১) নিচের কোন শব্দটি তুর্কি ভাষা থেকে আগত নয়?
বাবা
বারুদ
বালতি
বাবুর্চি
কোনটিই নয়
বালতি
ব্যাখ্যা:
• বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে- বারুদ ফারসি শব্দ।
- তবে, অভিগম্য অভিধান অনুসারে, বারুদ তুর্কি শব্দ।
• তুর্কি ভাষা থেকে আগত কিছু গুরুত্বপূর্ণ শব্দ হলো:
কাঁচি, খোকা, বাবুর্চি, উজবুক, কোর্মা, তুরুক, বেগম, বাবা, বিবি।
অন্যদিকে,
• পর্তুগিজ ভাষা থেকে আগত কিছু গুরুত্বপূর্ণ শব্দ হলো:
আনারস, গির্জা, পেয়ারা, পেঁপে, সালোয়ার, চাবি, বালতি, গুদাম, পাউরুটি, পাদরি, কামরা, বোতল, জানালা, বোতাম, তোয়ালে।
• সুতরাং, তুর্কি ভাষা থেকে আগত শব্দ নয় - বালতি।
[অধিক গ্রহণযোগ্য উত্তর হিসেবে অপশন ‘গ’ গ্রহণ করা হয়েছে।]
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং অভিগম্য অভিধান।
২) বাংলা ভাষায় সবচেয়ে বেশি শব্দ গঠন হয় কোন প্রক্রিয়ার মাধ্যমে?
স্বরসন্ধি
প্রত্যয়
কারক
ব্যঞ্জনসন্ধি
সমাস
প্রত্যয়
ব্যাখ্যা:
• বাংলা ভাষায় সবচেয়ে বেশি শব্দ গঠন হয় উপসর্গ ও প্রত্যয়ের মাধ্যমে।
• এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি শব্দের মূল অংশকে শব্দমূল বলে। শব্দমূলের এক নাম প্রকৃতি। প্রকৃতি দুই ধরনের: নামপ্রকৃতি ও ক্রিয়াপ্রকৃতি। ক্রিয়াপ্রকৃতির অন্য নাম ধাতু। নামপ্রকৃতি ও ধাতুর সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়। নামপ্রকৃতির উদাহরণ: মা, গাছ, শির, লতা ইত্যাদি। ধাতুর উদাহরণ: কর্, যা, চল্, ধূ ইত্যাদি।
নামপ্রকৃতি ও ধাতুর সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়, সেগুলোর নাম উপসর্গ ও প্রত্যয়:
উপসর্গ:
যেসব শব্দাংশ শব্দমূলের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে উপসর্গ বলে। 'পরিচালক' শব্দের 'পরি' অংশ একটি উপসর্গ।
প্রত্যয়:
যেসব শব্দাংশ শব্দমূলের পরে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে প্রত্যয় বলে। 'সাংবাদিক' শব্দের 'ইক' অংশ একটি প্রত্যয়।
উপসর্গ ও প্রত্যয় দিয়ে তৈরি শব্দকে সাধিত শব্দ বলা হয়।
-------------------------
উপসর্গ ও প্রত্যয় ছাড়া শব্দ গঠনের আরো কিছু প্রক্রিয়া রয়েছে। এর মধ্যে প্রধান প্রক্রিয়া হলো সমাস।
• সমাস:
শব্দ গঠন প্রক্রিয়ার মধ্যে প্রধান প্রক্রিয়া হলো সমাস যার মাধ্যমে একাধিক শব্দ এক শব্দে পরিণত হয়। যেমন: ‘হাট’ ও ‘বাজার’ শব্দ দুটি সমাসবদ্ধ হয়ে হয় ‘হাটবাজার’।
• শব্দদ্বিত্ব:
এছাড়া কোনো শব্দের দ্বৈত ব্যবহারে নতুন শব্দ গঠিত হলে তাকে বলে শব্দদ্বিত্ব, যেমন 'ঠক' ও 'ঠক' মিলে গঠিত হয় 'ঠকঠক', একইভাবে 'অঙ্ক' ও অনুরূপ ধ্বনি 'টঙ্ক' মিলে হয় 'অঙ্কটঙ্ক'।
• পদ:
শব্দ যখন বাক্যের মধ্যে থাকে, তখন তার নাম হয় পদ। পদে পরিণত হওয়ার সময়ে শব্দের সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়, এগুলোর নাম লগ্নক। লগ্নক চার ধরনের:
বিভক্তি: ক্রিয়ার কাল নির্দেশের জন্য এবং কারক বোঝাতে পদের সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত থাকে, সেগুলোকে বিভক্তি বলে। বিভক্তি দুই প্রকার: ক্রিয়া-বিভক্তি ও কারক-বিভক্তি। 'করলাম' ক্রিয়াপদের 'লাম' শব্দাংশ হলো ক্রিয়া-বিভক্তি এবং 'কৃষকের' পদের 'এর' শব্দাংশ কারক-বিভক্তির উদাহরণ।
নির্দেশক: যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদকে নির্দিষ্ট করে, সেগুলোকে নির্দেশক বলে। 'লোকটি' বা 'ভালোটুকু' পদের 'টি' বা 'টুকু' হলো নির্দেশকের উদাহরণ।
বচন: যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদের সংখ্যা বোঝায়, সেগুলোকে বচন বলে। 'ছেলেরা' বা 'বইগুলো' পদের 'রা' বা 'গুলো' হলো বচনের উদাহরণ।
বলক: যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালো হয়, সেগুলোকে বলক বলে। 'ত বা 'এখনও' পদের 'ই' বা 'ও' হলো বলকের উদাহরণ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা,ড. সৌমিত্র শেখর।
৩) 'কবিগুরু' কোন ধরণের সমাসের উদাহরণ?
দ্বন্দ্ব
কর্মধারয়
অব্যয়ীভাব
বহুব্রীহি
দ্বিগু
কর্মধারয়
ব্যাখ্যা:
'কবিগুরু' শব্দটি মূলত তৎপুরুষ সমাসের উদাহরণ। • সমস্যমান পদের বিভক্তি ও সন্নিহিত অনুসর্গ লােপ পেয়ে যে সমাস হয়, তার নাম তৎপুরুষ সমাস। এই সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়।
• কবিদের গুরু = কবিগুরু (ষষ্ঠী তৎপুরুষ সমাস)।
কিন্তু অপশনে তৎপুরুষ নেই। সেক্ষেত্রে আমাদের অপশনগুলোর মধ্যে থেকে সঠিক উত্তর নির্বাচন করতে হবে।
তাই আমরা প্রতিটি অপশনের সংজ্ঞা ও শর্ত বিশ্লেষণ করে সবচেয়ে কাছাকাছি বা গ্রহণযোগ্য উত্তর হিসেবে কর্মধারয় উত্তর হিসেবে গ্রহণ করেছি।
----------------------------
অপশনগুলোর বিশ্লেষণ:
ক) দ্বন্দ্ব সমাস
• যে সমাসে দুই বা ততোধিক পদের মিলন হয় এবং যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে।
• 'কবিগুরু' শব্দে 'কবি' এবং 'গুরু' শব্দ দুটি একত্রিত হয়েছে, কিন্তু এখানে তারা সমান গুরুত্ব বহন করছে না এবং একটি সমষ্টিগত অর্থ তৈরি করছে না। বরং এটি একটি ব্যক্তি বিশেষকে নির্দেশ করছে যিনি 'কবিদের গুরু'।
খ) কর্মধারয় সমাস
• যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে।
• কর্মধারয় সমাস কয়েক প্রকারে সাধিত হয়। যেমন:
১. দুটি বিশেষণ পদে একটি বিশেষ্যকে বোঝালে। যেমন- যে চালাক সেই চতুর = চালাক-চতুর।
২. দুটি বিশেষ্য পদে একই ব্যক্তি বা বস্তুকে বোঝালে। যেমন – যিনি জজ তিনিই সাহেব = জজসাহেব।
একইভাবে এখানে দুটি বিশেষ্য পদে একই ব্যক্তিকে বোঝানো হয়েছে:
যিনি কবি, তিনিই গুরু।
অর্থাৎ, 'কবি' এবং 'গুরু' উভয়ই একই ব্যক্তির বৈশিষ্ট্য। এটি কর্মধারয় সমাসের উল্লিখিত দ্বিতীয় প্রকারভেদে পড়ে, যেখানে দুটি বিশেষ্য পদে একই ব্যক্তি বোঝানো হয়।
গ) অব্যয়ীভাব সমাস
পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে তাকে অব্যয়ীভাব সমাস বলে।
'কবিগুরু' শব্দে কোনো অব্যয় পদ নেই। 'কবি' এবং 'গুরু' উভয়ই নামপদ। তাই এটি অব্যয়ীভাব সমাস নয়।
ঘ) বহুব্রীহি সমাস
যে সমাসে সমস্যমান পদগুলোর কোনটির অর্থ না বুঝিয়ে অন্য কোন পদকে বোঝায় তাকে বহুব্রীহি সমাস বলে।
'কবিগুরু' শব্দটি নিজেই সেই ব্যক্তিকে নির্দেশ করছে যিনি 'কবিদের গুরু'। এটি অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করছে না বরং সরাসরি সেই ব্যক্তিকেই বোঝাচ্ছে। তাই এটি বহুব্রীহি সমাস নয়।
ঙ) দ্বিগু সমাস:
যে সমাসে সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমাহার বোঝায় এবং পরপদের অর্থই প্রাধান্য পায় তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাসে সমাস নিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়।
'কবিগুরু' শব্দে কোনো সংখ্যাবাচক বা পরিমাণসূচক শব্দ নেই। তাই এটি দ্বিগু সমাস নয়।
---------------------------
অতএব, অপশনগুলোর মধ্যে থেকে সবচেয়ে উপযুক্ত উত্তর: কর্মধারয় সমাস।
[নোট: মূল প্রশ্নে তৎপুরুষ সমাস অপশনে না থাকায়, আমরা অপশনগুলোর মধ্যে থেকে সেরা উপযুক্ত সমাধান নির্বাচন করেছি।]
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২২ সংস্করণ); ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪) 'প্রজ্ঞাপন' শব্দটির ইংরেজি প্রতিশব্দ কোনটি?
Notification
Announcement
Commandment
Declaration
কোনটিই নয়
Notification
ব্যাখ্যা:
• Notification এর বাংলা পারিভাষিক অর্থ - প্রজ্ঞাপন।
অন্যদিকে,
• ‘Announcement’ এর বাংলা পারিভাষিক অর্থ - ঘোষণা।
• ‘Commandment’ এর বাংলা পারিভাষিক অর্থ - ঐশ্বিক আদেশ।
• ‘Declaration’ এর বাংলা পারিভাষিক অর্থ - ঘোষণা; বিঘোষণ; প্রখ্যাপন।
এরূপ-
• Notice - বিজ্ঞপ্তি।
• Notify - প্রজ্ঞাপিত করা।
• Navigator - নাবিক।
• Negotiation - আলাপ আলোচনা, কথাবার্তা।
• N.B (Nota Bene)- লক্ষ্মনীয়।
• Nominal - নামমাত্র।
• Non- alignment - জোট নিরপেক্ষতা।
উৎস: অভিগম্য অভিধান এবং ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৫) কলাজ্ঞান আছে যার = _________।
কলাক
কলাজ্ঞ
কলাবিদ
কলৈক
কলারদ
কলাবিদ
ব্যাখ্যা:
• ‘কলাবিদ’ শব্দের অর্থ: শিল্পজ্ঞানী, শিল্পরসজ্ঞ, শিল্পরসিক।
সুতরাং,
• ‘কলাজ্ঞান আছে যার’ এক কথায় বলে - কলাবিদ।
এরূপ-
• বহুবিষয়বিদ / বহু বিষয় জানে এমন - বহুজ্ঞ।
অন্যদিকে:
- সব কিছু জানে এমন - সর্বজ্ঞ।
- সব বিষয়ে জানে এমনম - সবজান্তা।
- বিবিধ বিষয় সম্পর্কে অভিজ্ঞ - বহুদর্শী।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও অভিগম্য অভিধান।
৬) জহির রায়হান রচিত 'আরেক ফাল্গুন' প্রকাশিত হয় কত সালে?
১৯৬৫
১৯৬৬
১৯৬৭
১৯৬৮
১৯৬৯
১৯৬৮
ব্যাখ্যা:
• 'আরেক ফাল্গুন' উপন্যাস:
- বাঙালি জাতীয়তাবাদ আন্দোলন ও ১৯৫২ সালে ২১শে ফেব্রুয়ারি পালনের অভিজ্ঞতায় জহির রায়হান ‘আরেক ফাল্গুন ‘ উপন্যাসটি রচনা করেন।
- ‘আরেক ফাল্গুন ‘ উপন্যাসটি ১৯৬৮ সালে প্রকাশিত হয়।
- ১৯৪৮ থেকে ১৯৫২ হয়ে ১৯৫৫ পর্যন্ত চলমান আন্দোলন, জনতার সম্মিলন, ছাত্রছাত্রীদের প্রত্যক্ষ অংশগ্রহণ, তাদের প্রেম- প্রণয় ইত্যাদি উপন্যাসটির মূল বিষয়।
- 'আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হবো'- এই উপন্যাসের সংলাপ।
• এই উপন্যাসের চরিত্র গুলো হলো:
- মুমিন,
-আসাদ,
- রসুল,
- সালমা।
জহির রায়হান রচিত অন্যান্য উপন্যাসগুলো হলো:
- হাজার বছর ধরে,
- বরফ গলা নদী,
- আর কতদিন,
- তৃষ্ণা,
- শেষ বিকেলের মেয়ে,
- কয়েকটি মৃত্যু।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৭) পুরাঘটিত অতীতের উদাহরণ নিচের কোন বাক্যে রয়েছে?
শিকারী পাখিটিকে গুলি করল।
গতবছর তাকে কিছুটা অন্যমনস্কই দেখেছিলাম।
গতবছর আমরা এখানে মিছিল করতাম।
সেবার চারদিক ডুবিয়ে বন্যার পানি এল।
কোনটিই নয়
গতবছর তাকে কিছুটা অন্যমনস্কই দেখেছিলাম।
ব্যাখ্যা:
• গতবছর তাকে কিছুটা অন্যমনস্কই দেখেছিলাম।- পুরাঘটিত অতীত কালের উদাহরণ।
[এই বাক্যে ক্রিয়া অতীতে ঘটেছে এবং এর প্রভাবও শেষ হয়ে গেছে।]
অন্যদিকে,
• সেবার চারদিক ডুবিয়ে বন্যার পানি এল।- সাধারণ অতীত কালের উদাহরণ।
• শিকারী পাখিটিকে গুলি করল।- সাধারণ অতীত কালের উদাহরণ।
• গতবছর আমরা এখানে মিছিল করতাম।- নিত্যবৃত্ত অতীত কালের উদাহরণ।
-----------------------
• অতীত কাল:
যে ক্রিয়া পুর্বে ঘটে গেছে, তাকে অতীত কাল বলে। অতীত কালের চারটি রূপ। যথা:
• সাধারণ অতীত কাল: যে ক্রিয়া সাধারণভাবে অতীত অর্থাৎ বর্তমান কালের পূর্বে সংঘটিত হয়েছে তার সংঘটন কালই সাধারণ অতীত।
যেমন:
- বিড়াল ইঁদুরটিকে ধরল।
- পুলিশ সন্ত্রাসী ছেলেটিকে মেরে ফেলল।
- তারা সেখানে বেড়াতে গেল।
- তখন বাতিটা জ্বলে উঠল।
• ঘটমান অতীত কাল: অতীতে কোনো কাজ চলছিল এবং তখনও কাজটি শেষ হয়নি; এরূপ অর্থে ঘটমান অতীত ব্যবহৃত হয়।
যেমন:
- কাল সন্ধ্যায় আমরা টেলিভিশনে খেলা দেখছিলাম।
- তারা মাঠে খেলছিল।
- আমরা তখন বই পড়ছিলাম।
• পুরাঘটিত অতীত কাল: যে ক্রিয়া অতীতে ঘটেছে এবং এর প্রভাবও শেষ হয়ে গেছে। তার কালকে পুরাঘটিত অতীত কাল বলে।
যেমন:
- দায়িত্বটি আমি পালন করেছিলাম।
- প্রিন্সিপাল স্যার আমাদের বাড়ি গিয়েছিলেন।
- আমি ঐ কাজ করেছিলাম।
[বাক্যে কাজ গুলো অতীতে হয়ে গিয়েছে এবং এর রেশ এবং প্রভাবও শেষ হয়ে গিয়েছে]
• নিত্যবৃত্ত অতীত কাল: অতীতকালে যে ক্রিয়া সাধারণভাবে এবং সচরাচর ঘটতো তার কাল নিত্যবৃত্ত অতীত কাল।
যেমন:
- প্রতিদিন সকালে আমরা শহিদ মিনারে আড্ডা দিতাম।
- তারা সাগরের তীরে ঝিনুক কুড়াত।
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২-সংস্করণ)।
৮) প্রশ্ন 8-10: কারক ও বিভক্তি বিশ্লেষণ করুন:
তার হাতের লেখা চমৎকার।
কর্ম কারকে ১মা
অধিকরণ কারকে ৪র্থী
করণ কারকে ৬ষ্ঠী
কর্তৃকারকে ২য়া
কোনটিই নয়
কোনটিই নয়
ব্যাখ্যা:
• সম্বন্ধ কারক:
যে কারকে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে বিশেষ্য ও সর্বনামের সম্পর্ক নির্দেশিত হয়, তাকে সম্বন্ধ কারক বলে।
- এই কারকে ক্রিয়ার সঙ্গে সম্পর্ক পরোক্ষ।
- এই কারকে শব্দের সঙ্গে ‘-র’, '-এর’, '-য়ের’, ‘-কার’, ‘-কের' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।
যেমন:
- তার হাতের লেখা চমৎকার।
- ফুলের গন্ধে ঘুম আসে না।
- আমার জামার বােতামগুলাে একটু অন্য রকম।
- রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৯) কেবল চোখ দিয়ে নিঃশব্দে পানি পড়ল।
করণ কারকে ২য়া
অপাদান কারকে ৩য়া
কর্ম কারকে ৬ষ্ঠী
অধিকরণ কারকে ৪র্থী
কোনটিই নয়
অপাদান কারকে ৩য়া
ব্যাখ্যা:
• অপাদান কারক:
যা থেকে কোনাে কিছু উৎপত্তি, বিচ্যুত, জাত, গৃহীত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয়, তাকে বলা হয় অপাদান কারক।
- বাক্যের ক্রিয়াপদকে কোথা হতে, কি থেকে, কিসের থেকে ইত্যাদি প্রশ্ন করলে উত্তরে যে কারক পাওয়া যায়, তা-ই হলাে অপাদান কারক।
যেমন:
- কেবল চোখ দিয়ে নিঃশব্দে পানি পড়ল।
[ ‘কেবল চোখ দিয়ে নিঃশব্দে পানি পড়ল।’ বাক্যকে কি হতে বা কিসের থেকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় ‘চোখ দিয়ে’। সুতরাং ‘চোখ দিয়ে’ অপাদান কারকে তৃতীয় বিভক্তির উদাহরণ।]
অপাদান কারকে বিভিন্ন বিভক্তির প্রয়ােগ:
- এ বনে বাঘের ভয়।- অপাদান কারকে ৭মী বিভক্তি।
- মেঘ থেকে বৃষ্টি হয়।- অপাদান কারকে ৫মী বিভক্তি।
- তিলে তৈল হয়।- অপাদান কারকে ৭মী বিভক্তি।
- তিথির চেয়ে বিথী বড়।- অপাদান কারকে ষষ্ঠী বিভক্তি।
- পরাজয়ে ডরে না বীর।- অপাদান কারকে ৭মী বিভক্তি।
- বিপদে মাের রক্ষা কর।- অপাদান কারকে ৭মী বিভক্তি।
- লােভে পাপ পাপে মৃত্যু।- অপাদান কারকে ৭মী বিভক্তি।
- ছাদ থেকে পানি পড়ে।- অপাদান কারকে৫মী বিভক্তি।
উৎস: বাংলা ২য় পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০) সকলে মিলে দেশটাকে গড়ি।
কর্ম কারকে ৬ষ্ঠী
কর্তৃকারকে ৭মী
করণ কারকে ১মা
অধিকরণ কারকে ২য়া
কোনটিই নয়
কর্তৃকারকে ৭মী
ব্যাখ্যা:
• কর্তৃকারক:
- বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে, তাকে ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক বলে।
- ক্রিয়াকে ‘কে/ কারা’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটিই কর্তৃকারক।
যেমন:
- খোকা বই পড়ে। (কে পড়ে? খোকা - কর্তৃকারক)।
- মেয়েরা ফুল তোলে। (কে তোলে? মেয়েরা - কর্তৃকারক)।
- পণ্ডিতে পণ্ডিতে লড়াই করে। (কে লড়াই করে? (পণ্ডিতে- কর্তৃকারকে ৭মী বিভক্তি)।
এরূপ-
- সকলে মিলে দেশটাকে গড়ি।- এই বাক্যে ‘সকলে’ কর্তৃকারক।
[ সকলে মিলে দেশটাকে গড়ি।- বাক্যেটিকে কারা মিলে? প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় ‘সকলে মিলে’। সুতরাং এখানে ‘সকলে’ কর্তৃকারকে সপ্তমী বিভক্তি।]
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)
১১) প্রশ্ন 11-13: সন্ধি বিচ্ছেদ করুন:
ঢিলেমি
ঢিলে + আমি
ঢিলা + আমি
ঢিলে + মি
ঢিলা + মি
কোনটিই নয়
ঢিলে + আমি
ব্যাখ্যা:
• ‘ঢিলেমি’ শব্দটি বাংলা তদ্ধিত প্রত্যয় ‘আমি’ যোগে গঠিত। এটি সন্ধি সাধিত শব্দ নয়।
- ঢিলে + আমি = ঢিলেমি।
বাংলা তদ্ধিত প্রত্যয়: আমি / আম / আমো / মি-প্রত্যয়:
• ইতর + আমি = ইতরামি,
• পাগল + আমি = পাগলামি,
• চোর + আমি = চোরামি,
• বাঁদর + আমি = বাঁদরামি,
• ফাজিল + আমো = ফাজলামো।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১২) বিচ্ছেদ
বিঃ + ছেদ
বিষ + ছেদ
বি + চ্ছেদ
বিঃ + চ্ছেদ
বি + ছেদ
বি + ছেদ
ব্যাখ্যা:
• ব্যঞ্জন সন্ধির নিয়ম (স্বর + ব্যঞ্জনে সন্ধি):
পূর্বপদের শেষে যদি স্বরধ্বনি থাকে এবং পরপদের প্রথম ধ্বনি ছ হয় তবে দুয়ের সন্ধিতে ছ-ধ্বনি চ্ছ হয়ে যায়। স্বরধ্বনি চ্ছ-এর সঙ্গে যুক্ত হয়।
যেমন:
• প্র + ছদ = প্রচ্ছদ;
• মুখ + ছবি = মুখচ্ছবি;
• কথা + ছলে = কথাচ্ছলে;
• পরি + চ্ছে = পরিচ্ছেদ;
• বৃক্ষ + ছায়া = বৃক্ষচ্ছায়া;
• এক + ছত্র = একচ্ছত্র;
• বি + ছেদ = বিচ্ছেদ;
• বি + ছিন্ন = বিচ্ছিন্ন;
• তরু + ছায়া = তরুচ্ছায়া।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৩) পদ্ধতি
পদ + ধতি
পদ্ + হতি
পৎ + হতি
পত্ + ধতি
পৎ + ধতি
পদ্ + হতি
ব্যাখ্যা:
• 'পদ্ধতি' এর সঠিক সন্ধি বিচ্ছেদ: 'পদ্ + হতি'।
• ব্যঞ্জন সন্ধির নিয়ম:
ত ও দ এর পর হ থাকলে ত্ ও দ্ এর স্থলে দ এবং হ এর স্থলে ধ হয়।
যেমন-
পদ্ + হতি = পদ্ধতি,
তৎ+ হিত = তদ্ধিত,
উৎ + হার = উদ্ধার ইত্যাদি।
• আরো কিছু গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছেদ:
যাচ্ + না = যাচ্ঞা,
রাজ্ + নী = রাজ্ঞী,
তদ্ + কাল = তৎকাল,
ক্ষুধ্ + পিপাসা = ক্ষুৎপিপাসা,
ষষ্ + থ্ = ষষ্ঠ,
সম্ + রক্ষণ = সংরক্ষণ,
উৎ + ডীন = উড্ডীন,
উৎ + লাস = উল্লাস ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
১৪) প্রশ্ন 14-16: শুদ্ধ বানান নির্বাচন করুন:
'দুর্ভাগ্যক্রমে, ঘরের ভিতরকার ______ পুরুষটি চক্ষে কম দেখেন।'
অধ্যয়ণশিল
অধ্যায়নশিল
অধ্যায়নশীল
অধ্যয়ণশীল
অধ্যয়নশীল
অধ্যয়নশীল
ব্যাখ্যা:
• শুদ্ধ বানান: অধ্যয়নশীল।
- শিব্দটি বিশেষণ পদ।
- সংস্কৃতি থেকে আগত শব্দ।
অর্থ:
- অভিনিবেশ সহকারে পাঠ করতে অভ্যস্ত।
সুতরাং শুদ্ধ বাক্য হবে- 'দুর্ভাগ্যক্রমে, ঘরের ভিতরকার অধ্যয়নশীল পুরুষটি চক্ষে কম দেখেন।'
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৫) _____ অনেকেই চাকরি হারাবার শঙ্কায় আছেন।
কোম্পানীর
কম্পানির
কোম্পাণীর
কোম্পাণির
কোম্পানির
কোম্পানির
ব্যাখ্যা:
• শুদ্ধ বানান: কোম্পানি।
- শিব্দটি বিশেষ্য পদ।
- ইংরেজি ভাষা থেকে আগত শব্দ।
অর্থ:
- এক বা একাধিক ব্যক্তির যৌথ উদ্যোগে গঠিত ব্যবসায় প্রতিষ্ঠান।
সুতরাং শুদ্ধ বাক্য হবে- কোম্পানির অনেকেই চাকরি হারাবার শঙ্কায় আছেন।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৬) নতুন পৃথিবী সৃষ্টির পাথেয় এই তারুণ্যের ______।
উচ্ছ্বাশ
উচ্ছ্বাস
উচ্ছাস
উৎচ্ছাস
উচ্ছ্বাষ
উচ্ছ্বাস
ব্যাখ্যা:
• শুদ্ধ বানান: উচ্ছ্বাস।
- শিব্দটি বিশেষ্য পদ।
- সংস্কৃত ভাষা থেকে আগত শব্দ।
অর্থ:
- প্রবল আবেগ,
- উল্লাস,
- বিকাশ,
- স্ফুরণ।
সুতরাং শুদ্ধ বাক্য হবে- নতুন পৃথিবী সৃষ্টির পাথেয় এই তারুণ্যের উচ্ছ্বাস।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৭) 'উজানের কৈ' বাগধারাটির অর্থ কী?
শক্ত প্রাণ
হালকা মেজাজ
সহজলভ্য
সর্বত্র নিয়োজিত
দীর্ঘায়ু
সহজলভ্য
ব্যাখ্যা:
• 'উজানের কৈ’-এই বাগ্ধারাটির অর্থ - সহজলভ্য।
এরূপ গুরুত্বপূর্ণ কিছু বাগ্ধারা হলো:
• 'কৈ মাছের প্রাণ' অর্থ - যা সহজে মরে না।
• ‘ঝাঁকের কৈ’ অর্থ - এক দলভুক্ত বা একই স্বভাবের লোক।
• ‘পুঁটি মাছের প্রাণ’ অর্থ - ক্ষীণজীবী লোক।
• 'এলাহি কাণ্ড' অর্থ - বিরাট আয়োজন।
• 'আমড়া কাঠের ঢেঁকি' অর্থ- অপদার্থ।
• 'উনিশ-বিশ' অর্থ- সামান্য পার্থক্য।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৮) 'শহর-ইয়ার' (১৯৬৯) কার লেখা উপন্যাস?
প্রমথ চৌধুরী
সৈয়দ মুজতবা আলী
অন্নদাশঙ্কর রায়
ফররুখ আহমদ
কোনটিই নয়
সৈয়দ মুজতবা আলী
ব্যাখ্যা:
• 'শহর-ইয়ার' সৈয়দ মুজতবা আলী রচিত একটি উপন্যাস।
- উপন্যাসটি ১৯৬৯ সালে প্রকাশিত হয়।
-----------------------
• সৈয়দ মুজতবা আলী:
- তিনি ছিলেন শিক্ষাবিদ ও সাহিত্যিক।
- ১৯০৪ সালের ১৩ সেপ্টেম্বর পিতার কর্মস্থল শ্রীহট্ট (সিলেট) জেলার করিমগঞ্জে তিনি জন্মগ্রহণ করেন, কিন্তু তাঁর পৈতৃক নিবাস ছিল মৌলভীবাজারের উত্তরসুর গ্রামে।
- তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ১৯২৬ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
- সৈয়দ মুজতবা আলী 'দেশে-বিদেশে' গ্রন্থের মাধ্যমে বাংলা সাহিত্যাঙ্গনে প্রথম প্রবেশ ও প্রতিষ্ঠা লাভ করেন। কাবুলে অবস্থানের বাস্তব অভিজ্ঞতা ও অন্তরঙ্গ উপলব্ধির ফসল এই গ্রন্থখানি।
- তাঁর একটি অনবদ্য গ্রন্থ 'পূর্ব-পাকিস্তানের রাষ্ট্রভাষা'।
- তিনি কাজী নজরুল ইসলামের 'রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম' গ্রন্থের ভূমিকা লিখেন।
- ১৯৭৪ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকায় তাঁর মৃত্যু হয়।
• তাঁর রচিত উপন্যাস:
- অবিশ্বাস্য,
- শবনম,
- তুলনাহীনা,
- শহর-ইয়ার।
• তাঁর রচিত রম্য-রচনা:
- পঞ্চতন্ত্র,
- ময়ূরকণ্ঠী।
• তাঁর রচিত ছোটগল্পগ্রন্থ:
- চাচা-কাহিনী,
- টুনি মেম।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১৯) 'সমাস' শব্দের অর্থ ______।
উৎপাদন
প্রসারণ
সংক্ষেপণ
সম্মিলন
লেখন
সংক্ষেপণ
ব্যাখ্যা:
• সমাস:
- 'সমাস' শব্দের অর্থ সংক্ষেপ, মিলন ও একাধিক পদের একপদীকরণ।
- সমাসের রীতি সংস্কৃত থেকে বাংলায় এসেছে।
• অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের এক সঙ্গে যুক্ত হয়ে একটি বড় শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে।
যেমন:
- সিংহ চিহ্নত আসন= সিংহাসন।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২০) 'ব্যাঙাচি' কার ছদ্মনাম?
সমরেশ বসু
কালীপ্রসন্ন সিংহ
সুকুমার রায়
কাজী নজরুল ইসলাম
কোনটিই নয়
কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা:
• কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- তিনি ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- বাল্যকালে কাজী নজরুল ইসলামকে 'তারা ক্ষ্যাপা', 'নজর আলী’, 'দুখু মিয়া' নামে ডাকা হতো।
- বাল্যকালেই নজরুল লেটোগানের দলে যোগ দেন। লেটোদলের বিখ্যাত কবিয়াল শেখ চাকার তাঁকে 'ব্যাঙাচি' বলে ডাকতেন। এছাড়াও কবি নজরুলের অন্য ছদ্মনামগুলো হলো- ধূমকেতু ও নুরু।
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’।
- কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।
• কাজী নজরুল ইসলামের সংগীত বিষয়ক গ্রন্থ:
- চোখের চাতক,
- নজরুল গীতিকা,
- সুর সাকী,
- বনগীতি প্রভৃতি।
• কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস:
- বাঁধন-হারা,
- মৃত্যুক্ষুধা,
- কুহেলিকা।
• কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধগ্রন্থ:,
- দুর্দিনের যাত্রী,
- যুগবাণী,
- রুদ্র মঙ্গল।
অন্যদিকে,
• হুতোম পেঁচা ছদ্মনামে লিখতেন 'কালীপ্রসন্ন সিংহ'৷
• 'সমরেশ বসু' ব্যবহৃত ছদ্মনাম - কালকূট।
অভিসম্বন্ধ: বাংলাপিডিয়া; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং কবি নজরুল জীবনী।
২১) Question 21-27: Fill the blank with the most appropriate option.
21. Compared with their parties, politicians are ___________; they are considerably less enduring than the organizations in which they function.
essential
redundant
crucial
unreliable
transitory
transitory
ব্যাখ্যা:
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) essential (adjective)
- প্রয়োজনীয়; অপরিহার্য: নির্যাসসংক্রান্ত; মৌলিক: মৌলিক উপাদান।
খ) redundant (adjective)
- প্রয়োজনাতিরিক্ত; বাড়তি; অনাবশ্যক:
গ) crucial (adjective)
- অত্যন্ত গুরুত্বপূর্ণ; সংকটপূর্ণ; মীমাংসাসূচক।
ঘ) unreliable (adjective)
- আস্থা স্থাপনের অযোগ্য; অনির্ভরযোগ্য; অবিশ্বস্ত; অবিশ্বাসী।
ঙ) transitory (adjective)
- স্বল্পকালস্থায়ী।
• শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে, শূন্যস্থানে transitory শব্দটি বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
- Complete sentence: Compared with their parties, politicians are transitory; they are considerably less enduring than the organizations in which they function.
- Bangla Meaning: তাদের দলগুলোর তুলনায়, রাজনীতিবিদরা ক্ষণস্থায়ী; তারা যে সংস্থাগুলিতে কাজ করে তার তুলনায় তারা যথেষ্ট কম স্থায়ী।
- In this context, "transitory" means temporary or short-lived, suggesting that politicians do not last as long as the parties or organizations they belong to.
২২) Titan, Saturn's largest moon, looks surprisingly _________, even though it is a cold, dimly lit world made of unknown materials.
daunting
forbidding
curt
familiar
unable
familiar
ব্যাখ্যা:
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) daunting (verb transitive)
- নিরুৎসাহ/দমন করা
খ) forbidding (verb transitive)
- নিষেধ/মানা/বারণ করা; নিষিদ্ধ করা।
গ) curt (adjective)
- স্বল্পভাষী; কাটখোট্টা ধরনের
ঘ) familiar (adjective)
- সাধারণ; চেনাজানা; প্রায়ই দেখা বা শোনা যায় এমন কিছুর সঙ্গে সুপরিচিত; কিছু সম্পর্কে ভালো জ্ঞান আছে এমন।
ঙ) unable (adjective)
- অক্ষম; অপারগ।
• শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে familiar শব্দটি বসলে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
- Complete sentence: Titan, Saturn's largest moon, looks surprisingly familiar, even though it is a cold, dimly lit world made of unknown materials.
- Bangla Meaning: শনি গ্রহের সবচেয়ে বড় উপগ্রহ টাইটানকে দেখতে আশ্চর্যজনকভাবে পরিচিত মনে হয়, যদিও এটি একটি শীতল, অন্ধকারাচ্ছন্ন পৃথিবী যা অজানা উপাদানে তৈরি।
Source: Accessible Dictionary by Bangla Academy.
২৩) Although men still dominate the ranks of full professors in the field of astronomy, the increasing number of younger women in the field could ________ a change in its gender mix.
require
block
hinder
alleviate
portend
portend
ব্যাখ্যা:
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) require (verb transitive)
- দরকার পড়া/হওয়া; চাওয়া; নির্দেশিত হওয়া; আবশ্যক হওয়া।
খ) block (verb transitive)
- চলাচল বা যাতায়াতে বিঘ্ন সৃষ্টি বা তা অসম্ভব করে তোলা; বাধা দেওয়া; প্রতিরোধ করা, কোনো কাজ কঠিন বা অসম্ভব করে তোলা।
গ) hinder (verb transitive)
- ব্যাহত/বিঘ্নিত/বিলম্বিত করা
ঘ) alleviate (verb transitive)
- (যন্ত্রণা, কষ্ট ইত্যাদি) লাঘব করা; উপশম করা।
ঙ) portend (verb transitive)
- (আনুষ্ঠানিক) (ভবিষ্যতের ঘটনা ইত্যাদির) সংকেতসূচক/ইঙ্গিতবহ/আলামতসূচক হওয়া; অশনিসংকেত দেওয়া
• শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে portend শব্দটি বসলে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
- Complete sentence: Although men still dominate the ranks of full professors in the field of astronomy, the increasing number of younger women in the field could portend a change in its gender mix.
- Bangla Meaning: যদিও জ্যোতির্বিজ্ঞান ক্ষেত্রে পূর্ণ অধ্যাপকের পদে এখনো পুরুষরাই সংখ্যাগরিষ্ঠ, তবে এই ক্ষেত্রে তরুণী মহিলাদের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় ক্ষেত্রটির লিঙ্গবিন্যাসে পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে।
Source: Accessible Dictionary by Bangla Academy.
২৪) Scientists should hope that the faults in their theories will be ________ their peers since the refutation of one hypothesis can free its originator to develop a better one.
disregarded by
discerned by
ignored by
opaque to
inspiring to
discerned by
ব্যাখ্যা:
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) disregarded by
- অগ্রাহ্য হওয়া; পাত্তা না- পাওয়া; অমান্য করা।
খ) discerned by
- কোনো কিছুর বিশেষত চোখ অথবা বোধশক্তির দ্বারা নির্ণয় করা; দেখা বা উপলব্ধি করতে পারা।
গ) ignored by
- কোন কিছু বা কারো দ্বারা উপেক্ষিত হওয়া।
ঘ) opaque to
- আলোনিরোধক; অনচ্ছ; জড়।
ঙ) inspiring to
- প্রেরণার উৎস; অনুপ্রেরণা
• শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে discerned by শব্দটি বসলে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
- Complete sentence: Scientists should hope that the faults in their theories will be discerned by their peers since the refutation of one hypothesis can free its originator to develop a better one.
- Bangla Meaning: বিজ্ঞানীদের আশা করা উচিত যে তাদের তত্ত্বের ত্রুটিগুলি তাদের সহকর্মীদের দ্বারা উপলব্ধ হবে, কারণ একটি প্রকল্পের খণ্ডন তার প্রবর্তককে একটি আরও ভালো প্রকল্প তৈরি করার সুযোগ দিতে পারে।
Source: Accessible Dictionary by Bangla Academy.
২৫) To criticize a comedy film for being ________ is a bit silly, since people hardly expect an honest portrayal of reality.
implausible
harrowing
expensive
convoluted
derivative
implausible
ব্যাখ্যা:
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) implausible (adjective)
- প্রত্যয়াতীত; অকল্পনীয়, অসম্ভব, অভাবনীয়; যুক্তির বিচারে অসাধ্য, আপাত-অবিশ্বাস্য, আপাত-অসম্ভাব্য
খ) harrowing (adjective)
- মর্মভেদী, চরম দুর্দশাপূর্ণ, চরম যন্ত্রণাদায়ক; যন্ত্রনাদায়ক
গ) expensive (adjective)
- ব্যয়সাধ্য; ব্যয়বহুল; দামি।
ঘ) convoluted (participial adjective)
- (জীববিদ্যা, প্রাণিবিদ্যা) জটপাকানো; কুণ্ডলীকৃত; মোচড়ানো (যেমন ভেড়ার শিং); (লাক্ষণিক) জটিল এবং দুরূহ
ঙ) derivative (adjective), (noun) [countable noun]
- (অন্য শব্দ, বস্তু, পদার্থ থেকে) উৎপন্ন শব্দ, বস্তু, পদার্থ; মৌলিক বা আদি নয় এমন; উৎপন্ন; ব্যুৎপন্ন; ব্যুৎপন্ন শব্দ; উৎপন্ন বস্তু
• শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে implausible শব্দটি বসলে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
- Complete sentence: To criticize a comedy film for being implausible is a bit silly, since people hardly expect an honest portrayal of reality.
- Bangla Meaning: একটি কমেডি ছবির বাস্তবতার অগ্রহণযোগ্যতা নিয়ে সমালোচনা করা কিছুটা হাস্যকর, কারণ মানুষ সাধারণত বাস্তবতার সৎ উপস্থাপন আশা করে না।
Source: Accessible Dictionary by Bangla Academy.
২৬) The author engages this issue from diverse perspectives, supports his arguments with many examples, and manages to avoid antagonizing others in dealing with a very ________ subject.
pedestrian
perplexing
contentious
mundane
intriguing
contentious
ব্যাখ্যা:
• অপশনে উল্লিখিত শব্দ গুলোর অর্থ -
ক) pedestrian (noun)
- পথচারী; পায়ে হেঁটে চলা পথিক:
খ) perplexing (adjective)
- হতবুদ্ধিকর, জটিল।
গ) contentious (adjective)
- বিবাদমূলক; কলহপ্রিয়; ঝগড়াটে; বিতর্ক সৃষ্টি করতে পারে এমন।
ঘ) mundane (adjective)
- জাগতিক; পার্থিব; ইহলৌকিক (আধ্যাত্মিক বা স্বর্গীয়ের বিপরীত); নীরস; নিরানন্দ; মামুলি; গতানুগতিক।
ঙ) intriguing (adjective)
- কৌতূহলী, কুচুটে, কুচুটিয়া।
• শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে contentious শব্দটি বসলে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
- Complete sentence: The author engages this issue from diverse perspectives, supports his arguments with many examples, and manages to avoid antagonizing others in dealing with a very contentious subject.
- Bangla Meaning: লেখক এই বিষয়টিকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেছেন, তার যুক্তিগুলো বহু উদাহরণ দিয়ে সমর্থন করেছেন এবং একটি অত্যন্ত বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করার সময় অন্যদের বিরক্ত করা থেকে বিরত থাকতে সক্ষম হয়েছেন।
Source: Accessible Dictionary by Bangla Academy.
২৭) Although most land snails are ________, the giant African snail is a notable exception; it can be 15 inches long and weigh 2 pounds.
gargantuan
juvenile
functional
minuscule
responsive
minuscule
ব্যাখ্যা:
• অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে -
ক) gargantuan (adjective)
- প্রকাণ্ড; দানবীয়।
খ) juvenile (noun) (adjective)
- তরুণ স্বল্পবয়স্ক ব্যক্তি; তরুণসুলভ; কৈশোরক, তরুণ বা কিশোরদের পাঠোপযোগী:
গ) functional (adjective)
- ব্যবহারিক; প্রায়োগিক; বৃত্তিগত; বৃত্তীয়
ঘ) minuscule (adjective)
- অতি ক্ষুদ্র; পুঁচকে; পিচ্চি; ক্ষুদ্রাতিক্ষুদ্র।
ঙ) responsive (adjective)
- অনুকূল সাড়া পাওয়া যাবে এমন।
• শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে minuscule শব্দটি বসলে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
- Complete sentence: Although most land snails are minuscule, the giant African snail is a notable exception; it can be 15 inches long and weigh 2 pounds.
- Bangla Meaning: যদিও অধিকাংশ স্থল শামুক খুব ছোট, তবে দানবীয় আফ্রিকান শামুক একটি উল্লেখযোগ্য ব্যতিক্রম; এর দৈর্ঘ্য ১৫ ইঞ্চি এবং ওজন ২ পাউন্ড হতে পারে।
Source: Accessible Dictionary by Bangla Academy.
২৮) Choose the correct spelling.
Accomodate
Acommodate
Accomodete
Accommodate
Acommodatee
Accommodate
ব্যাখ্যা:
• Accommodate (verb transitive)
English Meaning: to provide with a place to live or to be stored in, to give what is needed to someone.
Bangla Meaning: আবাসিত করা, কাউকে কিছু মঞ্জুর করা; কাউকে সুনজরে দেখা বা আনুকূল্য করা।
Synonym: Hold, Contain, Fit, Take.
Antonym: Disrupt, Disturb, Disarray.
• Other forms:
- Accommodative (adjective)
- Accommodativeness (noun)
- Accommodator (noun)
Source:
1. Accessible Dictionary by Bangla Academy
2. Merriam Webster Dictionary.
২৯) Choose the incorrectly spelled word.
Maintenance
Privilege
Recomendation
Harassment
Acknowledge
Recomendation
ব্যাখ্যা:
• উল্লিখিত অপশনগুলোর মধ্যে - গ) Recomendation শব্দটি ভুল বানানে রয়েছে।
- সঠিক বানান টি হবে - Recommendation (noun) [uncountable noun] [countable noun]
- সুপারিশ; পরামর্শ; সুপারিশমূলক বাক্য বা বিবৃতি; গুণবর্ণনা; সুপারিশ: যা কোনো ব্যক্তি সম্বন্ধে উত্তম ধারণা দেয়; সদ্গুণ; কাঙ্ক্ষিত গুণ।
• অন্য অপশনগুলোর মধ্যে -
ক) Maintenance [uncountable noun]
- রক্ষণাবেক্ষণ; ভরণপোষণ।
খ) Privilege noun) [Countable noun]
- যে অধিকার বা সুবিধা কোনো বিশেষ ব্যক্তি; শ্রেণি পদমর্যাদা বা পদাধিকারীর পক্ষেই শুধু ভোগ্য; বিশেষাধিকার:
ঘ) Harassment (noun) [uncountable noun]
- হয়রানি; উৎপীড়ন।
ঙ) Acknowledge (verb transitive)
- স্বীকার করা; সত্যতা, অস্তিত্ব বা বাস্তবতা মেনে নেওয়া; প্রাপ্তিস্বীকার করা: ধন্যবাদ জানানো; (অভিবাদন করে, মৃদু হেসে বা মাথা নেড়ে) কাউকে চিনতে পারার ইঙ্গিত দেওয়া।
Source: Accessible Dictionary by Bangla Academy.
৩০) Choose the correct spelling.
Maneuver
Manuever
Manouver
Maneauver
Maniuver
Maneuver
ব্যাখ্যা:
• Maneuver (noun), (verb transitive)
- 'Manoeuvre' - এর আমেরিকান বানান।
• Manoeuvre/Maneuver: (verb)
English Meaning: To move skilfully or carefully.
Bangla meaning: কৌশল প্রয়োগ করা; কৌশলে কাজে লাগানো; কৌশলে অভিযান করা।
Example: the truck was unable to maneuver comfortably in the narrow street"
• Manoeuvre/Maneuver: (noun)
English Meaning: A movement or series of moves requiring skill and care.
Bangla Meaning: পরিকল্পিত বা কৌশলী পরিচালনা।
Example: Snowboarders performed daring manoeuvres on precipitous slopes"
• Other forms:
- manoeuvrable (America(n)= maneuverable) (adjective)
- manoeuvrabliity (America(n) maneuverabliity) (noun)
- manoeuvrer (America(n) maneuverer) (noun)
Source:
1. Oxford Learner's Dictionary.
2. Accessible Dictionary by Bangla Dictionary.
৩১) Choose the incorrectly spelled word.
Rhythm
Buisness
Column
Embarrass
Criticism
Buisness
ব্যাখ্যা:
• অপশনগুলোর মধ্যে - খ) Buisness শব্দটি ভুল বানানে রয়েছে।
- এর সঠিক বানানটি হচ্ছে - Business [uncountable noun]
- ব্যবসা; কারবার; বাণিজ্য; ক্রয়বিক্রয়।
• অন্য অপশনগুলোর মধ্যে -
ক) Rhythm (noun) [uncountable noun]
- (কবিতা, গানের) ছন্দ; নিয়মিত ঘটনাপ্রবাহ।
গ) Column (noun)
- সাধারণত পাথর বা ইটের তৈরি স্তম্ভ; থাম; স্তম্ভাকৃতি কোনো বস্তু
ঘ) Embarrass (verb transitive)
- অস্বস্তি অথবা লজ্জায় ফেলা; মানসিক দুশ্চিন্তা অথবা অসুবিধার সৃষ্টি করা
ঙ) Criticism (noun)
- শিল্প-সাহিত্য সমালোচনা; খুঁতসন্ধান।
Source: Accessible Dictionary by Bangla Academy.
৩২) Choose the correct spelling.
Emminent
Eminant
Emminate
Eminent
Eminet
Eminent
ব্যাখ্যা:
• Eminent adjective)
English meaning: Famous, respected, or important: noticeable or worth remarking on, or very great.
Bangla Meaning: (ব্যক্তি) প্রখ্যাত; বিশিষ্ট: (গুণাবলির ক্ষেত্রে) মহৎ।
• Other forms:
• Eminently (adverb)
- বিশিষ্টতার সঙ্গে; খ্যাতি বজায় রেখে।
Example sentence: He is an eminent personality.
Bangla Meaning: তিনি একজন বিশিষ্ট ব্যক্তিত্ব।
Source:
1. Accessible Dictionary by bangla Academy.
2. Cambridge Dictionary.
৩৩) Question 33 to 40: Select the erroneous part. If there is no error in the sentence, select option E (No Error).
33. The singer Amitabha Barua, popular (A) both in Sri Lanka and in (B) the Maldives, (C) is considered the (D) most influential jazz musician of the twenty-first century.
both in Sri Lanka and
the Maldives
is considered
most
No Error
No Error
ব্যাখ্যা:
Complete sentence: The singer Amitabha Barua, popular both in Sri Lanka and in the Maldives, is considered the most influential jazz musician of the twenty-first century.
Bangla Meaning: গায়ক অমিতাভ বরুয়া, শ্রীলঙ্কা এবং মালদ্বীপে জনপ্রিয়, তাকে একুশ শতকের সবচেয়ে প্রভাবশালী জ্যাজ সঙ্গীতশিল্পী হিসেবে বিবেচনা করা হয়।
• উল্লিখিত বাক্যে কোনো ভুল অংশ নেই, তাই সঠিক উত্তর No error.
• যদিও The correct phrasing should be "both in Sri Lanka and the Maldives" without the additional "in" before "the Maldives."
- The Maldives এর পূর্বে in এর ব্যবহার rudundancy হিসেবে ভুল ধরা হয়, কিন্তু The Maldives এর পূর্বে ব্যবহৃত in এর নিচের নিচে underline করা নেই। আবার, The use of "in" before "the Maldives" is appropriate for parallel structure, so there is no error in that part.
৩৪) During the subprime mortgage crisis in 2008, home mortgage foreclosures (A) resulted in (B) tens of thousands of Americans (C) being evicted from homes (D) that they can no longer afford.
resulted in
tens of thousands
being evicted
that they can
No Error
that they can
ব্যাখ্যা:
• উল্লিখিত বাক্যের ভুল অংশটুকু হচ্ছে - that they can.
- এখানে, that they can এর পরিবর্তে that they could বসলে বাক্যটি সঠিক হবে।
- In the sentence, the phrase "that they can" is in the present tense ("can"), which creates a mismatch because the context refers to a past event (the subprime mortgage crisis in 2008).
- উল্লিখিত বাক্যটি দ্বারা , 2008 সালের ঘটনা নিয়ে আলোচনা করা হচ্ছে অর্থাৎ, যা অতীতে ঘটেছিল।
- সে অনুযায়ী এখানে, can এর ব্যবহার ভুল কারণ, can দ্বারা বর্তমান নির্দেশ করছে।
- অতএব, সঠিক শব্দ ব্যবহার হবে "could," যা অতীতের সম্ভাবনা বা ক্ষমতা নির্দেশ করে।
Correct sentence: During the subprime mortgage crisis in 2008, home mortgage foreclosures resulted in tens of thousands of Americans being evicted from homes that they could no longer afford.
Bangla Meaning: ২০০৮ সালের সাবপ্রাইম মর্টগেজ সংকটের সময়, বাড়ির মর্টগেজ ফোরক্লোজার কারণে দশ হাজারেরও বেশি আমেরিকানকে তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়, যা তারা আর বহন করতে পারছিলেন না।
৩৫) Although the government (A) has spent (B) twenty-odd years and ten thousand crore taka (C) planning a reservoir along the Padma River, the plan must be abandoned (D) as a result of the river has become heavily polluted.
has spent
twenty-odd
planning a reservoir
as a result of
No Error
as a result of
ব্যাখ্যা:
• উল্লিখিত বাক্যে কোনো ভুল অংশটুকু হচ্ছে - as a result of.
- The phrase should be rephrased for clarity and correctness.
- 'as a result of' এর পরিবর্তে "because" বা "since" হওয়া উচিত - যা conjunction হিসেবে কাজ করবে।
• Complete sentence: Although the government has spent twenty-odd years and ten thousand crore taka planning a reservoir along the Padma River, the plan must be abandoned because of the river has become heavily polluted.
- Bangla Meaning: যদিও সরকার বিশ বছরের বেশি সময় এবং দশ হাজার কোটি টাকা ব্যয় করে পদ্মা নদীর তীরে একটি বাঁধ পরিকল্পনা করেছে, কিন্তু নদীটি মারাত্মকভাবে দূষিত হয়ে যাওয়ার কারণে পরিকল্পনাটি বাতিল করতে হবে।
৩৬) (A) Had the administrative skills of the Martian Shipping (B) Corporation's managing director been (C) on par with her unquestionable talent for client dealings, she would not have needed such a brilliant expert (D) in operations as her Chief Operating Officer.
Had
Corporation's
on par with
in operations
No Error
No Error
ব্যাখ্যা:
• উল্লিখিত বাক্যে কোনো ভুল নেই।
- বাক্যটি Third conditional এর নিয়মানুযায়ী গঠিত এবং ব্যাকরণগত ভাবে সঠিক।
- Complete sentence: Had the administrative skills of the Martian Shipping Corporation's managing director been on par with her unquestionable talent for client dealings, she would not have needed such a brilliant expert in operations as her Chief Operating Officer.
- Bangla Meaning: যদি মার্টিয়ান শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক এর প্রশাসনিক দক্ষতা তার অপ্রতিদ্বন্দ্বী ক্লায়েন্ট পরিচালনার প্রতিভার সমান হতো, তবে তাকে প্রধান অপারেটিং অফিসার হিসেবে এমন একজন উজ্জ্বল অপারেশন বিশেষজ্ঞের প্রয়োজন পড়ত না।
৩৭) Early hunter-gatherer societies cultivated instincts that frowned upon selfish behavior (A) and fostered a spirit of voluntary collaboration (B) whether it be (C) within the group but also (D) with outsiders.
and fostered
whether it be
within
with outsiders
No Error
whether it be
ব্যাখ্যা:
• উল্লিখিত বাক্যের ভুল অংশটুকু হচ্ছে - whether it be.
- এখানে, whether it be এর স্থলে whether it be এর স্থলে 'not only' ব্যবহার করলে বাক্যটি সঠিক হবে।
- Not only ..... but also = কেবল এটাই নয় সেটাও।
• সুতরাং, বাক্যটি সঠিকভাবে লেখা যাবে -
• Early hunter-gatherer societies cultivated instincts that frowned upon selfish behavior and fostered a spirit of voluntary collaboration, not only within the group but also with outsiders."
- Bangla Meaning: প্রাচীন শিকারি-সংগ্রাহক সমাজগুলো এমন প্রবৃত্তি গড়ে তুলেছিল, যা স্বার্থপর আচরণকে নিরুৎসাহিত করত এবং স্বেচ্ছামূলক সহযোগিতার চেতনাকে উৎসাহিত করত, কেবল গোষ্ঠীর মধ্যেই নয়, বাইরের লোকদের সঙ্গেও।
৩৮) The electronic conveyor-belt system, which Susan Park (A) adapted from a production-line method (B) pioneered by Thomas Langley, reduced the (C) required time being needed of assembling a SmartGadget device (D) from over ten hours to just 120 minutes.
adapted from
pioneered by
required time being needed
from over
No Error
required time being needed
ব্যাখ্যা:
• উল্লিখিত অপশনগুলোর মধ্যে ভুল অংশটুকু হচ্ছে - required time being needed.
- এখানে, This problem is related with redundancy. Redundancy refers to the repetition of the same idea or item of information within a phrase, clause, or sentence.
- "required time" এবং "being needed" একই অর্থ বোঝাচ্ছে।
- "required" = needed (প্রয়োজনীয়)
- "being needed" = required (প্রয়োজন হওয়া).
- অর্থাৎ, একই কথা দুইবার বলা হচ্ছে
• সঠিক ব্যবহার হবে:
"required time" (প্রয়োজনীয় সময়) অথবা "time needed" (যে সময় প্রয়োজন)
• Correct sentence: The electronic conveyor-belt system, which Susan Park adapted from a production-line method pioneered by Thomas Langley, reduced the required time of assembling a SmartGadget device from over ten hours to just 120 minutes.
- Bangla Meaning: ইলেকট্রনিক কনভেয়র-বেল্ট সিস্টেম, যা সুসান পার্ক থমাস ল্যাংলির দ্বারা উদ্ভাবিত উৎপাদন-লাইন পদ্ধতি থেকে অভিযোজিত করেছে, একটি স্মার্টগ্যাজেট ডিভাইসের সমাবেশের জন্য প্রয়োজনীয় সময়কে দশ ঘণ্টার বেশি থেকে মাত্র ১২০ মিনিটে কমিয়ে এনেছে.
৩৯) (A) Excavating ancient rock layers in southern Brazil, researchers have uncovered evidence (B) indicating that complex life-forms (C) emerged far earlier than (D) it is previously believed.
Excavating
indicating
emerged
it is
No Error
it is
ব্যাখ্যা:
• উল্লিখিত বাক্যের ভুল অংশটুকু হচ্ছে - it is.
- "it is" previously believed" - এখানে present tense (is) ব্যবহার করা হয়েছে।
- কিন্তু "previously" (পূর্বে/আগে) শব্দটি অতীত কাল নির্দেশ করে, তাই past tense (was) হওয়া উচিত
- সুতরাং, it is এর স্থলে it was ব্যবহৃত হলে বাক্যটি সঠিক হবে।
• Complete sentence: Excavating ancient rock layers in southern Brazil, researchers have uncovered evidence indicating that complex life-forms emerged far earlier than it was previously believed.
Bangla Meaning: দক্ষিণ ব্রাজিলে প্রাচীন শিলা স্তর খনন করার সময়, গবেষকরা প্রমাণ উদ্ধার করেছেন যা নির্দেশ করে যে জটিল জীব-রূপগুলি পূর্বে বিশ্বাস করা হয়েছিল তার তুলনায় অনেক আগে উদ্ভূত হয়েছে।
৪০) Unlike the surface of Venus, (A) Titan is largely covered in liquid methane (B) lakes, with solid ground (C) comprising only a fraction of the (D) moon's total area.
Titan
lakes, with
comprising
moon's total area
No Error
No Error
ব্যাখ্যা:
• উল্লিখিত বাক্যে কোনো ভুল নেই।
- তাই সঠিক উত্তর - No Error
• বাক্যে, "Unlike" দিয়ে দুটি জিনিসের তুলনা করা হয়েছে; Venus এর surface এর সাথে Titan এর তুলনা ও বাক্যের গঠন ও Tense ঠিক আছে (present tense) এবং Parallel structure মেনে চলা হয়েছে, তাই, বাক্যে কোন ভুল নেই।
• Complete sentence: Unlike the surface of Venus, Titan is largely covered in liquid methane lakes, with solid ground comprising only a fraction of the moon's total area.
- Bangla Meaning: ভেনাসের পৃষ্ঠতলের তুলনায়, টাইটান মূলত তরল মিথেনের জলে আবৃত, যেখানে কঠিন ভূমি চাঁদের মোট এলাকার একটি ক্ষুদ্র অংশ গঠন করে।
৪১) ৫ ভাগ চিনি এবং ৩ ভাগ মরিচ দিয়ে মিষ্টি সস তৈরি করা হয়। অন্যদিকে ৫ ভাগ মরিচ এবং ৩ ভাগ চিনি দিয়ে ঝাল সস তৈরি করা হয়। ২৪ কাপ মিষ্টি সসের সাথে কত কাপ মরিচ মেশালে ঝাল সস তৈরি করা যাবে?
৬
১২
১৬
২৪
৩০
১৬
ব্যাখ্যা:
প্রশ্ন: ৫ ভাগ চিনি এবং ৩ ভাগ মরিচ দিয়ে মিষ্টি সস তৈরি করা হয়। অন্যদিকে ৫ ভাগ মরিচ এবং ৩ ভাগ চিনি দিয়ে ঝাল সস তৈরি করা হয়। ২৪ কাপ মিষ্টি সসের সাথে কত কাপ মরিচ মেশালে ঝাল সস তৈরি করা যাবে?
সমাধান:
মিষ্টি সসে চিনি ও মরিচের অনুপাত ৫ : ৩
মিষ্টি সসে চিনি আছে ৫ক কাপ
মিষ্টি সসে মরিচ আছে ৩ক কাপ
∴ মিষ্টি সসের পরিমাণ ৫ক + ৩ক = ৮ক কাপ
ঝাল সসে মরিচ ও চিনির অনুপাত ৫ : ৩
ঝাল সসে মরিচ আছে ৫ক কাপ
ঝাল সসে চিনি আছে ৩ক কাপ
৮ক কাপ মিষ্টি সসে মরিচ আছে ৩ক কাপ
১ কাপ মিষ্টি সসে মরিচ আছে ৩ক/৮ক কাপ
২৪ কাপ মিষ্টি সসে মরিচ আছে (৩ক × ২৪)/৮ক কাপ
= ৯ কাপ
২৪ কাপ মিষ্টি সসে চিনি আছে ২৪ - ৯ = ১৫ কাপ
ঝাল সসের ক্ষেত্রে,
৩ক কাপ চিনির সাথে মরিচ লাগে ৫ক কাপ
১ কাপ চিনির সাথে মরিচ লাগে ৫ক/৩ক কাপ
১৫ কাপ চিনির সাথে মরিচ লাগে (৫ক × ১৫)/৩ক কাপ
= ২৫ কাপ
∴ ২৪ কাপ মিষ্টি সসকে ঝাল সস বানাতে হলে মরিচ দিতে হবে ২৫ - ৯ = ১৬ কাপ
৪২) ত্রিভুজের একটি বাহু ৭ সে.মি. এবং অপর বাহু ৪ সে.মি. হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত সে.মি. হতে পারে?
২
৩
৪
১১
১২
৪
ব্যাখ্যা:
প্রশ্ন: ত্রিভুজের একটি বাহু ৭ সে.মি. এবং অপর বাহু ৪ সে.মি. হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত সে.মি. হতে পারে?
সমাধান:
আমরা জানি,
- ত্রিভুজের যে কোন দুই বাহুর সমষ্টি তার তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর।
- ত্রিভুজের যে কোন দুই বাহুর অন্তর বা ব্যবধান তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর।
∴ তৃতীয় বাহুটি,
৭ - ৪ = ৩ সে.মি. এর সমান বা ছোট হতে পারবে না।
আবার,
৭ + ৪ = ১১ সে.মি. এর সমান বা বড় হতে পারবে না।
∴ তৃতীয় বাহুর দৈর্ঘ্য ৪ সে.মি.।
৪৩) একটি ব্যাংকে বার্ষিক ২০% সুদের হারে একটি স্থায়ী আমানত করা হয়। ব্যাংকটি অর্ধ-বার্ষিক ভিত্তিতে চক্রবৃদ্ধি সুদ প্রদান করলে আনুমানিক কত বছরে আমানত দ্বিগুণ হবে?
২.৫
৩.৫
৫
৫.৫
৬
৩.৫
ব্যাখ্যা:
প্রশ্ন: একটি ব্যাংকে বার্ষিক ২০% সুদের হারে একটি স্থায়ী আমানত করা হয়। ব্যাংকটি অর্ধ-বার্ষিক ভিত্তিতে চক্রবৃদ্ধি সুদ প্রদান করলে আনুমানিক কত বছরে আমানত দ্বিগুণ হবে?
সমাধান:
ধরি,
আসল = P টাকা
চক্রবৃদ্ধি মূলধন, C = ২P টাকা
সময় = n বছর
মুনাফার হার, r = বার্ষিক ২০% = অর্ধবার্ষিক (২০/২)% = অর্ধবার্ষিক ১০%
১ বছরে সুদ বৃদ্ধি পায় = ২ বার
∴ n বছরে সুদ বৃদ্ধি পায় = ২n বার
প্রশ্নমতে,
২P = P(১ + ১০/১০০)২n
⇒ ২ = (১.১)২n
⇒ log(১.১)২ = ২n
⇒ ১/(log২১.১) = ২n
⇒ log২১.১ = ১/(২n)
⇒ ০.১৩৭ = ১/(২n)
⇒ ২n = ১/০.১৩৭
⇒ n = ১/(০.১৩৭ × ২)
∴ n = ৩.৬৪
৩.৬৪ বছর অপশনে নেই,
∴ আনুমানিক ৩.৫ বছরে আমানত দ্বিগুণ হবে।
৪৪) 


5

56

ব্যাখ্যা:
প্রশ্ন:
সমাধান:
৪৫) ৬টি সংখ্যার গড় ৬.৮। যদি এদের মধ্যে একটি সংখ্যাকে ৪ দ্বারা গুণ করলে সংখ্যাগুলির গড় বৃদ্ধি পেয়ে ৯.৮ হয়, তবে সংখ্যা ছয়টির মধ্যে কোন সংখ্যাকে ৪ দিয়ে গুণ করা হয়েছে?
২
৩
৪
৬
১২
৬
ব্যাখ্যা:
প্রশ্ন: ৬টি সংখ্যার গড় ৬.৮। যদি এদের মধ্যে একটি সংখ্যাকে ৪ দ্বারা গুণ করলে সংখ্যাগুলির গড় বৃদ্ধি পেয়ে ৯.৮ হয়, তবে সংখ্যা ছয়টির মধ্যে কোন সংখ্যাকে ৪ দিয়ে গুণ করা হয়েছে?
সমাধান:
ধরি,
সংখ্যাটি x
৬টি সংখ্যার গড় ৬.৮
∴ ৬টি সংখ্যার সমষ্টি ৬.৮ × ৬ = ৪০.৮
x বাদে বাকি সংখ্যাগুলোর সমষ্টি ৪০.৮ - x
x কে ৪ দ্বারা গুণ করলে সংখ্যাগুলির গড় বৃদ্ধি পেয়ে ৯.৮ হয়
∴ সংখ্যাগুলোর সমষ্টি ৯.৮ × ৬ = ৫৮.৮
∴ ৪x বাদে বাকি সংখ্যাগুলোর সমষ্টি ৫৮.৮ - ৪x
শর্তমতে,
৪০.৮ - x = ৫৮.৮ - ৪x
বা, ৩x = ৫৮.৮ - ৪০.৮
বা, ৩x = ১৮
∴ x = ৬
৪৬) x একটি পূর্ণসংখ্যা যেখানে ।x - ৩.৫।< ২ । x এর কতগুলো মানের জন্য অসমতটি প্রযোজ্য হবে?
২
৩
৪
৫
৬
৪
ব্যাখ্যা:
প্রশ্ন: x একটি পূর্ণসংখ্যা যেখানে ।x - ৩.৫।< ২ । x এর কতগুলো মানের জন্য অসমতটি প্রযোজ্য হবে?
সমাধান:
।x - ৩.৫।< ২
বা, - ২ < x - ৩.৫ < ২
বা, - ২ + ৩.৫ < x < ২ + ৩.৫
বা, ১.৫ < x < ৫.৫
যেহেতু x একটি পূর্ণসংখ্যা
∴ x এর মান হতে পারবে ২, ৩, ৪, ৫ মোট ৪টি
৪৭) একজন রাজনৈতিক প্রার্থী একটি তহবিল সংগ্রহের অনুষ্ঠান থেকে ১,৭৪৯ টাকা সংগ্রহ করেছেন। যদি প্রতিটি সমর্থক কমপক্ষে ৫০ টাকা প্রদান করে, তাহলে অনুষ্ঠানে উপস্থিত সমর্থকের সর্বাধিক সম্ভাব্য সংখ্যা কত?
৩৩
৩৪
৩৫
৩৬
৩৭
৩৪
ব্যাখ্যা:
প্রশ্ন: একজন রাজনৈতিক প্রার্থী একটি তহবিল সংগ্রহের অনুষ্ঠান থেকে ১,৭৪৯ টাকা সংগ্রহ করেছেন। যদি প্রতিটি সমর্থক কমপক্ষে ৫০ টাকা প্রদান করে, তাহলে অনুষ্ঠানে উপস্থিত সমর্থকের সর্বাধিক সম্ভাব্য সংখ্যা কত?
সমাধান:
ধরি,
সমর্থক সংখ্যা ক জন
১ জন প্রদান করে কমপক্ষে ৫০ টাকা
∴ উপস্থিত সমর্থক সংখ্যা ১৭৪৯/৫০ = ৩৪.৯৮ ≈ ৩৫ জন।
৩৫ জন হলে ৫০ টাকার কম দেয়া সমর্থক পাওয়া যায় যা অসম্ভব, তাই সর্বাধিক উপস্থিত সমর্থক সংখ্যা ৩৪ জন
৪৮) 
0
1
2
3
9
1
ব্যাখ্যা:
প্রশ্ন:
সমাধান:
৪৯) ৭ + ৬×৭ + ৬×৭২ + ৬×৭৩ + ৬×৭৪ + ৬×৭৫ + ৬×৭৬ নিচের কোন মানের সমান?
৬৭
৬৯
৭৭
৭৮
৭৯
৭৭
ব্যাখ্যা:
প্রশ্ন: ৭ + ৬×৭ + ৬×৭২ + ৬×৭৩ + ৬×৭৪ + ৬×৭৫ + ৬×৭৬ নিচের কোন মানের সমান?
সমাধান:
৭ + ৬ × ৭ + ৬ × ৭২ + ৬ × ৭৩ + ৬ × ৭৪ + ৬ × ৭৫ + ৬ × ৭৬
= ৭ + (৬ × ৭)(১ + ৭) + (৬ × ৭৩)(১ + ৭) + (৬ × ৭৫)(১ + ৭)
= ৭ + (৬ × ৭)৮ + (৬ × ৭৩)৮ + (৬ × ৭৫)৮
= ৭ + ৪৮(৭ + ৭৩ + ৭৫)
= ৭ + (৪৯ - ১)(৭ + ৭৩ + ৭৫)
= ৭ + ৪৯(৭ + ৭৩ + ৭৫) - ১(৭ + ৭৩ + ৭৫)
= ৭ + ৭২(৭ + ৭৩ + ৭৫) - ৭ - ৭৩ - ৭৫
= ৭ + ৭৩ + ৭৫ + ৭৭ - ৭ - ৭৩ - ৭৫
= ৭৭
৫০) কামাল গড়ে ঘন্টা প্রতি 2m মাইল গতিবেগে একটি ট্রিপ শেষ করতে h ঘন্টা সময় নেয়। যদি রোমেল একই ট্রিপ 2/3h ঘন্টায় শেষ করে, তাহলে রোমেলের ঘন্টা প্রতি গড় গতিবেগ কত মাইল ছিল?
(1/3) mh
(2/3) mh
m
3m/h
3m
3m
ব্যাখ্যা:
প্রশ্ন: কামাল গড়ে ঘন্টা প্রতি 2m মাইল গতিবেগে একটি ট্রিপ শেষ করতে h ঘন্টা সময় নেয়। যদি রোমেল একই ট্রিপ 2/3h ঘন্টায় শেষ করে, তাহলে রোমেলের ঘন্টা প্রতি গড় গতিবেগ কত মাইল ছিল?
সমাধান:
কামাল গড়ে ঘণ্টা প্রতি 2m মাইল গতিবেগে একটি ট্রিপ শেষ করতে h ঘণ্টা সময় নেয়,
∴ ট্রিপের দূরত্ব = 2m × h = 2mh মাইল
রোমেল একই ট্রিপ (2/3)h ঘণ্টায় শেষ করে
∴ রোমেলের গড় গতিবেগ = 2mh/{(2/3)h} = 2m × (3/2) = 3m
৫১) একটি সভায় ৭৫০ জন অংশগ্রহণকারীর মধ্যে ৪৫০ জন মহিলা। মহিলাদের অর্ধেক এবং পুরুষদের এক-চতুর্থাংশের বয়স ত্রিশ বছরের কম। অংশগ্রহণকারীদের মধ্যে একজনকে দৈবক্রমে নির্বাচিত করা হলে, নির্বাচিত ব্যক্তির বয়স ত্রিশ বছরের কম হওয়ার সম্ভাবনা কত?
১/৮
১/৩
৩/৪
২/৫
৪/৩
২/৫
ব্যাখ্যা:
প্রশ্ন: একটি সভায় ৭৫০ জন অংশগ্রহণকারীর মধ্যে ৪৫০ জন মহিলা। মহিলাদের অর্ধেক এবং পুরুষদের এক-চতুর্থাংশের বয়স ত্রিশ বছরের কম। অংশগ্রহণকারীদের মধ্যে একজনকে দৈবক্রমে নির্বাচিত করা হলে, নির্বাচিত ব্যক্তির বয়স ত্রিশ বছরের কম হওয়ার সম্ভাবনা কত?
সমাধান:
একটি সভায় ৭৫০ জন অংশগ্রহণকারীর মধ্যে ৪৫০ জন মহিলা
∴ পুরুষের সংখ্যা (৭৫০ - ৪৫০) = ৩০০ জন
মহিলাদের অর্ধেক = ৪৫০/২ = ২২৫ জন
পুরুষদের এক-চতুর্থাংশ = ৩০০/৪ = ৭৫ জন
∴ ত্রিশ বছরের কম অংশগ্রহণকারী = ২২৫ + ৭৫ = ৩০০ জন
∴ নির্বাচিত ব্যক্তির বয়স ত্রিশ বছরের কম হওয়ার সম্ভাবনা = ৩০০/৭৫০ = ৩০/৭৫ = ২/৫
৫২) x একটি ধনাত্মক পূর্ণসংখ্যা। x কে ৪ দ্বারা ভাগ করা হলে r অবশিষ্ট থাকে এবং x কে ৯ দ্বারা ভাগ করা হলে R অবশিষ্ট থাকে। r2 + R এর সর্বোচ্চ সম্ভাব্য মান কত হতে পারে?
১৭
১৯
২১
২৫
২৬
১৭
ব্যাখ্যা:
প্রশ্ন: x একটি ধনাত্মক পূর্ণসংখ্যা। x কে ৪ দ্বারা ভাগ করা হলে r অবশিষ্ট থাকে এবং x কে ৯ দ্বারা ভাগ করা হলে R অবশিষ্ট থাকে। r2 + R এর সর্বোচ্চ সম্ভাব্য মান কত হতে পারে?
সমাধান:
x একটি ধনাত্মক পূর্ণসংখ্যা
আমরা জানি,
ভাগশেষ সবসময় ভাজকের চেয়ে ছোট হয়।
x কে ৪ দ্বারা ভাগ করা হলে r অবশিষ্ট থাকে
∴ r এর মান ১, ২, ৩ হতে পারবে।
x কে ৯ দ্বারা ভাগ করা হলে R অবশিষ্ট থাকে
∴ R এর মান ১, ২, ৩, ৪, ৫,৬ ,৭ ,৮ হতে পারবে
r2 + R এর সর্বোচ্চ হবে যদি r ও R সর্বোচ্চ হয়
∴ r2 + R = ৩২ + ৮ = ৯ + ৮ = ১৭
৫৩) যদি x একটি ধনাত্মক সংখ্যা হয় যেখানে - x < y < 0, তাহলে নিচের কোনটি অবশ্যই ঋণাত্মক হবে?
(x + y)2
(x - y)2
(y - x)2
x2 - y2
y2 - x2
y2 - x2
ব্যাখ্যা:
প্রশ্ন: যদি x একটি ধনাত্মক সংখ্যা হয় যেখানে - x < y < 0, তাহলে নিচের কোনটি অবশ্যই ঋণাত্মক হবে?
সমাধান:
দেওয়া আছে,
x একটি ধনাত্মক সংখ্যা এবং - x < y < 0
∴ y একটি ঋণাত্মক সংখ্যা এবং x এর ঋণাত্মক মানের চেয়ে বড়।
ধরি,
x = 2
∴ y = - 1
(x + y)2
= (2 - 1)2
= (1)2
= 1, যা ধনাত্মক সংখ্যা
(x - y)2
= {2 - (-1)}2
= (2 + 1)2
= 32
= 9, যা ধনাত্মক সংখ্যা
(y - x)2
= (- 1 - 2)2
= (- 3)2
= 9, যা ধনাত্মক সংখ্যা
x2 - y2
= (2)2 - (- 1)2
= 4 - 1
= 3, যা ধনাত্মক সংখ্যা
y2 - x2
= (- 1)2 - (2)2
= 1 - 4
= - 3, যা ঋণাত্মক সংখ্যা
৫৪) যদি -2 < w <-1 < x < y < 0 < z < 1 হয়, তবে নিচের কোন গুণফলটি সর্বনিম্ন?
wy
wz
xy
xz
yz
wz
ব্যাখ্যা:
প্রশ্ন: যদি - 2 < w < - 1 < x < y < 0 < z < 1 হয়, তবে নিচের কোন গুণফলটি সর্বনিম্ন?
সমাধান:
দেওয়া আছে,
- 2 < w < - 1 < x < y < 0 < z < 1
ধরি,
w = - 1.5
x = - 0.5
y = - 0.25
z = 0.5
এখন,
wy = (- 1.5) × (- 0.25) = 0.375
wz = (- 1.5) × (0.5) = - 0.75
xy = (- 0.5) × (- 0.25) = 0.125
xz = (- 0.5) × (0.5) = - 0.25
yz = (- 0.25) × (0.5) = - 0.125
∴ wz এর মান সর্বনিম্ন।
৫৫) কামাল ঢাকা থেকে কুমিল্লার অর্ধেক পথ ঘন্টা প্রতি ৩০ মাইল বেগে এবং বাকি অর্ধেক ঘন্টা প্রতি ৫০ মাইল বেগে যায়। সব মিলিয়ে তার ৪ ঘন্টা সময় লাগলে ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব কত মাইল?
১৪০
১৫০
১৮০
২২০
২৫০
১৫০
ব্যাখ্যা:
প্রশ্ন: কামাল ঢাকা থেকে কুমিল্লার অর্ধেক পথ ঘন্টা প্রতি ৩০ মাইল বেগে এবং বাকি অর্ধেক ঘন্টা প্রতি ৫০ মাইল বেগে যায়। সব মিলিয়ে তার ৪ ঘন্টা সময় লাগলে ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব কত মাইল?
সমাধান:
ধরি,
ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব d মাইল।
অর্ধেক পথ ঘণ্টা প্রতি ৩০ মাইল বেগে যেতে সময় = (d/২)/৩০ ঘণ্টা
= d/(২ × ৩০) ঘণ্টা
= d/৬০ ঘণ্টা
বাকি অর্ধেক ঘণ্টা প্রতি ৫০ মাইল বেগে যাতে সময় = (d/২)/৫০ ঘণ্টা
= d/(২ × ৫০) ঘণ্টা
= d/১০০ ঘণ্টা
প্রশ্নমতে,
d/৬০ + d/১০০ = ৪
বা, ৫d + ৩d = ১২০০ [৩০০ দ্বারা গুণ করে]
বা, ৮d = ১২০০
বা, d = ১২০০/৮
∴ d = ১৫০
৫৬) জলিল একদিনে ৭ একর জমির ঘাস কাটতে পারে। শরিফ এবং জলিল একসাথে কাজ করলে ২২ একর জমির ঘাস কাটতে ২ দিন লাগে। শরিফ একা কাজ করলে ৫ একর জমির ঘাস কাটতে কত দিন সময় লাগবে?
৭/২২
৪/৫
৫/৪
২২/৭
৫
৫/৪
ব্যাখ্যা:
প্রশ্ন: জলিল একদিনে ৭ একর জমির ঘাস কাটতে পারে। শরিফ এবং জলিল একসাথে কাজ করলে ২২ একর জমির ঘাস কাটতে ২ দিন লাগে। শরিফ একা কাজ করলে ৫ একর জমির ঘাস কাটতে কত দিন সময় লাগবে?
সমাধান:
জলিল একদিনে কাটে ৭ একর
∴ জলিল ২ দিনে কাটে (৭ × ২) একর = ১৪ একর
∴ শরিফ ২ দিনে কাটে (২২ - ১৪) একর = ৮ একর
শরিফ একা ৮ একর কাটে ২ দিনে
শরিফ একা ১ একর কাটে ২/৮ দিনে
শরিফ একা ৫ একর কাটে (২ × ৫)/৮ দিনে
= ৫/৪ দিনে
৫৭) দশটি পদের ধনাত্মক ক্রমিক জোড় পূর্ণসংখ্যার ধারার মধ্যমা একটি দুই অংকের পূর্ণ বর্গসংখ্যা। এই ধরনের কয়টি ভিন্ন ধারা সম্ভব?
১
২
৩
৪
৫
৩
ব্যাখ্যা:
প্রশ্ন: দশটি পদের ধনাত্মক ক্রমিক জোড় পূর্ণসংখ্যার ধারার মধ্যমা একটি দুই অংকের পূর্ণ বর্গসংখ্যা। এই ধরনের কয়টি ভিন্ন ধারা সম্ভব?
সমাধান:ধরি,
দশটি ক্রমিক ধনাত্মক জোড় পূর্ণসংখ্যার ধারার প্রথম পদ a দিয়ে এবং প্রতিটি সংখ্যা 2 করে বৃদ্ধি পায়।
∴ ধারাটি হবে:
a, a + 2, a + 4, a + 6, a + 8, a + 10, a + 12, a + 14, a + 16, a+18a
এখানে পদের সংখ্যা ১০ যা একটি জোড় সংখ্যা
সুতরাং, মধ্যক = {(১০/২) তম পদ + (১০/২) + ১ তম পদ}/2
= (৫ম পদ + ৬ তম পদ)/2
= {(a + 8) + (a + 10)}/2
= (2a + 18)/2
= {2(a + 9)}/2
= a + 9
প্রশ্নমতে,
মধ্যমাটি দুই অংকের পূর্ণ বর্গসংখ্যা।
দুই অংকের পূর্ণ বর্গসংখ্যাগুলো হলো: 16, 25, 36, 49, 64, 81
যদি a + 9 = 16 হয়, তাহলে a = 16 - 9 = 7, এখানে a বিজোড় হয়ে যায় যা গ্রহণযোগ্য নয়
যদি a + 9 = 25 হয়, তাহলে a = 25 - 9 = 16, এখানে a জোড় হয়ে যায় যা গ্রহণযোগ্য।
যদি a + 9 = 36 হয়, তাহলে a = 36 - 9 = 27, এখানে a বিজোড় হয়ে যায় যা গ্রহণযোগ্য নয়
যদি a + 9 = 49 হয়, তাহলে a = 49 - 9 = 40, এখানে a জোড় হয়ে যায় যা গ্রহণযোগ্য।
যদি a + 9 = 64 হয়, তাহলে a = 64 - 9 = 55, এখানে a বিজোড় হয়ে যায় যা গ্রহণযোগ্য নয়
যদি a + 9 = 81 হয়, তাহলে a = 81 - 9 = 72, এখানে a জোড় হয়ে যায় যা গ্রহণযোগ্য।
∴ এই ধরনের ৩টি ভিন্ন ধারা সম্ভব
৫৮) ক্রয়মূল্যের উপর ৮০% লাভ ধরার পর একটি পণ্যের বিক্রয়মূল্য নির্ধারণ করা হল ৪৫ টাকায়। বিক্রয়মূল্য আরো কত টাকা বৃদ্ধি করলে ক্রয়মূল্যের উপর ১০০% লাভ থাকবে?
১
২
৩
৪
৫
৫
ব্যাখ্যা:
প্রশ্ন: ক্রয়মূল্যের উপর ৮০% লাভ ধরার পর একটি পণ্যের বিক্রয়মূল্য নির্ধারণ করা হল ৪৫ টাকায়। বিক্রয়মূল্য আরো কত টাকা বৃদ্ধি করলে ক্রয়মূল্যের উপর ১০০% লাভ থাকবে?
সমাধান:
৮০% লাভে,
বিক্রয়মূল্য ১৮০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/১৮০ টাকা
∴ বিক্রয়মূল্য ৪৫ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ৪৫)/১৮০ টাকা
= ২৫ টাকা
১০০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ২০০ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ২০০/১০০ টাকা
∴ ক্রয়মূল্য ২৫ টাকা হলে বিক্রয়মূল্য (২০০ × ২৫)/১০০ টাকা
= ৫০ টাকা
∴ বিক্রয়মূল্য বৃদ্ধি করতে হবে = (৫০ - ৪৫) টাকা = ৫ টাকা
৫৯) আয়তক্ষেত্র A এর পরিধি ২০০ মিটার। আয়তক্ষেত্র B এর দৈর্ঘ্য আয়তক্ষেত্র A এর দৈর্ঘ্যের চেয়ে ১০ মিটার কম এবং আয়তক্ষেত্র B এর প্রস্থ আয়তক্ষেত্র A এর প্রস্থের চেয়ে ১০ মিটার বেশি। আয়তক্ষেত্র B একটি বর্গক্ষেত্র হলে, আয়তক্ষেত্র A এর প্রস্থ মিটারে কত?
৪০
৩০
২৫
২০
১০
৪০
ব্যাখ্যা:
প্রশ্ন: আয়তক্ষেত্র A এর পরিধি ২০০ মিটার। আয়তক্ষেত্র B এর দৈর্ঘ্য আয়তক্ষেত্র A এর দৈর্ঘ্যের চেয়ে ১০ মিটার কম এবং আয়তক্ষেত্র B এর প্রস্থ আয়তক্ষেত্র A এর প্রস্থের চেয়ে ১০ মিটার বেশি। আয়তক্ষেত্র B একটি বর্গক্ষেত্র হলে, আয়তক্ষেত্র A এর প্রস্থ মিটারে কত?
সমাধান:
ধরি,
আয়তক্ষেত্র A এর দৈর্ঘ্য x মিটার
আয়তক্ষেত্র A এর প্রস্থ y মিটার
∴ আয়তক্ষেত্র A এর পরিধি = ২(x + y) = ২০০ মিটার ......... (১)
∴ আয়তক্ষেত্র B এর দৈর্ঘ্য = x - ১০ মিটার
∴ আয়তক্ষেত্র B এর প্রস্থ = y + ১০ মিটার
আয়তক্ষেত্র B একটি বর্গক্ষেত্র,
∴ x - ১০ = y + ১০
⇒ x = y + ১০ + ১০
∴ x = y + ২০
(১) নং এ x এর মান বসিয়ে পাই,
২(x + y) = ২০০
বা, ২x + ২y = ২০০
বা, x + y = ১০০
বা, y + ২০ + y = ১০০
বা, ২y = ৮০
∴ y = ৪০
৬০) একটি খেলার মাঠের O বিন্দু থেকে শুরু করে একজন উত্তরদিকে ১০ গজ হেঁটে, তারপর ৬ গজ পূর্বে গিয়ে, এবং এরপর ২ গজ দক্ষিণে গিয়ে P বিন্দুতে পৌঁছায়। O থেকে P বিন্দু কত গজ দূরে অবস্থিত?
১০
১২
১৪
১৬
১৮
১০
ব্যাখ্যা:
প্রশ্ন: একটি খেলার মাঠের O বিন্দু থেকে শুরু করে একজন উত্তরদিকে ১০ গজ হেঁটে, তারপর ৬ গজ পূর্বে গিয়ে, এবং এরপর ২ গজ দক্ষিণে গিয়ে P বিন্দুতে পৌঁছায়। O থেকে P বিন্দু কত গজ দূরে অবস্থিত?
সমাধান:
OP = √(৮
২ + ৬
২) গজ
= √(৬৪ + ৩৬) গজ
= √১০০ গজ
= ১০ গজ
৬১) 'স্বোপার্জিত স্বাধীনতা'-র স্থপতি -----।
নিতুন কুণ্ডু
শামীম শিকদার
জয়নুল আবেদিন
সৈয়দ মাইনুল হোসেন
কোনটিই নয়
শামীম শিকদার
ব্যাখ্যা:
স্বোপার্জিত স্বাধীনতা:
- মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই ভাস্কর্যটি।
- স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনের সড়কের মোড়ে অবস্থিত।
- ভাস্কর্যটির স্থপতি: শামীম শিকদার।
- ভাস্কর্য কর্মে সহায়তা করেন হিমাংশু রায় ও আনোয়ার চৌধুরী।
⇒ ১৯৮৮ সালের ২৫ মার্চ তারিখে, অধ্যাপক আব্দুর রাজ্জাক এ ভাস্কর্যটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উল্লেখ্য,
- শামীম শিকদার ২০০০ সালে একুশে পদক অর্জন করেন।
উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৬২) মানব-ক্লোনিং নিষিদ্ধ করেছে কোন সংস্থা?
ILO
EU
IMF
OECD
কোনটিই নয়
EU
ব্যাখ্যা:
ক্লোনিং: - প্রাকৃতিক ক্লোন হলো একটি জীব অথবা একদল জীব যাদের উদ্ভব ঘটে অযৌন অঙ্গজ জননের দ্বারা।
- এদের ধরন হয় মাতৃ জীবের ন্যায়।
- একটি কোষ বা কোষগুচ্ছ যখন একটিমাত্র কোষ থেকে উৎপন্ন হয় এবং তাদের প্রকৃতি মাতৃকোষের ন্যায় হয়, তাকেও ক্লোন বলে।
- প্রাকৃতিকভাবে ব্যাকটেরিয়া, অনেক শৈবাল, বেশিরভাগ প্রোটোজোয়া এবং ঈস্ট, ছত্রাক ক্লোনিং এর মাধ্যমে বংশবৃদ্ধি করে।
- জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে প্রয়োজনবোধে কোনো বিশেষ জিনের সংখ্যাবৃদ্ধি করে তার প্রতিলিপি তৈরি করা হয়।
- কোনো কোনো কোষকে বিশেষ প্রক্রিয়ায় আবাদ মাধ্যমে রেখে বিভাজন ঘটিয়ে এতে উৎপন্ন করা হয় একগুচ্ছ একই ধরনের কোষ।
- আবার কোনো অণুজীব উদ্ভিদ কিংবা প্রাণীর অনুরূপ অনেক জীব উৎপাদন করাকে ক্লোনিং বলে।
⇒ ১৯৯৬ সালের ৫ জুলাই ক্লোনিং পদ্ধতিতে ডলি নামের এক ভেড়ার জন্ম হয় গবেষণাগারে।
- তবে ১৯৯৬ সালে সফলভাবে প্রথম ক্লোন করা প্রাণীর জন্ম দেওয়া গেলেও ক্লোনিং নিয়ে বিজ্ঞানীরা গবেষণা শুরু করেছিলেন সেই ১৯৫০-এর দশক থেকে।
⇒ পৃথিবীর প্রথম ক্লোন মানব শিশুর জন্ম হয় ২০০২ সালের ২৬ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে।
- প্রথম ক্লোন মানব শিশুটির নাম দেয়া হয় ইভ।
উল্লেখ্য,
⇒ ক্লোনিং এর মাধ্যমে মানব শিশু জন্মদানের নৈতিক দিক বিবেচনা করে জাতিসংঘ ১২ ডিসেম্বর, ২০০১ সালে সাধারন পরিষদের বৈঠকে একটি বিল উত্থাপন করে।
- সেখানে মানব ক্লোন গবেষণা নিষিদ্ধ করার পক্ষে ৮৪টি দেশ, বিপক্ষে ৩৪টি দেশ এবং ৩৭টি দেশ নিরপেক্ষ ভোট দেয়।
- এভাবে ক্লোনিং নিষিদ্ধ আইন পাশ করা হয়।
- এভাবে ৮ মার্চ, ২০০৫ সালে জাতিসংঘ মানব ক্লোনিং নিষিদ্ধ ঘোষণা করে।
এছাড়াও,
⇒ ইউরোপীয় ইউনিয়ন (EU) স্পষ্টভাবে মানব ক্লোনিংকে নিষিদ্ধ করে।- ইউরোপীয় ইউনিয়নের মৌলিক অধিকারের সনদের অনুচ্ছেদ ৩-এ ইউরোপীয় কাউন্সিলের দ্বারা গৃহীত মানবাধিকার ও বায়োমেডিসিন কনভেনশনে অন্তর্ভুক্ত করা হয়েছে যে, মানুষের প্রজনন ক্লোনিং নিষিদ্ধ।
- যদিও এই সনদ মানব ব্যতীত অন্য ক্লোনিংকে নিষিদ্ধ করে না।
উৎস: i) European Union Agency for Fundamental Rights. [
link]
ii) UN ওয়েবসাইট। [
link]
৬৩) পৃথিবী থেকে নিকটতম নক্ষত্র Proxima Centauri এর দূরত্ব কত আলোকবর্ষ ?
৪.২
২.৪
৫.৬
৩.১
১.৯
৪.২
ব্যাখ্যা:
প্রক্সিমা সেন্টোরাই:
- সূর্যের নিকটতম বা পৃথিবী থেকে নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টোরাই।
⇒ ১৯১৫ সালে স্কটিশ জ্যোতির্বিজ্ঞানী রবার্ট আইনেস নক্ষত্রটি আবিষ্কার করেছিলেন।
- তিনি নক্ষত্রটি 'প্রক্সিমা সেন্টোরাই' নামকরণের প্রস্তাব দেন (মূলত প্রক্সিমা সেন্টারাস)।
- পৃথিবী থেকে এটির দূরত্ব ৪.২ কোটি আলোকবর্ষ।
উল্লেখ্য,
- যেসব জ্যোতিষ্কের নিজস্ব আলো রয়েছে তাদের নক্ষত্র বলা হয়।
- সূর্য এরূপ একটি নক্ষত্র।
- অর্থাৎ সূর্য ব্যতীত পৃথিবীর নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টোরাই।
উৎস: i) ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
ii) Britannica.
৬৪) সাধারণ বীমা কর্পোরেশন নিচের কোন সংগঠনের স্পনসর (Sponsor) শেয়ারহোল্ডার?
ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ
ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি
আইডিএলসি ফাইন্যান্স পিএলসি
ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড
সবগুলো
সবগুলো
ব্যাখ্যা:
সাধারণ বীমা কর্পোরেশন:
- সাধারণ বীমা কর্পোরেশন একমাত্র রাষ্ট্রীয় সাধারণ বীমা প্রতিষ্ঠান যা সরাসরি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে পরিচালিত হয়।
- বাংলাদেশের সকল ধরণের সাধারণ বীমা ও পুনঃবীমা ব্যবসা করার জন্য বীমা কর্পোরেশন আইন ১৯৭৩ (এক্ট নং ৬) এর অধীনে ১৯৭৩ সালের ১৪ মে এটি গঠিত হয়।
- বর্তমানে সাধারণ বীমা কর্পোরেশন বীমা কর্পোরেশন আইন, ২০১৯ এর মাধ্যমে পরিচালিত হচ্ছে।
⇒ সাধারণ বীমা কর্পোরেশন ১৯৮৪ সাল পর্যন্ত সাধারণ বীমা ব্যবসায় একমাত্র বীমা প্রতিষ্ঠান হিসাবে কাজ করতে থাকে।
- ১৯৮৪ সালে বাংলাদেশ সরকার ব্যক্তি মালিকানাধীন বীমা কোম্পানির অনুমোদন প্রদান করে এবং সে লক্ষ্যে বীমা কর্পোরেশন অধ্যাদেশ (সংশোধীত) ১৯৮৪ করে ।
⇒ সাধারণ বীমা কর্পোরেশন একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত।
- সাধারণ বীমা কর্পোরেশন দেশের সবচেয়ে বড় বীমা প্রতিষ্ঠান।
- এর অনুমোদিত মূলধন ১৫০০ কোটি টাকা, পরিশোধিত মূলধন ৯০০ কোটি টাকা।
⇒ সাধারণ বীমা কর্পোরেশন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড এবং লিজিং কোম্পানি, ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, আরামিট লিমিটেড, জাতীয় সঞ্চয় ব্যুরো প্রতিষ্ঠানসমূহের স্পন্সর শেয়ার হোল্ডার।
উৎস: সাধারণ বীমা কর্পোরেশন ওয়েবসাইট।
৬৫) সিপাহি বিদ্রোহ চলাকালীন ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
লর্ড ক্যানিং
লর্ড কার্জন
লর্ড হেস্টিংস
লর্ড ডালহৌসি
কোনটিই নয়
লর্ড ক্যানিং
ব্যাখ্যা:
সিপাহী বিদ্রোহ:
- এটি ছিল ব্রিটিশ শাসন অবসানকল্পে ভারতীয়দের প্রথম জাতীয় সংগ্রাম বা ‘স্বাধীনতা লড়াই'।
- ১৮৫৭ সালের ২৯ মার্চ ব্যারাকপুরের সেনানিবাসে ‘মঙ্গল পান্ডে' নামক একজন সিপাহী প্রকাশ্যে বিদ্রোহ করে।
- ক্রমে এ বিদ্রোহ মিরাট, দিল্লি, বেরলী, ফতেহপুর, কানপুর, বুন্দেল খণ্ড, রোহিলা খণ্ড, এলাহাবাদ, অযোধ্যা, কলকাতা, বিহার, চট্টগ্রাম, ঢাকা, যশোর এবং দিনাজপুর প্রভৃতি অঞ্চলে ছড়িয়ে পড়ে।
- বিদ্রোহীরা মোগল সম্রাট ২য় বাহাদুর শাহকে ভারতের বাদশাহ ও বিদ্রোহের নেতা ঘোষণা করে।
- মারাঠা নেতা নানা সাহেব, ঝাঁসির রাণি লক্ষ্মীবাঈ, মৌলভী লিয়াকত আলী, মৌলভী আহম্মদ উল্লাহ প্রমুখ বিদ্রোহে সক্রিয়ভাবে অংশ নেন।
- সিপাহীরা জেলখানা ভেঙ্গে কয়েদিদের মুক্তি, খাজাঞ্চিখানা লুঠ এবং সর্বত্র ব্রিটিশদের আক্রমণ করে।
- এ লড়াই শুধু সিপাহীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, ভারতের হিন্দু-মুসলমান নির্বিশেষে ব্যাপক গণমানুষ এর প্রতি সমর্থন ও সহানুভূতি প্রকাশ করে।
⇒ সিপাহী বিদ্রোহ চলাকালীন ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং।
উল্লেখ্য,
⇒ লর্ড ক্যানিং:
- ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় লর্ড জন ক্যানিং।
- লর্ড ক্যানিং ১৮৫৬ থেকে ১৮৬২ সাল পর্যন্ত ভারতের শেষ গভর্নর জেনারেল এবং ১৮৫৮ সালের ১ নভেম্বর থেকে ভারতে প্রথম ভাইসরয় ছিলেন।
- তাঁর প্রশাসনের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো ১৮৫৭ সালের সিপাহি বিপ্লব-এর শুরু।
- লর্ড ক্যানিং বিদ্রোহটি দমন করেন এবং এ ঘটনার পর ১৮৫৮ সালে পার্লামেন্টারি আইন পাস হয়।
উল্লেখ্য,
- লর্ড ক্যানিং ভারতীয় উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা প্রচলন করেন।
- এর আগে মুদ্রা হিসেবে স্বর্ণ ও রৌপ্য মুদ্রা ব্যবহৃত হতো।
- লর্ড ক্যানিং উপমহাদেশে প্রথম বাজেট ঘোষণা করেন।
- ১৮৬১ সালে লর্ড ক্যানিং পুলিশ প্রশাসন ব্যবস্থা চালু করেন।
উৎস: i) ইতিহাস ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) বাংলাপিডিয়া।
৬৬) বাংলাদেশে জাতীয় আয়কর দিবস পালিত হয় কবে?
৩০ নভেম্বর
১০ অক্টোবর
১ ডিসেম্বর
১১ জুন
১৬ মার্চ
৩০ নভেম্বর
ব্যাখ্যা:
জাতীয় আয়কর দিবস:
- জাতীয় আয়কর দিবস পালিত হয় ৩০ নভেম্বর।
উল্লেখ্য,
- ২০০৮ সাল থেকে ১৫ সেপ্টেম্বর আয়কর দিবস হিসেবে উদযাপিত হতো।
- এরপর ২০১৬ সাল থেকে ৩০ নভেম্বর আয়কর দিবস পালন করছে এনবিআর।
উৎস: i) এনবিআর ওয়েবসাইট।
ii) জাতীয় তথ্য বাতায়ন।
৬৭) ২০২৪ সালে অর্থনীতিতে কত জন নোবেল পুরস্কার পান?
১
২
৩
৪
কোনটিই নয়
৩
ব্যাখ্যা:
নোবেল পুরস্কার:
- বিশ্বের সবচেয়ে বড় পুরস্কার হিসেবে বিবেচিত নোবেল পুরস্কার।
- সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তাঁর রেখে যাওয়া অর্থ থেকে নোবেল পুরষ্কার প্রদান করা হয়।
- আলফ্রেড নোবেলের মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।
- শুরুতে পাঁচটি শাখায় নোবেল পুরস্কার দেওয়া হতো।
- পরে এর সাথে যুক্ত হয় অর্থনীতি।
- চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি।
- মোট ৬টি শাখায় নোবেল পুরষ্কার প্রদান করা হয়।
- অক্টোবরের প্রথম সোমবার থেকে ছয় দিনব্যাপী সারা বিশ্বের পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা শুরু হয়।
উল্লেখ্য,
- অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয় রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস থেকে।
⇒ ২০২৪ সালে অর্থনীতিতে নোবেল বিজয়ী:
- ২০২৪ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন ৩ জন ব্যক্তি।
- তারা হলেন আমেরিকান অর্থনীতিবিদ ড্যারন অ্যাসেমোগ্লু, সাইমন জনসন এবং জেমস এ. রবিনসন।
- প্রতিষ্ঠানগুলো কীভাবে গঠন করা হয় এবং সমৃদ্ধির ওপর তা কী প্রভাব ফেলে তা অধ্যয়নের জন্য সম্মানজনক এই পুরস্কারে ভূষিত হয়েছেন তারা।
এছাড়াও,
• সাহিত্য নোবেল বিজয়ী: হান কাং।
• শান্তি নোবেল বিজয়ী: জাপানি সংস্থা নিহন হিদানকিও।
• চিকিৎসাবিজ্ঞান নোবেল বিজয়ী: ভিক্টর অ্যামব্রোস, গ্যারি রাভকান।
• পদার্থবিজ্ঞান নোবেল বিজয়ী: জন জে. হপফিল্ড, জিওফ্রে ই. হিন্টন।
• রসায়ন নোবেল বিজয়ী: ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস, জন এম. জাম্পার।
উৎস: Nobel Prize ওয়েবসাইট।
৬৮) বাংলাদেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক কোনটি?
মার্কেন্টাইল ব্যাংক
এবি ব্যাংক
ব্র্যাক ব্যাংক
আইবিআরডি ব্যাংক
কোনটিই নয়
এবি ব্যাংক
ব্যাখ্যা:
ব্যাংক খাত:
- বর্তমানে দেশে প্রধানত দুই শ্রেণির ব্যাংক রয়েছে।
- যথা:
১। তফসিলী ব্যাংক: ৬২টি।
২। অ-তফসিলী ব্যাংক: ৫টি।
⇒ বর্তমানে মোট তফসিলি ব্যাংক: ৬২টি। যথা:
• রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক: ৬টি,
• বিশেষায়িত ব্যাংক: ৩টি,
• বেসরকারি বাণিজ্যিক ব্যাংক: ৪৩টি,
• ডিজিটাল বাণিজ্যিক ব্যাংক: ১টি,
• বিদেশি ব্যাংক: ৯টি।
উল্লেখ্য,
⇒ এবি ব্যাংক পিএলসি:
- বাংলাদেশের সর্বপ্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হলো এবি ব্যাংক পিএলসি।
- ১৯৮১ সালের ৩১ ডিসেম্বর এবি ব্যাংক পিএলসি আত্মপ্রকাশ করে।
- শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে আরব বাংলাদেশ ব্যাংক পরিচিতি নিয়ে ১৯৮২ সালের ১২ই এপ্রিল ব্যাংকটি তার কর্মকান্ড শুরু করে।
- ব্যাংকটি ১৯৯৬ সালে প্রথম এটিএম সেবা চালু করে।
- ১৯৯৯ সালে এটি প্রথম বাংলাদেশি ব্যাংক হিসেবে সুইফট সেবা চালু করে।
উৎস: i) এবি ব্যাংক পিএলসি ওয়েবসাইট।
ii) বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।
৬৯) নিল আর্মস্ট্রং কোন মহাকাশ মিশনের মাধ্যমে চাঁদে অবতরণ করেন?
Apollo 10
Apollo 11
Apollo 13
Orion 5
কোনটিই নয়
Apollo 11
ব্যাখ্যা:
নীল আর্মস্ট্রং:
- চাঁদের বুকে প্রথম পা রাখেন নীল আর্মস্ট্রং।
- তিনি যুক্তরাষ্ট্রের অধিবাসী।
- ১৯৬৯ সালের ২০ শে জুলাই চাঁদের মাটিতে পা রাখেন আর্মস্ট্রং।
- দ্বিতীয় নভোচারী হিসেবে চাঁদে নামেন বাজ অলড্রিন।
- তাঁরা দুজনই মার্কিন মহাকাশ সংস্থা নাসার অ্যাপোলো-১১ চন্দ্রযানে করে চাঁদের বুকে অবতরণ করেছিলেন।
- সেই ঐতিহাসিক অভিযাত্রায় তাঁদের সঙ্গী ছিলেন মাইকেল কলিন্স।
- অ্যাপোলো-১১ মিশনের তিন দুঃসাহসী নভোচারীর তৃতীয়জন মাইকেল কলিন্স চাঁদে নামেননি।
- তিনি অ্যাপোলো ১১ নভোযান নিয়ে রয়ে যান চাঁদের কক্ষপথে।
উল্লেখ্য,
- অ্যাপোলো-১১ মহাকাশ অভিযানের এক মাইলফলক।
- ১৯৬৯ সালের ২১শে জুলাই নেইল আর্মস্ট্রং প্রথম মানব হিসেবে চাঁদে পদার্পণ করেন, তার প্রায় ২০ মিনিট পর বাজ অল্ড্রি চাঁদের পৃষ্ঠে অবতরণ করেন।
- তাদের আরেক সঙ্গী মাইকেল কলিন্স তখন চাঁদের কক্ষপথে সার্ভিস মডিল (Service Module) 'কলাম্বিয়া' পরিচালনা করছিলেন।
- নভোচারীরা চাঁদের মাটিতে প্রায় ২১ ঘণ্টা ছিলেন।
- অতঃপর অভিযান শেষে সকল নভিচারিরা ২৪শে জুলাই নিরাপদে পৃথিবীতে ফিরে আসেন।
উৎস: i) NASA ওয়েবসাইট।
ii) Britannica.
৭০) নিউ ইয়র্কে অনুষ্ঠিত 'কনসার্ট ফর বাংলাদেশ' এ নিচের কোন শিল্পী অনুপস্থিত ছিলেন?
জন লেনন
বব ডিলান
এরিক ক্লাপটন
রবি শঙ্কর
কোনটিই নয়
জন লেনন
ব্যাখ্যা:
কনসার্ট ফর বাংলাদেশ:
- মহান মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ১৯৭১ সালের ১ আগস্ট অনুষ্ঠিত হয়েছিল ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’।
- ৪০ হাজারের বেশি মানুষ নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে এমন একটি আয়োজনে যোগ দিয়েছিলেন, যে ধরণের আয়োজন এর আগে বিশ্বের মানুষ কখনও দেখেনি।
⇒ কনসার্ট ফর বাংলাদেশ'-এর প্রধান উদ্যোক্তা ছিলেন নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের শিল্পী জর্জ হ্যারিসন।
- জর্জ হ্যারিসন 'কন্সার্ট ফর বাংলাদেশ' থেকে প্রাপ্ত অর্থ মুজিবনগর সরকারের কাছে তুলে দেন।
- ভারতের খ্যাতিমান শিল্পী রবি শঙ্কর মুক্তিযুদ্ধে মানুষকে উজ্জীবিত করেন।
- তিনি বাংলাদেশ কনসার্টের আয়োজকদের মধ্যে অন্যতম।
- ১৯৭১ সালের ১লা অগাস্টের সেই আয়োজনে অংশ নিয়েছিলেন পপ সঙ্গীতের তৎকালীন সুপারস্টার বব ডিলান, জর্জ হ্যারিসন এবং এরিক ক্ল্যাপটনের মত তারকারা।
- জর্জ হ্যারিসন, বব ডিলানের মতো তারকাদের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ অন্যরকম এক পরিচিতি পায় যুক্তরাষ্ট্রসহ বিশ্বের সাধারণ মানুষের কাছে।
উল্লেখ্য,
- জন লেনন, রিঙ্গো স্টার, বব ডিলান, এরিক ক্ল্যাপটন এবং বিখ্যাত সব পপ শিল্পী এই আয়োজনে অংশ নেওয়ার কথা ছিল।
- তবে জন লেনন শেষ পর্যন্ত কনসার্ট ফর বাংলাদেশে অংশ নেননি।
উৎস: i) বাংলাদেশ ও বিশ্বপরিচয়, অষ্টম শ্রেণি।
ii) ১ অগাস্ট ২০২১, BBC।
৭১) নিচের কোন দেশ NATO-র সদস্য নয়?
Canada
Israel
Turkey
US
UK
Israel
ব্যাখ্যা:
NATO:
- NATO-এর পূর্ণরূপ:North Atlantic Treaty Organisation.
- এটি একটি সামরিক সহযোগিতার জোট।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।
- উত্তর আটলান্টিক চুক্তির উপর ভিত্তি করে স্বাক্ষরিত একটি আন্তঃসরকারি সামরিক জোট।
- পশ্চিম ইউরোপে সম্মিলিত নিরাপত্তা নিশ্চিত করার একটি উপায় হিসেবে সংগঠনটি গঠিত হয়েছিল।
- এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে।
- মুসলিম দেশ: আলবেনিয়া ও তুরস্ক।
- সর্বশেষ ৩২তম সদস্য হলো সুইডেন।
- ইউরোপের বাইরে প্রথম মিশন: আফগানিস্তান, ২০০৩।
⇒ ন্যাটোর অনুচ্ছেদ - ১০: Open Door Policy [নতুন সদস্য দেশ অন্তর্ভূক্তি]।
- ন্যাটোর নতুন সদস্য দেশ অন্তর্ভূক্তি হয় এই অনুচ্ছেদ অনুসারে।
- ন্যাটোর সদস্য হওয়ার পূর্ব শর্ত হলো দেশটিকে ইউরোপিয়ান দেশ হতে হবে।
উল্লেখ্য,
⇒ ন্যাটোর সদস্য দেশ:
- বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, আইসল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, গ্রীস, তুরস্ক, জার্মানি, স্পেন, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, পোল্যান্ড, বুলগেরিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, আলবেনিয়া, ক্রোয়েশিয়া, মন্টিনিগ্রো, উত্তর মেসিডোনিয়া, ফিনল্যান্ড, সুইডেন।
অন্যদিকে,
- ইসরায়েল NATO-র সদস্য নয়।
উৎস: NATO ওয়েবসাইট।
৭২) সেমিকন্ডাক্টর চিপের সর্ববৃহৎ উৎপাদনকারি দেশ কোনটি?
দ. কোরিয়া
যুক্তরাষ্ট্র
জার্মানি
তাইওয়ান
ফিনল্যান্ড
তাইওয়ান
ব্যাখ্যা:
• বিশ্বে সেমিকন্ডাক্টর চিপের সর্ববৃহৎ উৎপাদনকারী দেশ হলো তাইওয়ান।- তাইওয়ানের TSMC (Taiwan Semiconductor Manufacturing Company) বিশ্বের সবচেয়ে বড় সেমিকন্ডাক্টর ফাউন্ড্রি, যা বিশ্বের প্রায় 60% উন্নত চিপ উৎপাদন করে।
- Apple, AMD, NVIDIA সহ বড় টেক কোম্পানিগুলোর জন্য চিপ তৈরি করে থাকে TSMC.
- 3nm থেকে শুরু করে বিভিন্ন সাইজের চিপ উৎপাদনে সক্ষম TSMC।
অন্যদিকে,
- দ. কোরিয়া, Samsung এর মাধ্যমে একটি বৃহৎ উৎপাদনকারী দেশ।
- যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ সেমিকন্ডাক্টর চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান Intel প্রধানত নিজেদের চিপ উৎপাদন করে।
- জার্মানি ও ফিনল্যান্ড তুলনামূলকভাবে ছোট স্কেলে উৎপাদন করে।
উৎস:
১. TSMC-এর বার্ষিক রিপোর্ট।
২. Semiconductor Industry Association-এর রিপোর্ট।
৩. INDEPENDENT নিউজ রিপোর্ট।
[লিঙ্ক]
৭৩) হ্যারি ট্রুম্যানের পর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন কোন ব্যক্তি?
রিচার্ড নিক্সন
রোনাল্ড রিগ্যান
আইজেনহাওয়ার
জন এফ কেনেডি
কোনটিই নয়
আইজেনহাওয়ার
ব্যাখ্যা:
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট:
- যুক্তরাষ্ট্রের প্রধান নির্বাহী হলেন রাষ্ট্রপতি।
- তিনি নির্বাচনী কলেজের মাধ্যমে পরোক্ষভাবে জনগণ কর্তৃক নির্বাচিত হন।
- যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি একাধারে রাষ্ট্র প্রধান ও সরকার প্রধান।
- মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মেয়াদকাল ৪ বছর।
উল্লেখ্য,
⇒ ডোয়াইট ডি. আইজেনহাওয়ার:
- মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৪তম প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ার।
- তিনি ১৯৫৩ থেকে ১৯৬১ সাল পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
- আইজেনহাওয়ারই একমাত্র রাষ্ট্রপতি যিনি প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ উভয়েই দায়িত্ব পালন করেছিলেন।
- ডোয়াইট ডি. আইজেনহাওয়ার প্রথম দক্ষিণ পূর্ব এশিয়ায় 'ডমিনো তত্ত্বটি' প্রয়োগ করেন।
⇒ ৩৩তম প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানের পর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন ডোয়াইট ডি. আইজেনহাওয়ার।
অন্যদিকে,
- রিচার্ড নিক্সন মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৭তম প্রেসিডেন্ট।
- রোনাল্ড রিগ্যান মার্কিন যুক্তরাষ্ট্রের ৪০তম প্রেসিডেন্ট।
- জন এফ কেনেডি মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৫তম প্রেসিডেন্ট।
উৎস: Britannica.
৭৪) "The Vienna Convention for the Protection of the Ozone Layer' কোন সাল থেকে বাস্তবায়ন শুরু হয়?
১৯৮৮
১৯৯৮
১৯৯৪
১৯৮৫
১৯৭৬
১৯৮৮
ব্যাখ্যা:
ভিয়েনা কনভেনশন:
- Vienna Convention for the Protection of the Ozone Layer.
- জাতিসংঘের ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ বিষয়ক চুক্তি।
- চুক্তি গৃহিত হয়: ২২ মার্চ, ১৯৮৫ সালে।
- চুক্তি কার্যকর হয়: ২২ সেপ্টেম্বর, ১৯৮৮ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: ভিয়েনা, অস্ট্রিয়া।
- স্বাক্ষরকারী দেশ: ২৮টি।
- অনুমোদনকারী দেশ: ১৯৮টি।
উল্লেখ্য,
- বাংলাদেশ অনুমোদন করে ২ আগস্ট, ১৯৯০ সালে।
উৎস: i) UNTC ওয়েবসাইট।
ii) Ozone Secretariat.
৭৫) জনগণের মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্যপূর্ণ আইন বাতিলের বিষয়ে বলা হয়েছে বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে?
১৫
৭
১১৩
২৬
৮২
২৬
ব্যাখ্যা:
সংবিধানে মৌলিক অধিকার:
- বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগে ২৬ নং অনুচ্ছেদ থেকে ৪৭ নং অনুচ্ছেদ পর্যন্ত মৌলিক অধিকারসমূহ সন্নিবেশিত রয়েছে।
⇒ সংবিধানের ২৬ নং অনুচ্ছেদ: মৌলিক অধিকারের সহিত অসমঞ্জস আইন বাতিল;
- সংবিধানের তৃতীয় ভাগ মৌলিক অধিকরের শুরুতেই ২৬ নং অনুচ্ছেদে বলা হয়েছে, মৌলিক অধিকারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কোনো আইন করা যাবে না।
- আর যদি করা হয়, তবে তা স্বতঃসিদ্ধভাবে বাতিল হয়ে যাবে।
- এই অনুচ্ছেদ অনুসারে, মৌলিক অধিকারের পরিপন্থী পূর্বেকার সকল আইন সাংবিধানিকভাবে অবৈধ।
অন্যদিকে,
- সংবিধানের ১৫ নং অনুচ্ছেদে মৌলিক প্রয়োজনের ব্যবস্থার কথা বলা হয়েছে।
- সংবিধানের ৭ নং অনুচ্ছেদে সংবিধান বাতিল, স্থগিতকরণ, ইত্যাদি অপরাধ সম্পর্কে বলা হয়েছে।
- সংবিধানের ১১৩ নং অনুচ্ছেদে সুপ্রীম কোর্টের কর্মচারীগণ সম্পর্কে বলা হয়েছে।
- সংবিধানের ৮২ নং অনুচ্ছেদে আর্থিক ব্যবস্থাবলীর সুপারিশ সম্পর্কে বলা হয়েছে।
উৎস: বাংলাদেশের সংবিধান।
৭৬) বাংলাদেশের প্রথম বাজেট পেশ করেছিলেন কোন ব্যক্তি?
এম এন হামিদুল্লাহ
তাজউদ্দীন আহমেদ
মতিউল ইসলাম
খন্দকার আসাদুজ্জামান
কোনটিই নয়
তাজউদ্দীন আহমেদ
ব্যাখ্যা:
স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট:
- বাংলাদেশের প্রথম বাজেট অনুমোদিত হয়েছিল প্রবাসী সরকারের আমলেই।
- ১৯৭১ সালের ১৯ জুলাই প্রবাসী সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি যে বাজেটের অনুমোদন দিয়েছিলেন, তাতে ব্যয় ধরা হয়েছিল ৭ কোটি ৭৩ লাখ ২৮ হাজার ২০৭ রুপি।
- স্বাধীন দেশের প্রথম অর্থমন্ত্রী হলেন তাজউদ্দীন আহমদ।
- ১৯৭২-৭৩ অর্থবছরে স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট পেশ করেন তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমেদ।
- তিনি একই সঙ্গে ১৯৭১-৭২ ও ১৯৭২-৭৩ অর্থবছরের বাজেট দিয়েছিলেন।
- দেশের প্রথম বাজেটের পরিমাণ ছিল ৭৮৬ কোটি টাকা।
⇒ তাজউদ্দীন আহমদ:
- তাজউদ্দীন আহমদ ছিলেন দেশের প্রথম অর্থমন্ত্রী।
- তাজউদ্দীন আহমদ পরপর তিনটি বাজেট দিয়েছিলেন।
- তিনি একই সঙ্গে পরিকল্পনামন্ত্রীর দায়িত্বেও ছিলেন।
- দেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনাও তৈরি হয় তাঁর সময়েই।
- বঙ্গবন্ধুর সঙ্গে সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটলে ১৯৭৪ সালের ২৬ অক্টোবর পদত্যাগ করেন।
- ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবার নিহত হলে পরদিন তাজউদ্দীন আহমদ গৃহবন্দী হন।
- ২২ আগস্ট তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।
- কারাগারে বন্দী অবস্থায় ৩ নভেম্বর অপর তিন জাতীয় নেতার সঙ্গে তাঁকে নির্মমভাবে হত্যা করা হয়।
উৎস: i) ৩১ মে ২০২২, প্রথম আলো।
ii) ১ জুন ২০২৩, BBC।
৭৭) বর্তমানে সাধারণ বীমা কর্পোরেশন কত সালের 'বীমা কর্পোরেশন আইন দ্বারা পরিচালিত হয়?
১৯৭৩
১৯৮২
১৯৯৩
২০১৯
কোনটিই নয়
২০১৯
ব্যাখ্যা:
সাধারণ বীমা কর্পোরেশন:
- সাধারণ বীমা কর্পোরেশন একমাত্র রাষ্ট্রীয় সাধারণ বীমা প্রতিষ্ঠান যা সরাসরি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে পরিচালিত হয়।
- বাংলাদেশের সকল ধরণের সাধারণ বীমা ও পুনঃবীমা ব্যবসা করার জন্য বীমা কর্পোরেশন আইন ১৯৭৩ (এক্ট নং ৬) এর অধীনে ১৯৭৩ সালের ১৪ মে এটি গঠিত হয়।
- বর্তমানে সাধারণ বীমা কর্পোরেশন বীমা কর্পোরেশন আইন, ২০১৯ এর মাধ্যমে পরিচালিত হচ্ছে।
⇒ সাধারণ বীমা কর্পোরেশন ১৯৮৪ সাল পর্যন্ত সাধারণ বীমা ব্যবসায় একমাত্র বীমা প্রতিষ্ঠান হিসাবে কাজ করতে থাকে।
- ১৯৮৪ সালে বাংলাদেশ সরকার ব্যক্তি মালিকানাধীন বীমা কোম্পানির অনুমোদন প্রদান করে এবং সে লক্ষ্যে বীমা কর্পোরেশন অধ্যাদেশ (সংশোধীত) ১৯৮৪ করে ।
⇒ সাধারণ বীমা কর্পোরেশন একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত।
- সাধারণ বীমা কর্পোরেশন দেশের সবচেয়ে বড় বীমা প্রতিষ্ঠান।
- এর অনুমোদিত মূলধন ১৫০০ কোটি টাকা, পরিশোধিত মূলধন ৯০০ কোটি টাকা।
⇒ বীমা কর্পোরেশন আইন, ২০১৯ এর ধারা ১৬(১) অনুযায়ী বাংলাদেশের সরকারি সম্পত্তি বা সরকারি সম্পত্তি সংশ্লিষ্ট কোন ঝুঁকি বা দায় সম্পর্কিত সকল প্রকার নন-লাইফ বীমা ব্যবসা সাধারণ বীমা কর্পোরেশন ১০০% (একশত ভাগ) অবলিখন (underwrite) করে এর ৫০% নিজের মধ্যে রেখে অবশিষ্ট ৫০% সকল বেসরকারি নন-লাইফ বীমা কোম্পানির মধ্যে সমহারে বন্টন করে দেয়।
- উল্লেখ্য, এই আইনের ধারা ১৬(৩) অনুযায়ী ধারা ১৬(১) এর বিধান লঙ্ঘন করে গৃহীত বা ইস্যুকৃত যে কোন বীমা বাতিল বলে গণ্য হবে।
⇒ বীমা কর্পোরেশন আইন-২০১৯ অনুযায়ী সরকারি সম্পত্তির অনুকূলে শুধু সাধারণ বীমা কর্পোরেশন থেকে সকল ধরনের বীমা পলিসি গ্রহণ করার বিধান রয়েছে।
- বীমা কর্পোরেশন আইন-২০১৯ অনুযায়ী সরকারি সম্পত্তির বীমাকরণ সম্পর্কিত বিধান নিম্নরূপঃ ধারা ১৬। সরকারি সম্পত্তি বীমাকরণঃ-
(১) কোনো সরকারি সম্পত্তি অথবা সরকারি সম্পত্তি সংশ্লিষ্ট কোনো ঝুঁকি বা দায় সম্পর্কিত সকল প্রকার নন-লাইফ বীমা ব্যবসা সাধারণ বীমা কর্পোরেশন ১০০% (শতকরা একশত ভাগ) অবলিখন (underwrite) করিয়া উহার ৫০% (শতকরা পঞ্চাশ ভাগ) নিজের নিকট রাখিয়া অবশিষ্ট ৫০% (শতকরা পঞ্চাশ ভাগ) সকল বেসরকারি নন-লাইফ বীমা কোম্পানির মধ্যে সমহারে বন্টন করিবে।
উৎস: সাধারণ বীমা কর্পোরেশন ওয়েবসাইট।
৭৮) গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান আগ্রাসন নিয়ে নির্ভীক সাংবাদিকতা করায় ২০২৪ সালের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন কতজন ফিলিস্তিনি সাংবাদিক?
১
২
৩
৪
৫
৪
ব্যাখ্যা:
২০২৪ সালের শান্তিতে নোবেল বিজয়ী:
- ২০২৪ সালের শান্তিতে নোবেল বিজয়ী হন জাপানি সংস্থা নিহন হিদানকিও।
- অবদান: হিবাকুশা নামেও পরিচিত জাপানি সংস্থা হিদানকিওকে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টা এবং পারমাণবিক অস্ত্র যে আর কখনো ব্যবহার করা উচিত নয়, তা প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের মাধ্যমে বিশ্বের সামনে তুলে ধরার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।
উল্লেখ্য,
- গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান আগ্রাসন নিয়ে নির্ভীক সাংবাদিকতা করায় ২০২৪ সালের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন ৪ জন ফিলিস্তিনি সাংবাদিক।
- ফিলিস্তিনি এই চার সাংবাদিক হলেন আলোকচিত্রী মোতাজ আজাইজা, টিভি সাংবাদিক হিন্দ খৌদারি, সাংবাদিক ও অধিকারকর্মী বিশাস ওউদা এবং বর্ষীয়ান সাংবাদিক ওয়ায়েল আল–দাহদৌহ।
- ৭ অক্টোবর, ২০২৩ থেকে গাজায় ইসরায়েল হত্যা ও ধ্বংসযজ্ঞ চলছে।
- নিহত হয়েছেন ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি।
- গাজায় চলমান হত্যাযজ্ঞের খবর বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন এই চার সাংবাদিক।
এছাড়াও,
⇒ ২০২৪ সালের নোবেল বিজয়ী:
• সাহিত্য: হান কাং।
• চিকিৎসাবিজ্ঞান: ভিক্টর অ্যামব্রোস, গ্যারি রাভকান।
• পদার্থবিজ্ঞান: জন জে. হপফিল্ড, জিওফ্রে ই. হিন্টন।
• রসায়ন: ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস, জন এম. জাম্পার।
• অর্থনীতি: ড্যারন অ্যাসেমোগলু, সাইমন জনসন, জেমস এ. রবিনসন।
উৎস: Nobel Prize ওয়েবসাইট।
৭৯) বাংলাদেশে Insurance Development and Regulatory Authority কত সালে প্রতিষ্ঠা করা হয়?
২০০১
২০০৫
২০০৮
২০১১
কোনটিই নয়
২০১১
ব্যাখ্যা:
IDRA:
- IDRAএর পূর্ণরূপ: Insurance Development and Regulatory Authority.
- ২০১১ সালের ২৬শে জানুয়ারী বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ আইন ২০১০ এর বিধানের অধীনে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (IDRA) গঠিত হয়েছে।
⇒ বাংলাদেশ সরকার বীমা ব্যবসার বিকাশ ও নিয়ন্ত্রণের জন্য বীমা আইন ২০১০ প্রণয়ন করেছে।
- এটি বীমা ব্যবসার তত্ত্বাবধান এবং পলিসি হোল্ডারের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে।
- কর্তৃপক্ষ 'জাতীয় বীমা নীতি ২০১৪' বাস্তবায়নের লক্ষ্যে বীমা শিল্পের পদ্ধতিগত উন্নয়ন ও নিয়ন্ত্রণের জন্য কাজ করছে।
- IDRA একজন চেয়ারম্যান এবং চারজন সদস্যের সমন্বয়ে গঠিত।
- IDRA বিমা ব্যবসার তত্ত্বাবধান এবং পলিসি হোল্ডারের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে।
উৎস: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ওয়েবসাইট।
৮০) বাংলাদেশে নিবন্ধিত নন-লাইফ ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান কতটি?
৩০
৩৫
৩৯
৪৬
কোনটিই নয়
৪৬
ব্যাখ্যা:
বীমা প্রতিষ্ঠান:
- বাংলাদেশের স্বাধীনতার পর জীবন বীমার সুফল দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে ১৯৭২ সনের রাষ্ট্রপতির ৯৫নং আদেশ বলে বাংলাদেশের বীমা শিল্প জাতীয়করণের আওতায় আনা হয়।
- বর্তমানে বাংলাদেশে দুটি রাষ্ট্রায়ত্ত বীমা প্রতিষ্ঠান রয়েছে।
- এগুলো হলো:
i) সাধারণ বীমা কর্পোরেশন এবং
ii) জীবন বীমা কর্পোরেশন।
- দুটি প্ৰতিষ্ঠান ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়।
⇒ বাংলাদেশ সরকার সরকারি বা বেসরকারি সব ধরণের বীমা প্রতিষ্ঠান এর তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রনের উদ্দেশ্যে বীমা আইন ২০১০ প্রণয়ন করেন।
- এই আইনের অধীনে ২০১১ সালে Insurance Development and Regulatory Authority (IDRA) বা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয়।
উল্লেখ্য,
⇒ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি (IDRA)-এর সর্বশেষ তথ্য অনুসারে, দেশে ৮২টি বীমা কোম্পানি রয়েছে, যার মধ্যে ৩৬টি জীবন বীমা সংস্থা এবং ৪৬টি নন-লাইফ ইন্স্যুরেন্স সংস্থা রয়েছে।
উৎস: i) IDRA ওয়েবসাইট।
ii) জীবন বীমা কর্পোরেশন ওয়েবসাইট।
iii) সাধারণ বীমা কর্পোরেশন।