পোর্ট এর নিকটবর্তী স্থানে অবস্থিত ছিল।
- সেই সময় পদ্মানদীর পশ্চিম পাড়ে রেলওয়ে ঘাট এবং পূর্ব পাড়ে রেলওয়ে সাড়া ঘাট লাইন ছিল।
- এপাড় ওপাড় নদী পথে রেলওয়ে ফেরীতে যাত্রী ও মালামাল পারাপার করা হত।
- পরে পাকশী হার্ডিঞ্জ সেতু চালু হওয়ার পর ঈশ্বরদী স্টেশনটি বর্তমান স্থানে অবস্থিত হয়।
- সেই থেকে ভেড়ামারা স্টেশন হতে সোজা পাকশী হার্ডিঞ্জ সেতু পার হয়ে ঈশ্বরদী জংশন স্টেশন হয়ে আজিমনগর ও আব্দুলপুর পর্যন্ত নতুন লাইন চালু হয়।
- ০১/৭/২০০৯ খ্রিঃ সাঁড়া-ঈশ্বরদী হতে ভাঙ্গুড়া স্টেশন পর্যন্ত রেললাইন চালু হয়।
- বর্তমানে ৪টি গুরুত্বপূর্ণ রেলপথ ঈশ্বরদীর সাথে সংযুক্ত।
- এগুলো হল ঈশ্বরদী-খুলনা, ঈশ্বরদী-রাজশাহী, ঈশ্বরদী-পার্বতীপুর এবং ঈশ্বরদী- ঢাকা।
অন্যদিকে,
⇒ কমলাপুর রেলস্টেশন:
- কমলাপুর রেলওয়ে স্টেশন বাংলাদেশের কেন্দ্রীয় রেলস্টেশন।
- এটি বাংলাদেশের সবচেয়ে বড় রেলস্টেশনও।
- এর অবস্থান ঢাকার মতিঝিলে।
- এটি ঢাকার সঙ্গে দেশের অন্য জায়গার মধ্যে যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টার্মিনাল।
- এ স্টেশনের স্থাপত্যশৈলী অনন্য।
- কমলাপুর রেলস্টেশনের স্থপতি ছিলেন দুই মার্কিন নাগরিক।
- তারা ছিলেন ড্যানিয়েল বার্নহ্যাম এবং বব বুই।
উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন।
ii) ৭ ফেব্রুয়ারি ২০২১, প্রথম আলো।
৫৯) সিলেট জেলার পোষ্টাল কোড কত?
১৫০০
২৬০০
৩১০০
৪১০০
৩১০০
ব্যাখ্যা:
সিলেট:
- সিলেটের উত্তরে ভারতের খাসিয়া-জৈন্তিয়া পাহাড়, দক্ষিণে মৌলভীবাজার জেলা, পূর্বে ভারতের কাছাড় ও করিমগঞ্জ জেলা, পশ্চিমে সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা।
- সিলেট জেলা ১৭৭২ সালের ১৭ মার্চ প্রতিষ্ঠিত হয়।
- ১৪ শতকে ইয়েমেনের সাধক পুরুষ হযরত শাহজালাল (র.) সিলেট জয় করেন এবং ইসলাম প্রচার শুরু করেন।
- সিলেট বা শ্রীহট্ট (সমৃদ্ধ হাট) বহু আগে থেকেই একটি বর্ধিষ্ণু বাণিজ্য কেন্দ্র হিসেবে বর্তমান ছিল।
- সিলেট জেলার পোস্টাল কোড - ৩১০০।
⇒ মহান সাধক হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.)সহ ৩৬০ আউলিয়ার পুণ্যভূমি সিলেট একটি প্রাচীন জনপদ।
- সুলতানী আমলে সিলেটের নাম ছিল জালালাবাদ।
- নানকার বিদ্রোহ সিলেটের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা।
- দেশের সর্ববৃহৎ হাওর হাকালুকি সিলেট জেলায় অবস্থিত।
- দেশে সবচেয়ে বেশি চা উৎপাদন হয় এই বিভাগে।
- সিলেট জেলা প্রাকৃতিক গ্যাস, তেল, চুনাপাথর, কঠিন শিলা, বালুসহ অন্যান্য প্রাকৃতিক সম্পদে অনন্য একটি জেলা।
- দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত সিলেটের লালাখালে হয়ে থাকে।
উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৬০) সর্বশেষ সাফ-গেমস কোথায় অনুষ্ঠিত হয়? [অক্টোবর, ২০২৪]
ভারত
বাংলাদেশ
শ্রীলংকা
নেপাল
ভারত
ব্যাখ্যা:
১৪তম সাফ চ্যাম্পিয়নশিপ:
- ২০২৩ সালে সর্বশেষ সাফ গেমস ভারতে অনুষ্ঠিত হয়।
- ভারতের বেঙ্গালুরুতে ২১ জুন-৪ জুলাই, ২০২৩ অনুষ্ঠিত হয়েছিল।
- আয়োজক: South Asian Football Federation (SAFF).
- অংশগ্রহণকারী দল: ৮টি।
- মোট ম্যাচ: ১৫টি।
- মোট গোল: ৩৮টি।
- চ্যাম্পিয়ন: ভারত।
- রানার্স আপ: কুয়েত।
- সেরা খেলোয়াড়: সুনিল ছেত্রি।
- ফেয়ার প্লে ট্রফি: নেপাল।
- সেরা গোল রক্ষক: আনিছুর রহমান জিকো (বাংলাদেশ)।
উল্লেখ্য,
- ভারত সাফ চ্যাম্পিয়নশিপের ১৩তম আসরের বিজয়ী।
উৎস: SAFF Championship ওয়েবসাইট।
৬১) মার্ক জুকারবার্গ কোথায় জন্মগ্রহণ করেছিলে?
মেক্সিকো
চিলি
কানাডা
আমেরিকা
আমেরিকা
ব্যাখ্যা:
মার্ক জুকারবার্গ:
- মার্ক জুকারবার্গ একজন আমেরিকান উদ্যোক্তা, সফটওয়্যার ডেভেলপার এবং সমাজসেবী।
- তিনি বিশ্বের বৃহত্তম সামাজিক নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও।
- তার পুরো নাম মার্ক এলিয়ট জাকারবার্গ।
⇒ জাকারবার্গের জন্ম আমেরিকার নিউ ইয়র্কের হোয়াইট প্লেইনসে।
- মার্ক জুকারবার্গ অধ্যয়ন করেছেন হার্ভাড বিশ্ববিদ্যালয়ে।
উল্লেখ্য,
- ফেসবুক প্রতিষ্ঠাতা হিসেবে তিনি বেশি পরিচিত।
- ২০০৪ সালের ৪ ঠা ফেব্রুয়ারি মার্ক জাকারবার্গ তার বন্ধুদের নিয়ে ফেসবুক প্রতিষ্ঠা করেন।
- ফেসবুক সামাজিক যোগাযোগ ব্যবস্থার একটি ওয়েবসাইট।
- বিনামূল্যে যে কেউ ফেসবুকের সদস্য হতে পারে।
- ফেসবুকের বর্তমান নাম ‘মেটা’।
উৎস: Britannica.
৬২) টেলিফোন কে আবিষ্কার করেন?
মিশেল প্লাতিনী
নিউটন
আলেকজান্ডার গ্রাহাম বেল
ইশিকাওয়া
আলেকজান্ডার গ্রাহাম বেল
ব্যাখ্যা:
টেলিফোন:
- টেলিফোন মানুষের মুখের কথা তাৎক্ষণিক প্রেরণ ও গ্রহণের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্র।
- ১৮৭৫ সালে আলেকজান্ডার গ্রাহামবেল টেলিফোন আবিষ্কার করেন।
- টেলিফোনে পাঁচটি উপাংশ পাঁচটি।
- যথা: সুইচ, রিংগার, কী প্যাড, মাইক্রোফোন এবং স্পিকার।
- ফুল-ডুপ্লেক্স মোডে ডাটা ট্রান্সমিট করে।
- ISDN-এর পূর্ণ অর্থ হচ্ছে Integrated Service Digital Network.
- এটি নিয়মিত টেলিফোনের বিকল্প এক ধরনের টেলিফোন সার্ভিস।
⇒ টেলিফোনে সংবাদ আদান দু'পদ্ধতিতে হয়ে থাকে।
- যথা: এনালগ ও ডিজিটাল।
- এনালগ পদ্ধতিতে শব্দকে সরাসরি তড়িতে পরিণত করে প্রেরণ করা হয়।
- ডিজিটাল পদ্ধতিতে তড়িৎশক্তিকে ডিজিটাল সংবাদে রূপান্তর করে।
• আলেকজান্ডার গ্রাহাম বেল:
- আলেকজান্ডার গ্রাহাম বেল ছিলেন একজন স্কটিশ বংশোদ্ভূত আমেরিকান উদ্ভাবক এবং বিজ্ঞানী।
- তিনি স্কটল্যান্ডের এডিনবার্গে ৩ মার্চ ১৮৪৭ সালে জন্মগ্রহণ করেন।
- মার্কিন যুক্তরাষ্ট্রে থাকাকালীন বেল বেশ কয়েকটি বৈদ্যুতিক প্রযুক্তি উদ্ভাবন এবং উন্নত করেছিল।
- ১৮৭৬ সালে আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন।
- বেল ফটোফোন (১৮৮০) এবং গ্রাফোফোন (১৮৮৬) সহ বেশ কয়েকটি সোনিক প্রযুক্তি তৈরি করেছেন।
- তিনি ২ আগস্ট ১৯২২ সালে কানাডাতে মৃত্যুবরণ করেন।
উৎস: Britannica.
৬৩) কোন নদী দ্বারা বাংলাদেশ ও মায়ানমার সীমানা নির্ধারণ করা হয়েছে?
সাঙ্গু
নাফ
হালদা
কর্ণফুলী
নাফ
ব্যাখ্যা:
নাফ নদী (Knaf):
- বাংলাদেশ ও মিয়ানমারকে পৃথক করেছে নাফ নদী।
- নাফ নদী (Naf River) কক্সবাজার জেলার সর্ব দক্ষিণ-পূর্ব কোণ দিয়ে প্রবাহিত প্রলম্বিত খাঁড়ি সদৃশ নাফ নদী মায়ানমারের আরাকান থেকে কক্সবাজার জেলাকে বিভক্ত করেছে।
- কক্সবাজার জেলার দক্ষিণে এটি একটি বড় নদী।
- আরাকান ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সীমান্তের অন্যান্য পাহাড় থেকে উৎসারিত নাফ নদী বঙ্গোপসাগরে এসে পড়েছে।
- নাফ নদীর মোহনা অত্যন্ত প্রশস্ত।
- উৎপত্তিস্থল থেকে বঙ্গোপসাগরে পতিত হওয়া পর্যন্ত এ নদীর দৈর্ঘ্য প্রায় ৫৬ কিলোমিটার।
⇒ বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত:
- মিয়ানমার বাংলাদেশের দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত।
- বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম নাফ নদী।
- বাংলাদেশ ও মিয়ানমার সীমানা রেখা বাংলাদেশের দক্ষিণ-পূর্বে এবং মিয়ানমারের পশ্চিমে অবস্থিত।
- সীমান্তের মোট দৈর্ঘ্য ২৮০ কিলোমিটার (১৭০ মাইল)।
- মিয়ানমারের সাথে বাংলাদেশের তিনটি জেলার স্থল সীমান্ত আছে।
- তিনটি হলো: রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার।
উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৪) বাংলাদেশের প্রথম নারী স্পিকার কে?
এ্যাডভোকেট সাহারা খাতুন
শিরিন শারমিন চৌধুরী
ডা: দীপু মণি
বেগম রওশন এরশাদ
শিরিন শারমিন চৌধুরী
ব্যাখ্যা:
জাতীয় সংসদের স্পিকার:
- সভাধ্যক্ষ বা স্পিকার হলেন বাংলাদেশের জাতীয় সংসদের সভা পরিচালক বা প্রিসাইডিং অফিসার।
- স্পিকার সংসদ অধিবেশনের কাজকর্ম পরিচালনা করেন।
- তিনি সভার নিয়মশৃঙ্খলা রক্ষা করেন।
- কোনো সদস্য নিয়মবহির্ভূত আচরণ করলে তাকে সভাধ্যক্ষবরখাস্ত করতে পারেন।
- তিনি অনাস্থা প্রস্তাব, মুলতুবি প্রস্তাব, নিন্দা প্রস্তাব ও নিয়মানুযায়ী দৃষ্টি-আকর্ষণী বিজ্ঞপ্তি সহ বিভিন্ন প্রস্তাব উত্থাপনের অনুমতি দেন।
- অধিবেশনে কোন বিষয়টি নিয়ে আলোচনা হবে তাও স্পিকার স্থির করেন।
উল্লেখ্য,
- ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশের ইতিহাসে জাতীয় সংসদের প্রথম নারী ও সর্বকনিষ্ঠ স্পিকার।
- এর আগে তিনি বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন।
- তিনি নবম জাতীয় সংসদের স্পিকারসহ বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী স্পিকার হিসেবে ৩০ এপ্রিল, ২০১৩ তারিখে নির্বাচিত হন।
- ৪৬ বছর বয়সে তিনি সর্বকনিষ্ঠ স্পিকাররূপে সাবেক স্পিকার ও বর্তমান রাষ্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদের স্থলাভিষিক্ত হন।
উৎস: বাংলাদেশের জাতীয় সংসদ ওয়েবসাইট।
৬৫) বাংলাদেশ ব্যাংকের বর্তমান গর্ভনর কে? [অক্টোবর, ২০২৪]
আতিয়ার রহমান
সালেহ্ আহমেদ
ফরাস উদ্দীন
ফজলে কবির
প্রশ্নটি বাতিল করা হয়েছে
ব্যাখ্যা:
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন। অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।
বাংলাদেশ ব্যাংক:
- বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক ও মুদ্রা নিয়ন্ত্রণের প্রধান কর্তৃপক্ষ।
- এটি বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২-এর মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠা লাভ করে।
- বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় ঢাকার মতিঝিলে অবস্থিত।
- বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় ব্যতীত এর আরও দশটি শাখা রয়েছে।
- এগুলো হলো: মতিঝিল, ঢাকা, সদরঘাট, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, রাজশাহী, বগুড়া, খুলনা, ময়মনসিংহ, রংপুর।
⇒ ব্যাংকটি পরিচালনার জন্য ৮ সদস্যবিশিষ্ট একটি পরিচালনা পর্ষদ রয়েছে।
- বাংলাদেশ ব্যাংকের গভর্নর এ পর্ষদের সভাপতি।
- বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর: ড. আহসান এইচ মনসুর (১৩তম)।
- বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ ৪ বছর।
উৎস: i) Bangladesh Bank ওয়েবসাইট।
ii) প্রথম আলো।
৬৬) বাণিজ্যিক ব্যাংক নয় কোনটি?
বাংলাদেশ ব্যাংক
সোনালী ব্যাংক
জনতা ব্যাংক
ব্র্যাক ব্যাংক
বাংলাদেশ ব্যাংক
ব্যাখ্যা:
বাণিজ্যিক ব্যাংক:
- যে ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান আমানত গ্রহণ ও ঋণদান করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে।
- ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইনানুসারে বাণিজ্যিক ব্যাংক গঠিত ও পরিচালিত হয়।
- বাংলাদেশে ৬টি রাষ্ট্রয়াত্ত, ৪৩টি বেসরকারি ও ৯টি বিদেশি বাণিজ্যিক ব্যাংক রয়েছে।
⇒ ব্যাংক খাত:
• দেশের মোট তফসিলি ব্যাংক: ৬১টি (ফেব্রুয়ারি, ২০২৩ পর্যন্ত)।
- রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক: ৬টি,
- বিশেষায়িত ব্যাংক: ৩টি,
- বেসরকারি বাণিজ্যিক ব্যাংক: ৪৩টি,
- বিদেশি ব্যাংক: ৯টি।
- ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান: ৩৬টি।
উল্লেখ্য,
- সোনালী ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংক।
- ব্র্যাক ব্যাংক পিএলসি বাংলাদেশের স্বায়ত্তশাসিত বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে অন্যতম।
অন্যদিকে,
বাংলাদেশ ব্যাংক:
- বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক ও মুদ্রা নিয়ন্ত্রণের প্রধান কর্তৃপক্ষ।
- এটি বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২-এর মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠা লাভ করে।
- বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় ঢাকার মতিঝিলে অবস্থিত।
- বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় ব্যতীত এর আরও দশটি শাখা রয়েছে।
- এগুলো হলো: মতিঝিল, ঢাকা, সদরঘাট, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, রাজশাহী, বগুড়া, খুলনা, ময়মনসিংহ, রংপুর।
উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।
৬৭) কোনটি সামাজিক সাইট নয়?
ফেসবুক
টুইটার
ইউটিউব
গুগল
গুগল
ব্যাখ্যা:
সামাজিক যোগাযোগের সাইট :
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিক যোগাযোগকে দ্রুত, আকর্ষণীয়, এবং কার্যকরী করে তুলেছে।
- শুধু এ নয়, এর বাইরেও নানানভাবে আমাদের সামাজিক ব্যাপারগুলো ইন্টারনেটে উঠে এসেছে।
- এখন ইন্টারনেটে গড়ে উঠেছে বেশকিছু সামাজিক যোগাযোগের সম্পূর্ণ সাইট।
- নিজের ভালো-লাগা মন্দলাগা, অনুষ্ঠানাদি, চাকরিতে প্রমোশন, সন্তানাদির বিয়ে ইত্যাদি নানা বিষয়ের তথ্য, ছবি কিংবা ভিডিও বিনিময় করা যায় এগুলোর যে কোনো একটি থেকে।
- বর্তমানে প্রায় শতাধিক এরকম ওয়েবসাইট রয়েছে।
- এগুলোর মধ্যে ফেসবুক (www.facebook.com), লিংকড-ইন (Linked in.com) গুগল প্লাস (plus.google.com), টুইটার (www.twitter.com), জোপা (www.zooppa.com), মাইস্পেস (www.myspace.com) এগুলো খুবই জনপ্রিয়।
অন্যদিকে,
- গুগল ইনকরপোরেটেড মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারনেট ও সফটওয়্যার সেবাদানকারী বহুজাতিক কোম্পানি।
- বিশেষভাবে তাদের গুগল সার্চ ইঞ্জিন, অনলাইন বিজ্ঞাপন সেবা ও ক্লাউড কম্পিউটিং সেবার জন্য এটি প্রসিদ্ধ।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অষ্টম শ্রেণী।
৬৮) কম্পিউটারের জাস্টিফাইড কমান্ড দিলে এলাইনমেন্ট কোন দিকে যাবে?
বাম দিকে
ডান দিকে
মাঝ বরাবর
সবদিকে সমান
সবদিকে সমান
ব্যাখ্যা:
ডকুমেন্টের এলাইনমেন্ট:
- কোন ডকুমেন্টের প্যারাগ্রাফ মার্জিনের কোন দিকে মিশে থাকবে তা এলাইনমেন্টের দ্বারা নির্ধারণ করা হয়।
- সাধারণত প্যারাগ্রাফের এলাইনমেন্ট বামদিকে থাকে।
- প্যারাগ্রাফের এলাইনমেন্ট চার ধরনের হতে পারে।
- বামদিক থেকে, ডানদিক থেকে, মাবা বরাবর অথবা সবদিকে সমান (জাস্টিফাইভ) প্যারাগ্রাক এলাইন করা যায়।
- কোন প্যারাগ্রাফের এলাইনমেন্ট পরিবর্তন করতে হলে প্রথমে তা নির্বাচন করতে হয়, তারপর এলাইনমেন্ট করা হয়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সপ্তম শ্রেণি।
৬৯) Trojan Horse- কি?
ডিভাইস
পেন
ল্যান
ভাইরাস
ভাইরাস
ব্যাখ্যা:
কম্পিউটার ভাইরাস:
- মূলত কম্পিউটার ভাইরাস কম্পিউটারে প্রবেশ করার পর ভাইরাসের বংশবিস্তার হতে থাকে এবং একপর্যায়ে সম্পূর্ণ কম্পিউটারকে সংক্রমিত করে অচল করে দেয়।
- সাধারণত ইন্টারনেটে বিভিন্ন তথ্য, ফাইল, সফটওয়্যার, ই-মেইল ইত্যাদির মাধ্যমে এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারের সাথে আদান-প্রদানের ফলে ভাইরাস আক্রমণ হতে পারে।
কয়েকটি কম্পিউটার ভাইরাস:
- ভিবিএস/হেল্পার,
- ওয়ার্ম,
- ভিবিএস/আকুই,
- ট্রোজান হর্স,
- এক্স ৯৭এম/হপার.আর,
- মাইক্রো ভাইরাস,
- বুট সেক্টর ভাইরাস,
- জেরুজালেম,
- স্টোন,
- ঢাকা ভাইরাস,
- ভিয়েনা,
- সিআইএইচ ইত্যাদি।
উল্লেখ্য,
- CIH ভাইরাসের রচয়িতা Chen Ing-hau (চেন ইং- হাও) যিনি তাইওয়ানের Tatung University এর ছাত্র ছিলেন।
- তার নামের আদ্যাক্ষর নিয়েই মূলত এই ভাইরাসের নামকরণ করা হয়েছে Chen Ing-hau (CIH)। চেরনোবিল (Chernobyl) ভাইরাস কে CIH ভাইরাসও বলা হয়।
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭০) বাংলাদেশে তৈরী ল্যাপটপের নাম কী?
কোকিল
ময়না
দোয়েল
শ্যামা
দোয়েল
ব্যাখ্যা:
দোয়েল (DOEL):
- বাংলাদেশে তৈরি প্রথম ল্যাপটপের নাম দোয়েল (DOEL)।
- ২০১১ সালের ১১ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ল্যাপটপের উদ্বোধন করেন।
- দোয়েল ল্যাপটপের প্রস্তুতকারী প্রতিষ্ঠান হলো ‘টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) লিমিটেড।
- বাংলাদেশের জাতীয় পাখির নামে তৈরি দোয়েলের চারটি মডেলের নাম দেয়া হয়েছে জাতীয় জীবনের চারটি ঐতিহাসিক ঘটনার স্মরণে।
- ল্যাপটপের মাদার বোর্ডসহ শতকরা ৬০ ভাগ যন্ত্রাংশ বাংলাদেশেই তৈরি করা হয়েছে।
উৎস: ১১ অক্টোবর ২০১১, বিবিসি বাংলা।